26.5 C
Dhaka, BD
শনিবার, জুলাই ১৮, ২০২৬

সিংগাইরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

বিপ্লবঃ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা পরিষদের আয়োজনে, উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার( ১৯ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় এই মতবিনিময় সভায় সিংগাইর উপজেলা কর্মকর্তা,পৌর মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংবাদকর্মী ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ও মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল লতিফ ।

এই মতবিনিময় সভায়, সিংগাইরের উন্নয়ন, মাদক, শিক্ষা, খেলার মাঠ, ও মানিকগঞ্জ সিংগাইরে প্রতিনিয়ত রাস্তায় দুর্ঘটনার প্রতিকার নিয়ে আলাপ-আলোচনা করা হয় ।

উক্ত মতবিনিময় সভায়, আরো উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুশফিকুর রহমান খান হান্নান, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা,সিংগাইর উপজেলা পরিষদের মেয়র, আবু নাঈম বাসার, সিংগাইর উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ । এছাড়াও উপস্থিত ছিলেন ,বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান, মোসলেম উদ্দিন চৌকদার, রমজান আলী, দেওয়ান জিন্নাহ লাঠু, শাহদাত হোসেন, মো.জাহিদুল ইসলাম ভুইয়া, আব্দুল হালিম রাজু, শওকত হোসেন বাদল, সাজেদুল আলম স্বাধীন, মিজানুর রহমান মিঠু, মাহাবুবুর রহমান মিঠু, রাজনীতিবিদ ও সুশীল সমাজের পক্ষে সাইদুর ইসলাম ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী ,সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি-এফ এম ফজলুল হক, আবুল কালাম আজাদ বিপ্লব, মোবারক হোসেন, মুকুল হোসেন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

উক্ত মতবিনিময় সভাটি পরিচালনা করেন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ।

রাণীশংকৈলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-২

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর জগদল নদীবস্তি থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে গাঁজা ও ইয়াবাসহ নইমুল ইসলাম (৪০) ও কুতুবউদ্দিন (৫২) নামে দুজনকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

নইমুল উপজেলার কাশিপুর নদীবস্তি এলাকার জাহেরুল ইসলামের ছেলে এবং কুতুবউদ্দিন একই এলাকার মৃত ছোটনের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, মাদক বিরোধী অভিযান চালিয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নইমুলের বাড়ি থেকে ১৫০ গ্রাম গাঁজা ও দুইটি ইয়াবা ট্যাবলেটসহ নইমুল ও কুতুবউদ্দিনকে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এ নিয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল বলেন, গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনা শুরু

বিপ্লবঃ তেঁতুলঝোড়া ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনা শুরু করেছে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।

তফসিল ঘোষণার আগথেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত দিন পারকরছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের অংশগ্রহণকারী সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা।

ফলে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন বাজার, প্রতিষ্ঠান প্রত্যেকটি পাড়া-মহল্লা প্রার্থীরা ঘুড়ে ঘুরে নিজেদের পক্ষে ভোট চেয়ে বেরাচ্ছেন ।

ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার প্রচারণা মাঠে দেখা যাচ্ছে ক্ষমতাশীল আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের ।

বর্তমান তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের পক্ষে মাঠ চষে বেড়াচ্ছেন, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন

 

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন বসতবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ি ক্লাব মাঠ মোড় ও শ্যামপুর এলাকার আনুমানিক ৩০০ বসতবাড়ীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কিরেন তিতাসগ্যাস এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।

সাভার জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় এক কিলোমিটার অবৈধ পাইপলাইন ও রাইজার জব্দ করা হয় ।

এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের বাগবাড়ী ও শ্যামপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে একটি অবৈধ চক্র তিতাসের মূল সরবরাহ লাইন থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ ভাবে নিম্নমানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করেছে।
আমরা আজকের অভিযানে আনুমানিক এক কিলোমিটার ব্যাপী তিনশত বাসাবাড়িতে নেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ কাজে ব্যবহৃত পাইপ ও রাইজার জব্দ করা হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক মোঃ আন্তাজ আলীর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে এসময় আরও উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস টি এন্ড ডি কোম্পানি লিমিটেড এর সাভার জোনাল বিপণন অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ আনিসুজ্জামান রুবেল, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম, সুমন দাশ, সহ-কর্মকর্তা সাকিব বিন আব্দুল হান্নান প্রমুখ সহ তিতাসের কারিগরি টিমের সদস্যগণ।

ধামরাইয়ে জহিরুল হত্যা কারীদের ফাঁসি চায় তার পরিবার

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ-ধামরাই উপজেলা কুল্লা  ইউনিউনের ১ নং ওয়ার্ডের আফছান খানের ছেলে জহিরুল ইসলাম জহুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবার।

জহিরুল ইসলাম স্থানীয় জয়পুরা বাজার ম্যাক্সি স্ট্যান্ডে  সুপারভাইজার হিসেবে কর্মরত ছিল। ঘটনাটি ঘটে ২৫/০৩/২০২০ ইং তারিখে বেলা ১.৩০ ঘটিকার সময়। জহিরুলের বোন মোরশেদা বেগম বাদী হয়ে ১৫ জনকে আসামী করে  বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা  মামলা করেন মামলা নং ১৩৫/২০২০ তার পরিবারের দাবি জহিরুলের সাথে আসামি গনের পূর্ব শত্রুতা ছিল এবং বিভিন্ন ভাবে খুন করার হুমকি প্রদান করতো।

আসামি হানু মাদবরের নির্দেশে আসামী সাইজা ও দিলদার জহিরুল ইসলামকে বাড়ী হইতে ডাকিয়া নিয়া জয়পুরা উত্তর বাজারে শহিদুলের ডেকোরেটরের দোকানের পিছনে নিয়ে যায়। অতঃপর আসামি আহম্মদ জোরপূর্বক জহিরুলকে নেশাজাতীয় ট্যাবলেট খাওয়ায় আসামি আব্দুল কুদ্দুস, জাহিদ, রবিন, দিলদার, বাদশা, মোঃ জনি, দেইলা, জুলহাস এবং আজি জহিরুল কে দেওয়ালের সাথে চাপিয়া ধরে রাখে এবং আসামী  জানি ও বাবুল পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে জহিরুলকে শরীরের চেতনানাশক ইনজেকশন পুশ করে এবং শ্বাসরুদ্ধ করে হত্যা করে। জহিরুলের মৃত্যু নিশ্চিত করিয়া আসামি গন ডেকোরেটর দোকানের পিছনে টিউবলের পাড়ে ফেলে রেখে যায়, স্থানীয় লোকজন জহিরুল কে টিউবল পাড়ে পড়ে থাকতে দেখে  ডাক চিৎকার দেয় ।

এ অবস্থায় আসামি গন কাউকে  কিছু বুঝতে না দিয়ে সুকৌশলে হাসপাতালে নেওয়ার কথা বলে গাড়িতে উঠে পরবর্তীতে কোন হাসপাতালে নানিয়ে বিভিন্ন স্থানে ঘুরে সন্ধ্যা সময় বাড়িতে নিয়ে এসে বলে জহিরুল  ইসলাম  মারা গেছে। জহিরুলের বোন মোরশেদা বেগম জানান, আমি ওই স্থানের স্থানীয়  লোকজনের কাছে জানতে পারি জহিরুলকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে ও চেতনা নাশক ইনজেকশন পুশ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।অতঃপর সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতে গেলে থানা কর্তৃপক্ষ আমার মামলা গ্রহন না করিয়া ঘুরাইতে থাকে।পরবর্তীতে আমি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি।বর্তমানে মামলা পিবিআই তদন্ত ধীন আছে।

মোরশেদা বেগম বলেন সরকারের কাছে আবেদন করি আমার ভাইয়ের মামলা সুনির্দিষ্টভাবে তদন্ত করে এবং সুষ্ঠু বিচার দাবি জানান।  আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই।

রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

হুমায়ুন কবির রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে হাসপাতাল গেটের সামনে ১৩ সেপ্টেম্বর সোমবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় সুন্দরী বেগম(৬৫)নামে এক বৃদ্ধার  মৃত্যু হয়েছে। মৃত বৃদ্ধা  উপজেলার রায়পুর গ্রামডাঙ্গী গ্রামের আমীর হোসেনের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে সুন্দরী বেগম কোভিড ১৯  টিকা নেওয়ার জন্য রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সে আসছিলেন। হাসপাতাল গেটের সামনে পাকা রাস্তা পার হতে গিয়ে একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। আহত ও অজ্ঞান অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডাঃ ফিরোজ আলম বলেন, আহত ও অজ্ঞান অবস্থায় ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা  ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে এসেছি। মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

নোয়াখালী সুবর্ণচরে ওসির মোবাইল নাম্বার ক্লোন করে চেয়ারম্যানের টাকা আত্নসাৎ, আটক-২

আহসান হাবীবঃ নোয়াখালীর চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকারি মুঠোফোন নাম্বার ক্লোন করে চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুরের মতলব (উত্তর) থানার মান্দারতলী গ্রামের সেফুল ইসলামের ছেলে নবীর হোসেন (৩২) ও নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বারাহী নগর গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মাকছুদুর রহমান (৩৪)।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দিবাগত রাতে প্রতারক চক্রের এ দুই সদস্যকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভাটারা থানা এলাকা থেকে গ্রেফতার করে চরজব্বার থানার পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রতারক চক্র ৮টি বিকাশ নাম্বারে এসব টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় চরজব্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে ভুক্তভোগী। তিনি আরও জানান, তাদের নাম্বার থেকে হাতিয়ে নেয়া টাকাগুলো ক্যাশ আউট করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। তারা দুজন বিকাশের এজেন্ট হিসেবে প্রতারক চক্রকে সহযোগিতা করেন।

ওসি জিয়াউল হক বলেন, বিকাশ ও বিভিন্ন এজেন্টের সহায়তায় দুই লাখ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। তার সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন করার চক্রের সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের বিরুদ্ধে অভিযান অব্যহত আছে।

উল্লেখ্য, সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মনির আহমেদ। যিনি আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে ভিন্ন দুটি নাম্বার থেকে কল আসে। কলকারী নিজকে চরজব্বর থানার ওসি পরিচয় দিয়ে আসন্ন নির্বাচনকে প্রভাবিত করার জন্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ম্যানেজ করতে তার কাছে টাকা চান। এছাড়া সঙ্গে থাকা আরেক জনকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরামর্শ করে অন্যান্য অফিসারদের ম্যানেজ করার জন্য চার লাখ টাকা পাঠাতে বলেন। মনির চেয়ারম্যান জিডিতে উল্লেখ করেছেন, ওসি পরিচয় দেওয়া ওই ব্যক্তির আটটি বিকাশ নাম্বারে তিনি ৫০ হাজার টাকা করে মোট চার লাখ টাকা পাঠান। এরপর রাত ৯টার দিকে মনির চেয়ারম্যানকে থানায় গিয়ে পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাতে বলেন। রাত ৯টার দিকে তিনি থানায় গিয়ে প্রকৃত ওসির সঙ্গে কথা বলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

অবশেষে ঘাতক ইজিবাইক ড্রাইভারকে গ্রেফতার করলেন সিংগাইর থানা পুলিশ ।

বিপ্লবঃ মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের বিন্নাডাঙ্গী বাসস্ট্যান্ডের পার্শ্ববর্তী এস্পায়ার গার্মেন্টস কর্মীকে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপাই মৃত্যুর ঘটনায়, আসামিকে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলেন সিংগাইর থানা পুলিশ ।

গত (২৮ আগস্ট) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে, এস্পায়ার গার্মেন্টসে কাজে যোগদান করার জন্য রাস্তার দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে যাওয়ার সময়, একটি ব্যাটারিচালিত ইজিবাইক, গার্মেন্টস কর্মী মোসাম্মৎ হাসিনা বেগম (৩৫) কে চাপা দিয়ে, ইজিবাইক টি রেখেই ঘাতক ড্রাইভার দ্রুত পালিয়ে যায় ।

তারপর, হাসিনা বেগম কে তাহার সহকর্মীরা দ্রুত তেঁতুলঝোড়া এলাকায় স্ট্যান্ডার্ড হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিনা বেগমকে মৃত ঘোষণা করেন ।

মৃত হাসিনা বেগম (৩৫) স্বামী মোঃ মোস্তফা আলী, তার গ্রামের বাড়ি ,আর,জি মিলনপুর, থানা-বীরগঞ্জ, জেলা দিনাজপুর,তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের , তেঁতুলঝোড়া এলাকায় , বাসা ভাড়া থাকতেন বলে জানা যায় ।

এ বিষয়ে মৃত হাসিনা বেগমের স্বামী গত (২৮ আগস্ট) সন্ধ্যায় মোঃ মোস্তফা আলী বাদী হয়ে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন।

ইজিবাইক চালককে খুঁজে না পাওয়ায় প্রায় ১৮ দিন যাবত ইজিবাইক ভাষা শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে ধল্লা পুলিশ ফাঁড়িতেই রাখা হয়েছিল।

তারপর, সার্কেল এসপি রেজাউল হকের দিকনির্দেশনা ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লার সহযোগিতায়, পুলিশের একটি চৌকস টিম ইনচার্জ এস,আই মাহফুজুল হাসান ও এস,আই ইমরান দীর্ঘ ১৮ দিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বন করে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হন সেই ঘাতক চালক আসামি, মোঃ বাবুল হোসেন (৩৫) কে ।

আসামি বাবুল হোসেনের বর্তমান ঠিকানা , সিংগাইর থানার চর উলাইল এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে, পূর্বে তারর স্থায়ী বাড়ি ছিল , চাঁদপুরের মতলব থানার ফরাজিকান্দি বড় হলদিয়া গ্রামের ছেলে ।

এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, সিংগাইর থানার সার্কেল অফিসার জনাব মোঃ রেজাউল হক স্যারের দিকনির্দেশনায় আমরা কাজ করে আসছি, সিংগাইর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে সকল অফিসার ফোর্স যথাযথ তাদের দায়িত্ব পালন করায় আসামিকে আমরা দ্রুত ধরতে সক্ষম হয়েছি বলেও জানান তিনি।

মাগুরায় যাত্রীবাহি বাস খাদে নিহত-৪

আশরাফ হোসেন পল্টু,মাগুরা : মাগুরা- যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় যাত্রীবাহি বাস খাদে পড়ে ঘটনা স্থলেই চার জন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর সাড়ে দিন টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন অফিসার মাছুদুর রহমান জানান, দুপুরে ঢাকা মেট্রো-ব এন – ১৪১১৬৪ নম্বর যাত্রীবাহি বাসটি যশোর থেকে মাগুরার উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে বেলা সাড়ে তিনটার দিকে শালিখার রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে ঘাদে পানিতে পড়ে যায়। খবর পেয়ে মাগুরা থেকে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে ক্রেন  দিয়ে বাসটিকে টেনে পানি থেকে উপরে তোলে। এ সময় বাসের ভেতর ও তলে থেকে চাপা পড়া অবস্থায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। যাদের মধ্যে নারী ও দুজন পুরুষ। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শালিখা থানার ওসি মাহবুবুর রহমান জানান, দমকলবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেছে। এ ঘটনায় শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাজারহাট ক্যাম্পাসে ‘জয় বাংলা’ স্লোগা‌ন

আনিসুর রহমান:দেশের ন্যায়,দীর্ঘ দেড় বছর বির‌তির পর কু‌ড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকা‌রি মীর ইসমাইল হোসেন ক‌লেজ ক্যাম্পাস মুখ‌রিত হ‌য় ‘জয় বাংলা’স্লোগা‌নে।

রবিবার (১২ সেপ্টেম্বর)। প্রথমদিন থেকেই শিক্ষার্থী‌দের সরব উপ‌স্থি‌তি‌ চোখে পড়ার মত। করোনাকালে শিক্ষা কার্যক্রমের পাশাপা‌শি ক্যাম্পাসে রাজ‌নৈ‌তিক কর্মকাণ্ডও স্থ‌বির ছিল। শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দি‌য়ে শারী‌রিক উপ‌স্থি‌তি‌তে পাঠ কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে রাজ‌নৈ‌তিক স্লোগানেও মুখ‌রিত হ‌য়েছে কলেজ ক্যাম্পাস।

রবিবার বেলা ১২ টায় রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকা‌রি ক‌লেজ ক্যাম্পাসে গি‌য়ে দেখা যায়, শারী‌রিক উপ‌স্থি‌তি‌তে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠদান চল‌ছে।
সারে ১২ টায় ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে মিছিল শুরু করেন। মি‌ছিল‌টি পু‌রো ক্যাম্পাস প্রদ‌ক্ষিণ ক‌রে শহীদ মিনা‌রের সাম‌নে এসে শেষ হয়।
প‌রে সেখা‌নে সং‌ক্ষিপ্ত সমা‌বেশ ক‌রে ছাত্রলীগ। সমা‌বে‌শে বক্তব্য রা‌খেন ছাত্রলীগ নেতা আব্দুস সালাম,সুমন কুমার রায়,ইমতিয়াজুল ইসলাম এন্তাজুল,জাহানুর আলম সোহেল, আরও উপস্থিত ছিলেন,বেলাল হুসাইন,রাসেল খান,শরীফ,আল আমিন,নাজমুল,বাবলু,রাকিব ,মিল্টন,শুভ্র,রিদয়,রাহুল,শরিফুল প্রমুখ।

বক্তারা ক‌রোনা মোকা‌বিলায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার গৃহীত কার্যক্রমের প্রশংসা ক‌রেন। দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খু‌লে দেওয়ার সিদ্ধান্ত‌কে সাধবাদ জানান তারা।রাজারহাট উপজেলা ছাত্রলীগের শুভেচ্ছা মিছিল শেষে,সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেলা পরিষদ কুড়িগ্রাম এর সহযোগিতায় উপজেলা ছাত্রলীগের মাস্ক বিতরণ করা হয়।

প্রসঙ্গত, করোনা প্রাদুর্ভাবের কারণে গেল বছরের ১৭ মার্চ থেকে দেশের সবধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সংক্রমণ কিছুটা কমে আসায় প্রথম ধাপে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আজ থেকে।

শারীরিক উপস্থিতিতে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করার নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হয়েছে।

সর্বশেষ আপডেট...