হুমায়ুন রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৬ মে বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার কাতিহার- বাংলাগড় সড়ক থেকে ৩ টি দূরপাল্লার গণপরিবহন কে আটক করে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। এ সময় ভূমি অফিসের অফিস সহকারি ও মোবাইল কোর্টের পেশকার সোহেব আলী ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বর্তমান করোনা রোধ কল্পে সরকারের সিদ্ধান্ত মোতাবেক আন্তজেলা গণ পরিবহন যাতায়াত বন্ধ থাকবে।
এই নিষেধাজ্ঞাকে অমান্য করে রাণীশংকৈল থেকে ৩ টি কোচ ঢাকার উদ্দেশ্যে নিয়মিত রাস্তা বাদ দিয়ে বিকল্প রাস্তা দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে ইসলাম পরিবহন ঢাকা- মেট্রো – ব- ১১: ৬৩৫৫, রুপা পরিবহন- ঢাকা- মেট্রো- ব- ১৪-৬৪২১ এবং আলম পরিবহন ঢাকা- মেট্রো- ব- ১১-২৩৭৭ নামে এই তিনটি যাত্রী পরিবহন কে কাতিহার – বাংলাগড় সড়ক থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।
খবর পেয়ে উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য শ্রমিক ইউনিয়নের নেতারা এসিল্যান্ডের কাছে এসে ভূল স্বীকার করে এবং পরবর্তীতে এরকম ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবেনা বলে অঙ্গিকার করেন।
এইশর্তে গাড়ির চালকসহ অন্যান্য স্টাফদের তাদের জিম্মায় দেয়া হয়। এবং যাত্রীদের টিকিটের টাকা গাড়ি কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নিয়ে দেয়াসহ তাদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
পরে ভ্রাম্যমান আদালত আটক ৩ গণপরিবহনের ২ সুপারভাইজার এবং ১ জন ড্রাইভারকে দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বলেন, বর্তমান লকডাউন পরিস্থিতিতে সরকারিভাবে পরিবহন চলাচল নিষেধাজ্ঞা অমান্য করে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ও করোনা সংক্রমণ বৃদ্ধির তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার অপরাধে দন্ডবিধি ১৮৬০ ও সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক এ জরিমানা করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ ০৬-০৫-২০২১ ইং বৃহস্পতিবার, সন্ধ্যায় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সৌজন্য প্রতি বছরের ন্যায় যথাযথভাবে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ।
উপস্থিত ছিলেন ,সিংগাইর সার্কেল এ এসপি রেজাউল হক, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নঈম মোঃ বাশার, ওসি তদন্ত আবুল কালাম, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী।
সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম ফজলুল হক, সাধারণ সম্পাদক মোঃ বাদল হোসাইন ,বাংলা টিভির প্রতিনিধি, রেজাউল হক, এশিয়া টিভির সিংগাইর উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, বার্তা বাজার এর প্রতিনিধি মিলন মাহমুদ, দি মর্নিং ওভজারভার প্রতিনিধি ,রিদম প্রান্তর পৃথিবী, বলাকা টিভির প্রতিনিধি আঃ গফুর, পিটিভি বাংলার প্রতিনিধি জয়নাল আবেদীন রতন, ভোরের চেতনার প্রতিনিধি আঃ রশিদ, সত্য প্রকাশ অনলাইন পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান খান মুকুল, জেটিভির উপজেলা প্রতিনিধি জালাল উদ্দীন, রুদ্র কণ্ঠ পত্রিকার প্রতিনিধি ,মোশাররফ হোসেন পদ্মা টিভির প্রতিনিধি আলমগীর হোসেন সহ আরো অনেকই।
সাভার প্রতিনিধিঃ সামান্য সাবরেজিস্টার অফিসে কর্মকতা হয়ে বর্তমান সরকারের আমলে আওয়ামী লীগের সাইনবোর্ড টানিয়ে রাতারাতি কোটিপতি বনে যান সাভারের বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম মুক্তার।
মাত্র কয়েক বছরের মধ্যে আয়ত্ব করেছে বিরুলিয়া ইউনিয়নের মধ্যে ৭০ বিঘার অধিক সম্পদ।
আব্দুল হালিম মুক্তার মিরপুরে লজিং মাস্টার থেকে পড়াশোনা করতে। পরে তিনি সাবরেজিস্টার অফিসে চাকরি করেন । ততকালীন বিএনপির বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলালের মাধ্যমে রাজনীতি প্রবেশ করেন। সাবরেজিস্টার অফিসে কাজ করার সুবাদে রাতারাতি ভেলপাল্টিয়ে আওয়ামী লীগের রাজনীতি তে প্রবেশ করেন । আর সেই খান থেকে তিনি বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
হালিম মুক্তার ইউপি আওয়ামী লীগের সভাপতির সাইনবোর্ডে ব্যবহার করে বিরুলিয়া ইউনিয়ন গায়ের জোর দখলবাজী আর কূটকৌশলে করে কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছেন।
অনুসন্ধানে জানা যায়, বিগত ৯ বছরের বিরুলিয়া ইউপি মধ্যে প্রায় ৭০ বিঘার অধিক সম্পদের মালিক হয়েছে। এছাড়াও সাভারের রাজাশন এলাকায় ১৫ শতাংশ, রাজধানীর মিরপুর ২ নাম্বারে রয়েছে বিলাশ বহুল বাড়ি, সাভার কাউন্দিয়ার ইটখোলা এলাকায় প্রায় ১৫ বিঘা জমি, বিরুলিয়াতে বিলাস বহুল বাড়ি, ২ টা দামী প্রাইভেটকার। এছাড়া নামে বেনামে করছে ব্যাংক ব্যালেন্স।
এছাড়াও বিরুলিয়া ইউপি আওয়ামী লীগ সভাপতি হালিম মোক্তার ও তার ছেলে উল্লাসে বিরুদ্ধে নারী কেলেংকারীর অভিযোগও রয়েছে, হালিম মোক্তারের ছেলে উল্লাস খান ও একই নায়ের মাঝি যে কিনা সাভারের বিতর্কিত এক মহিলা নেত্রীকে দিয়ে কয়েকদিন আগে তার নিজের আত্নীয়কেও মিথ্যা নারী কেলেংকারী মামলায় ফাঁসিয়ে দিতে চেয়েছেন। পুলিশ ব্যাপারটা বুঝতে পেরে অভিযোগ গঠন করেনি। কথিত সে নারী নেত্রীর সাথে উল্লাসের অবৈধ সম্পর্ক আছে বলেও জানা যায়।
সাভার সিটি সেন্টার শপিং মলে কর্মরত এক নারী শ্রমিকের সাথে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়ায় উল্লাস খান, পরে সেই নারীর কাছে থেকে ৭০ হাজার টাকা ধার নিয়ে ফেরত না দিয়ে হুমকি দিয়েছে। আর এই লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে প্রেম হয়ে যায় আগুন। পরে সেই নারী এই বিষয়ে এলাকার গন্যমান্য ব্যক্তির কাছে বিচার চাইলে বিচার পায়নি বলে জানা যায়।
এব্যাপারে, বিরুলিয়া ইউপির সাধারণ জনগণ কেউ ভয়ে মুখ খুলতে চায় না তার বিরুদ্ধে কথা বলতে। নাম প্রকাশে অনিচ্ছুক জানতে পারি, এলাকায় কারো পারিবারিক বা জমি সংক্রান্ত ঝামেলা হলে বিচারের নামে কাজ বুঝে টাকা নেয় হালিম মোক্তার।
এলাকাবাসীর অভিযোগ, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে। সাভার আশুলিয়া অভিভাবক মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান আমাদের অভিভাবক। আমাদের অভিভাবকের কাছে বলতে চাই এসব দখলবাজ মাদক ব্যবসায়ীদেরকে দল থেকে বহিষ্কার করে নতুন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তাহলে সফল হবেন।
এব্যাপারে, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা সাথে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যাইনি।
এ সকল অভিযোগের ব্যাপারে বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে বার বার কল দিলেও ফোন রিসিভ করেনি।
সাভার প্রতিনিধিঃ সাভারের আশুলিয়ায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে আশুলিয়ার কাঠগড়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক মানুষের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সাভার সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোরশেদ আলম চৌধুরী।
এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা প্রদান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অতিদরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা ভিজিএফ এর আওতায় ধামরাই পৌরসভার ৪৬২১ পরিবারের মাঝে ৪৫০টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬মে) সকালে পৌর ভবনসহ ৯টি ওয়ার্ডে আলাদা আলাদা করে ভিজিএফের এই নগদ অর্থ প্রদান করা হয়েছে। পৌর মেয়র আলহা্জ্ব গোলাম কবির মোল্লা মানবিক সহায়তার ভিজিএফ এর নগদ অর্থ ৪৫০টাকা করে অসহায় পরিবারের মাঝে তুলে দিয়ে সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।
পরে পৌর মেয়র ৯টি ওয়ার্ডে ভিজিএফ এর অর্থ বিতরণ কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
পৌর ভবনে মেয়র ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলররা ভিজিএফ এর নগদ অর্থ বিতরণ করেন, এছাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলররা আলাদা আলাদা করে অসহায় পরিবারদের মাঝে ভিজিএফ এর নগদ অর্থ ৪৫০টাকা করে বিতরণ করেন।
এসময় সকল কাউন্সিলরগণ ও পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত থেকে ৪৬২১ জন অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করেন।
নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জ সদর থানাধীন মত্ত এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের র্যাব-৪ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
র্যাব-৪ জানাই বৃহস্পতিবার বিকাল ৪ টা ২৫ মিনিটে মানিকগঞ্জের মত্ত এলাকায় অভিযান চালিয়ে, সাড়ে ১৩ গ্রাম হেরোইন,মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল ফোন জব্দ করা সহ দুজনকে আটক করা হয় ।
আটককৃতরা হলো সাব্বির রহমান রাজু(৩৫) পিতাঃমৃত আক্কাস আলী , ১৮৩নং শহীদ রফিক সড়ক মানিকগঞ্জ, ওয়াসিম(৩১) পিতাঃ লুৎফর রহমান, মত্তর , মানিকগঞ্জ ।
তাদেরকে মানিকগঞ্জ সদর মত্তর উচ্চ বিদ্যালয় এর কাছ থেকে হাতেনাতে গ্রেফতার করা হয় ।
মানিকুর রহমান ( মানিকগঞ্জ) : মানিকগঞ্জের হরিরামপুর প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার অস্থায়ী কার্যালয় ঝিটকাতে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন চৌধুরী।
সাধারণ সম্পাদক মো. মানিকুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলার দুদক কমিটির সভাপতি মীর আব্দুল ওয়াদুত(সাহেব), গালা ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাস, ঝিটকা বনিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সেন্টু, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন, হরিরামপুর থানার এস আই আব্দুস সালাম, এ এস আই মফিজুল, প্রেস ক্লাবের সহ সভাপতি ওবায়দুল শিকদার বিল্টু, যুগ্ন সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, সহ সাংগঠনিক মোঃ শাকিল খান, কোষাদক্ষ জামিল বিশ্বাস, সদস্য মিজানুর রহমান, সদস্য নাজমুল চৌধুরী, সদস্য মোহাম্মদ আলী প্রমুখ ।
আলোচনা শেষে দোয়া মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল শিবদিঘী পৌর মার্কেটে মাছের বাজারকে নতুনভাবে সাজাতে বুধবার, (৫ মে) দুপুরে ঢালাই কাজের উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান।
পরে তিনি পৌর বাজারের বিভিন্ন দোকান-পাট পরিদর্শন করেন এবং দোকানদারদের আনিত অভিযোগ শুনেন।
এবং এসব সমস্যা দ্রুত সমাধানের কথা ব্যক্ত করেন।
এসময় পৌরসভার কাউন্সিলর রুহুল আমীন, আবু তালেব ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরবৃন্দ মার্কেটের ব্যবসায়ীগণ, স্থানীয় রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিপ্লব,সাভারঃ র্যাব-৪ ও সিপিসি-৩ জানাই, বৃহস্পতিবার ভোর ৬.১৫ মিনিটে , মানিকগঞ্জের ঘিওর থানা দিন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু মেডিকেল কলেজ গেটের সামনে চেকপোষ্টে চেক চলাকালে , একটি নীল রঙের ট্রাক চেক করার সময় বিপুল পরিমাণে বিদেশি মসলা সহ ট্রাকটি আটক করা হয় ।
ট্রাকটি চেকিং চলাকালে ট্রাকে থাকা মসলার বিষয়ে তাদের কাজে কাগজপত্রের গরমিল পাওয়ায় এবং জিজ্ঞাসাবাদকালে ট্রাকে থাকা ড্রাইভার সহ লোকজন কোন সদুত্তর না দিতে পারায় ,মশলা সহ ট্রাকটি জব্দ করা হয় ।
এবং এই সময় তিন জনকে গ্রেফতার করা হয়, গ্রেফতারকৃতরা হলেন,শাহ মোঃ আশিকুর রহমান (৩৮) পিতা মৃত আব্দুল মজিদ শেখ সাং মালিফা থানা সুজয় নগর, জেলা পাবনা ,মোঃ সোহেল রানা (২৫) পিতা মৃত মুজিবুর রহমান শেখ সাং মোবারকপুর থানা আমিনপুর,জেলা পাবনা, মোঃ শামীম রেজা(৩৫) পিতা মৃত সামসুর রহমান সাং দূর্গাপুর,জেলা পাবনা।
এ সময় আরো জব্দ করা হয়,৭৫ বস্তা জিরা যার প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ২২৫০ কেজি,১৩২ বস্তা মসুরের ডাল ,যার প্রতি বস্তায় ২৫ কেজি করে মোট ৩৩০০ কেজি,৬ বস্তা ইসুব গুলের ভূসি বিভিন্ন প্যাকেটে মোট ৬৩২ কেজি,আজওয়া(খেজুর) বিভিন্ন প্যাকেটে সাড়ে ৩০ কেজি, লইট্যা শুটকী সাড়ে ৩২ কেজি।
বিষয়টি নিশ্চিত করেন, মানিকগঞ্জ আঞ্চলিক কমান্ডার সিনিয়র এএসপি উনু মং।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘ ২১ দিন পর বৃহস্পতিবার (৬ মে) চালু হচ্ছে গণপরিবহন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে।
ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হচ্ছে-
১. মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠানো যাবে না এবং গাড়ির মালিক স্টাফদের মাস্ক সরবরাহ করবেন।
২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে (অর্থাৎ দুই সিটে একজন যাত্রী বসবে)।
৩. লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
এ ক্ষেত্রে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
এ বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেয়া হলো।
বুধবার (৫ মে) দুপুরে ঈদুল ফিতরের আগে চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জারি করা প্রজ্ঞাপনে পঞ্চম দফায় বিধিনিষেধ ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।