হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দিনটি পালনে স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি হাতে নিয়েছে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরে এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটির নেতাকর্মীরা। এর মধ্যে এইচ এম এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, মিলাদ মাহফিল, কোরআন শরীফ তেলাওয়াত, অসহায়-দুস্থদের মাঝে খাদ্যসহায়তা প্রদান ও উন্নত খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
অন্যদিকে সকালে রাজধানীর কাকরাইলে এরশাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, পরে কাকরাইল কার্যালয়ে তার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি হবে। দুপুরে সেখানে সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তব্য রাখবেন জি এম কাদেরসহ দলের শীর্ষনেতারা। কেন্দ্রীয় কার্যালয় চত্বরে দুপুরে সুবিধাবঞ্চিত ১০ হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন জাপা চেয়ারম্যান।
১৯৮২-১৯৯০ সাল পর্যন্ত ৯ বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধিসহ গ্রাম-বাংলার উন্নয়নে কাজ করেছেন হুসেইন মুহম্মদ এরশাদ। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ধর্মীয় প্রতিষ্ঠানের বৈদ্যুতিক বিল মওকুফসহ উপজেলা ব্যবস্থার প্রবর্তকও ছিলেন সাবেক এই রাষ্ট্রপ্রধান।
তার আমলেই মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা দেয়া হয়। ১৯৮৬ সালে এরশাদ প্রতিষ্ঠা করেন জাতীয় পার্টি। শুরু থেকেই বৃহত্তর রংপুর জাতীয় পার্টির দুর্গে পরিণত হয়। আর তাই সাবেক সেনা প্রধান হলেও মৃত্যুর পর ভক্ত-অনুসারীদের দাবির মুখে এরশাদকে রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয়।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। পরে পরিবারের সঙ্গে রংপুরে চলে আসেন।
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা ,অভিযুক্ত গ্রেফতার
৯ বছরের স্কুলছাত্রী সাদিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার দায়ে অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (১৩ জুলাই) সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নজরুল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুড়ি গ্রামের ছমর উদ্দিনের ছেলে। শিশু সাদিয়াও একই এলাকার বাসিন্দা।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২ জুলাই সকালে বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিলেন শিশুটির বাবা। বাবার কাছ থেকে মাছ আনতে যায় সাদিয়া। সেখান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সে।
পরে একটি পাট ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্টে শিশুটিকে হত্যার আগে ধর্ষণ করা হয় বলে প্রমাণ মেলে।
এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ওইদিন রাতে অজ্ঞাতনামাদের আসামি করে কটিয়াদী মডেল থানায় ধর্ষণ ও হত্যা মামলা করে। তবে পুলিশ ঘটনার রহস্য বের করতে না পারায় গত ১১ জুলাই মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়।
কিশোরগঞ্জ পিবিআই-এর পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন জানান, গোপনে খবর পেয়ে আশুলিয়া থেকে ঘটনার মূলহোতা নজরুলকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নজরুল শিশুটিকে একা পেয়ে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে। এরপর মঙ্গলবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার জন্য গ্রেফতার আসামিকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়।
সাংবাদিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিল ডিআরইউ
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিল ডিআরইউ ৩৫ এর কম বয়সী সাংবাদিকদের করোনা ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিয়েছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বিদ্যমান পরিস্থিতিতে সরকারি সুরক্ষা অ্যাপসে ৩৫ বছর বয়সের নিচের কেউ নিবন্ধনের সুযোগ না পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
এবার ১২ শর্তে ঈদের নামাজের অনুমতি
নিজস্ব প্রতিবেদক: বারটি শর্তে পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত আদায়ের অনুমতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
শর্তগুলো হলো-
১. করোনাভাইরাস (কোভিড-১৯)-এর স্থানীয় পরিস্থিতি ও মুসল্লিদের জীবন-ঝুঁকি বিবেচনা করে স্থানীয় প্রশাসন কর্তৃক জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে যথোপযুক্ত বিবেচিত হলে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ঈদুল আজহা ২০২১ (১৪৪২ হিজরি)-এর জামাত মসজিদ, ঈদগাহ বা খোলা জায়গায় আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে ।
২. মসজিদে ঈদের নামাজ আয়োজনের ক্ষেত্রে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা জীবাণুমুক্ত করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন;
৩. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে মসজিদ/ঈদগাহে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে;
৪. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদ/ঈদগাহে অজুর স্থানে সাবান, পানি ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে;
৫. মসজিদ/ঈদগাহ মাঠের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান ও পানি রাখতে হবে;
৬. ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না;
৭. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অবশ্যই অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে;
৮. শিশু, বয়োবৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তিবর্গের ঈদের নামাজের জামাতে অংশগ্রহণে নিরুৎসাহিত করা হলো;
৯. সর্বসাধারণের সুরক্ষা নিশ্চিতকল্পে স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;
১০. করোনা ভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে ঈদের জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে;
১১. করোনা মহামারির এ বৈশ্বিক মহাবিপদ থেকে রক্ষা পেতে বেশি বেশি তওবা, আস্তাগফিরুল্লাহ ও কুরআন তিলাওয়াত করতে হবে এবং আমাদের কৃত অন্যায়-অপরাধের জন্য ঈদের নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং
১২. খতিব, ইমাম, মসজিদ/ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দেশনাগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, উল্লিখিত শর্ত লঙ্ঘিত হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
মানিকগঞ্জের নওখন্ডা এলাকা থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে র্যাব-৪
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের নওখন্ডা এলাকা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে ৫ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে আটক করেছে র্যাব -৪, সিপিসি ৩, মানিকগঞ্জ ক্যাম্প অপারেশন টিম ।
র্যাব জানায়,মানিকগঞ্জের নওখন্ডা এলাকা থেকে জুয়াখেলা রত অবস্থায় এই পাঁচ জনকে আটক করা হয়েছে, আটককৃতরা হলো , মোঃ জহিরুল ইসলাম (৩৫), মোঃগোলাম মোস্তফা (৩৪),মোঃ আনোয়ার হোসেন (৩৫),মোঃ ইসমাইল হোসেন (৪৫), বিরেন রাজবংশী (৩৭) ।





























শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।
এরই অংশ হিসেবে সোমবার দুপুরে দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১’লক্ষ টাকার জনপ্রতি ৫’শত টাকা হারে ২’শত পরিবারের মাঝে বিতরণ করা হয় ।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই শতাধিক নারী, পুরুষ, শিশু ও গর্ভবতী নারীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ সময় ওষুধসামগ্রী ও চশমা বিতরণ করে সেনাবাহিনী।
রোববার দিবাগত রাত দুইটার দিকে নিখোঁজের তিনদিন পর সাভারের রাজফুলবাড়ীয়া রাজাঘাট এলাকার একটি বিলের কচুরিপানার মধ্যে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গেল ৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাভারের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকার নিজ বাড়ি থেকে রাজিয়া সুলতানা নামের আট বছরের ওই শিশু নিখোঁজ হয়। পরে শিশুটির পরিবারের সদস্যরা সাভার মডেল থানায় একটি নিখোঁজের সাধারণ ডায়রি করলে পুলিশ শিশুটির আপন খালু নাজমুল মিয়াকে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। কিন্তু শিশুটির আপন খালু কোনোভাবেই শিশুটিকে হত্যার কথা পুলিশের কাছে শিকার করেননি।