29 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

ধামরাইয়ে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, চলবে দুই সাপ্তাহ ব্যাপি।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ৬ মাস থেকে ৫ বছরের শিশুদের খাওয়ানো হবে এই ভিটামিন-এ ক্যাপসুল। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুই সাপ্তাহ ব্যাপি এই ক্যাপসুল খায়ানো হবে।

শনিবার (৬ মে) সকাল ১১ টার দিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন-এ ক্যাপসুল খায়ানোর উদ্ভোধন করা হয়। ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবির মোল্লা,আবাসিক মেডিকেল অফিসার ডা.আহমেদুল হক তিতাস সহ আরও অনেকেই।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা বলেন, ৬ মাস থেকে ৫ বছরের সকল শিশুকে এই টিকা খাওয়ানো হবে। আশা করি কোন শিশু বাদ পরবে না। ধামরাই উপজেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিক ও টিকা কেন্দ্রে এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তার পরেও আমরা বাড়িতে বাড়িতে খোঁজ নেবো। আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস

রাণীশংকৈলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে প্রেস ব্রিফিং

হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাও) প্রতিনিধিঃ ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসেই ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত সুবিধাদি গ্রহণের লক্ষে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা ভূমি অফিসে ৫ জুন শনিবার এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আগামি ৬-১০ জুন পর্যন্ত অনুষ্ঠেয় ভূমি সেবা সপ্তাহের কার্যক্রম নিয়ে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার(ভূমি) প্রীতম সাহা।

এ সময় ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, অফিস সহকারি সোয়েব আলি ও অফিস কর্মচারিরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংকালে সহকারি কমিশনার(ভূমি) অন লাইলে জনির খাজনা খারিজ বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

শ্রীপুরে দেড় যুগ পর বিধবা ভাতার কার্ড-ভাতা নিচ্ছেননা ৭৫ বছরের বৃদ্ধা

মাগুরা প্রতিনিধি:বিধবা হওয়ার দেড় যুগ পর অবশেষে বিধবা ভাতার কার্ড পেয়েছেন ১১ সন্তানের জননী ৭৫ বছরের বৃদ্ধা ভবানী রানী বসু ।

তবে এখন তিনি আর বিধবা ভাতা ও সরকরী আর্থিক সহযোগিতা নিতে চান না। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং প্রশংসায় ভাসছে পরিবারটি ।

জানাগেছে, মাগুরার শ্রীপুরের হিন্দু অধ্যাসিত মাসালিয়া গ্রামের ভবানী রানী বসুর স্বামী গৌর গোপাল বসু ১৮ বছর পূর্বে ৬ ছেলে ও ৫ মেয়ে সন্তান রেখে মৃত্যু বরন করেন।

পরিবারের এক মাত্র উপার্জন করা ব্যক্তিটি মারা যাওয়ায় ভবানী রানী বসুর পরিবারে নেমে আসে কষ্টের দিন। ভবানী রানী বসুর সংসারে স¦চ্ছলতা ফেরানোর জন্য আর্থিক সাহায্য ও ভাতার একটি কার্ডের জন্য চেয়ারম্যান-মেম্বর সহ জন-প্রতিনিধিদের কাছে ঘুরাঘুরি করেন। কিন্তুু তার সকল চেষ্টা ব্যার্থ হয়, ভবানী রানীর ভাগ্যে জটেনি একখানা বিধবা অথবা বয়ষ্ক ভাতার কার্ড। অবশেষে ২০২০ সালের জুন মাসের ২২ তারিখে সমাজসেবা কর্তৃপক্ষের নজরে আসলে কর্তৃপক্ষ একটি বিধবা ভাতার কার্ড করে দেন ভবানী রানী বসুকে। যার বই নং- ৪৬০ তাতে লেখা আছে ভবানী রানী বসু জুলাই – ২০১৯ থেকে বিধবা ভাতা পাবেন। কিন্তুু ভবানী রানী বসু ভাতার টাকা নিতে অস্বীকৃতি জানান। এখন পর্যন্ত তিনি ভাতার একটি টাকা নেন নাই। বিষয়টি উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষের নজরে আসে। কর্তৃপক্ষ ভাতার টাকা নেওয়ার জন্য ভবানী রানী বসুকে অনুরোধ করেন। কিন্তুু ভবানী রানী তার সিদ্ধান্তে অটল নিবেন না ভাতার টাকা ।

এ ব্যপারে উপজেলার ১ নং গয়েশপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের মেম্বর আফসার উদ্দীন শেখ জানান, তার স্বামী গৌর গোপাল বসু অনেক আগেই মারা গেছেন । ভবানী রানী বসুকে আমরা একটি বিধবা ভাতার কার্ড করে দিয়েছি কিন্তুু তিনি ভাতার টাকা নিচ্ছেন না। কেন তিনি ভাতার টাকা নিচ্ছেন না এই প্রশ্ন করা হলে মেম্বর আফসার উদ্দীন শেখ বলেন, আগে এই পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না কিন্তুু এখন আর্থিক অবস্থা ভালো তাই হয়তো ভাতার টাকা নিচ্ছেন না।

এ ব্যপারে ভবানী রানী বসুর ৪র্থ ছেলে নারু গোপাল বসু বলেন,আমি একজন কৃষক আমরা ৬ ভাই ৫ বোন। এর মধ্যে তিন ভাই ভারতে তারা দেশে আসে না , এক ভাই মারা গেছে । বোনদের বিয়ে হয়ে গেছে । আমরা দুই ভাই দেশে থেকে মায়ের দেখাশুনা করি। আমাদের মায়ের ভাতার টাকা লাগবে না। মেম্বর সাহেবকে বলেছি, ভাতার টাকা অন্য অসহায় গরীব লোককে দিয়ে দেওয়ার জন্য। এ ব্যপারে ভবানী রানী বসু বলেন,আমার চেয়েও অতি দরিদ্র অনেক ভবানী রানী সমাজে রয়েছে,কর্তৃপক্ষ যেন আমার ভাতার টাকা তাদেরকে দিয়ে দেয়। আমি ভালো আছি।

উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম বলেন,আমাদের সরকারের লক্ষ এবং উদেশ্য হলো প্রতি পরিবারকে স্বাবলম্বী করে তোলা, যাতে দেশের প্রত্যেকেই নিজের পায়ে দাড়াতে পারে। ভাতার টাকা নিয়ে খেয়ে ফেললে হবে না, ভাতার টাকা দিয়ে বিভিন্ন গবাদি পশু লালন-পালন করে পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে হবে।

তিনি আরো বলেন, আমার চাকরি জিবনে কোন দিন দেখি নাই সরকারী ভাতা পেয়ে কেউ স্যালেন্ডার করেছে যে, আমি ভাতার টাকা নিবনা। ধন্যবাদ ভবানী রানী বসুকে। আমরা চাই যাদের পরিবারে স্বচ্ছলতা আছে তারাও স্যালেন্ডার করুক। যাতে তার পাশের আন্য বিধবা অথবা বয়ষ্ক ব্যক্তিকে ভাতার আওতায় আনতে পারি।

ধামরাইয়ে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ও বৃক্ষের চাড়া বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) : ধামরাইঃ ৫ই জুন বিশ্বপরিবেশ দিবস উপলক্ষে ঢাকার ধামরাইয়ে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষের চাড়া বিতরণ করা হয়েছে।

শনিবার (০৫ জুন) সকাল ১০ টার দিকে ধামরাই পৌর এলাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ধামরাই উপজেলা সবুজ আন্দোলনের আহবায়ক সাংবাদিক এম. শাহীন আলমের সভাপতিত্বে এ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

এসময় ধামরাইয়ের হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ঐতিহ্য বসাক বাড়ির আঙ্গিনায় একটি ঔষধি বৃক্ষের চাড়া রোপণ করা হয়। পরে স্থানীয়দের মাঝে হরতুকি, বয়রা, অর্জুণ, আমলুকি, নিম, পিয়ারা, জাম্বুরা, লেবু, কদবেল আকাশি, মেহেগনি ও কদমসহ প্রায় ২শতাধিক বৃক্ষের চাড়া বিতরণ করা হয়।

ধামরাই উপজেলা সবুজ আন্দোলনের আহবায়ক সভাপতি সাংবাদিক এম. শাহীন আলম বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অন্তত একটি করে হলেও গাছ লাগানো দেশের প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

প্রধান অতিথির বক্তব্যে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান (পিপিএম) বলেন, মানুষের জীবন ধারণ সহজ করতে আল্লাহর বিশেষ এক দান হচ্ছে গাছ। গাছ-গাছালি বাতাসে উড়ে আসা দুষিত বায়ুকে গিলে ফেলে। আবার সূর্যের তাপকে সহনীয় পর্যায় নিয়ে আসে। গাছ-গাছালি মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। শুধু মানুষই নয়, এ পৃথিবীতে গাছপালা ছাড়া কোনো প্রাণীই জীবন ধারণ করতে পারবে না।

২০১৮ সালের ১ সেপ্টেম্বর পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যাত্রা শুরু করে । সংগঠনটি মূলত জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে । সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তরুণ সংগঠক ও পরিবেশ কর্মী বাপ্পি সরদার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জজকোর্টের সরকার পক্ষের আইনজীবী (এজিপি) জাহাঙ্গীর আলম, দৈনিক প্রথম আলো পত্রিকার সহ-সম্পাদক মাহমুদ ইকবাল, সবুজ আন্দোলন ধামরাই উপজেলা শাখার সদস্য সচিব (প্রস্তাবিত) গোবিন্দ পাল জয়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিংগাইরের জামির্তা ইউনিয়নে ইটভাটার কারণে ফসল ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ পেলো কৃষকেরা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়নে ইটভাটার কারণে ফসলি জমির ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণ পেলো কৃষকেরা ।

বৃহস্পতিবার বিকেলে ফসলের জমি ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে ক্ষতিপূরণ হিসেবে সিংগাইর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল রহমান এর উপস্থিতিতে নগদ অর্থ হাতে তুলে দিলেন উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম রাজু ।

সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চাপরাইল সহ বেশকিছু এলাকার ফসলি জমি, ধান ক্ষেত ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে যাওয়ায় ,গেল ৩১ মে বিকেল জামির্তা ইউনিয়নের, হাতনী এলাকায় মানববন্ধন ও প্রতিবাদসভা করেন স্থানীয় কৃষকেরা, তারপরেই নড়েচড়ে বসেন প্রশাসন ।

ঘটনাস্থল পরিদর্শনে যান স্থানীয় চেয়ারম্যান সহ সিংগাইর উপজেলার কৃষি কর্মকর্তারা ।

এরপর সিংগাইর উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে ইট ভাটার মালিকদের কাছ থেকে কৃষকদের ক্ষতিপূরণ আদায় করা হয় ।

তারি পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ১২১ জন কৃষকদের মাঝে মোট ১২ লক্ষ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে পর্যবেক্ষণ করে সকলকেই এই ক্ষতিপূরণ টাকা দেওয়া হবে বলে জানান উক্ত ইউনিয়নের চেয়ারম্যান।

এ সময় তিনি আরো বলেন, ফসলি জমি এমন ক্ষতি কাম্য নয় , প্রয়োজনে যে কোন উপায় এই ইটভাটাগুলো অপসারণের ব্যবস্থা করা হবে ।

এসময় ক্ষতি পূরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকেরা ।

উক্ত সময় আরো উপস্থিত ছিলেন, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি সদস্য সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

আল্লামা আহমদ শফির মৃত্যুর আগে ওষুধ খেতে দেওয়া হয়নি-নুরুল ইসলাম জাদিদ।

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীকে মৃত্যুর আগে ওষুধ খেতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন হেফাজতের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম জাদিদ।

সেই সঙ্গে তার বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল ও রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২ জুন) সকালে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নুরুল ইসলাম জাদিদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, হেফাজতের আমিরের মৃত্যু নিয়ে জুনায়েদ বাবুনগরী সংবাদমাধ্যমে মিথ্যাচার করেছেন। যারা আহমদ শফীর হত্যা মামলার আসামি তারা কখনো হেফাজতের কর্ণধার হতে পারে না।জেলা শহরসহ সারা দেশে নতুন করে হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হবে।

এর আগে ১২ এপ্রিল শফীকে হত্যার প্ররোচনা মামলায় সংগঠনটির তৎকালীন আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

আল্লামা আহমদ শফির মৃত্যুর দু’মাসের মাথায় তার শ্যালক মোহাম্মদ মাইনুদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

গত বছরের ১৭ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসায় কিছু দাবী নিয়ে হেফাজতের একটি অংশ আল্লামা আহমদ শফিকে অবরুদ্ধ রাখে। এমনকি চিকিৎসার জন্য মাদ্রাসা থেকে বের করার সময় তার অ্যাম্বুলেন্সও আটকে রাখা হয়েছিল।

পরদিন ১৮ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় তার মৃত্যু হয়।

ধামরাইয়ে ৩শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান।

মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ-নিজের ব্যক্তিগত তহবিল থেকে করোনাকালীন সময়ে পৌর শহরের বেকার ৩শত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ধামরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন। ।

আজ মঙ্গলবার (০১জুন)সকাল থেকে ধামরাই মোকামটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে পৌরসভার অহসায় পরিবারের মাঝে এই সব খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান। খাদ্যসামগ্রীর মাঝে ছিল ৬ কেজি করে আটা।

এই সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেস হোসেন, ধামরাই পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন,ধামরাই সরকারী কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব। ছাত্রলীগ নেতা মোঃ পিয়াস।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, আজ বিশ^ব্যাপি মরণব্যাধি করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। তবে আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা এই বিষয়ে সর্বদায় সর্তকভাবে মোকাবেলা করতেছেন এবং বাংলাদেশের মানুষকে সর্তক থাকার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাস সর্ম্পকে সকল জনগণকে সচেতনতা বাড়ানোর লক্ষে কাজ করছেন।

পরে তিনি আর বলেন যে কোন দুর্যোগে আওয়ামীলীগ সরকার দেশের মানুষের পাশে ছিল এবং থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময় গরীব-দুঃখী মানুষকে সর্বদায় সহায়তা করতেন।

সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যে কোন দুর্যোগে মানুষের পাশে থাকেন।পরিশেষে তিনি বলেন, ইতিমধ্যে হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের গরীব ও খেটে খাওয়া মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যতদিন পর্যন্ত করোনা ভাইরাস এর দুর্যোগ শেষ না হয় ততদিন পর্যন্ত দরিদ্র মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

বাজেট অধিবেশন বসছে আগামীকাল, আগামী পরশু বাজেট পেশ

একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ বাজেট অধিবেশন বসছে আগামীকাল বুধবার (২ জুন) বিকেল ৫টায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেছেন।

এ অধিবেশনের দ্বিতীয় কার্য দিবস অর্থাৎ ৩ জুন বৃহস্পতিবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করা হবে।

ওই দিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তাফা কামাল তার দায়িত্বকালের তৃতীয় বাজেট, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট উপস্থাপন করবেন।

আর এটি হবে বৈশ্বিক মহামারি করোনাকালীন দ্বিতীয় বাজেট অধিবেশন। এর আগে গত বছর ১০ জুন করোনা মহামারির মধ্যে চলতি অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়। ১১ জুন ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।

এদিকে সংসদ সচিবালয় থেকে বাজট অধিবেশনের সকল প্রস্তুুতি সম্পন্ন করা হয়েছে। করোনা মহামারির এসময়ে এবারও এ অধিবেশনের মেয়াদ স্বল্প সময়ের হওয়ার কথা রয়েছে। ২জুন শুরু হয়ে মুলতবি দিয়ে দিয়ে ৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে।

আর সংক্ষিপ্ত আলোচনার পর বাজেট নিয়ম অনুযায়ি ৩০ জুনের মধ্যে পাস করা হবে। এবার বাজেটের আকার হতে পারে ৬ লাখ কোটি টাকার উপরে।

চলতি (২০২০-২০২১) অর্থ বছরের বাজেট ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। আর স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট অর্থাৎ ১৯৭২-৭৩ সালে বাজেটের আকার ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। দেশের প্রথম বাজেট উত্থাপন করেন তাজউদ্দীন আহমেদ।

এদিকে চলতি অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার বাজেট ঘোষণা হয়েছিল গত বছরের ১১ জুন। এর পর মাত্র ৯ দিনের বাজেট আলোচনা শেষে তা পাস করা হয়। এটি ছিল বাংলাদেশের ইতিহাসে সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন। এবারও করোনা পরিস্থিতির কারণে অল্প দিনে আলোচনা শেষ করে বাজেট পাস হবে।

করোনা মহামারির মধ্যে এবারও কঠোর স্বাস্থ্য বিধি বিধান মেনে বাজেট অধিবেশন চালানো হবে। সংক্ষিপ্ত সময়ে শেষ হবে বাজেট অধিবেশন। বিরতি দিয়ে এ অধিবেশন ১০ থেকে ১৩ কার্য দিবস চলতে পারে।

মানিকগঞ্জের সিংগাইর থানার ইসলামনগর এলাকা থেকে তিন কেজি গাঁজাসহ আটক ১

বিপ্লব,সাভার:মানিকগঞ্জের সিংগাইর থানার ইসলাম নগর এলাকা থেকে গত ৩১ মে রাত আনুমানিক ৯ টা ৪৫ মিনিটে, অভিযান চালিয়ে মোঃ মহিদুর মুন্সি (৪০) নামের এক ব্যক্তি কে তিন কেজি গাঁজাসহ আটক করেছে র‍্যাব-৪।

র‍্যাব জানায়, মহিদুর মুন্সি একজন মাদক ব্যবসায়ী, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে, তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই ।

আমাদের এমন অভিযান চলমান থাকবে।

মো: মহিদুর মুন্সি মো: আউয়াল মুন্সির ছেলে ।

বিষয়টি নিশ্চিত করেন,উনূ মং সিনিয়র এএসপি সিপিসি-৩, র‍্যাব-৪ মানিকগঞ্জ ।

মুন্সিগঞ্জে ডিবির হাতে অস্ত্র সহ গ্রেফতার এক

মোঃ‌লিটন মাহমুদ মুন্সীগঞ্জঃ মুন্সিগঞ্জ ডিবি পুলিশ ৩১মে রাত্র ০১.২৫ মিনিট সময় মুন্সিগঞ্জ সদর থানার পূর্ব শিলমন্দি জসিম নগর এলাকার জনৈক আজিম পাইক এর বাগানের জমির মাটির নিচ থেকে গ্রেফতারকৃত পূর্ব শিলমন্দি গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে আসামি নুরমোহাম্মদ (৩৫) এর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে একটি কালো রঙের ইন্ডিয়ার তৈরি পয়েন্ট .২২ গান যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি গত ১৮/০৫/২০২০ তারিখ সকাল ১১.৩০ ঘটিকার সময় মুন্সীগঞ্জের শিলমন্দি সাইদুর রহমান এর বাড়ির সামনে একটি মারামারির ঘটনা ঘটে ।উক্ত ঘটনায় চারজন যুবক অস্ত্রসহ মরামারির ঘটনায় অংশ নেয় এবং গুলি বর্ষণ করে। বর্ণিত ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানার মামলা নাম্বার ২০ তারিখ ১৮/০৫/২০২০ রুজু করা হয়।

সেই মামলার এজাহারনামীয় আসামি ছিল গ্রেপ্তারকৃত নুরমোহাম্মদ । তাকে ইংরেজি ৩০/০৫/২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকা থেকে মুন্সিগঞ্জ ডিবি পুলিশ গ্রেপ্তার করে। আসামিকে সহ মুন্সিগঞ্জ হাজির হইয়া জিজ্ঞাসাবাদ করলে সে পূর্বের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে শিকার করে এবং তার অপরাপর সহযোগী আসামিদের নাম প্রকাশ করেও ব্যবহৃত অস্ত্র সম্পর্কে পুলিশের কাছে বিস্তারিত বিবরণ দেয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সে জানায় তার একটি অস্ত্র শিলমন্দি এলাকায় জসিম নগরে একটি বাগানের মধ্যে মাটির নিচে পুঁতে রেখেছে। তার স্বীকারোক্তি মোতাবেক ইংরেজি ৩১/০৫/২১ তারিখ রাত্র০১.২৫ মিনিটের সময় মুন্সিগঞ্জ ডিবি পুলিশের একটি টিম আসামিসহ এলাকার স্থানীয় লোকজন দের সহায়তায় ঘটনাস্থলে গেলে গ্রেফতারকৃত আসামি নুরমোহাম্মদ নিজ হাতে মাটির নিচ থেকে তার রেখে দেওয়া অস্ত্রটি বের করে দেয়। সেই মোতাবেক তার কাছ থেকে অস্ত্র উদ্ধার পূর্বক ডিবি পুলিশ অস্ত্রটি হেফাজতে নেয় । এই সংক্রান্তে মুন্সিগঞ্জ সদর থানায় একটি নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে ।

পূর্বের মামলার অপর আসামি খোকন(২৮) পিতা নূর হোসেন গ্রাম পূর্ব শিলমন্দি কে ইতিপূর্বে ০৮/০৭/২০২০তারিখ খোকনের জবানবন্দি মোতাবেক তার কাছে থাকা ঘটনার সময় ব্যবহৃত একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্ত অপর একটি অস্ত্র মামলা মুন্সীগঞ্জের সদর থানায় রজু করা হয়েছে । গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদ ৩১মে তারিখে পূর্বের মামলার ঘটনার বিবরণ, তার অপরাপর সহযোগীদের নাম এবং ব্যবহৃত অস্ত্র সংক্রান্তে সকল বিষয় স্বীকার করে বিজ্ঞ আদালতে কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

সেই মোতাবেক তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদকে বিজ্ঞ আদালত জেলহাজতে প্রেরণ করেছেন।

গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদ বর্তমানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে আটক আছে। আসামি নূর মোহাম্মদ পূর্বের মামলার ঘটনা ,বর্তমান অস্ত্র মামলার ঘটনা ,তার অপরাপর সহযোগী এবং এলাকার অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। যা তদন্তপূর্বক যাচাই-বাছাই করা হইতেছে।

ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও পলাতক আসামিদের কে গ্রেফতার করার জোর প্রচেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ আপডেট...