28 C
Dhaka, BD
সোমবার, এপ্রিল ৬, ২০২৬

সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় ছেলের টিউবলের হাতলের আঘাতে পিতার মৃত্যু (ভিডিও)

বিপ্লব ,সাভারঃ মানিকগঞ্জ জেলা সিংগাইর থানার জামির্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায়, ছেলের টিউবলের হাতলের আঘাতে পিতার মৃত্যু।

আজ ২৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে মানিকগঞ্জ জেলা সিংগার থানা জামির্তা ইউনিয়নের চন্দনপুর এলাকায় এ ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শী মৃত খোকনের বড় বোন মমতাজ বেগম জানান, হঠাৎ করেই মৃত খোকনের ছোট ছেলে কাউসার (২৩), ক্ষিপ্ত হয়ে দৌড়ে গিয়ে পার্শ্ববর্তী নিজ বাড়িতে থাকা টিউবলের হাতল খুলে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

মমতাজ বেগমও আরো বলেন, আমি দৌড়ে গিয়ে বাঁচানোর চেষ্টা চালালে, খোকনের ছোট ছেলে কাউসার আমার দিকেও ক্ষিপ্ত হয়ে মারতে এগিয়ে আসলে, আমি দ্রুত আমার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিই, তাতে আমি প্রাণে বেঁচে গেলেও আমার ভাই খোকন বাচেননি। আমি এমন খুনির বিচারের দাবি জানাচ্ছি ।

জানা যায়, খোকন ট্রাক ড্রাইভার ছিল, বেশ কয়েক মাস আগে তিনি হঠাৎ স্ট্রোক করার কারণে, বাড়িতেই ছিলেন, বর্তমানে অনেকটা ভালোর দিকে অগ্রসর হচ্ছিলেন তিনি।

এ বিষয়ে মৃত খোকনের স্ত্রী জানান, আমি ছেলেকে ফিরিয়ে রাখতে না রাখতেই এমনটা হয়েছে, বলে তিনি বারবার সংজ্ঞা হারাচ্ছেন ।

ঘটনার পর থেকেই মৃত খোকনের ছেলে কাউসার পলাতক রয়েছে ।

মৃত খোকন ওই একই এলাকার মৃত, ফালান ড্রাইভার এর ছেলে ।

হরিরামপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে ফুলন আক্তারের আত্মহত্যা

হরিরামপুর প্রতিনিধি:মানিকুর রহমান মানিকগঞ্জের হরিরামপুরে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যা করার ঘটনা ঘটেছে।

বুধবার (২৮এপ্রিল) সকালে উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের নিজ ঘরের বাঁশের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ওই তরুণী আত্মহত্যা করেন।

নিহত ফুলন আক্তার (২০) উপজেলার বাল্লা ইউনিয়নের বাল্লা গ্রামের মো: এজান নবীর মেয়ে। ফুলনের পিতা ও মাতা পেশায় দিনমজুর। দুই ভাই ও এক বোনের মধ্যে ফুলনই সবার বড়।

নিহতের মা মঞ্জু বেগম জানান , উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা নতুন পাড়া এলাকার মো. কালাম এর পুত্র ট্রাক চালক সুমনের সাথে চার বছর আগে বিয়ে ঠিক হয় ফুলনের। পরে বিয়েটি ভেঙ্গে গেলেও মাস ছয়েক আগে সুমনের সাথে প্রেমের সম্পর্ক হয়। পরে ফুলনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। বিয়ের কথা কিছুটা এগোলেও ছেলের পরিবার পরে তা ভেঙে দেয়। তবে গোপনে তাদের প্রেম চলতে থাকে। সেই সম্পর্কের কারণে গত সোমবার (২৬ এপ্রিল) সকালে ফুলন সুমনদের বাড়িতে গিয়ে ওঠে। সুমনদের বাড়িতে সন্ধ্যা পর্যন্ত থাকলেও সুমনের বাসা থেকে মেয়ের পরিবারকে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে যেতে বলেন। সেখানে গেলে উভয় পরিবার বৃহস্পতিবার (২৯এপ্রিল) তাদের বিয়ের দিন ধার্য্য করে। তবে সুমন এই বিয়েতে অসম্মতি জানান। আজ সকাল ৮টায় ফুলন ও তার ছোট ভাইকে বাসায় রেখে তার বাবা, মা ও এক ভাই কাজে বের হয়ে যায়। ছোট ভাই বাইরে গেলে সে ঘরের আরায় ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

কিছুক্ষণের মধ্যেই ছোট ভাই বাসায় ফিরে তাকে ঝুলতে দেখে চিৎকার দেয়। তার চিৎকার শুনে বাড়ির পাশের লোকজন এগিয়ে এসে পরিবার ও পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিঙ্গাইর- হরিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহা. রেজাউল হক।

এব্যাপারে হরিরামপুর থানার ওসি মুঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় আমরা একটি অপমৃত্যুর মামলা নিয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

কেরানীগঞ্জে গরীব অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

ঈশা চৌধুরী কেরানীগঞ্জঃ কেরানীগঞ্জ করোনা পরিস্থিতিতে দেশের এই ক্লান্তিলগ্নে গরীব-দুঃখী, অসহায় এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সদস্য হাজী মোঃ হাবিবুর রহমান হাবিব।

রবিবার সকাল থেকে তার ত্রাণ বিতরণ কার্যক্রম চালু করা হয়। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কার্যক্রম চলে।

ঢাকা ২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সার্বিক তত্ত্বাবধানে রমজান মাস ব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাবেন। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন এর প্রত্যেকটি ওয়ার্ড এর অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন এম এ গফুর ঢাকা জেলা আওয়ামী লীগের সদস্য, শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরজু মিয়া,আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ, নবী কাজী প্রচার সম্পাদক শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ,নাজিম উদ্দিন নাজিম, সদস্য কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগ,আসিফ আল আব্দুস সালাম সাংগঠনিক সম্পাদক শাক্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ,তাইনুস সহ সভাপতি কেরানীগঞ্জ মডেল থানা কৃষকলীগ,শিবলু মিয়া সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা মৎস্যজীবী লীগ, আরো উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের মেম্বার মোকলেস ৫ নং ওয়ার্ডের মেম্বার আক্তার হোসেন সহ আরো অনেকে

এবারের ইউপি নির্বাচনে হাজী হাবিবুর রহমান হাবিব একজন চেয়ারম্যান প্রার্থী। এ প্রেক্ষিতে সাধারণ জনগণ বলেন আমরা সব সময় হাবিব ভাইকে মানবতার কাজে পাশে পাই। এবং আমরা আশা করি তিনি যদি চেয়ারম্যান হয় শাক্তা ইউনিয়ন এর ব্যাপক উন্নয়ন হবে

মানিকগঞ্জের সাটুরিয়ার আকাশী পাড়া থেকে ৬ জুয়াড়ি আটক কে আটক করেছে র‍্যাব-৪

বিপ্লব, সাভারঃ মানিকগঞ্জের সাটুরিয়ার আকাশী পাড়া থেকে ৬ জুয়াড়িকে আটক,করেছে মানিকগঞ্জ র‍্যাব-৪।

মঙ্গলবার ২৭ এপ্রিল বেলা ২.৪৫ মিনিটে মানিকগঞ্জের সাটুরিয়া আকাশ পাড়া এলাকা থেকে নগদ টাকাসহ হাতেনাতে ৬ জুয়ারি কে আটক করেছে মানিকগঞ্জ র‍্যাব-৪।

আটককৃতরা হলেন, আক্তার হোসেন (৩৮) পিতা ফজলু মিয়া, রিপন(৩০) পিতা মৃতঃ মোশারফ হোসেন, ফরিদ(২৬) পিতাঃমোহাম্মদ আলী, শিপন(২২)পিতা ফজলুল হক, সম্রাট(৩০) পিতাঃ সিরাজ মিয়া, রেজাউল করিম (৩৫) পিতাঃ আবুল হোসেন, এদের সকলের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা,আকাশী পাড়া বলে জানা যায় ।

গ্রেফতার কালীন সময়ে তাদের কাছ থেকে নগদ ১৮,৫৬০ টাকা ও দুই সেট তাস উদ্ধার করা হয় ।

সাভারে বিষাক্ত কেমিক্যাল, রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে ৪ লাখ টাকা জরিমানা

বিপ্লব,সাভারঃ কেমিক্যালে বিষাক্ত রং ব্যবহার করে লাচ্চা সেমাই তৈরি করার অভিযোগে সাভারে একটি সেমাই তৈরি কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সাভারে বলিয়াপুর এলাকায় মধুমতি মডেল টাউনে নাছির ফুড প্রোডাক্ট এন্ড বেকারী নামে প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কাপড়ের ব্যবহৃত বিষাক্ত রং মিশিয়ে সেমাই তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি ৩ হাজার কেজি সেমাই জব্দ করা হয়।

অভিযানে র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম ও বিএসটিআইয়ের কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের কৈচড়া এলাকা থেকে ৩৮০ পিচ ইয়াবা সহ আটক ১

বিপ্লব,সাভারঃ আব্দুল্লাহ আল আমিন, লিটন(৪৫) নামের একজনকে ৩৮০ পিস ইয়াবাসহ আটক করেছেন র‍্যাব ৪।

র‍্যাব জানায় আজ ২৬ এপ্রিল সকাল অনুমানিক ৭ টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের কৈচড়া এলাকা থেকে আব্দুল্লাহ আল আমিন (লিটন) নামের এই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারের সময়ে তার কাছ থেকে ৩৮০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে মানিকগঞ্জ র‍্যাব ৪।

গ্রেপ্তারকৃত লিটন মৃত গোপাল চন্দ্র সরকারের ছেলে ।

রাণীশংকৈলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নিয়ে ট্রেড লাইসেন্স দেয়ার অভিযোগ

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নিয়ে ট্রেড লাইসেন্স দেওয়ার অভিযোগ উঠেছে।

রামপুর গ্রামের শামসুল হকের ছেলে আজমুল হক সাংবাদিকদেরকে অভিযোগ করে বলেন, চেয়ারম্যান নিজ ক্ষমতায় ট্রেড লাইসেন্স নিজ লোকজনদেরকে দিচ্ছেন।এ ছাড়া অন্যদেরকে ট্রেড লাইসেন্স দেওয়া হচ্ছে না বরং হয়রানি করা হচ্ছে। আমি নিজে ট্রেড লাইসেন্স নেয়ার জন্য পাঁচ দিন কাউন্সিল অফিসে গেছি কিন্তু দিব দিব করে আমাকে দেয়নি। অথচ অন্যদেরকে ৫০০ টাকার বিনিময়ে একদিনে লাইসেন্স দিয়েছে।

সরেজমিনে রামপুর বাজারে গিয়ে জানা গেছে, ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ট্রেড লাইসেন্সের জন্য দোকান প্রতি ৫০০ টাকা করে ফি নিয়েছেন।

জওগাঁও গ্রামের বকতিয়ার রহমানের ছেলে মাহমুদুর রহমান, রামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে মেহেদী হাসান, রামপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মিলন সহ স্থানীয় আরো অনেক দোকানদার অভিযোগ করে বলেন,এবার ট্রেড লাইসেন্স করতে আমাদের কাছে জন প্রতি৫০০ টাকা করে নেওয়া হয়েছে । কিন্তু গত বছরে আমরা এই লাইসেন্স করেছিলাম ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে।

ট্রেড লাইসেন্সে অতিরিক্ত টাকা নেয়ার ব্যাপারে রামপুর বাজারের দোকানদারদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন,আমরা চেয়ারম্যানকে প্রশ্ন করেছি, উত্তরে তিনি বলেছেন লাইসেন্সের জন্য ৫০০ টাকা করেই লাগবে। না দিলে লাইসেন্স দিব না, আপনারা কিভাবে দোকানঘর করবেন আমি দেখব। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা ফারুক আহমেদ অতিরিক্ত টাকা নেয়ার বিষয়টি সমর্থন করেন।

এবিষয়ে ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এবার ট্রেড লাইসেন্সসহ অন্যান্য কাগজপত্র ও খরচ বাবদ ৫০০ টাকা নেওয়া হচ্ছে। চেয়ারম্যান আরো বলেন, আমার ইউনিয়নের গ্রাম পুলিশরা এ বিষয়টি ভালোভাবে বলতে পারবেন। ৫০০ টাকার ভাউচার দেওয়ার বিষয়টি চেয়ারম্যান কৌশলে এড়িয়ে যান।

এ বিষয়ে গ্রামপুলিশ আবু তালেবের সঙ্গে কথা বললে তিনি বলেন আমি চেয়ারম্যানের নির্দেশে ট্রেড লাইসেন্স দিচ্ছি। এখানে লাইসেন্স বাবদ ২৩০ টাকা, ৩০ টাকা ভ্যাট ও বাকী ২৪০ টাকা অন্যান্য খাতে নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা বলেন, দোকানদারদের ট্রেড লাইসেন্স দেয়ার বিষয়টি ইউপি চেয়ারম্যানের এখতিয়ারে, তবে, রামপুর বাজারে লাইসেন্সধারি প্রকৃত দোকানদাররা যাতে ঘর বরাদ্দ পান সে বিষয়টি আমরা নিশ্চিত করবো।

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রামপুর বাজারে অবৈধ ভাবে স্থাপিত দোকানগুলি ভেঙ্গে দেওয়া হয়েছিল। সেখানে মোট দোকান ছিল ৯০ টি। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান প্রায় ১৫০ টিরও বেশি ট্রেড লাইসেন্স দিয়েছেন বলে জানা গেছে।

সাভারে বাড়ি থেকে ডেকে এনে রাজিব শেখ নামের এক বাস চালককে গলা কেটে হত্যা (ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে বাড়ি থেকে ডেকে এনে রাজিব শেখ নামের (২৬) এক বাস চালককে গলা কেটে হত্যা করেছে এক ভ্যান চালক। এঘটনায় হত্যাকারীকে আটক করেছে পুলিশ।

ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায় ভোর রাতে সাভারের আনন্দপুর মহল্লার আনিস শেখের ছেলে বাস চালক রাজিব শেখকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে আনেন প্রতিবেশী ভ্যান চালক নাজিম মন্ডল। পরে তাকে একটি বাগানে নিয়ে রামদা দিয়ে গলা কেটে হত্যা করে নাজিম মন্ডল।

এসময় হত্যাকারী পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোর্পদ করে। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। পুলিশ এসময় ঘটনাস্থল থেকে হত্যাকান্ডের ব্যবহৃত একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। তবে কিকারণে ওই বাস চালককে হত্যা করা হয়েছে নিহতের পরিবারের সদস্যরা বলতে না পারলেও পুলিশ বলছে,মাদক খাওয়াকে কেন্দ্র করে ওই বাস চালককে হত্যা করেছে ভ্যান চালক।

নিহত ওই বাস চালকের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মুন্সিকান্দি গ্রামে। আটক হত্যাকারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার পাঁচুরিয়া গ্রামের কাদের মন্ডলের ছেলে। অন্যদিকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এবিষয়ে সাভার মডেল থানার এস আই এস এম নুরুল কাদির সৈকত বলেন,ওই বাস চালকের হত্যাকান্ডের বিষয়টি তারা আরও গভীর ভাবে তদন্ত করে দেখছেন। এঘটনায় মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাভার পৌরএলাকার তালবাগ কবরস্থান মাঠে-অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ

জিল্লুর,সাভারঃ সাভার পৌরসভা তালবাগ এলাকার কবরস্থান মাঠে আজ ২৪ এপ্রিল (শনিবার) হতদরিদ্র,গরিব,দুঃখি, অসহায়,কর্মহীন, রিকশাচালক- ভ্যানচালক, খেটে খাওয়া দিনমজুর, প্রতিবন্ধী ও বিভিন্ন অসহায় শ্রেণী-পেশার মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রায় ৫০০টি পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ( জি,এস মিজান) ।

এ সময় জি,এস মিজান বলেন, মহামারী করোনা ভাইরাসের প্রভাবে সারাদেশে অবরোধ চলছে। কিছু কিছু মানুষ কর্মহীন থাকতে বাধ্য হচ্ছে। খেটে খাওয়া কিছু কিছু মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে।

তিনি আরও বলেন ঃ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ স্যার সংগ্রামী সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান লিখন ভাইয়ের নির্দেশে,করোনা ভাইরাস প্রতিরোধে যেন প্রতিটি ওয়ার্ডের ঘর বন্দী গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছানোর ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। সরকারি দিক নির্দেশনা সবাইকে মেনে চলতে অনুরোধ জানান। সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেন।

সরকারি দিক নির্দেশনা সবাইকে মেনে চলতে অনুরোধ জানান।দেশ বাসীর জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন ও সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

রাজশাহীতে নকল ঔষধ তৈরি কারখানার সন্ধান আটক দুই

সোমেন মন্ডল রাজশাহীঃ রাজশাহীতে একটি নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

নগরীর ভদ্রা এলাকায় আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই এই কারখানা গড়ে তুলেছিলেন। শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ রাত ০৯.০০ টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নকল ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এসময় হাতে নাতে একজন কে আটক করে।পরে আরও একজনসহ মেট দুজনকে আটক করাহয়।এই বিষয়ে আজ রাজশাহী ডিবি অফিসে একটি সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছােটগ্রাম চন্দ্রিমা আবাসিক-১, বারিন্দ মেডিকেল কলেজের উত্তর পার্শ্বে জনৈক শফিকুল ইসলাম ওরফে আনিছের বসত বাড়ীতে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানীর মােড়কে নকল ওষুধ
প্রক্রিয়াজাত করে রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করছেন বলে জানতে পারে পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে নকল ওষুধ কারখানাটির সন্ধান পায় পুলিশ। এসময় কারখানা হতে ওষুধ তৈরির মেশিন ও সরঞ্জামাদীসহ নিম্নবর্ণিত বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করে।

যার মধ্যে রয়েছে ফয়ার কোম্পানির নকল সেকলাে ১৮৬৪ প্যাকেট, মূল্য অনুমান-১৩,৪২,০৮০/-, এস.বি-ল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (মােড়কসহ) ৭৬৯ প্যাকেট, মূল্য অনুমান-২,৬৯,১৫০/-, এস.বি-ল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (মােড়ছাড়া) ৫১৮৮ প্যাকেট, মূল্য অনুমান-১৮,১৫,৮০০/-, এস.বিল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (সবুজ রং) ৬৫ পাতা, মূল্য অনুমান-২২,৭৫০/-, এস.বিল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (খােলা) ১৬ কেজি, মূল্য অনুমান-১০,৬৪,০০০/-, নাভানা কোম্পানির নকল পিজোফেন ১৩৫৬ পাতা, মূল্য অনুমান-৯৪,৯২০/-, রিলায়েন্স কোম্পানির নকল ইলিক্সিম ১২৫ পাতা, মূল্য অনুমান-১৭,৫০০/-, রিলায়েন্স কোম্পানির নকল রিলাম ২২ পাতা, মূল্য অনুমান-১,১০০/-, স্কয়ার কোম্পানির নকল সেকলাের খালি মােড়ক ০৬ বন্ধ, মূল্য অনুমান-৩০,০০০/- ও ভেজাল ওষুধ তৈরির মেশিন বিলিস্টার। মেশিনের মূল্য অনুমান-২২,০০,০০০/-, কমপ্রেশার মেশিন মূল্য-২,৪০,০০০/-, সর্বমােট মূল্য=৭০,৯৭,৩০০/- টাকা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নকল ওষুধের কারখানার সন্ধান পায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ তৈরীর কাঁচামালসহ ওষুধ তৈরীর একটি মেশিন জব্দ করা হয়। অভিযান চলাকালে দুজনকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নকল ওষুধ তৈরির ওই কারখানায় (বাসায়) অভিযান চালানো হয়।  যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তি হলেন- নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে আনিছ (৪২) ও তার সহেযাগী রবিউল ইসলাম (৩২)।

সর্বশেষ আপডেট...