আগামীকাল থেকে চালু হচ্ছে গণপরিবহন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা : করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে দীর্ঘ ২১ দিন পর বৃহস্পতিবার (৬ মে) চালু হচ্ছে গণপরিবহন। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সব জেলা শহরের মধ্যে গণপরিবহন চলাচল করবে।
ঢাকা মহানগরে গণপরিবহন চলাচলে সরকারের নির্দেশনা মেনে সব রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হচ্ছে-
১. মাস্ক ছাড়া কোনো যাত্রী গাড়িতে ওঠানো যাবে না এবং গাড়ির মালিক স্টাফদের মাস্ক সরবরাহ করবেন।
২. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে (অর্থাৎ দুই সিটে একজন যাত্রী বসবে)।
৩. লকডাউনে মালিক-শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।
এ ক্ষেত্রে রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির জিপির নামে কোনো ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
এ বিষয়গুলো যথাযথভাবে অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানোর জন্য সংশ্লিষ্ট রুট মালিক সমিতি/পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ দেয়া হলো।
বুধবার (৫ মে) দুপুরে ঈদুল ফিতরের আগে চলমান বিধিনিষেধ আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জারি করা প্রজ্ঞাপনে পঞ্চম দফায় বিধিনিষেধ ৫ মে থেকে ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
ঈদ উপলক্ষে শামসুদ্দিন তালেবপুর ইউনিয়নব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ
এফ এম ফজলু (সিংগাইর), মানিকগঞ্জ: ঈদুল ফিতর উপলক্ষে আজ সকাল থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দিন।
তার পৈতৃক ভিটা তালেবপুর গ্রামের বাসা থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
ছোট ভাই সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেনসহ পারিবারিক সকলের সহযোগিতা ইউনিয়ন এর ৯ টি ওয়ার্ডের ১৫ শত দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মাংস ছাড়া সকল প্রকার খাদ্য সামগ্রী নিজ এলাকায় গাড়ি দিয়ে পৌছিয়ে দিয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কালাম শামসুদ্দিন বলেন এটা আমি করোনা পরিস্থিতির কারণে বিতরণ করছি না এটা আমি যুগ যুগ ধরে একইভাবে নিজ অর্থায়নে বিতরণ করে আসছি।
তিনি আরও জানান ঈদকে সামনে রেখে এই ১৫ শত পরিবার আমার দিকে সাহায্যের জন্য অপেক্ষা করে থাকে।
আমি যতদিন আল্লাহর মেহেরবানীতে বেঁচে থাকবো ততদিন এ সাহায্য করে আসবো ইনশাআল্লাহ। বিতরণ কালে তার নিজ গ্রাম তালেবপুর,কাংশা, ইসলাম নগর, বার্তা, ইরতা, নতুন ইরতা, ইরতা কাশেম পুর, কাঠাল বাগান, মশলিস পুর ও রাজেন্দ্র পুর গ্রামের প্রতিনিধিকে শত শত খাদ্য ভর্তি ব্যাগ নিতে দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহের নিগার সুলতানাকে গত কাল মোবাইল ফোনে দাওয়াত করে বিষয়টি অবগত করেছে বলেও জানান শামসুদ্দিন সাহেব।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ৫ই মে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুন কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ এর আংশিক কমিটি ঘোষিত হয়।
এতে আরিফুর রহমান সোহেল কে সভাপতি ও শেখ মাসুদ কে সাধারণ সম্পাদক হিসেবে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর আংশিক কমিটির নামগুলো প্রকাশ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে ধাপে ধাপে বিভিন্ন থানা কমিটিও ঘোষণা করা হবে শীঘ্রই।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর দক্ষিণ এর নবনির্বাচিত সভাপতি আরিফুর রহমান সোহেল বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাবেন।
শেখ মাসুদ সাবেক যাত্রাবাড়ী থানার সভাপতি ছিলেন। তার চৌকস নেতৃত্বের কারনে ঢাকা মহানগর এর গুরুত্বপূর্ণ ইউনিট এর দায়িত্ব অর্পন করা হয়।
এ বিষয়ে শেখ মাসুদ বলেন ” আমি পূর্বের ন্যায় সংগঠনের সকল দায়িত্ব পালন করে যাবো এবং দেশ জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবো।”
চান্দহর ইউনিয়নে দুস্থ ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ।
এফ এম ফজলু ( মানিকগঞ্জ) সিংগাইর প্রতিনিধিঃ বুধবার দিনব্যাপী সিংগাইর উপজেলার চান্দহর , ধল্লা ও জামির্তা ইউনিয়নসহ পবিত্র মাহে রমজান উপলক্ষে স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপত্তা মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ( নগদ অর্থ) বিতরণ করেছে।
প্রতি ইউনিয়নে ৫ শত পরিবারের মাঝে ৫ শত টাকা করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম আলোচনা শেষে নিজ হাতে
কতক অসহায়কে এ অর্থ বিতরণ করে কার্যক্রম উদ্বোধন করেন।
চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় সকল নেতৃবৃন্দ প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য মমতাজ বেগম, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, যুবলীগ ও ছাত্র লীগের সভাপতিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্য বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এই রমজান উপলক্ষে অসহায়দের মাঝে ৫ শত টাকা করে দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন এটা আমরা দ্বায়িত্ব পালন করছি মাত্র। এ প্রশংসার দাবিদার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সিংগাইর থানার জামির্তা ইউনিয়নে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার হাতে তুলে দিলেন এমপি মমতাজ(ভিডিও)
https://youtu.be/w3uXzOZmJXE
বিপ্লব,সাভারঃ সিংগাইর থানার জামির্তা ইউনিয়নে প্রধানমন্ত্রী দেওয়া ঈদ উপহার হাতে তুলে দিলেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম।
মঙ্গলবার ৪মে সকাল ১১.৩০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইরের জামির্তা ইউনিয়ন পরিষদে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম মানিকগঞ্জের সিঙ্গাইর থানার জামির্তা ইউনিয়নের সকল ওয়ার্ডের দুস্থ অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই ঈদ উপহার হাতে তুলে দেওয়ার পাশাপাশি সরকারের উক্ত ইউনিয়নের উন্নয়নমূলক কাজগুলো তুলে ধরেন, পাশাপাশি করোনা মোকাবেলায় সচেতনতা মূলক বক্তব্য রাখেন ।
এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার দেওয়া জামির্তা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ৫০০শত হতদরিদ্র মানুষের হাতে নগদ পাঁচশত করে টাকা হাতে তুলে দেন ।
এসময় তিনি আরো বলেন, বিগত দিনে করোনাকালীন সময়ে থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রাণ দিয়েছেন তারই ধারাবাহিকতায় এখনো ত্রাণ দেওয়া হচ্ছে, বিগত সময় থেকে শুরু করে প্রাণ আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি ।
এসময় জামির্তা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হালিম রাজু বলেন, বিগত দিনে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান সহ আমি আমার ব্যক্তিগত উদ্যোগে ত্রান দিয়েছি, আমার এই ত্রান দেওয়া অব্যাহত থাকবে ।
এ সময় তিনি আরো বলেন, যদি ভুলভ্রান্তি ক্রমে আমার এই প্রাণ কেউ না পেয়ে থাকে তবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং গোপনে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি প্রাণ আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেব ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিংগাইর থানা ভূমি কর্মকর্তা (এসিলেন্ট) নিগার সুলতানা, শান্তিপুর থানার ইনচার্জ – লুৎফর রহমান, সিংগাইর উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন সুলতানা, জামির্তা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি,সম্পাদক, ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
মাগুরার শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী আনুষ্ঠানিভাবে বিতরণ
আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর(মাগুরা)প্রতিনিধিঃপবিত্র রমজান উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষে, আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জি আর ক্যাশ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ জনপ্রতি পাঁচশত টাকার সমমূল্যে ৫ কেজি চাউল,৩ কেজি আলু, ৫০০ গ্রাম তেল,ডাল ৫০০ গ্রাম,চিনি কেজি ও ৫০০ গ্রাম লবণ অত্র ইউনিয়নের ৫ শত দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিভাবে বিতরণ করা হয়েছে ।
মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী বিতরণ করেন।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার অফিসার ইনচার্জ শুকদেব রায়,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,জেলা পরিষদের প্যানেল দিদারুল আলম,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,এ প্রকল্পের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে ২ লক্ষ ৫০ হাজার টাকা হারে ৮টি ইউনিয়নে ২০ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে । পবিত্র রমজান উপলক্ষে এ উপজেলার ৪ হাজার পরিবার প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উপকৃত হবেন এবং পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এভাবেই স্বাস্থ্য বিধি মেনে এ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
সিংগারের জামির্তা ইউনিয়নে সুদক্ষিরা এলাকায় সাপের কামড়ে সোহেলের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ সিংগারের জামির্তা ইউনিয়নে সুদক্ষিরা দক্ষিণ পাড়া এলাকায় সাপের কামড়ে সোহেলে (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার ০৩-০৫-২০২১ইং সকাল আনুমানিক ১১ টার দিকে বকচর এলাকা থেকে সোহেল (৩০) নামের এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় আনুমানিক সকাল ১১ টার দিকে সোহেল ডাউটিয়া বাজারে পাশে বকচর এলাকায় গেলে সেখানেই তাকে বিষাক্ত সাপ কামড় দেয় বলে জানাযায়
পরে স্থানীয়রা তাকে দ্রুত এনাম ক্লিনিকে নিয়ে গেলে সেখানে তার কাছ থেকে, ভর্তির জন্য ২০,০০০ হাজার টাকা জমা চাইলে , সোহেল ও তাহার সাথে থাকা স্থানীয় লোকজন টাকা সাথে নিয়ে না যাওয়ায়,তাকে আর এনাম ক্লিনিকে আর ভর্তি করা সম্ভব হয়নি।
তারপর ক্লিনিক থেকে বাড়িতে চলে আসার পথে, সোহেল রাস্তায় হঠাৎ করে রাস্তায় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তারপর লোকজনে ধরাধরি করে সুদখিরা দক্ষিণপাড়া তার বাড়ীতে নিয়ে আসে।
বাড়ির লোকজন তাৎক্ষণিক সোহেল কে নিয়ে, সাভার পুরাবাড়ি এলাকায় সাপুরে উজার কাছে নিয়ে যায়, সেখান থেকেও উজা সোহেল কে মৃত বলে ফিরিয়ে দেওয়ার পর, বাড়িতে নিয়ে আসে তার আত্মীয় স্বজনরা,
তারপর বিভিন্ন লোকের মাধ্যমে খবর দিয়ে বিভিন্ন ধরনের উজা বাড়িতে নিয়ে আসে ও ঝাড়ফুঁক শুরু করে, অবশেষে একে একে তারাও সোহেলকে মৃত ঘোষণা করেচলে যায় ।
সোহেল সিংগাইর থানা জামির্তা ইউনিয়নের সুদক্ষিরা উত্তরপাড়া এলাকার রমজান আলীর ছেলে।
সাভারে বনগাঁ ইউনিয়নে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
বিপ্লব, সাভারঃ সাভারে বনগাঁ ইউনিয়নে হারুন ফাউন্ডেশন এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
৩মে সোমবার বিকালে সাভারের বনগাঁ ইউনিয়নের সাদাপুর, কাজীপাড়া এলাকায়, গরীব অসহায় ও দুস্থ, প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় খাদ্য সামগ্রী বিতরণ করেন হারুন ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও বনগাঁ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম আমান।
এসময় তিনি বলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব এর অনুপ্রেরনায় হারুন ফাউন্ডেশনের উদ্যোগে করোনার শুরু থেকেই বনগাঁও ইউনিয়নে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন সহ নানা কর্মসূচি পালন করে আসছি , এই বনগাঁ ইউনিয়নে গরীব অসহায়দের মাঝে এমন খাদ্য বিতরণ কর্মসূচি সহ সকল কার্যক্রম অব্যাহত থাকবে ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন সাভার থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ-আল-রাজি, বনগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বর সমসের আলী, ১ ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার রেহেনা খাতুন সহ উক্ত ইউনিয়নে গন্যমান্য ব্যক্তিবর্গ।
পাকতে শুরু করেছে অনিমা আম বাজার এর বাগানের আম
নিজেস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পাকতে শুরু করেছে আম।বর্তমানে দু একটি অনিমা আম বাজার এর মালিকে বাগানে আম পাকা দেখা দিয়েছে।আম পাকতে শুরু করেছে বলে বুধবার থেকে সল্প পরিসরে কাঁচামিষ্টি আম পারা শুরু করেবে।
বর্তমানে কেবল কাঁচামিষ্টি ও বৈশাখি গুঠি বাগান থেকে সংগ্রহ করা হবে। তবে স্থানীয় জাতের গুটি আমও সামান্য পরিমাণে পাঁকছে। ”
অনিমা আম বাজার এর কর্নধার পিয়াংকা রানী মন্ডল(শ্যামা) বলেন, “এই মাসের শেষের দিকে আম বাগার গুলো পাকা আমে ভরপুর হয়ে যাবে। বাগানে সব আম না পাকাই এখনই আম ভাঙ্গছে না। আরও ১৫/২০ তারিখের দিকে গোপালভোগ আম ভাঙ্গা হতে পারে।
বাঘা থানার বরিহার গ্রামের অনিমা আম বাজার এর কৃষক তরুন সরকার বলেন এখন দু একটা গাছে বৈশাখি গুঠি পাকা দেখা যাচ্ছে।তবে কাঁচামিষ্টি আম কাচাই খেতে হয় তাই কাল কাচামিষ্টি আম পারবো আমরা।
তিনি আরও বলেন ামাদের বাগানে ১৬ প্রজাতির আম আছে তার মধ্য গোপাল ভোগ, হিমসাগর, ল্যাংড়া, ফজলি,তুতাপরি,দুদসর,হাতিঝোলা,ইলশা পেটি,কুদাল কাঠি, বুলবুলি,মহোনভোগ বেশি বিক্রি হয় অনলাইনে।আর লক্ষনভোগ,আর্ষিনী, আরা,জামানি,জহুরা ট্রাকে করে দেশের বিভিন্ন আড়ৎ এ পাঠাই।
বর্তমানে বাগান থেকে কাঁচা আম বিক্রি হচ্ছে ৬থেকে ৮’শ টাকায়। আর প্রতিমণ আম প্যাকিংয়ে খরচ হচ্ছে ৬০ থেকে ১০০ টাকায়। এসব আম চলে যাচ্ছে কুরিয়ার সার্ভিসগুলোর বুকিং কাউন্টারে।
তিনি আরও বলেন, “আমরা কাঁচা আম বিক্রি করি বলে কেমিকেল মেশানোর প্রয়োজন হয় না। ঢাকার ফল ব্যবসায়ীরা বাগান থেকে আম কিনে প্যাকিং করার সময় কেমিকেল মেশায়। বেশি লাভের জন্য তারা অপরিপক্ক আম সংগ্রহ করে। ”
এবার রাজশাহী জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশাবাদী কৃষিবিদ ও ব্যবসায়ীরা । অনুকূল আবহাওয়া, কম পোকার সংক্রমণ, পুরাতন গাছে আম ধরা প্রভৃতি কারণে এবার আম উৎপাদন কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।








































