তরমুজের বীজ খেলেই সারবে কঠিন রোগ
গরমের অতি পরিচিত ফল তরমুজ। রসাল, সুস্বাদু এই ফলটি যেমন আকারে বড় তেমনি এর গুণও অনেক। গরমে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে যে তরমুজের জুড়ি মেলা ভার তা আমাদের সবার জানা।
কিন্তু জানেন কি, তরমুজের বীজের কত গুণ? জানলে হয়তো এরপর থেকে আর এ বীজ ফেলে দিবেন না।
কয়েকটি মারণব্যাধি থেকে আপনাকে বাঁচাতে পারে তরমুজের বীজ। হৃদরোগ এমনকি ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগও নিয়ন্ত্রণে আনে তরমুজের বীজে থাকা গুনাগুণ। গবেষকরা বলছেন, তরমুজের বীজে এমন এক রাসায়নিক থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী।
তাছাড়া তরমুজের বীজে থাকা একাধিক খনিজ গর্ভবতী নারীদের বিশেষ উপকারী। তরমুজের বীজে থাকা লাইসিন নামে উৎসেচক ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিসে চমকে দেওয়ার মতো ফল দিতে পারে তরমুজের এই বীজ।
তরমুজের বীজে ক্যালোরির মাত্রা অত্যন্ত কম। এছাড়া তার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, লোহা ও ফোলেট, যা গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী।
তবে এ সবই থাকে তরমুজের বীজের খোলের নিচে থাকা অভ্যন্তরীণ অংশে। ফলে তরমুজের বীজ চিবিয়ে খেলেই তার সম্পূর্ণ উপকার মেলা সম্ভব। কারণ, সাধারণত বীজের ওপরের কঠিন খোল হজম করতে পারে না প্রাণীর পরিপাকতন্ত্র।
এছাড়া, চুলের জন্যও দারুণ কার্যকরী তরমুজের বীজ। এতে আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং কপার। প্রোটিন চুলের বৃদ্ধি ঘটায়। ম্যাগনেসিয়াম চুলের আগা ফাটা ও ভেঙে পড়া রোধ করে। এটি কপার মেলানিন উৎপাদন করে, ফলে চুল হয় রেশমি কোমল।
শুধু তাই নয়, ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এ বীজে থাকা পুষ্টিগুণ। এছাড়াও ত্বককে ময়েশ্চারাইজ করে নিস্তেজতা রোধ করে। পাশাপাশি বলিরেখা দূর করে। ফলে ত্বক থাকে টানটান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি
স্টাফ রিপোর্টারঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, বেলা ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন আসে পরিচিত হওয়ার জন্য। এসময় জুনিয়র কিছু কর্মী এসে টেন্ডার নিয়ে কথা বলতে থাকে। দুই পক্ষের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হলে আমি তাদের বের হয়ে যেতে বলি। এসময় তাদের দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর প্রক্টরিয়াল বডি এসে উভয় পক্ষকে শান্ত করে।
তিনি আরও বলেন, এর আগে আশরাফুল, ইব্রাহিম ও শাকিল বেশ কয়েকবার এসেছিল। টেন্ডার হলে সেখান থেকে কিছু পার্সেন্টেজ রাখতে বলে। আজকের ঘটনা ওই সূত্র ধরেই হতে পারে।
প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপ প্রধান প্রকৌশলরী কক্ষে হট্টগোল লেগেছে জেনে আমরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয় পক্ষকে বলেছি শান্ত থাকতে। ক্যাম্পাসে কেউ এনিয়ে ঝামেলা করলে আমরা ব্যবস্থা নেব।
রাজধানীতে নিহত গৃহকর্মী লাইলি আক্তারের শরীরে আঘাতের চিহ্ন
গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীতে এক কলেজ শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) ওই শিক্ষিকার বাসা থেকে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।
মরদেহে আগুনে ঝলসানো ও আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার আলামত মিলেছে। পরিবারের অভিযোগ, কিছু হলেই ওই কিশোরীর ওপর চলতো অমানবিক নির্যাতন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার সিরাজ উদ্দীনের মেয়ে ১৬ বছরের কিশোরী লাইলি আক্তার ৮ মাস আগে গৃহকর্মী হিসেবে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মেহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক ফারজানা ইসলামের বাসায় কাজ শুরু করে।
মাসিক এক হাজার টাকা দেয়ার কথা থাকলেও এ আট মাসে কোনো বেতন দেননি ফারজানা। উল্টো প্রায় মারধর ও শারীরিক নির্যাতন করা হতো তাকে। এমনকি তিন মাস ধরে পরিবারের সাথে তাকে যোগাযোগ পর্যন্ত করতে দেয়া হয়নি বলেও অভিযোগ স্বজনদের।
স্বজনরা বলেন, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিত না। আসামির চাচা উনাকে খুব গালিগালাজ করছে তিনিদিন আগে।
রোববার খবর পেয়ে পুলিশ ওই শিক্ষিকার সরকারি আবাসিক ভবন থেকে লাইলি আক্তারের লাশ উদ্ধার করে। খবর দিলে স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। লাইলির শরীরজুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ করে স্বজনরা বলেন, তাকে হত্যা করা হয়েছে।
লাইলির ভাই বলেন, এরকম আঘাত মানুষ মানুষকে করে না। আমার বোনকে এভাবেই আঘাত করে মারছে। আমরা এই ঘটনার বিচাই চাই।
এ ঘটনায় লাইলির মা শ্যামলা বেগম বাদি হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ফারজানা ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার আলামত মিলেছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা নির্মম আঘাতের চিহ্ন বলা যেতে পারে।
রোববার দুপুরে ফারজানা ইসলামকে আদালতে পাঠিয়ে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিন মঞ্জুর করেন আদালত।
ঠাকুরগাঁও রুহিয়া মরিচ তোলার আগেই মরে যাচ্ছে গাছ -দিশেহারা কৃষক
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা রুহিয়া থানার এলাকার জমি মরিচ চাষের জন্যে বেশ উর্বর তাই ঠাকুরগাঁও জেলার অন্য উপজেলার মত রুহিয়ায় মরিচ চাষের উৎসাহী এলাকার কৃষক।

































