28 C
Dhaka, BD
শুক্রবার, এপ্রিল ৩, ২০২৬

সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন চেয়ারম্যানের গণ সংবর্ধনা অনুষ্ঠিত

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন পরিষদের পরপর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেনের গণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২০ নভেম্বর) রাতে জয়মন্টপ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ইউনিয়নবাসী এ সংবর্ধনার আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে জয়মন্টপ ইউপির চেয়ারম্যান ও সকল সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ-২ আসনের সাংসদ কণ্ঠশিল্পী মমতাজ বেগম।

মমতাজ বেগম তার বক্তব্যে বলেন, ইউপি নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচন এতো কঠিন হতো না। আওয়ামী লীগের একটা গ্রূপ নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করে জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন বিজয়ী হয়েছেন। এটি আমার নিজের ইউনিয়ন হওয়ায় এখানে বেশি ষড়যন্ত্র হয়েছে। কারণ এই ইউনিয়নে নৌকাকে হারানো মানে আমাকে হারানো। যারা নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদের আগামী সম্মেলনে উচিৎ জবাব দেওয়া হবে। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সকলের কাছে চিহ্নিত হয়েছেন।

গণ সংবর্ধনা কমিটির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ কুদ্দুসুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খান, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার প্রমুখ।

এসময় মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার, সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(ইউপি চেয়ারম্যান) রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, আব্দুল হালিম রাজু, জাহিদুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদের সদস্য কোহিনূর ইসলাম সানি, আব্দুল আলিম, নবনির্বাচিত চেয়ারম্যান গাজী কামরুজ্জামান, দেওয়ান রিপনসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন ব্যান্ডের সুমিসহ দেশ বরণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

কালিয়াকৈরে বাইতুল মা’মুর জামে মসজিদের তিন তলা ভবনের নির্মাণ কাজ উপলক্ষে দোয়া ও মাহফিল

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাইতুল মা’মুর জামে মসজিদের তিনতলা ভবন নির্মাণের কাজ উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

( ১৯ নভেম্বর) শুক্রবার কালামপুর দক্ষিনপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদে তিনতালা ভবন নির্মাণের কাজ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সময় সভাপতিত্ব করেন অত্র মসজিদের সভাপতি  সরকার শাখাওয়াত হোসেন শওকত,দোয়া মাহফিল অনুষ্ঠান  সঞ্চালনা করে মাওলানা শফি উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাউথ  ওয়েস্ট নিটিংনের ডিরেক্টর নজরুল ইসলাম তালুকদার,মাওলানা আমিনুল ইসলাম (আমিনি) কালিয়াকৈর পৌর সভা ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থী  আবুল কাসেম, কাউন্সিলর প্রার্থী মোয়াজ্জেম হোসেন, কাউন্সিলর প্রার্থী শাহ আলম,কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম(২)  মসজিদের সাধারন সম্পাদক বাদশা মিয়া,অত্র মসজিদের যুগ্ম সম্পাদক সাংবাদিক দেলোয়ার হোসেন, রুকন হোসেন, কোষাধ্যক্ষ আইয়ুব আলী সহ গন্য মান্য ব্যাক্তি বর্গ।

দোয়া মাহফিল শেষে মসজিদের ফাউন্ডেশনের কাজের উদ্ভোদন করা হয়।

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ; প্রতিবাদে সভা

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ ৩ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে শুক্রবার ১৯ নভেম্বর পীরগঞ্জ প্রেসক্লাব সভাকক্ষে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করার সাড়ে তিন মাস পর দৈনিক লোকায়ন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক সাকেরউল্লাহ এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খানের বিরুদ্ধে আদালতে মিথ্যা মানহানির মামলা দায়ের করার

প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীন সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমরে
নুরুজ্জামান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সহ সভাপতি কাজী নুরুল ইসলাম,
আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক দীপেন রায়।

আরও বক্তব্য দেন সাংবাদিক ফজলুল কবির, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল ও বিষ্ণুপদ রায়, সদস্য
সাজেদুর রহমান, মনসুর আহাম্মেদ প্রমূখ।

বক্তারা বলেন, সংবাদ সম্মেলনের খবর প্রকাশ করায় মানহানিমূলক মিথ্যা মামলা হওয়া একটি নজির বিহীন ঘটনা। এটা কোন ভাবেই কাম্য নয়। এর মাধ্যমে বাক
স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমরা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার
করার দাবি জানাচ্ছি। অন্যথায় বৃহত্তর অন্দোলন কর্মসুচী ঘোষনা করতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

প্রসঙ্গত: পীরগঞ্জে স্বাধীনতা বিরোধী পিতা-কন্যাকে মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা বানানোর প্রতিবাদে গত ৩১ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে
এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১ আগষ্ট দৈনিক লোকায়নসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ সম্মেলনের সচিত্র খবর প্রকাশিত
হয়। সংবাদ প্রকাশের সাড়ে তিন মাস পর ১৭ নভেম্বর ঠাকুরগাও আমলী আদালতে সাংবাদিক ও মুক্তিযোদ্ধার নামে মান হানির মামলা দায়ের করেছেন স্থানীয়
মুক্তিযোদ্ধা খয়রাত আলী।

আদালত পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাপ্তাহিক প্রান্তকথার সম্পাদক ও প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ভারতি রানী রায়, সাবেক পৌর মেয়র গোলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের সভাপতি মোশারফ হোসেন, উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি দবিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, উপজেলা বিএনপি যুগ্ন সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, পীরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, সাবেক ছাত্র নেতা
জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, বিশিষ্ট নাট্যকার গৌতম দাস বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক নুর নবী চঞ্চলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড শ্যামপুর ক্লাব মাঠ প্রাঙ্গণে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।

আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনটি তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন বেপারীর উদ্বোধনে ও ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল বাশারের সভাপতিত্বে , প্রধান অতিথি উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ চৌধুরী।

বিশেষ অতিথিতে বক্তব্য রাখেন , সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ।

এসময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদেস্য আব্দুল সালাম লাবু, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইমদাদুল হক অতুল,হাজী রফিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাভার উপজেলা আওয়ামী লীগ।
আমন্ত্রিত অতিথি ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, জুয়েল মাহমুদ,সাইদুল ইসলাম,মনির হোসেন, ইমতিয়াজ সুমন,সহ তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুঠানটি সনচালনায় ছিলেন, শামিম হোসেন ডালিম।
এসময় আগামী ৩ বছরের জন্য ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

আবুল কালাম আজাদ ( স্টাফ রিপোর্টার)
০১৯১১২০৯৯২২
১২-১১-২০২১

পীরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চলছে শ্বশুর-বউমা ভোট যুদ্ধ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১০ ইউনিয়নে তৃতীয় দফা নির্বাচন আগামী২৮নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থিতা যাচাই বাছাই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

উপজেলার বৈচুনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুড় সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী। নির্বাচনী মাঠে চলছে শ্বশুর- বউমার তমুল ভোট যুদ্ধ, মাঠ চষে বেড়াচ্ছেন দু’জনই। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রতি। চেয়ারম্যান পদে শ্বশুর-বউমা’র নির্বাচনী লড়াইয়ে উপজেলায় বেশ সাড়া ফেলেছে।

বিষয়টি এখন সাধারণ মানুষের মুখে মুখে। শ্বশুর-বউমা প্রার্থী হওয়াটাকে আনন্দ ভরেই গ্রহন করেছেন ইউনিয়নের ভোটাররা।

টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারী দুলালের অকাল মৃত্যু হয়।

এবার চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী করেছেন প্রয়াত নেতা দুলালের স্ত্রী হিমু সরকারকে। হিমু আ’লীগের প্রার্থী হওয়ায় স্থানীয় আ’লীগ ছাড়াও দলের উপজেলা এবং জেলার নেতারা অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়। দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি।

অপর দিকে আইয়ুব আলী চৌধুরীও সব দল মতের মানুষকে সাথে নিয়ে দিন রাত গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় তার একটা প্রভাব ও গ্রহণযোগ্যতা রয়েছে। সেটি কাজে লাগাতে চেষ্টা করছেন তিনি।

এবারের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বৈরচুনা ইউনিয়নে জমে উঠেছে শ্বশুড়-বউমা’র নির্বাচনী লড়াই । কেউ কাউকে ছাড় দিচ্ছেন না।

বৈরচুনা বাজারের মোটরসাইকেল শো রুমে মালিক ইব্রাহীম খলিল বলেন, তাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে শ্বশুড়-বউমা লড়ছেন। এতে বেশ মজা পাচ্ছি আমরা। এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই।

মুদি দোকানদার মোশারফ হোসেন ও আব্দুল হক বলেন, কেউ কম না। লড়াই হচ্ছে বাঘে – বাঘিনীতে।

আ’লীগের মনোনীত প্রার্থী হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়েছি। আশা রাখি জনগন আমাকেই নির্বাচিত করবে।

অপর দিকে শ্বশুর আইয়ুর আলী চৌধুরী বলেন, আমি এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। জনগন আমায় চিনেন। সব সময় জনগনের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই।

শ্বশুড়-বউমা ছাড়াও ওই ইউনিয়নে চেয়াম্যান পদে আরো ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী জানান ইউপি নির্বাচনে উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১জন সাধারন সদস্য পদে ৩৩৫ সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ নভেম্বর পীরগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নে ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদন্ড প্রদান (ভিডিও)

বিপ্লব, সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রাতে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্লাহর আদালতে তাকে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। কারাদন্ড প্রদানকৃত ওই শিক্ষার্থীর নাম আসাদ মিয়া।

সে ঢাকার ধামরাই সরকারী কলেজের ইংরেজী বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। সে রংপুরের কাউনিয়া উপজেলার ভুতছড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রক্টর আ,স,ম ফিরোজ উল হাসান জানান,আসাদ মিয়া গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান ) শ্রেণির কলা ও মানবিকি অনুষদ ভুক্ত সি ইউনিটের দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিচ্ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে তাকে ডিজিটাল ডিভাইসসহ আটক করে। পরে তাকে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহমত উল্লাহর আদালতে হাজির করলে আদালত শুনানি শেষে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাকে রাতেই কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

কালিয়াকৈরে আগুনে পুড়েছে ৪টি দোকান ১টি বসত ঘর

কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান ও ২টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার বেলা ১২টার দিকে কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা এলাকার পরেশ চন্দ্র বর্ম্মানের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকূল জানায়, বেলা ১২টার দিকে পরেশ চন্দ্র বর্মনের বাড়ির ভাড়া দেওয়া একটি করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খুব দ্রুত আশপাশের আরো ২টি বসত ঘর ও ৪টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

সেসময় বাড়ির ভাড়াটিয়া নারী পুরুষ সকলেই বিভিন্ন কারখানায় কর্মস্থলে থাকায় আগুন নেভাতে এবং ফায়ার সার্ভিসকে খবর দিতে পারেননি। ফলে আগুনে ঐসব পরিবারে সর্ব শেষ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে একঘন্টা প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি। তবে পরিবারের নারী সদস্য সুনীল ভালুকদারের স্ত্রী খোরাণী জানান, সুনামগঞ্জের ধীরাই থানার গার্জিয়াগাঁও থেকে এসে প্রায় দুই দশক ধরে ঐ পরেশ চন্দ্র বর্ম্মনের বাসায় ভাড়া থেকে এখানে মুদি দোকান পরিচালনা করে সংসার চালাচ্ছিলেন। আজ আফ্রিকাতে তারা সর্বদার হয়ে গেলেন।

খবর পেয়ে কাপিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান বিকালে ঘটনার পরিদর্শন করেন এবং প্রতিষ পরিবারগুলোকে ক্ষতিপূরণে সহায়তার ঘোষনা দেন।

মাগুরা শ্রীপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে সংবর্ধনা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ.টি.এম আব্দুল ওয়াহ্হাবকে আজ বুধবার দুপুরে মাগুরার শ্রীপুরে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শ্রীপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মাগুরা ইউনিট এ অনুষ্ঠানে আয়োজন করে।

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক রানা আমির ওসমানের সভাপতিত্বে ও শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খোন্দকার আবু আনসার নাজাত আশার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম, মোঃ আছাদুজ্জামান প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ খুলনা, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর উর রহমান, ব্যবস্থাপনা পরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম, উপমহাসচিব মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক শিকদার শফিকুল ইসলাম বাদশা।

মাগুরা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এ.টি.এম আব্দুল ওয়াহ্হাবকে সোনার নৌকা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্যে
বলেন বাংলাদেশের উন্নয়নের প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে গুরু দায়িত্ব অর্পন করেছেন মাগুরাবাসিকে সাথে নিয়ে আমি তা অক্ষরে অক্ষরে পালনের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

আলোচনাসভা শেষে উপজেলার ১হাজার অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কালিয়াকৈরে স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার অভিযোগ আহত-৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের ওপর হামলা চালিয়ে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ওই হামলায় স্বতন্ত্র প্রার্থীসহ ৩ জন কর্মী আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোসাত্রা এলাকায় গত রাতে।সংবাদ সম্মেলন ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত রাতে উপজেলার আটাবহ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলীম তার সহযোগী দুই জন কর্মী নিয়ে গোসাত্রা এলাকায় নির্বাচনী প্রচারণায় যান।

রাত ৯টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কে. এম ইব্রাহিম খালেদ ও তার সাথে অজ্ঞাতনামা ১০/১২ জন লোক ওই স্বতন্ত্র প্রার্থীর গতিরোধ করে এবং হামলা চালায়। হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থী ও তার সহযোগী রাহিম ও আলামিনকে এলোপাথারী মারধর করে।

ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা চলে যায়। এ ঘটনায় হামলার শিকার ওই স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।

মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর আব্দুল আলীম সংবাদ সম্মেলনে বলেন, গত শনিবার রাতে আমার কর্মী আকাশের ওপর হামলা ও পোস্টার ছিড়ে ফেলেন নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন। রাতে আমাকে ও আমার কর্মীর ওপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় তিনি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের দাবীও করেন তিনি। জালশুকা এলাকায় তার নিজ বাড়ীতে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

অভিযুক্ত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কে, এম ইব্রাহিম খালেদ জানান, কোন প্রার্থীর ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেনি। আমার বিরুদ্ধে তিনি মিথ্যা অভিযোগ করেছেন। তবে তিনি উল্টো আমাকে বিভিন্ন হুমকি-দমকি দিচ্ছেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান জানান, কর্মীকে মারধর ও পোস্টার ছেড়ার অভিযোগের তদন্তে গেলে কথা কটাকাটির এক পর্যায় ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এএম শামসুজ্জামান জানান, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি তদন্ত কওে দেখা হচ্ছে।

সাভারে আবাসিক ও বাণিজ্যিক সহ সব ধরনের গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন(ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে আবাসিক ও বাণিজ্যিক সহ সব ধরনের গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছেন টিতাসগাস ঠিকাদার কল্যাণ সমিতি ও আবাসিক বাসা বাড়ির মালিকেরা ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি অফিসের সামনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ।

এ সময় ঠিকাদার কল্যাণ সমিতির বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ অচেনা কারণবশত আবাসিক বাসা বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করার কারণে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সকল ঠিকাদার বৃন্দরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শতভাগ বেকারত্বে ডুবে যাওয়া সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, অপরদিকে গ্রাহকগণ চাহিদাপত্রের টাকা জমা প্রদান করে দীর্ঘ ৬ বছর যাবত অপেক্ষা করে আছে কিন্তু গ্যাস সংযোগ পাচ্ছেন না ,যার কারণে বাসা ভাড়া দিতে পারছেন না বিধায় ব্যাংক ঋণ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছেন ,এবং ঋণখেলাপি সংখ্যা বাড়ছে যা দেশ ও জাতির জন্য বিপদজনক ,আবাসিক বাণিজ্যিক সহ সকল শ্রেণীর গ্যাস সংযোগের প্রক্রিয়া বন্ধ করে জনসাধারণের সাথে এক নিদারুন প্রহসন করা হচ্ছে বলে জানান তিতাস ঠিকাদার গ্যাস কর্মকর্তারা ।

এসময় উপস্থিত ছিলেন,তিতাস গ্যাস ঠিকাদার প্রতিনিধি কল্যাণ সমিতির সাভারের আহবায়ক মোঃ নুরুল হক। যুগ্ম আহবায়ক কাউসার আহমেদ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, মীর মোয়াজ্জেম হোসেন সাচ্চা, মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ঠিকাদার মোঃ নজরুল ইসলাম, হুমায়ুন রশিদ, মোস্তফা কামাল, মনির হোসেন,মোঃশাহজাহান, সারফরাজ হোসেন দীপু, আবু তাহের বাবুল, আশরাফুল আলম খোকন, সবুজ আহমেদ প্রমুখ। এছাড়া সাভারও আশুলিয়ার প্রায় ৪ শতাধিক গ্রাহক ।

সর্বশেষ আপডেট...