মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধি: করোনার দ্বিতীয় ঢেউ এর কারণে সারা দেশেই চলছে লকডাউন আর এই লকডাউনে দীর্ঘদিন গণপরিবহন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরিবহন শ্রমিকরা।
এই বিষয় বিবেচনা করে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহর এর নির্দেশে ঢাকার ধামরাইয়ে ডি-লিংক পরিবহনের চারশতাধিক শ্রমিকদের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতারণ করেছে ডি-লিংক পরিবহন মালিক সমিতির নেতারা।
সোমবার (৩-মে) বেলা ১২টায় ঢুলিভিটা বাসষ্টান্ডে শ্রমিকদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই ডি-লিংক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো: সাইফুল ইসলাম রতন।
এসময় আরো উপস্থিত ছিলেন ডি-লিংক পরিবহনের চেয়ারম্যান আব্দুল হাকিম মন্জু, ডি লিংক পরিবহনের সাংগঠনিক সম্পাদক মো: ওয়ারেছ হোসেন, নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলার সভাপতি মো.নাহিদ মিয়া, শ্রমিক সংগঠনের সভাপতি মো: শামীম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার এনায়েত উল্ল্যাহ নির্দেশে ধামরাই ডি-লিংক পরিবহনের চারশতাধিক শ্রমিকের মাঝে আমরা নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ করেছি।
সরকারের কাছে আমরা আবেদন করেছি আগামী ৬ মে থেকে গণপরিবহন খুলে দেওয়ার জন্য। সরকার আমাদের অনুমতি দিলে স্বাস্থবিধি মেনে আমরা পরিবহন চালাতে চাই।
সামনে ঈদ তাই শ্রমিকদের কথাও সরকারের চিন্তা করা উচিত বলে মনে করেন পরিবহন নেতারা।
বিপ্লব,সাভারঃ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ২০২১-২০২২ ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার ০২-০৫-২০২১ইং সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় ৯৩ জন উপকারভোগীদের মাঝে, ঈদ উপহার ও খাদ্যশস্য বিতরণ করা হয় ।
করোনাকালীন সময়ে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী যথাসময়ে পেয়ে ,যথেষ্ট উপকার ও খুশি হয়েছেন হতদরিদ্র মানুষ গুলো ।
সময় দেশের করোনাভাইরাস মোকাবেলায় মুনাজাত করা হয়।
২০২১-২০২২ চক্রের ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর ।
এ সময় আরো উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, ইমতিয়াজ সুমন, যুবলীগ নেতা আবির মাসুম।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।
বিশেষ করে উপজেলার ধর্মগড় ও লেহেম্বা ইউনিয়নে এর ব্যাপক চাষাবাদ হয়েছে। বাজারে ভুট্টার চাহিদা ভালো থাকায় দামও পাচ্ছেন কৃষকেরা। প্রতিমন ভুট্টা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায় ।
এবার ভুট্টার বাম্পার ফলন ও ভালো দাম পাওয়ায় আগামীতে উপজেলায় দ্বিগুণ ভুট্টা চাষের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর। কৃষি স¤প্রসারণ অধিদফতর জানিয়েছে, উপজেলায় এ বছর গত বছরের চেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে। পরিপ‚র্ণ হয়ে ওঠেছে ভুট্টার গাছ আর গাছে গাছে ধরেছে মোচা। সেই মোচায় স্বপ্ন ডুবে আছে কৃষকের। ভুট্টার দানা পরিপক্ক হয়েছে এবং ঘরে তুলেছেন কৃষকের স্বপ্নের ভুট্টার ফসল।
কৃষকরা জানান, গম, ধানের নায্য ম‚ল্য না পাওয়ার কারণে এবং কম খরচে বেশি লাভ হওয়ায় তাদের গমের চেয়ে ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছর উপজেলায় রবি ভুট্টা ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে ও খরিপ ভুট্টা ২ হাজার ৯৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এবার ভুট্টার গড় ফলন প্রতি হেক্টর জমিতে ১০ থেকে ১১.৫০ টনের মধ্য পাওয়া যাচ্ছে। উপজেলার অনেক ভুট্টা চাষি জানান ভ‚ট্টা একটি অর্থকারী এবং অত্যন্ত লাভজনক ফসল। মানুষের খাদ্যের পাশাপাশি মাছ, হাঁস-মুরগী ও গো-খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় ভুট্টার চাহিদাও বেড়েছে অনেক বেশি। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি হওয়ার কারণে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
শনিবির ১ মে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভুট্টা নিয়ে চাষিদের ব্যস্ততা চলছে। জমি থেকে ভুট্টা তোলা, মেশিনে ভুট্টা আলাদা করা, ভুট্টা সংগ্রহের পর গাছ কেটে পরিস্কার করাসহ অন্যান্য কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। বাড়ির সামনে চোখে পড়ছে নারীদের রোদে ভুট্টা শুকানোর দৃশ্য।
কোন কোন বাড়ির সামনে তারা রোদে শুকাচ্ছেন ভুট্টার ডগা ও ডালপালাগুলো। এসব জ্বালানি হিসেবে ব্যবহার করবেন তারা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, “সমগ্র উপজেলায় ভুট্টা চাষপদের সাথে আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে। দেশে বাণিজ্যিকভাবে মাছ চাষ ও গবাদিপশু লালন-পালন বেড়েছে। আর মাছের ও গবাদিপশুর খাবার তৈরিতে সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে ভুট্টার।
একারণে কৃষকেরা দামও পাচ্ছে বেশি। তাই গতবারের তুলনায় দাম বেশি পাওয়ার অর্থনৈতিক ভাবে লাভোবান হচ্ছেন কৃষকেরা।”
এফ এম ফজলু সিংগাইর প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর নির্দেশনায় ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রতিটি জেলায় পালিত হবে বিশেষ সেবা সপ্তাহ ২০২১।
সে লক্ষ্যে শ্রদ্ধেয় জেলা প্রশাসক মানিকগঞ্জ জনাব এস এম ফেরদৌস স্যার এর পরামর্শ ও নির্দেশনায় সপ্তাহ ব্যাপী মানিকগঞ্জ এর প্রতিটি উপজেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নকল, ভেজাল ও প্রতারণা রোধে তথা ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা, ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বাড়াতে প্রচারণা, ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা কার্যালয়।
৩০.০৪.২০২১ তারিখে পরিচালিত অভিযানে সিংগাইর উপজেলার সিংগাইর বাজারে অবৈধ ও নকল প্রসাধনী বিক্রয়ের অপরাধে উজ্জ্বল কসমেটিকস কে ১০,০০০ টাকা, উৎস ভ্যারাইটিজ এন্ড কসমেটিকস কে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।
এক শ্রেণীর অসাধু চক্র দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে অতিমুনাফার প্রলোভন দেখিয়ে অবৈধ ও নকল প্রসাধনী জেলা উপজেলা সহ প্রত্যন্ত গ্রামের দোকানগুলোতে ও পৌঁছে দিচ্ছে।
এই চক্রের সদস্যদের অতি দ্রুত সনাক্ত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়াও ধল্লা বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে ইচ্ছেমতো দামে মাংস ও অন্যান্য দ্রব্যসামগ্রী বিক্রি করায় ধল্লা ও চারিগ্রাম বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ১০,০০০ টাকা সহ অভিযানে মোট ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে আজ দেখা যায় কেজিতে নয় পিস হিসেবে তরমুজ বিক্রি হচ্ছে সিংগাইর এর বাজারগুলোতে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিংগাইর ও ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ।
বিপ্লব,সাভারঃ পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষ্যে শ্রমিকদের কল্যানে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়া সমাবেশ ও র্যালী করেছে কয়েকটি শ্রমিক সংগঠন৷
শনিবার (০১ মে) সকালে সাভারের রানা প্লাজার সামনে ও আশুলিয়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আঠারোটি শ্রমিক সংগঠনের মাধ্যমে গঠিত গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদ ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্দ্যোগে এ কর্মসূচি পাল করা হয়।
এসময় সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের জীবনের সুরক্ষা, স্বাস্থ্য, চিকিৎসাসহ আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের ঈদ বোনাস, ঝুকি ভাতা, রেশনিং ও বেতন ভাতা পরিশোধ করতে হবে। এছাড়া শিল্প অঞ্চলগুলোতে শ্রমিক ও শ্রমজীবীদের জন্য পর্যাপ্ত পরিমান পরিবহনের ব্যবস্থা করতে হবে।
গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক ও বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন এর সভাপতিত্বে এক কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন আহমেদ, সায়েম সিকদার, সদস্য সচিব অরবিন্দু বেপারি বিন্দু, যুগ্ম সদস্য সচিব কবির হোসেন ও আনিসুর রহমানসহ আরও অনেকই।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি:করোনা সংক্রমণ রোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে আজ শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে শ্রীপুর কম্পিউটার এ্যান্ড ট্রেনিং সেন্টারের ব্যবস্থাপণা পরিচালক জুয়েল রানার ব্যক্তিগত উদ্যোগে মদনপুর গ্রামের প্রায় একশত হতদরিদ্র অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী চিনি,সেমাই,সাবান,শ্যাম্পু ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
মদনপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি গোলাম নবীর শিকদারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মসিয়ার রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,বিশিষ্ট সমাজসেবক বাবলু মিয়া,যুবলীগ নেতা খায়রুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মীর আশরাফুল ইসলাম ।
মানিকুর রহমান মানিক,হরিরামপুরঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের নির্দেশক্রমে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী লকডাউন চলাকালীন সময়ে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রর মাধ্যমে ন্যায্য মূল্য দুধ,ডিম ও মাংস বিক্রিয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল হরিরামপুর, মানিকগঞ্জের তত্ত্বাবধানে গত ১২/৪/২১ইং তারিখ হতে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে ডিম বিক্রয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অদ্য ২৯/৪/২১ইং তারিখে রোজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন সন্মীনীত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ মাহাবুবুল ইসলাম , উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল কালাম আজাদ।