মধুপুরের বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ
আমিনুল ইসলামঃ টাংগাইলের মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে।
গত ১০ মে সোমবার উপজেলার মহিষমারা ইউনিয়নের মধ্য মহিষমারা গ্রামের জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠন ও সুনামগঞ্জ গারোবাজার বনিক সমিতির পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ উপলক্ষে মহিষমারা মধ্য পাড়া গ্রামের জামে মসজিদ ও ঈদগাহ মাঠ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.ইসমাইল হোসেন সিরাজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষক জনাব সাজ্জাদ রহমান, দৈনিক আলোকিত সকাল পত্রিকার মধুপুর প্রতিনিধি আলকামা সিকদার, মহিষমারা কলেজের ইংরেজী প্রভাষক মো. শাহ আলম,এছাড়াও সংগঠনের সভাপতি জরিপ হোসেন, সাধারণত সম্পাদক কারুল হাসানসহ অত্র সংগঠনের সদস্য ও এলাকার হিতৈষী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. মোসলেম উদ্দিনে ও সঞ্চালনা করেন মো. সাইফুল ইসলাম।
মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ
আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষে আজ মঙ্গলবার উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে জি আর ক্যাশ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জনপ্রতি পাঁচশত টাকার সমমূল্যে চাল, ডাল,আলু,তেল, চিনি ও লবণ অত্র ইউনিয়নের ৫’শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।
দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি (তদন্ত) বোরহানুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমায়ুন-উর-রশীদ মুহিত,মাগুরা সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান,দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওয়াজেশ আলী বিশ্বাস,সাধারণ সম্পাদত শিহাবুল ইসলাম, ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে ৮টি ইউনিয়নে ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে ।
পবিত্র রমজান উপলক্ষে এ উপজেলার ৪ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকৃত হবেন এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এভাবেই স্বাস্থ্য বিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ধামরাই বাসীকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা জানালেন আলী খান।
মোঃ সম্রাট আলাউদ্দিন,(ধামরাই প্রতিনিধি) ঈদ মানে আনন্দ। ঈদ মানে উৎসব। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ধামরাই বাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহম্মদ এর পক্ষ থেকে ধামরাই বাসী কে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানালেন ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান।
তিনি ধামরাই বাসীর উদ্দেশ্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর সবারজীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি৷ বছরের প্রতিটি দিন ঈদের দিনের ন্যায় আনন্দময় হোক। এই শুভ প্রত্যয় আবারও ঈদ মোবারক৷
ঈদ-উল-ফিতর এই আনন্দঘন মুহুর্তে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের সকল ইবাদাত, ত্যাগ, ঈদ-উল-ফিতর সমগ্র বিশ্বে মুসলমানদের ত্যাগ, আত্মসমর্পণ ও আত্মোপলব্ধির শিক্ষা দেয়। ঈদের প্রত্যাশায় সবাইকে জানাচ্ছি ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। ঈদ মোবারক।
করোনা ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন, মুখে মাস্ক ব্যাবহার করুন,পরিষ্কার পরিছন্ন থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
রাণীশংকৈলে অতিরিক্ত টোল আদায়ে ইজারাদারকে জরিমানা
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রবিবার ৯ মে উপজেলার সবচেয়ে বড় নেকমরদ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অপরাধে ইজারাদারকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় হাটে আসা শতাধিক যে সকল গরু ছাগল ক্রেতার কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হয়েছিল, ভ্রাম্যমাণ আদালত হাট কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ফেরত দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা।






































তারই অংশ হিসেবে ঢাকা জেলার সাভার উপজেলাধীন তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীও পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার।



