27.5 C
Dhaka, BD
বুধবার, জুলাই ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে “আমরাই কিংবদন্তী”

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে অসহায়, দুস্থ ও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের সদস্যরা।

“বন্ধুরা সব পাশে আছি অসহায়ের মুখে ফুঁটাতে হাসি” এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার ৪ ফেব্রুয়ারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচের ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সালেহা খাতুন, সংগঠনের সদস্য কলি শারমিন, সাগর, সেলিম, তানিয়া, রিয়াজ, মিজানুর প্রমুখ।

উপস্থিত থাকতে না পেরেও আর্থিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্য- আসাদ, সানা, সম্রাট, সাগর, মাহবুব, সেলিম, আতিকুর, রুনা, নুরানী, জান্নাত, কামু, খুশি, মিথি, শাওন, আরিফ, প্রিন্স, মাহমুদুল, মনির, পপি, মিন্টু, ইয়াসমিন, সুমিত, হাসি, এ্যানোনা, শিনথু, সাবা, ইয়াসমিন, তানিয়া, মিনি, শিল্পি, মোহিত, শিশির, পপিসহ অনেকে। এ সময় পৌর ও আশপাশের এলাকার শতাধিক গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

প্রসঙ্গত: করোনা প্রতিরোধে অসহায়দের পাশে গিয়ে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে “আমরাই কিংবদন্তী” এসএসসি-২০০০ ব্যাচ বিভিন্ন কর্মকান্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি থেকে এক ছিনতাইকারীকে টাকাসহ আটক (ভিডিও)

সাভারে টাকা ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএনবি থেকে তাকে আটক করে পুলিশ। আটক ছিনতাইকারীর নাম ওয়াছকুরুনী (২২) তার বাড়ি শেরপুর জেলায়।

পুলিশ জানায়,রাতে সিএনবি এলাকায় এক ভ্যান চালক বিভিন্ন দোকানে মালামাল পৌছে দিয়ে দোকান থেকে নগদ এক লক্ষ ৫৩ হাজার চার’শ ৯৬ টাকা নিয়ে সাভারে আসছিলেন। এসময় ওয়াছকুরুনী নামের ওই ছিনতাইকারী ওই ভ্যান চালককে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করেন।

এসময় ওই ভ্যান চালকের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে ওয়াছকুরুনী নামের ওই ছিনতাইকারীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের পরে এক দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়,আটক ছিনতাইকারী ওয়াছকুরুনী দিনের বেলায় বিভিন্ন ভাড়ায় গাড়ি চালাতেন রাত নামলেই তিনি বেশ কয়েকজনকে নিয়ে মহাসড়কে ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হন।

তার সাথে অন্য কেউ ছিনতাইয়ের সাথে জড়িত আছেন কিনা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। এছাড়া আজ সাভারে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত দশজন আসামীকে আটক করেছে পুলিশ।

আপিল বোর্ডের আর কোনো কার্যকারিতা নেই জায়েদ খান

সব জল্পনা-কল্পনার শেষে নতুন নেতৃত্ব পেয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান নির্বাচিত হয়েছেন।

২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে মাত্র ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। তবে নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের পদটি বাতিল হতে পারে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়ে গত (বুধবার) ২ ফেব্রুয়ারি আপিল বিভাগের কাছে এ বিষয়ে দিকনির্দেশনা আসে।

এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর পদটিও বাতিলের আবেদন করেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। ভোট কেনার অভিযোগ এনে তিনি আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহানের কাছে আবেদন জানান। সেই অভিযোগ আমলে নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর দেওয়া এক চিঠিতে শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যনির্বাহী সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের দিকনির্দেশনা চেয়েছেন তিনি।

এদিকে নিপুণের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের একটি আবেদন সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জেলা সমাজসেবা কার্যালয় হয়ে পুনরায় আপিল বিভাগের কাছে দিকনির্দেশনার জন্য আসে। চিঠিতে বিজয়ী সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্যপদে চুন্নুর প্রার্থিতার ফল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপিল বিভাগের চেয়ারম্যানের ওপর ক্ষমতা দেওয়া হয়েছে।

আর এই চিঠিতে বাদী-বিবাদী উভয়কে নিয়ে (শনিবার) ৫ ফেব্রুয়ারি বিকেলে বিএফডিসিতে বসবেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। তবে এখন পর্যন্ত এ নিয়ে বেশ খুশি বাদী চিত্রনায়িকা নিপুণ।

তিনি গণমাধ্যমে বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের অভিযোগগুলো আমলেই নেয়নি। বাধ্য হয়ে মন্ত্রণালয়ে গেছি আমরা। ডকুমেন্টসহ যে অভিযোগগুলো আমরা দিয়েছিলাম, তাতে পুরো নির্বাচনের ফলই বাতিল হওয়ার কথা বলেছিল মন্ত্রণালয়। কিন্তু আমরা বলেছি, ‘যে দুই পদ নিয়ে অভিযোগ, ওই দুই পদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হোক। পরে অভিযোগের ডকুমেন্টগুলো দেখে ওই দুজনের ব্যাপারে আপিল বিভাগকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।’

এ বিষয়ে নির্মাতা সোহানুর রহমান সোহান জানিয়েছেন, ‘বিষয়টির সুরাহা করতে মন্ত্রণালয় আমার ওপর সর্বময় ক্ষমতা দিয়েছে। শনিবার দুই পক্ষের সঙ্গে বসব। অভিযোগগুলোর চুলচেরা বিশ্লেষণ করে একটি সামারি তৈরি করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। ’

তবে চিঠির ব্যাপারে জায়েদ খান বলেন, ‘নির্বাচন শেষ। ২৯ জানুয়ারি করা আপিলের নিষ্পত্তি ও চূড়ান্ত রায় নিপুণরা সবাই মেনে নিয়ে স্বাক্ষর করেছেন। স্বাক্ষরের কাগজ আমার কাছে আছে। এরপর নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের আর কোনো কার্যকারিতা নেই। এরপরও বাদীর কিছু বলার থাকলে মহামান্য কোর্টে গিয়ে বলতে পারেন। আমাকে সোহান ভাই ফোন দিয়েছিলেন। চিঠিও দেবেন বলেছেন। বসতে চান তিনি। আমি তাকে বলেছি, আমি কেন আপিল বোর্ডের সঙ্গে বসব। কারণ, আপিল বোর্ড তো এখন বিলুপ্ত। কার্যকারিতা ২৯ তারিখেই শেষ হয়ে গেছে। সামনে কমিটির শপথ। সেই প্রস্তুতি নিচ্ছি আমরা।’

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি পুলিশের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের বিভিন্ন অভিযান স্বচ্ছতা ও জবাব দিহিতার আওতায় আনতে বডিওয়ার্ন ক্যামেরা’র ব্যবহার, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় তিনি, পুলিশের যেকোন ধরণের অভিযানে শরীরে স্থাপিত ক্যামেরার ব্যবহার, কৌশলসহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এই ক্যামেরার মাধ্যমে পুলিশের যেকোন অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে ভিডিও এবং ছবি দ্রুত সময়ের মধ্যে পুলিশের হাতে পৌছে যাবে। জেলার গোয়েন্দা ও ট্রাফিক শাখার ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।

ধামরাইয়ে কৃষি জমির মাটি কাটায় ৯ লক্ষ টাকা জরিমানা, ৪টি ভেকু জব্দ

মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই( ঢাকা)থেকেঃ-ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় ৫ জনকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

সেই সাথে ৪ টি ভেকু জব্দ করা হয়েছে। এই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।বুধবার( ২ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় অভিযান চালিয়ে ৫ টি ভেকুর মালিককে এই জরিমানা করা হয় এ সময় ৪ টি ভেকু জব্দ করা হয়।

জানা যায়, দির্ঘদিন ধরে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটায় রোমান রেজাকে ২ লক্ষ টাকা, সাইফুল ইসলামকে ২ লক্ষ টাকা, বোরহান উদ্দিনকে ২ লক্ষ টাকা, মোস্তফা কামালকে ১ লক্ষ টাকা এবং কাউসার রহমানকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মহিষাশী এলাকার বিপ্লব মাষ্টারের ১ টি ভেকুসহ ৪ টি ভেকু জব্দ করা হয়।

নিয়ম নীতির কোন তোয়াক্কা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দির্ঘদিন ধরে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করার অপরাধে ৫ জন মাটি খেকুকে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়।এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ও কৃষি জমির মাটি কাটা আইন( নিয়ন্ত্রণ) ২০১৩ অনুযায়ী ৫টি ভেকুর মালিককে ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ৪টি ভেকু জব্দ করা হয়েছে।

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া কাগজ পত্রহীন ইটভাটার বিরুদ্ধে চলবে অভিযান।

ঠাকুরগাঁওয়ে বিশ কোটি টাকা ব্যয়ে ৮টি স্কুলের একাডেমিক ভবনের উদ্বোধন 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের  উদ্বোধন করা হয়।

বুধবার ২ ফেব্রুয়ারি  দুপুরে  ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার মাধ্যমে প্রধান অতিথি হিসেবে নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২০ কোটি ৭৯ লক্ষ টাকা ব্যয়ে এ ৮টি মাধ্যমিক বিদ্যালয়ে নব-নির্মিত চারতল ভবন নির্মিত হবে।

জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজক্যালণ বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল প্রমুখ।

উদ্বোধনকৃত বিদ্যালয় সমূহ হলো, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়, দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয়, ভুলি­ বালিকা উচ্চ বিদ্যালয়, লাউথুতি এসসি উচ্চ বিদ্যালয়, কুমারপুর উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর জলেশ্বরী  বালিকা উচ্চ বিদ্যালয়, বালাপাড়া উচ্চ বিদ্যালয় ও পুরাতন ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয়। এই কাজটি বাস্তবায়ন করবেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অনুষ্ঠানের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার শিক্ষার কার্যক্রম আরও ব্যাপক আকারে প্রসারিত করার জন্য কাজ করছে। এ সরকার শিক্ষাবান্ধব সরকার হিসেবে শিক্ষা সহায়ক সকল প্রকল্প হাতে নিয়েছে। শিক্ষার উন্নয়নে বাজেটে সর্বাধিক বরাদ্দ দেওয়া হয়। এরমধ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। যাতে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পাঠদান গ্রহণ করতে পারে।

তিনি বলেন, যেমন দেখুন বছরের প্রথম দিন নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে; যা এই সরকারের কারণেই। নতুন বইয়ের পাশাপাশি উপবৃত্তিসহ সকল প্রকার শিক্ষা উপকরণও বিতরণ করা হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে শিক্ষা কার্যক্রম নিয়ে যেসব দৃশ্যমান কাজ করেছে যা বিগত কোন সরকার করতে পারেনি।

রমেশ চন্দ্র সেন বলেন, বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই শিক্ষা অর্জনে পিছিয়ে পড়েছে। এরপরেও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় বিশেষ অবদান রেখেছেন। তিনি শিক্ষা, স্বাস্থসহ সর্বোপরি আর্থিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন।

বিশেষ করে অর্থনৈতিক জোন ও শিল্পপার্ক গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করে দেশের বেকারত্ব দূর করাসহ বিশ্ববাণিজ্য ক্ষেত্রে অবদান রাখবে। এজন্য শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরিশিক্ষা গ্রহণের কথা বলেন।

ডিঙ্গামানিক ৩ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ হতাহতের শিকার

নিজেস্ব প্রতিবেদকঃ ২৭ ও ২৮ জানুয়ারি শরীয়তপুর নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে একই বাড়ীর ইয়ারবক্স সরদার ও জলিল সরদারের পরিবারের মাঝে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মাঝে হতাহতের ঘটনা ঘটে।

জানা যায় একটি পুকুবের ঘাট ব্যবহার করা নিয়ে মহিলাদের ঝগড়া সৃষ্টি হয়।

এই হতাহতের ঘটনায় দুই পরিবারের লোক আহত হন।
বর্তমান জলিল সরদার নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় আছে।

এই হতাহতের ঘটনায় দুই পরিবারের লোকজন আইনানুগত ব্যবস্থা নিয়েছেন। তবে স্থানিয় সচেতন মহল এর লোকজন ও এলাকাবাসী জানান এ তুচ্ছ ঘটনায় – মামলায় না জরিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও মুরব্বীদের নিয়ে এর একটা সঠিক সঠিক সমাধান করা হোক।

এ বিষয়ে ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরদার জানান-তিনি এই দুই পরিবারের বিষয়টি উভয়ের সাথে আলোচনা করে সমাধানের ব্যাবস্থা নিবেন।

রাণীশংকৈলে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের সানরাইজ কেজি স্কুল প্রাঙ্গণে বুধবার ২ ফেব্রুয়ারি মহিলা ও শিশু মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এদিন সকালে এ কোর্সের শুভ উদ্বোধন করেন পৌরমেয়র ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান। পরে সংস্থার প্রশিক্ষণ কর্মকর্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।

এ ছাড়াও অনুষ্ঠানে সংস্থার প্রশিক্ষক রুখসানা আফরোজা, নিশাত রহমান, জুবলী খাতুন,তরিকুল ইসলাম ও শিরিন আখতারসহ প্রশিক্ষণার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো বক্তব্য দেন- প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যক্ষ মোস্তফা কামাল ও প্রেসক্লাব সভাপতি মোবারক আলী প্রমুখ। মেয়র তার বক্তব্যে এ প্রকল্পের মাধ্যমে নারীদের কর্মসংস্থান ও সম অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। এই সাথে তিনি রাণীশংকৈল উপজেলায় এ প্রকল্প নিয়ে আসার জন্য সাবেক সাংসদ সেলিনা জাহান লিটাকে ধন্যবাদ জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে নারীর সার্বিক উন্নয়নে দৃঢ় পদক্ষেপ অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এইসাথে তিনি সঠিকভাবে প্রশিক্ষণ পরিচালনা করার জন্য প্রশিক্ষকদের প্রতি আহবান জানান।

মাগুরার শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মুক্তমঞ্চে বুধবার শ্রীপুর উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী।

উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খবির হোসেন খান বাবুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাকসুদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মোঃ মিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, খুলনা মহানগর কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুকুল হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম বাদশা, জেলা সম্মেলন কমিটির আহবায়ক ও সম্মেলনের উদ্বোধক এ্যাড. মঈনুল ইসলাম পলাশ প্রমুখ।

সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ পান্না খাতুন, জেলা কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্র লীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান শিখর এমপি বর্তমান সরকারের কৃষিখাতে বহুবিধ উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, সার কেনার জন্য এখন আর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় না। সরকার কৃষিখাতে নানা ধরনের ভতুকি প্রদান করছে, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি দিচ্ছে।

সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক ও ডেলিগেটগণ অংশ নেন।

ডিমলায় ২ কেজি গাঁজাসহ আটক ১

মোঃ মিজানুর রহমান নীলফামারী:নীলফামারীর ডিমলায় ২ কেজি গাঁজাসহ ১ জন আটক হয়েছে।

থানা সুত্রে জানা যায়, নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রহিমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়নের পানবেছাটারী ৯নং ওয়ার্ডের মৃত মকছেদ আলীর পুত্র সাহিদুল ইসলাম (৪৮) কে গতকাল পহেলা ফেব্রুয়ারী বিকেলে নিজ বাড়ী থেকে ২ কেজি গাঁজাসহ আটক করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায় সাহিদুল ইসলাম কিছুদনি আগে ভ্যান চালাত সে এখন হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছের মত কোটি টাকার মালিক।
পুলিশ আটক করার পর এলাকাবাসী জানতে পারে সে মাদক ব্যবসায়ী ও জাল টাকার ব্যবসা করে।

নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল রহিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২, তারিখ-০১/০২/২০২২ ।

এ বিষয়ে ডিমলা থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে ২ ফেব্রুয়ারী দুপুরে নীলফামারী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...