32 C
Dhaka, BD
বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬

কালিয়াকৈরে অনুমোদনবিহীন রং কারখানা 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর হিজলতলী এলাকায় অনুমোদনবিহীন একটি রং এর কারখানা স্থাপন করা হয়েছে।

 প্রভাবশালী স্থানীয় ব্যক্তিবর্গের সাথে আতাত করে পরিবেশের আইন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারখানাটি একটি কুচক্রী মহল স্থাপন করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস আগে উপজেলার উত্তর হিজলতলী এলাকায় ঐতিহ্যবাহী বংশাই নদীর জমি দখল করে অনুমোদনবিহীন ওই রং এর কারখানা টি চালু করে।

নানা প্রকারের ধুলা ময়লা আর বিষাক্ত কেমিক্যাল মিশ্রন করে রং তৈরি করা হয়। যার ফলে একদিকে নদীর পানি দুষিত হচ্ছে, অপরদিকে বায়ু দুষিত হচ্ছে। যার ফলে স্থানীয় লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহলের সাথে মালিক পক্ষের সক্ষতা থাকায় সাধারণ মানুষ বাধা দিতে সাহস পাচ্ছে না।

এ ব্যপারে রং কারখানার মালিক আতিকুল বলেন, অনুমোদনের প্রক্রিয়া চলছে। প্রশাসন এ বিষয়ে জানে।

এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, দ্রুত আইনের আওতায় এনে ওই রং কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিংগাইরে পাঁচ দপ্তরে সেবা দিতে ও নিতে ভোগান্তি

স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের সিংগাইরে নির্মাণ করা হবে ৪ তলা বিশিষ্ট সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুম।

ভবনটি নির্মাণের জন্য ভাঙা হচ্ছে বর্তমান উপজেলা পরিষদ ভবনের একটি অংশ। ভাঙা অংশে ছিলো উপজেলা কৃষি, মহিলা বিষয়ক,সমাজসেবা,খাদ্য নিয়ন্ত্রক ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের পাঁচটি অফিস। এসব অফিস উপজেলা পরিষদের বাহিরে অন্যত্র সরিয়ে নেয়ায় ভোগান্তিতে পড়েছে কর্মকর্তা-কর্মচারি ও সেবা নিতে আসা সাধারণ মানুষ গুলো ।

সেবা নিতে আসা জয়মন্টপের আদিল মাহমুদ নামের এক ব্যক্তি বলেন, উপজেলা কৃষি অফিসে এসেছি একটি কৃষি আয়কর সনদ নিতে, কিন্তু অফিসে এসে দেখি ভবনের চলছে ভাঙ্গচুরের কাজ। অনেক খোজাখুজির পর পেলাম অস্থায়ী কৃষি অফিস। অফিসের নেই বিদ্যুৎ সংযোগ। অফিস সহকারীরা ব্যস্ত কাগজপত্র আসবাবপত্র গুছানোর কাজে। অফিস থেকে বলেছেন অন্য দিন আসতে।

এ বিষয়ে জানতে চাইলে ,উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান সপন বলেন, উর্দ্ধতন কর্মকর্তাদের অফিস স্থানান্তরের বিষয়টি জানিয়ে অফিসের ভাড়া চেয়ে আবেদন করি। কিন্তু অফিস ভাড়ার টাকা না পেয়ে বাধ্য হয়ে পরিত্যক্ত স্টোর রুমে উঠতে হয়েছে। পরিত্যক্ত এই রুমে নেই বিদ্যুৎ সংযোগ । অফিসের চারপাশে ময়লা আর্বজনা, দুর্গন্ধ ও মশার উপদ্রব। এই পরিবেশে অফিস করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।

সমাজ সেবা অফিসে আসা শাহাদাত হোসেন বলেন, আমার মায়ের বয়স্ক ভাতার কার্ডে সমস্যা হওয়ায় অফিসে এসেছি। অনেক খোজাখুজির পর অফিস পেয়েছি। তবে অফিসের কর্মকর্তা কর্মচারীরা অফিস গুছানোর কাছে ব্যস্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিস সহকারী জানান, উপজেলা পরিষদ থেকে আমাদের অফিস দুর হওয়ায় দাপ্তরিকভাবে কাজ করতে সমস্যা হচ্ছে। উপজেলা পরিষদের মধ্যে অস্থায়ী অফিসের ব্যবস্থা করলে ভোগান্তি অনেকটা কম হতো।

উপজেলা প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান বলেন, পুরাতন ভবনটি মাস খানেরকের মধ্যে ভাঙ্গা হয়ে যাবে। এরপর টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ৪ তলা বিশিষ্ট সম্প্রসারিত উপজেলা প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ শুরু হবে। বড় ধরণের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সাময়িক ভোগান্তি হতেই পারে।

এবিষয়ে কথা বলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লাকে একাধিকবার ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি।

শ্রীপুরে বসুন্ধরা গ্রুপের সহায়তায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসহায়, দুঃস্থ, প্রতিবন্ধী ও গরীব শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

দৈনিক কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার আবু আনছার নাজাত আশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালের কণ্ঠ ও চ্যানেল আই টিভির মাগুরা জেলা প্রতিনিধি শামীম আহমেদ খান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, দৈনিক বর্তমান পত্রিকার মাগুরা প্রতিনিধি ইব্রাহিম আলী মোনাল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাগুরা প্রতিনিধি রাশেদ খান প্রমুখ ।

শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টুর সমন্বয়ে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থী, অসহায়, দুঃস্থ ও গরীবদের মধ্যে ৩০০ টি কম্বল প্রদান করা হয় ।

ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)প্রতিনিধি,ঢাকার ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণে ব্যর্থ হয়ে গলায় ফাঁস নিয়ে মো: রাশেদুল ইসলাম টিটু (১৭) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়চন্দ্রাইল গ্রামে নিজ ঘরে ফাঁস নেয় সে।

রাশেদুল ইসলাম টিটু ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল আ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো। সে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

রাশেদুলের ছোট বোন জান্নাতুল আক্তার বলেন, দুপুরের দিকে ফলাফল প্রকাশের পরপরই ভাই দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ দরজা বন্ধ করে থাকলে আমি তাকে ডাকাডাকি করি। পরে ফুপুকেও ডাক দেই। অনেকক্ষণ ডাকাডাকির পরেও দরজা না খুললে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পাই ভাই ফাঁস লাগিয়েছে। পরে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআইদ মো: সাইদুজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার মরদেহ দেখতে পাই। মরদেহের সুরতহালের কাজ চলছে।

রাণীশংকৈলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জাতিগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদিত পণ্য ও সেবার উৎকর্ষ এবং পেশার আধুনিকায়নের মাধ্যমে তাঁদের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধিসহ সমাজের মূল শ্রোতধারায় সম্পৃক্তকরণের নিমিত্তে জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ৫ দিনব্যাপী সফ্ট স্কিল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ১১ টায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সঞ্চালনায়, ভার্চুয়াল ভিডিও কলমিটিংয়ের মাধ্যমে কর্মশালায় উপস্থিত কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত প্রকল্প পরিচালক ও “বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের” প্রকল্প পরিচালক মো.কামরুজ্জামান।

এছাড়াও উপজেলা তথ্যসেবা কর্মকর্তা হালেমা খাতুন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, অর্থ সম্পাদক জিয়াউর রহমান, সাংবাদিক হুমায়ুন কবির, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় বিলুপ্তপ্রায় আদিপেশার মানুষেরা যেমন: কামার, কুমার, নাপিত, মুচি, বাশঁ-বেত পণ্য প্রস্তুতকারী ও কাঁসা-পিতল পণ্য প্রস্তুতকারীদের নিয়ে কাজ করে- এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য হলো প্রান্তিক পেশাজীবী গোষ্ঠীর জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজে অন্তর্ভুক্তকরণের মাধ্যমে বেকারত্ব দূর করা। উপযুক্ত প্রশিক্ষণ ও আয়বর্ধক কাজের মাধ্যমে দক্ষ জনশক্তি ও তাদের পণ্য রপ্তানি করা ।

প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নিয়ে আসা। অর্থনৈতিক সম্পৃক্তির মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি করা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় সম্পৃক্তকরণ করা।

তাদের পেশার টেকসই উন্নয়নের জন্যই এ সফ্ট স্কিল বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাইফুল ইসলাম (৮০) নামে এক বীর মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি — ওয়া রাজিউন।

তার বাড়ি উপজেলার গোগর বাসনাহার গুচ্ছগ্রামে। তিনি স্ত্রী, সন্তানসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

পরদিন বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা শেষে বনপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ,উপজেলা আ”লীগ সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী,প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম আলী উপস্থিত ছিলেন।

তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

কালিয়াকৈরে নাভিয়াদ কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর বড়ইছুটি এলাকায় নাভিয়াদ কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বড়ইছুটি নাভিয়াদ কয়েল কারখানায় ভিতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এলাকাবাসী, ও কারখানা সূত্রে জানাযায় উপজেলার বড়ইছুটি এলাকায় কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ব্যর্থ হলে কারখানার কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি , তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

বিএনপি-যুবলীগ একই স্থানে সমাবেশ – ফেনীতে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার: ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

জেলা প্রশাসক বলেন, উক্ত স্থানে মঙ্গলবার বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণ বশত তা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়।

কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ায় বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মীসমাবেশের জন্য অনুমতি চায়।

একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রাণীশংকৈলে নকশিকাঁথা তৈরী প্রশিক্ষণার্থীদের বিদায় ও সনদ বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং উপজেলা পরিষদ জাইকার অর্থায়নে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শেষে ২৫ জন নারীকে বিদায় ও সনদপত্র দেয়া হয়।

করোনাকালীন আর্থিক মন্দা উত্তরণে এ যুব মহিলাদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক সাগরিকা চৌধুরী রুমা।

এ মময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, মহিলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার জাইকার উপ প্রকৌশলী মহিউদ্দিন আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে ইউএনও বিদায়ী প্রশিক্ষণার্থীদের এ প্রশিক্ষণে অর্জিত কর্মকান্ড দিয়ে নিজেদের আর্থিক স্বাবলম্বী করে গড়ে তোলার পরামর্শ দেন।

ঝালকাঠিতে ‘অভিযান-১০’ নামের লঞ্চে আগুন ক্যানটিন থেকে নয়, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ‘অভিযান-১০’ নামের লঞ্চে আগুন ক্যানটিন থেকে নয়, ইঞ্জিনের সিলিন্ডার বিস্ফোরণে হয়েছে বলে মনে করছেন নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাজাহান খান।

২৫/১২/২০২১ইং তারিখ শনিবার সকাল ১১টায় আগুনে পুড়ে যাওয়া লঞ্চ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ গুলো আমরা দেখেছি, সেগুলো আমলে নিয়ে পর্যালোচনা করে এবং লঞ্চটি পরিদর্শনে কাজ করছে তদন্ত কমিটি।

নৌ মন্ত্রণালয়ের তদন্ত কমিটির আহবায়ক যুগ্ম সচিব তোফায়েল হাসান বলেন, ‘যা কিছু দেখেছি, সবই প্রাথমিক তদন্ত। চূড়ান্ত ভাবে এখনই কিছু বলা যাচ্ছে না।

ওই সময় নৌমন্ত্রণালয়ের ৭ সদস্য ফায়ার সার্ভিসের ৫ সদস্য এবং জেলা প্রশাসনের ৫ সদস্যে ও তদন্ত কমিটির সদস্যরা লঞ্চটি পরিদর্শন করে।

ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, লঞ্চের ছয়টি সিলিন্ডারের মধ্যে একটিতে বিস্ফোরণ হয়েছে বলেই মনে হচ্ছে।

তবে ইঞ্জিন রুমের পাশের ক্যানটিনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো লঞ্চে আগুন লেগেছে বলে জানিয়ে ছিলেন কেবিন বয় ইয়াসিন।

সর্বশেষ আপডেট...