25.8 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

রাজশাহীতে পুলিশের করোনা কালিন খাদ্য সহায়তা পেল তৃতীয় লিঙ্গের ১২০ জন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে করোনাকালিন খাদ্য সহয়তা দিয়েছে পুলিশ ।

বুধবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন অডিটোরিয়ামে তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন তাদের হাতে খাবার সামগ্রীর প্যাজেট তুলে দেন। প্রতি প্যাকেটে চার, ডাল, তেল ও আলু দেয়া হয়। খাবার সামগ্রী পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের এই অসহায় জনগোষ্ঠি। এ সময় রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস এন্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলমসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ডিআইজি আব্দুল বাতেন বলেন, পুলিশ সব সময় মানবেতার সেবায় কাজ করে আসছে। বিশেষ করে করোনাকালে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করছে। এর ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, করোনা মহামারির শুরুর প্রথম থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের ন্যায় রাজশাহী রেঞ্জের প্রতিটি ইউনিট সমাজের অসহায় ও দুস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনার বিরুপ প্রভাবে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। সকলকে করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

রামেক এ আজ মৃত্যু ১৯ জন

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ কোন দিন কম কোন দিন বেশি। মৃত্যুর সংখ্যা ওঠানাম করছে প্রতিদিন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাঁরা মারা যান। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় রাজশাহীর ৭জন, নাটোরের ৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ২ জন এবং পাবনার ১ জন মারা গেছেন। এর মধ্যে নাটোরের ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের ২ জন করে মোট ৭ জন করোনা পজিটিভ ছিলেন। রাজশাহীর আরেক রোগীর করোনা নেগেটিভ থাকলেও শারীরিক নানা জটিলতায় মারা গেছেন। অন্য ১১ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তাঁদের নমুনা পরীক্ষা করা হয়নি।

মৃত ১৯ জনের মধ্যে নয়জন পুরুষ ও ১০ জন নারী। এদের মধ্যে ২১-৩০ বছর বয়সের মধ্যে একজন নারী, ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী; ৪১-৫০ বছরের মধ্যে দুজন পুরুষ, ৫১-৬০ বছরের মধ্যে পাঁচজন নারী এবং ষাটোর্ধ্ব ছয়জন পুরুষ ও দুজন নারী।

এ নিয়ে আগস্টের তিন দিনেই রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫৫ জনের মৃত্যু হলো। জুলাই মাসজুড়ে ৫৩১ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুনে এখানে মারা গেছেন ৪০৫ জন।

হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩ টি। মঙ্গলবার সকালে ভর্তি ছিলেন ৩৯২ জন। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৭ জন। ছাড়পত্র পেয়েছেন ৩০ জন। হাসপাতালে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৭৩ জন। উপসর্গ নিয়ে আছেন ১৪৭ জন। এ ছাড়া করোনা নেগেটিভ হলেও শারীরিক নানা জটিলতায় কোভিড ইউনিটে ভর্তি ছিলেন আরও ৭২ জন রোগী।

আজ সকালে করোনা ইউনিটে রাজশাহীর ১৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩২ জন, নাটোরের ৫৬ জন, নওগাঁর ৩৮ জন, পাবনার ৭১ জন, কুষ্টিয়ার আটজন, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের ছয়জন করে, বগুড়া ও মেহেরপুরের দুজন করে এবং ঝিনাইদহের একজন রোগী ভর্তি ছিলেন।

সিভিল সার্জনের কার্যালয়ের হিসাব অনুযায়ী, সোমবার আরটি-পিসিআর ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলে জেলায় মোট ১ হাজার ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২২৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ২২ দশমিক ৩০ শতাংশ।

আর শুধু দুটি আরটি-পিসিআর ল্যাবে রাজশাহীর নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার পাওয়া গেছে ২৭ দশমিক ৭৪ শতাংশ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাস সিলিন্ডার ও অক্সিজেন কনসেনটেটর প্রদান

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জুলাই মঙ্গলবার দুপুরে ১ টি অক্সিজেন কনসেনটেটর ও ৩ টি গ্যাস সিলিন্ডার প্রদান করা হয়।

টিএইচএ এবং পঃ পঃ কর্মকর্তার অফিস কক্ষে বংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সহোযোগিতায় ২ টি গ্যাস সিলিন্ডার এবং সাবেক এমপি লিটা ও তার বন্ধু মহলের উদ্যোগে ১টি অক্সিজেন কনসেনটেটর ও একটি গ্যাস সিলিন্ডার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর হাতে প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লী সভাপতি অধ্যক্ষ সহিদুল হক, পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাঃ এ্যাপোলো, সহ সভাপতি প্রভাষক সাঈদা শাহরিয়ার, হাসপাতালের আরএমও ডাঃ ফিরোজ আলম, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা শাহনেওয়াজ, জেলা যুব লীগের সদস্য নওরোজ কাউষার কানন, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ হাসপাতালের বিভিন্ন ডাক্টার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৭ টি গ্যাস সিলিন্ডার এবং ৬ টি অক্সিজেন কনসেনটেটর মজুদ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রাজশাহী নগরীতে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার; আটক ২

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীতে ছিনতাই হওয়ার অটোরিক্সা এক ঘন্টার মধ্যে উদ্ধার করে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি’র কাটাখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে রাজশাহী মহানগরীর মতিহার থানার বাজে কাজলার মোঃ শামিনুর রহমানের ছেলে মোঃ আমিনুল ইসলাম শান্ত (২০) ও ফুলতলা কড়ইতলা গ্রামের মোঃ জমসেদ আলীর ছেলে মোঃ শাকিব (১৯)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১ আগস্ট ২০২১ রাত ৯.৩০ টায় মোঃ রিমনের ভাড়ায় চালিত অটোরিক্সা লক্ষীপুর মোড় হতে কাটাখালী বাজারে আসার জন্য আসামী মোঃ আমিনুল ও শাকিব ১৫০ টাকা ভাড়া চুক্তি করে। রিমন অটোরিক্সা করে তাদের নিয়ে রাত ১০. ২০ টায় কাটাখালী বাজারে পৌছায়।

আসামীদ্বয় রিমনকে আরো একটু সামনে এগিয়ে দেওয়ার কথা বলে। রিমন তাদের নিয়ে কাপাসিয়া বাজার সংলগ্ন রাস্তার পাশে পৌছালে আসামীরা অটো চালক রিমনের চোখে বিশাক্ত স্প্রে করে অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। অটো চালক দ্রুত কাটাখালী থানায় অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা কাটাখালী থানার এসআই মোঃ আজাহারুল ইসলাম ও তার টিম তাৎক্ষনিক অটোরিক্সা উদ্ধার অভিযানে নামে। অবশেষে রাত ১১.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর কাটাখালী থানার মাহেন্দ্র বাইপাসে ছিনতাই হওয়া অটোরিক্সা উদ্ধার করে মোঃ আমিনুল ইসলাম শান্ত ও মোঃ শাকিবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাণীশংকৈল প্রায় ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, পোড়ানোসহ ৯ জনকে জরিমানা  

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রবিবার (১ আগষ্ট ) দুপুরে উপজেলার সর্ববৃহৎ সাপ্তাহিক হাট নেকমরদে ৫ ব্যবসায়ীকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে ৩৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে।

পরে জব্দকৃত ১৫০ পিস কারেন্ট জাল প্রায় ৪০ হাজার মিটার  তাৎক্ষণিক পুড়িয়ে ফেলা হয়।

একইসাথে হাটে ২ জন কাপড় ব্যাবসায়ীকে লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ১ হাজার টাকা এবং  একজন টিনের দোকান ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে লকডাউনে হাট বসানোর দায়ে ইজারাদার হালিমকে ১০ হাজার টাকা জরিমানাসহ মোট ১৫৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) এবং ভারপ্রাপ্ত ইউএনও প্রীতম সাহা।

এ সময় ভূমি অফিসের অফিস সহকারি   সোয়েব আলী বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও বলেন, কারেন্ট জাল বিক্রি, লকডাউনে দোকান খোলা রাখা এবং লকডাউনে হাট বসানোর দায়ে বিভিন্ন ধারায় জব্দকৃত জাল পোড়ানোসহ এ জরিমানা করা হয়েছে।

বাঘায় করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘায় করোনায় আক্রান্ত হয়ে আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত স্কুলশিক্ষক মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার মহদিপুর গ্রামের মৃত মোকাররম হোসেনের ছেলে।
জানা যায়, আব্দুল্লাহ আল মামুন গত ১ জুলাই করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিক্ষকের মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে মীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন নাহার জানান, আব্দুল্লাহ আল মামুন একজন গুণী শিক্ষক ছিলেন। তার অকাল মৃত্যুতে স্কুলের অপূরণীয় ক্ষতি হয়েছে।

প্রাভা হেলথকেয়ার বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য অধিদপ্তর

করোনা পরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়ায় রাজধানীর প্রাভা হেলথকেয়ার এর কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (০২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিটি প্রাভা হেলথকেয়ারের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠিয়ে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি ওই প্রতিষ্ঠানটি পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়েছে, যা অগ্রহণযোগ্য। এ অবস্থায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের আলোকে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িক স্থগিত করা হল।

যেসব অনিয়ম দেখা গেছে সেগুলো হলো-
১. করোনাভাইরাসের নমুনা কালেকশন বুথে পৃথক ডনিং এবং ডফিং রুম থাকার নিয়ম থাকলেও প্রাভা হেলথে একই কক্ষে দুটি কাজই চলছিল, যা অগ্রহণযোগ্য।

২. প্রত্যেক বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য সরকারি নির্ধারিত ফি সর্বোচ্চ ২ হাজার ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও প্রাভা হেলথ নিবন্ধন ফির নামে অতিরিক্ত ১৫০ টাকা আদায় করছিল।

৩. আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টে বিএমডিসির নিবন্ধিত একজন চিকিৎসকের স্বাক্ষর প্রয়োজন, কিন্তু প্রাভা হেলথের দেওয়া কোনো প্রতিবেদনে কোনো চিকিৎসকের স্বাক্ষর ছিল না।

৪. প্রাভা হেলথ তাদের ওয়েবসাইটে বিশ্বস্বাস্থ্য সংস্থাকে তাদের ‘পার্টনার’ বলে দাবি করছে। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টির ব্যাখ্যা চাইলে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বরং ওই শব্দটি পরিবর্তন করে ‘আওয়ার করপোরেট ক্লায়েন্টস’ লিখেছে।

এর আগে ২০১৮ সালে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসকের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা চালুর ঘোষণা দিয়ে আলোচনায় আসে প্রাভা হেলথকেয়ার। রাজধানী বনানীর ১৭ নম্বর সড়কে প্রাভা হেলথের প্রধান কার্যালয়।

প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, রোগ নির্ণয়, ওষুধ, অনলাইনে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষাসহ চিকিৎসা সংক্রান্ত নানা সেবা দিয়ে আসছিল। সেই সঙ্গে মহামারি করোনাভাইরাস শুরু পর করোনার নমুনা পরীক্ষাও করে আসছিল প্রতিষ্ঠানটি।

সাভারের আশুলিয়ার রাজু আহমেদ নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ,শ্রমিক নেতাকে তুলে নিয়ে আটকে রেখে মারধরের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ গতকাল শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ব্যবসায়ী রাজু আহমেদের গোডাউন থেকে অপহৃত ওই শ্রমিক নেতাকে উদ্ধার করেন ।

এর আগে সকালে শ্রমিক নেতার স্ত্রী “সুলতানা পারভীন” বাদী হয়ে বিষয়টি জানিয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অপহৃত শ্রমিক নেতা মো. রতন হোসেন মোতালেব (৩১)। ঢাকার ধামরাই উপজেলার মাকুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি সাভার-আশুলিয়ার তৈরি পোশক শ্রমিকদের নিয়ে কাজ করতেন।

উদ্ধারের পর শ্রমিক নেতা রতন হোসেন (মোতালেব) বলেন, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে মোঃ রতন হোসেন মোতালেবকে কলমা এলাকার নিজ ভাড়া বাসার সামনে থেকে ৪/৫ জন সন্ত্রসী সহ রাজু গ্রুপের চেয়ারম্যান রাজু আহমেদের দেহরক্ষী আব্বাস আমাকে বাসা থেকে ডেকে নিয়ে কথা বলার এক পর্যায়ে জোরপূর্বক রাজুর একটি সাদা রঙয়ের হায়েছ গাড়িতে করে আমাকে তুলে নিয়ে যায়। তারপর আমাকে রাজু আহমেদের একটি পাইপের গোডাউনে আটকে রেখে প্রথমে লোকজন দিয়ে মারধর করে এবং পরে রাজু নিজেও এসে আমাকে মারধর করে। রাজু আমাকে মেরে ফেলার জন্য তার লোকদের আদেশ দেয়।’

এর আগে রাজুর আরেক দেহরক্ষী জলিল আমাকে ফেইজবুকে রাজু আহমেদের ভুয়াআইডি খুলে অপপ্রচারের জন্য সন্দেহ পুবক বেসয়েক বার বাজে আচরণ করেন , এই জলিল প্রভাবশালী বিএনপি নেতাদের সাথে চলার কারনে এমন প্রভাব দেখান বলেও যানা যায় ।

এ বিষয়ে জানতে ব্যবসায়ী রাজু আহমেদের মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে এ অভিযোগের সত্যতা জানতে চেয়ে একটি খুদে বার্তা পাঠানো হলে তিনি বলেন, ‘রতন এখন পুলিশ ক্যাম্পে আছে। গতকাল আমি ঢাকার বাইরে ছিলাম।’

সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম শ্রমিক নেতাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় সাভার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এমন হাইব্রিড নেতা দুষ্কৃতিকারী অপহরণকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছেন এলাকাবাসীসহ ভুক্তভোগীর পরিবার ।

১৫ আগস্ট উদযাপন উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রী কলেজের বঙ্গবন্ধু ম্যুরালকে চাইনা রঙ্গনফুলের বাগান লাগিয়ে শোভাবর্ধন কার্যক্রম শুরু

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার সর্ববৃহৎ রাণীশংকৈল ডিগ্রী কলেজে ২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মিত হয়।

আসন্ন ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালকে সোন্দর্য বৃদ্ধির লক্ষে সিইডিপি প্রজেক্টের অর্থায়নে ম্যুরালের ক্যাম্পাসকে চাইনা রঙ্গনফুলের তিনশত গাছের চারা লাগিয়ে সৌন্দর্যবৃদ্ধি ও নয়নাভিরাম করে তুলা হচ্ছে।

এবং বিশেষ বিশেষ দিন ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ৩১ জুলাই শনিবার সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।

এ ব্যাপারে কলেজ উপাধ্যক্ষ জামালউদ্দিন ও অধ্যক্ষ সহিদুল হক বলেন, সিডিইপির অর্থায়নে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর এই ম্যুরালটি আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ উদযাপন উপলক্ষে ফুল গাছের চারা লাগিয়ে শোভা বর্ধনের উদ্যোগ নিয়েছি।

যেহেতু প্রতিটি জাতীয় দিবসসহ অন্যান্য দিবস গুলোতে এখানে রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসে। তাই এটির বিশেষ প্রয়োজন ছিল।

এজন্যই আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। এছাড়াও তারা শোকের মাসকে সামনে রেখে ব্ঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি গভির শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

দেশে করোনায় আরও ২১২ জনের প্রাণহানি

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ৪৫ হাজার ৪৪টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৭ লাখ ৮ হাজার ৯১৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ০৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৯৩ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮৬৯ জন এবং নারী ৬ হাজার ৫৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৬৫ জন, চট্টগ্রামের ৫৩, রাজশাহীতে ১৩, খুলনায় ৩৬, বরিশালে ১১, সিলেটে ১৭, রংপুরে ৯ ও ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সর্বশেষ আপডেট...