22 C
Dhaka, BD
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

রাজশাহীতে ভিপি নুর এর বিরুদ্ধে মামলা

সৌমেন মন্ডল,রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে আজ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানায় এই মামলা দায়ের করেছেন- রাজশাহী মহানগর যুবলীগের ‍যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।

মামলা সূত্রমতে জানা গেছে,  গত ১৪ এপ্রিল আমি (রনি) আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখি- ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ( ৩৩ )। ঐ দিন বিকাল ৩ টা ৪০ মিনেটে তার ব্যক্তিগত ফেসবুক আইডি (Vp Nurul Haque Nur)  দিয়ে ‘প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না ! ভিপি নুর ” ও আওয়ামী লীগের উগ্রবাদীরা আলেম উলামাদের নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে , তাদের চরিত্র হরণ করছে , এরা মুসলমান হতে পারে না ।

ভিপি নুর ” লিখে পােষ্ট করেছেন । এছাড়াও বিবাদী তার ঐ আইডি দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সরকার সম্পর্কে মিথ্যা , বানােয়াট মন্তব্য করেছেন । আমি বিবাদীর পােস্টগুলাে স্ক্রীনশর্ট দিয়ে রেখেছি । বিবাদী ফেসবুক আইডি দিয়ে লাইভে এসে বলেছেন , “কোন মুসলমান আওয়ামী লীগ করতে পারে না , যারা আওয়ামীলীগ করে তারা চাঁদাবাজ , মাদক ব্যবসায়ী ” সহ আরো অনেক কথাবার্তা বলেছেন । বিষয়টি ইউটিউব এ ব্যাপকভাবে প্রচার পেয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে মিথ্যা আক্রমণাত্নক তথ্য-উপাত্ত ও মানহানিকর তথ্য সামাজিক যােগাযোগ মাধ্যমে ফেসবুকে পােষ্ট ও ভিডিও চিত্র প্রচার করে বিভিন্ন শ্রেণি বা সম্প্রদায়ের মধ্যে শত্রুতা , বিদ্বেষ এবং আইন – শৃখলা অবনতি ঘটানাের অপচেষ্টা করেছেন । এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সহ আইন-শৃংখলা পরিস্থিতি চরম অবনতি ঘটার উপক্রম রয়েছে।

এবিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের ‍যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সাংবাদিকদের জানান- ভিপি নুর তার ফেসবুক লাইভে বলছে- ‘প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না। বাংলাদেশ আওয়ামীলীগ ও আওয়ামীলীগ সরকার সম্পর্কে মিথ্যা, বানােয়াট মন্তব্য করেছেন। আমি একজন আওয়ামী লীগের কর্মী হয়ে ভিপি নুরের এমন বক্তব্যে মর্মাহত হয়েছি। ভিপি নুর রবের বিষয়ে সন্দহ প্রকাশ করেছে- আমি মনে করি ভিপি নুর একজন নাস্তিক।

তিনি আরও বলেন- নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ যুবলীগের নেতাকর্মীদের সাথে আলোচনা করে এই মামলা করা হয়েছে। মামলা বিষয়ে তিনি আরও বলেন- যে ধারায় এই মামলা করা হয়েছে সেই অনুযায়ী শাস্তির দাবি করছি।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্রবর্মন জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নগর যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রনি। এনিয়ে একজন সিনিয়র ইন্সপেক্টর (এসআই) নিয়োগ করা হয়েছে। এছাড়া মামলার বাদি পেনড্রাইভে যে ভিডিও দিয়েছেন সেটি পরীক্ষা করা হবে। পরীক্ষা শেষে ওই ভিডিও ভিপি নুরের প্রমানিত হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে গ্রেফতার করা হবে।

এসময় রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ধামরাইয়ে নকল স্বর্ণের বারসহ এক নারী আটক।

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে নকল স্বর্ণের রাবসহ রিনা বেগম (৫০) নামে এক প্রতারক চক্রের সদস্যকে স্থানীয়রা হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করেছে। মঙ্গলবার (২০এপ্রিল) সকালে ধামরাই দক্ষিণ পাড়া মহল্লা থেকে স্থানীয় জনগন তাকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

এলাকাবাসীর সুত্রে জানাযায়, আজ সকালে মোবাইল ফোনের মাধ্যমে ধামরাই দক্ষিণ পাড়া এলাকায় এক ব্যাক্তির কাছে স্বর্ণের বার বিক্রির কথা বলে ওই নারী রিনা বেগম। পরে রিনা বেগমকে স্বর্ণের বার নিয়ে ধামরাইয়ে আসতে বলে।

রিনা বেগম স্বর্ণেরবার নিয়ে ধামরাই দক্ষিণ পাড়া আসেলে পরে স্বর্ণের বারটি নিয়ে ধামরাই বাজারে পরিক্ষা করার জন্য নিয়ে যায়। কিন্তু পরীক্ষা করে দেখা যায় যে স্বর্ণের বারটি সম্পুর্ণ নকল।

সেই সুয়োগে স্থানীয়রা প্রতারক চক্রের ওই নারী সদস্যকে আটক করে ধামরাই থানায় ফোন দিলে পুলিশ গিয়ে প্রতারক নারীকে আটক করে থানায় নিয়ে আসে।আটককৃত রিনা বেগমের স্বামীর আইয়ুব আলী সে আশুলিয়া থানার গাজীরচট এলাকায় বসবাস করেন।

এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক(এস আই) আব্দুল সালাম বলেন, নারী প্রতারক চক্রের সদস্যকে আটক করে স্থানীয় লোকজন আমাদের জানায়। পরে আমি গিয়ে নারী প্রতারককে স্বর্ণের বারসহ আটক করে থানায় নিয়ে আসি।পরে ওই নারীকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। প্রতারক চক্রের নারী সদস্যর ব্যপারে আইনগত ব্যাবস্থা নেওয়ার পক্রিয়া চলছে বলে জানান।

ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় মন্দিরে প্রার্থনা (ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর রোগমুক্তি কামনায় রাজ ফুলবাড়িয়া কালী মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয় ।

২০শে এপ্রিল সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজারের কালীমন্দিরে এই প্রার্থনার আয়োজন করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন, মধু রাজবংশী, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অতুল, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য নাজমুল হক, যুবলীগ নেতা আবির মাসুম, নুরুল আমিন, আব্দুস সাত্তার, কাউসার সহ ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

গত (১০ এপ্রিল) সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল আলম সমরের, করোনার লক্ষণ দেখা দিলে তিনি রবিবার (১১ এপ্রিল) সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত বুথ সাভার সরকারি কলেজ ক্যাম্পাসে নমুনা দেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রিপোর্টে করোনা পজিটিভ পাওয়া যায়।

এর আগে, করোনার শুরু থেকেই সংক্রমনের পূর্বেও ইউনিয়নের প্রত্যেক পাড়া-মহল্লা, গ্রাম, হাট-বাজার ও রাস্তায় ঘুরে ঘুরে সাধারন মানুষদের সচেতনতা বৃদ্ধি সহ অসহায় কর্মহীনদের বাসায় গিয়ে খাদ্য ব্যবস্থা , করোনার সময় টেলিমেডিসিন ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করা, করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিকে দাফন করা, সরকারি বিধি নিষেধ জনসাধারণকে মানাতে সঠিকভাবে তদারকি সহ জনবান্ধব অসংখ্য কাজে নিয়োজিত ছিলেন তিনি ।

বর্তমানে তিনি ঢাকা শ্যামলীতে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।

সমরের সুস্থতা কামনায় সাংবাদিকদের দোয়া

বিপ্লব,সাভারঃ সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সুস্থতা কামনা করে সাভার প্রেসক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

১৯ এপ্রিল সোমবার বাদ আসর সাভারে কর্মরত গণমাধ্যমকর্মীরা এই দোয়া মাহফিলের আয়োজন করেন। এ সময় সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, ভোরের কাগজের রিপোর্টার ও সাভার সংবাদ সম্পাদক কামরুজ্জামান খান, জিটিভির আজিম উদ্দিন, আরটিভির জিয়াউর রহমান জিয়া, এটিএন বাংলার শেখ বাশার, এসএটিভির রূপকুর রহমান, জনকন্ঠের অঙ্গন সাহা, দেশ রূপান্তরের ওমর ফারুক, সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, সাংবাদিক সঞ্জীব সাহা, আওয়ামী লীগ নেতা আবদুল বারেক মোল্লা, ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ, পৌর যুবলীগ নেতা আমিনুল মোমেনিন জাপান, টুটুল সরকার পটলা, রফিকুল ইসলাম, ইউসুফ টাওয়ারের ব্যবসায়ী বাবুল সাহাসহ আরো অনেকেই  উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন মাওলানা ইসরাফিল হোসেন সাভারী। মোনাজাতে করোনা রোগে আক্রান্ত গণমাধ্যম বান্ধব নেতা সমরসহ সকলের আরোগ্য কামনা করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করা হয়।

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৬ জনকে জরিমানা

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সোমবার (১৯ এপ্রিল) চলমান করোনা ভাইরাস রোধে সরকারি নিষেধ অমান্যকরে লকডাউনের সময় দোকান পাট খোলা রাখায় ৫ দোকানদারকে ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ১ জন গাড়ি চালকসহ ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরে অভিযান চালিয়ে ৫ টি দোকানে ও একজন চালককে মাস্ক না পরায় ৬ টি মামলায় ৩৬০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত ।

পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ।
এ সময় ইউএনও অফিসের কর্মচারি, আনসার সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ না মানায় ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা

সোমেন মন্ডলঃ  রাজশাহীতে কঠোর ভাবে লকডাউন পালন বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে ।

কিন্তু জনোগন লকডাউনের বিধিনিষেধ না মেনে বাজার এর বের হচ্ছে।আবার পুলিশ দেখলেই টুকলি ভুকলি করে লুকিয়ে পরছে।

রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ অমান্য করা ও স্বাস্থ্যবিধি না মানায় রোববার দিনের প্রথমার্ধে ৩৫ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় একজনকে ৭ দিনের কারাদন্ডও প্রদান করা হয়েছে।

সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মুল আইন-২০১৮ এর (দন্ডবিধি ১৮৬০) ধারা লঙ্ঘন করায় এ জেল-জরিমানা করা হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সরকার।

তিনি আরও জানান, গত শনিবার (১৭ এপ্রিল) এই আইন লঙ্ঘন করার অপরাধে মোট ৩৯ জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সচেতনা সৃষ্টির লক্ষ্যে ৫২০টি মাস্ক বিতরণ করা হয়েছে।

জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পুরো জেলাজুড়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রাজশাহীতে ড্রামে তরুণী ননিকা রানীর লাশ, পুলিশ কনস্টেবল নিমাইসহ গ্রেপ্তার ৪

সোমেন মন্ডলঃ নগরীর সিটি হাটের ডোবায় পড়ে থাকা ড্রামের ভিতর থেকে উদ্ধার তরুণীর লাশের পরিচয় মেলেছে। গ্রেপ্তারের পর খুনি নিজে লাশের পরিচয় জানায়।

রোববার ভোরে পিবিআই সদস্যরা ওই তরুণীর খুনি পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকারকে (৪৩) গ্রেপ্তার করে।

পরে তার দেয়া তথ্যে দিনভার অভিযান চালিয়ে মাইক্রোবাস চালকসহ তার তিন সহযোগিকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় জব্দ করা হয় যে গাড়িতে লাশ নিয়ে গিয়ে ফেলে দেয়া হয় সেই মাইক্রোবাসটি।

গ্রেপ্তার পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্র সরকারের বাড়ি পাবনার আতইকুল্লা উপজেলার চরাডাঙ্গা গ্রামে। সে রেল পুলিশের (জিআরপি) রাজশাহী থানায় কর্মরত। রাজশাহী পিবিআইয়ের একটি টিম রোববার ভোর রাতে নাটোরের লালপুরে বোনের বাড়ি থেকে নিমাইকে গ্রেপ্তার করে। পরে সে নিহত তরুণীর পরিচয় জানায়।

গ্রেপ্তার নিমাইয়ের সহযোগিরা হলেন, নগরের কাশিয়াডাঙ্গা থানার আদারীপাড়ার কবির আহম্মেদ (৩০), রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার সুমন আলী (৩৪) এবং মাইক্রোবাস চালক নগরীর বিলশিমলা এলাকার আব্দুর রহমান (২৫)। গ্রেপ্তার পুলিশ কনস্টেবল নিমাই চন্দ্রের দেয়া তথ্যে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত ওই তরুণীর নাম ননিকা রাণী রায় (২৪)। তার বাড়ি ঠাকুরগাঁ সদরের মিলনপুর। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইন্সটিটিউট থেকে সদ্য অধ্যয়ন সমাপ্ত করেছেন। বর্তমানে তিনি একটি ক্লিরিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। নগরের পাঠানপাড়া এলাকার একটি মেসে থাকতেন ননিকা। রোববার রাতে তার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পিবিআই জানায়, নগরীর তেরখাদিয়া এলাকার একটি বাড়িতে ওই তরুনীকে হত্যা করা হয়। ওই বাড়িটি জিআরপির কনস্টেবল নিমাই চন্দ্র গত ৬ এপ্রিল ভাড়া নেয়। তার স্ত্রীও পুলিশ কনস্টেবল। সে বগুড়ায় কর্মরত। রোববার বিকেলে পিবিআই সদস্যরা ওই বাড়িতে তদন্তে যায়।

পিবিআই আরও জানায়, কনস্টেবল নিমাই হত্যার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে ৬/৭ বছর ধরে ননিকা রাণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়। সম্প্রতি সে বিয়ের জন্য চাপ দেয়। এ কারণে তাকে হত্যার পর ড্রামে লাশ ভরে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে ফেলে দেয়। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে, নিমাই চন্দ্র গত সাত বছর ধরে রাজশাহী জিআরপি থানায় কর্মরত। এর আগে তিনি মহানগর পুলিশে কর্মরত ছিলেন। মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় চাকরি করার সময় কাজিরহাটা অফিসের পাশের বাড়ির এক কলেজ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ভিডিও তৈরি করে। ভিডিওটি কম্পিউটারের দোকান থেকে মানুষের হাতে হাতে চলে যায়। তখন তাকে বরখাস্ত হয়। পরবর্তীতে নানা কৌশলে চাকুরী ফিরে পেয়ে রেল পুলিশে যোগ দেয়।

শুক্রবার নগরীর অদূরে বাইপাস সড়কের সিটি হাটের কাছে একটি ডোবায় ড্রামের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

লাশ উদ্ধারের সময় ডিবি, সিআইডি ও পিবিআই সদস্যরা উপস্থিত ছিলেন। তারা পৃথকভাবে তদন্ত শুরু করে।

করোনায় আক্রান্ত মাকে নিয়ে পিঠে সিলিন্ডার বেঁধে হাসপাতালে যাচ্ছেন ছেলে ।

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির জেলার নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রেহেনা বেগম গত বুধবার তাঁর করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা তার নিজ বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন।

সেই স্কুল শিক্ষিকা রেহেনা বেগম (৫৮) জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

তিনি নলছিটি পৌরসভার সূর্যপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম মোল্লার স্ত্রী।

১৭/০৪/২০২১ইং তারিখ শনিবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে লকডাউনের মধ্যেই মায়ের জীবন বাঁচাতে কিভাবে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। তখন সেই মুহূর্তে একটা উপায় খুঁজে বের করলেন তার ছেলে জিয়াউল হাসান টিটু।

মোটরসাইকেলে বসে নিজের পিঠের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার বাঁধলেন । এরপর মাকে বসালেন মটরসাইকেলের পিছনে। সিলিন্ডার থেকে মায়ের মুখে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা করলেন। এরপর মোটরসাইকেল চালিয়ে বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ।

এ দৃশ্য দেখতে পেয়ে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই করোনা রোগী বহন করা মোটরসাইকেলটিকে দ্রুত যেতে দিয়েছে পুলিশ।

আর পেছনে তাকে ধরে যে নারী বসে আছেন তার মুখে অক্সিজেন সিলিন্ডার থেকে অক্সিজেন মাস্ক দিয়ে ওই নারী যথারীতি অক্সিজেন গ্রহণ করছেন। এভাবেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ অবস্থা দেখে ওই মোটরসাইকেল চালককে কিছু আর বলার ছিল না ট্রফিক পুলিশের।

পরে স্কুল শিক্ষিকা রেহেনা বেগমকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

রেহেনা বেগমের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করে বরিশাল শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান জানান, বর্তমানে রেহেনা বেগমের অবস্থা ভালো। তাকে চিকিৎসা দিচ্ছেন। তার শ্বাসকষ্ট এখনো আছে। তাকে সেন্ট্রাল অক্সিজেন দেওয়া হচ্ছে। প্রয়োজনে হাইফ্লোর মেশিনের সাহায্য নেওয়া হবে।

সাভারে একবেলা আহার ও কিংবদন্তি ফাউন্ডেশন এর উদ্যোগে নগদ অর্থ ও খাবার বিতরণ(ভিডিও)

বিপ্লব,সাভারঃ সাভারের বনগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কিংবদন্তি ফাউন্ডেশন ও এক বেলা আহার ফেসবুক গ্রুপের সদস্যদের উদ্যোগে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও ১৫দিনের শুকনো খাবার ও প্যাকেট খাবার বিতরণ করা হয় ।

গতকাল শনিবার ১৭-০৪-২০২১ইং তারিখ বিকেলে সাভারের বনগাঁও ইউনিয়নের গান্দারিয়া এলাকার ৪ নং ওয়ার্ডে এই অর্থ ও খাবার বিতরণ করা হয় । এ সময় প্রথমে এক বেলা আহার গ্রুপের উদ্যোগে নগদ অর্থ জনপ্রতি ৫০০ টাকা করে এবং ১০ কেজি চাল , ৫ কেজি আলু ,১ কেজি তেল , ১কেজি লবণ ,১ কেজি ছোলা, ১ কেজি মসুরের ডাল ও ১ থেকে ২কেজি চিনি ৭০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয় ।

এছাড়াও প্রতিবন্ধীদের মধ্য থেকে ১০ জনকে বাছাই করে টিনের ঘর, ছাগল পালন ও মুদি দোকান করার জন্য নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।

এ সময় একবেলা আহার গ্রুপ ও কিংবদন্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে বলাহয়, আমরা মূলত একটি ফেসবুক গ্রুপ থেকে শুরু করেছি , বাংলাদেশের সকল বোডের এসএসসি-২০০০ ও এইচ এস সি ২০০২ সনের ব্যাচ শিক্ষার্থীদের নিয়ে গঠিত আমাদের এই ফেসবুক গ্রুপ “আমরা কিংবদন্তি”, বর্তমানে আমাদের গ্রুপের সদস্য সংখ্যা ৩৮০০০ প্লাস,  ২০১৭ সালের ১৫ ই নভেম্বর আমাদের এই গ্রুপের যাত্রা শুরু করে ,প্রথম থেকেই গ্রুপের সদস্যদের আর্থিক সহযোগিতায় সমগ্র বাংলাদেশ জুড়ে , সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালিত করে আসছে, এরই ধারাবাহিকতায় গ্রুপের বন্ধুদের নিয়ে গঠিত হয়েছে সরকার কর্তৃক নিবন্ধিত আমরা এক কিংবদন্তি ফাউন্ডেশন ।

বর্তমানে আমরা ক্ষুদ্র প্রয়াসে সকলের পাশে আছি , পাশাপাশি কিংবদন্তি বন্ধু মোহাম্মদ রেদওয়ান আতিকের ,সিনিয়র্,জুনিয়র্,বন্ধ্, অফিস ,কলিক, দ্বিতীয় স্বজনদের গঠিত একবেলা আহার জেনারেল কমন গ্রুপ এর পক্ষ থেকে ও অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের সব সময় পাশে আছি এবং থাকব।

বর্তমানে চলমান লকডাউনে যথাযথ সরকারি নিয়ম অনুসারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলতি মাসে পহেলা রমজান থেকেই আমরা কিংবদন্তি ফাউন্ডেশন এবং এক বেলা আহার এর পক্ষ থেকে স্বল্প পরিসরে ঢাকার বিভিন্ন স্থানে প্রতিদিন গড়ে আনুমানিক ২০০ থেকে ২৫০ প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে ।

রাণীশংকৈলে স্বামী- স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপান, কন্যারমৃত্যু।

হুমায়ুন কবির রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গি গ্রামে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যার একসঙ্গে বিষপানে কন্যার মৃত্যুর খবর পাওয়া গেছে।

মৃত শিশুকন্যার নাম ইসরাত জাহান(৫ মাস)।তার পিতা ইয়াসিন আলি ও মাতা সুমি আকতার ,বর্তমানে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার পদমপুর-উমরাডাঙ্গী গ্রামের বাসিন্দা ইয়াসিন আলি তার স্ত্রী সুমি আকতার ও শিশুকন্যা ইসরাতকে নিয়ে গত ১৬ এপ্রিল শুক্রবার রাতে তাদের ঘরে অবস্থান করছিল। পারিবারিক কলহের জের ধওে রাত ১০টার দিকে ইয়াসিন ও তার স্ত্রী প্রথমে তাদের শিশুকন্যাটিকে বিষ খাইয়ে নিজেরাও বিষপান করে।

বাড়ির লোকজন ঘটনা জানতে পেরে ইয়াসিনের ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকে। গুরুতর অসুস্থ তিনজনকে তাৎক্ষণিক রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১২টার দিকে শিশুকন্যাটি মারা যায়।

অসুস্থ ইয়াসিন ও তার স্ত্রীকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন ১৭ এপ্রিল শনিবার সকালে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কামাল হোসেন, ওসি এস এম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এস আই আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে মর্মে পুলিশ নিশ্চিত করেন। শিশুটির মরদেহ মর্গে পাঠানো হয়েছে মর্মে ওসি জানান।

এ নিয়ে রাণীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ আপডেট...