22 C
Dhaka, BD
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

রাজশাহীতে পাথর বোঝাই একটি ট্রাকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন জব্দ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ পাথর বোঝাই একটি ট্রাক জব্দ করেছে মহারগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার রাতে মহানগরীর সিটি হাট এলাকায় অভিযান চালিয়ে পাথর বোঝাই ট্রাকের ভেতর থেকে ৯টি প্যাকেটে এক কেজি হেরোইন পাওয়া যায়।

এসময় শহিদুল ইসলাম (৩৩) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল গোদাগাড়ি উপজেলার উজানপাড়া এলাকার মৃত নাইমুল হকের ছেলে। মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের সদর দফতরে সংবাদ সম্মেলনে হেরোইনসহ গ্রেপ্তার শহিদুলকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গ্রেপ্তার ট্রাক ড্রাইভার জেলার গোদাগাড়ি থেকে হেরোইনগুলো পাথর বোঝাই ট্রাকে তুলে নেয়। এর পর ট্রাকটি সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে মহানগরীর সিটি হাট এলাকায় ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এক কেজি হেরোইনসহ ট্রাক চালক শহিদুলকে গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সাভারের আমিনবাজার,সালেপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩

বিপ্লব,সাভারঃসাভারে সড়ক দূর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় এই সড়ক দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায় ,সকালে একটি যাত্রীবাহী প্রাইভেটকার সাভার থেকে ঢাকায় যাচ্ছিলেন। পথে প্রাইভেটকারটি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় পৌছলে সামনে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা লেগে প্রাইভেটকারটি দুমরে মুচরে যায়। এসময় প্রাইভেটকারের চালক জামাল খাঁন (৩৫) ও যাত্রী পুতুল বেগমন (২৮) ঘটনাস্থলেই নিহত হয়।

এছাড়া গুরুতর আহত তিনজনকে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।

এছাড়া দূর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ।

মাস্ক না পরায় ১১জনকে জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

মো. ইলিয়াস চৌধুরী, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈরে করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় ১১ জনকে তিন হাজার চারশত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি অমান্য কারীদের বিরুদ্ধে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুর রহমান, মাহবুবুর রহমানসহ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা।

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী হাফিজুল আমিন জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে এবং স্বাস্থ্যবিধি অমান্য কারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

তরমুজের বীজ খেলেই সারবে কঠিন রোগ

গরমের অতি পরিচিত ফল তরমুজ। রসাল, সুস্বাদু এই ফলটি যেমন আকারে বড় তেমনি এর গুণও অনেক। গরমে শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে যে তরমুজের জুড়ি মেলা ভার তা আমাদের সবার জানা।

কিন্তু জানেন কি, তরমুজের বীজের কত গুণ? জানলে হয়তো এরপর থেকে আর এ বীজ ফেলে দিবেন না।

কয়েকটি মারণব্যাধি থেকে আপনাকে বাঁচাতে পারে তরমুজের বীজ। হৃদরোগ এমনকি ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগও নিয়ন্ত্রণে আনে তরমুজের বীজে থাকা গুনাগুণ। গবেষকরা বলছেন, তরমুজের বীজে এমন এক রাসায়নিক থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী।

তাছাড়া তরমুজের বীজে থাকা একাধিক খনিজ গর্ভবতী নারীদের বিশেষ উপকারী। তরমুজের বীজে থাকা লাইসিন নামে উৎসেচক ডায়াবেটিস বা মধুমেহ নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিসে চমকে দেওয়ার মতো ফল দিতে পারে তরমুজের এই বীজ।

তরমুজের বীজে ক্যালোরির মাত্রা অত্যন্ত কম। এছাড়া তার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, লোহা ও ফোলেট, যা গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত উপকারী।

তবে এ সবই থাকে তরমুজের বীজের খোলের নিচে থাকা অভ্যন্তরীণ অংশে। ফলে তরমুজের বীজ চিবিয়ে খেলেই তার সম্পূর্ণ উপকার মেলা সম্ভব। কারণ, সাধারণত বীজের ওপরের কঠিন খোল হজম করতে পারে না প্রাণীর পরিপাকতন্ত্র।

এছাড়া, চুলের জন্যও দারুণ কার্যকরী তরমুজের বীজ। এতে আছে প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম এবং কপার। প্রোটিন চুলের বৃদ্ধি ঘটায়। ম্যাগনেসিয়াম চুলের আগা ফাটা ও ভেঙে পড়া রোধ করে। এটি কপার মেলানিন উৎপাদন করে, ফলে চুল হয় রেশমি কোমল।

শুধু তাই নয়, ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে এ বীজে থাকা পুষ্টিগুণ। এছাড়াও ত্বককে ময়েশ্চারাইজ করে নিস্তেজতা রোধ করে। পাশাপাশি বলিরেখা দূর করে। ফলে ত্বক থাকে টানটান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

স্টাফ রিপোর্টারঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের টেন্ডার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে।

প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারি বলেন, বেলা ১২টার দিকে ছাত্রলীগের কয়েকজন আসে পরিচিত হওয়ার জন্য। এসময় জুনিয়র কিছু কর্মী এসে টেন্ডার নিয়ে কথা বলতে থাকে। দুই পক্ষের বাকবিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হলে আমি তাদের বের হয়ে যেতে বলি। এসময় তাদের দুই পক্ষের হাতাহাতি হয়। এরপর প্রক্টরিয়াল বডি এসে উভয় পক্ষকে শান্ত করে।

তিনি আরও বলেন, এর আগে আশরাফুল, ইব্রাহিম ও শাকিল বেশ কয়েকবার এসেছিল। টেন্ডার হলে সেখান থেকে কিছু পার্সেন্টেজ রাখতে বলে। আজকের ঘটনা ওই সূত্র ধরেই হতে পারে।

প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ছাত্রলীগের দুই গ্রুপ প্রধান প্রকৌশলরী কক্ষে হট্টগোল লেগেছে জেনে আমরা দ্রুত সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। উভয় পক্ষকে বলেছি শান্ত থাকতে। ক্যাম্পাসে কেউ এনিয়ে ঝামেলা করলে আমরা ব্যবস্থা নেব।

রাজধানীতে নিহত গৃহকর্মী লাইলি আক্তারের শরীরে আঘাতের চিহ্ন

গৃহকর্মী হত্যার অভিযোগে রাজধানীতে এক কলেজ শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ এপ্রিল) ওই শিক্ষিকার বাসা থেকে কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ।

মরদেহে আগুনে ঝলসানো ও আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার আলামত মিলেছে। পরিবারের অভিযোগ, কিছু হলেই ওই কিশোরীর ওপর চলতো অমানবিক নির্যাতন।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার সিরাজ উদ্দীনের মেয়ে ১৬ বছরের কিশোরী লাইলি আক্তার ৮ মাস আগে গৃহকর্মী হিসেবে রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মেহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক ফারজানা ইসলামের বাসায় কাজ শুরু করে।

মাসিক এক হাজার টাকা দেয়ার কথা থাকলেও এ আট মাসে কোনো বেতন দেননি ফারজানা। উল্টো প্রায় মারধর ও শারীরিক নির্যাতন করা হতো তাকে। এমনকি তিন মাস ধরে পরিবারের সাথে তাকে যোগাযোগ পর্যন্ত করতে দেয়া হয়নি বলেও অভিযোগ স্বজনদের।

স্বজনরা বলেন, ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিত না। আসামির চাচা উনাকে খুব গালিগালাজ করছে তিনিদিন আগে।

রোববার খবর পেয়ে পুলিশ ওই শিক্ষিকার সরকারি আবাসিক ভবন থেকে লাইলি আক্তারের লাশ উদ্ধার করে। খবর দিলে স্বজনরা ছুটে আসেন হাসপাতালে। লাইলির শরীরজুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে অভিযোগ করে স্বজনরা বলেন, তাকে হত্যা করা হয়েছে।

লাইলির ভাই বলেন, এরকম আঘাত মানুষ মানুষকে করে না। আমার বোনকে এভাবেই আঘাত করে মারছে। আমরা এই ঘটনার বিচাই চাই।

এ ঘটনায় লাইলির মা শ্যামলা বেগম বাদি হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে ফারজানা ইসলামকে গ্রেফতার করেছে। পুলিশ বলছে, প্রাথমিকভাবে হত্যার আলামত মিলেছে।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা নির্মম আঘাতের চিহ্ন বলা যেতে পারে।

রোববার দুপুরে ফারজানা ইসলামকে আদালতে পাঠিয়ে পুলিশ দশ দিনের রিমান্ড আবেদন করলে ৪ দিন মঞ্জুর করেন আদালত।

ঠাকুরগাঁও রুহিয়া মরিচ তোলার আগেই মরে যাচ্ছে গাছ -দিশেহারা কৃষক

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঠাকুরগাঁও জেলা রুহিয়া থানার এলাকার জমি মরিচ চাষের জন্যে বেশ উর্বর তাই ঠাকুরগাঁও জেলার অন্য উপজেলার মত রুহিয়ায় মরিচ চাষের উৎসাহী এলাকার কৃষক।

কৃষি অফিস সূত্রে জানা যায় এবার রুহিয়া থানা এলাকায় প্রায় ৯০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে।
২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে বিভিন্ন কৃষকের ফলন্ত মরিচ ক্ষেত মরে যাচ্ছে ব্যক্টেরিয়া রোগের কারণে।
বিভিন্ন কৃষকের মরিচ ক্ষেতে গিয়ে দেখা যায়, ফলনশীল মরিচ গাছ গুলো মরে যাচ্ছে এতে কৃষকেরা দিশেহারা হয়ে যাচ্ছে।

ব্যক্টেরিয়া রোগে আক্রান্ত মরিচ চাষী তাপস চন্দ্র সেন বলেন, আমি ৫০ শতাংশ জমিতে মরিচ চাষ করছি এর মধ্যে প্রায় ২৫ শতাংশ জমিতে মরিচ গাছ গুলো মরে যাচ্ছে। তিনি বলেন এবার মরিচ চাষে বিশ হাজার টাকা খরচ হয়েছে এর মধ্যে ২৫ শতাংশ জমিতেই প্রায় ৭/৮ হাজার টাকা খরচ হয়েছে কিন্তু মরিচ ঘরে তোলার আগেই গাছ গুলো মরে যাচ্ছে আমি তো পথে বসে যাবো।

আরেক জন কৃষক কার্তিক চন্দ্র সেন বলেন, আমারও ৩০ শতাংশ জমিতে মরিচ গাছ মরে যাচ্ছে কেন কি কারণে এমন হচ্ছে আমি বুঝতে পারছি না, তিনি বলেন আমি এতো টাকা খরচ করলাম কিন্তু ঘরে মরিচ তোলার আগেই গাছ মরে যাচ্ছে আমরা তো বিপাকে পরে গেলাম।

২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি সুবাস চন্দ্রকে জানানো হলে তিনি সরেজমিনে মরিচ ক্ষেতে আসেন এবং তিনি বলেন, এটা ব্যক্টেরিয়া রোগের কারণে এমন হচ্ছে, তবে তিনি কৃষকের উদ্দেশ্যে বলেন, আপনারা কারো কথায় প্রচারনায় বিভিন্ন বিষ স্প্রে করে থাকেন যার জন্য কৃষির উপকারের তুলনায় ক্ষতিই বেশি হয়।

বাল্যবিয়ের রাতেই শ্বশুরবাড়ি থেকে ছাত্রীর লাশ উদ্ধার

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলায় বাল্যবিয়ের রাতেই শ্বশুরবাড়ি থেকে এক কলেজছাত্রী নববধূর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) রাতে বিয়ের কিছুক্ষণ পরেই তার মরদেহ একটি আমগাছে ঝুলতে দেখা যায়। ঝুলন্ত লাশ গাছ থেকে নামানোর পর তা উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। নিহত নাম মেঘনা খাতুন।

জানা গেছে, নিহত নববধূ কলেজছাত্রীর নাম মেঘনা খাতুন ( ১৬)। সে দাইরপোল গ্রামের ফজলুর রহমানের (হকার ফজলু) ছোট মেয়ে ও শ্রীপুর সরকারি কলেজে ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত ৭ এপ্রিল দাইরপোল গ্রামের চঞ্চল শিকদারের ছেলে আরাফাত হোসেন সাব্বির বাসা থেকে পালিয়ে কলেজছাত্রী মেঘনা খাতুনকে ২০ হাজার টাকা দেনমোহরে বিয়ে করে। তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিয়ের খবর পারিবারিক ভাবে জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছিলো বলে জানা গেছে। এরই মধ্যে শনিবার (১০ এপ্রিল) রাতে ছেলে পক্ষের লোকজনের উপস্থিতিতে তাদের সামাজিকভাবে বিয়ে দেয়া হয়। বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পরই নববধু লাশ তার শ্বশুরবাড়ির আঙ্গিনায় থাকা আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় শশুরবাড়ির লোকজন। সাথেসাথে শ্রীপুর থানা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

নিহত নববধুর বাবা ফজলুর রহমান অভিযোগ করে বলেন, গত ৭ তারিখের আমার মেয়েকে চঞ্চল শিকদারের ছেলে সাব্বির শিকদার নিয়ে যায়। পরে বাড়িতে ফিরিয়ে দিতে চায়। আমি তখন প্রশাসনসহ তার বাড়িতে ফেরত পাঠাই। সেই রাত্রে আমার মেয়েকে তাদের বাড়ি রেখে পরের দিন বেলা ১০ টায় মাগুরা নোটারী পাবলিকের মাধ্যমে ২০ হাজার টাকা কাবিন করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে, গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে সে আমার মেয়েকে আবার আনুষ্ঠানিকভাবে বিয়ে করে। বিয়ের অনুষ্ঠানের পরই হঠাৎ চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পাই এবং আমরা সবাই আমার মেয়ের শশুর বাড়িতে যাই। মেয়ে যখন গাছে ঝুলে ছিলো তখন আমরা গিয়ে দেখি ছেলের বাবা, ছেলের মা, আর ছেলে ঝুলন্ত শরীর নিয়ে টানাটানি করছে। প্রশাসন যাওয়ার আগেই তারা লাশ নামিয়ে মাথায় পানি ঢালেন তারা।

মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাবা ফজলুর রহমান। তিনি বলেন, জনগণের কাছে, জনপ্রতিনিধিদের কাছে, চেয়ারম্যানের কাছে, আমার মেয়ের হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানাই। যেন আমার মত আর কোন বাবার মেয়েকে এই রকম নিষ্ঠুর হত্যার শিকার না হতে হয়। নববধু মেঘনার মা শিউলি খাতুন ও বড় চাচা মেঘনার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানা ইনচার্জ সুকদেব রায় দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ ঘটনা আত্মহত্যা বা পরিকল্পিত খুন সেটি জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আসল ঘটনা সম্পর্কে আমরা জানতে পারবো। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য বর আরাফাত হোসেন সাব্বির, বাবা চঞ্চল শিকদার, ও বরের মাকে থানায় নিয়ে আসা হয়েছে।

সাভারে নিজ বাড়ি থেকে ফাতেমা আক্তার (৬২) নামে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত আগুনে পোড়া লাশ উদ্ধার

সাভারে নিজ বাড়ি থেকে ফাতেমা আক্তার (৬২) নামে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। দুপুর দুইটার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা যশোর জেলার বাঘাপাড়া থানার ডক্টর শেখ ফজলুর রহমানের মেয়ে। তিনি ওই এলাকায় তার ছেলে জাহিদুল আলমের বাসায় থাকতেন।

নিহতের ছেলে জাহিদ আলম জানায়, আমি একটি বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। সেই সুবাদে আমাকে রাজধানীর মিরপুরে থাকতে হয়। প্রতি শুক্রবার খাগান আমার মাকে দেখতে আসি। আজও সকালে মাকে দেখতে আসি। পরে বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে কাজের লোককে প্রাচীর টপকে ভিতরে দেখতে বলি। কাজের লোক বলে বাহিরে পড়ে আছে। পরে গেট খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পাই আমার মায়ের মৃত দেহ। প্রথমে ভেবেছিলাম স্ট্রোক করে মারা যেতে পারে। কিন্তু মায়ের কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। একই সাথে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরে ৯৯৯ এ কল করে পুলিশে খবর দেই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব দত্ত জানান, লাশ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। রিপোর্ট পাওয়া গেলে বুঝা যাবে কিভাবে মারা গিয়েছে।
তিনি আরও বলেন, লাশটি তিন থেকে চার দিনের আগের। নিহতের ছেলে সাভার মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে।

মাগুরার শ্রীপুরে কৃষকদের মাঝে কম্বাইন হারভেষ্টার, রিপার ও রাইচ ট্রান্সপ্লান্টার কৃষি যন্ত্র বিতরণ

আশরাফ হোসেন পল্টু, মাগুরা জেলা প্রতিনিধিঃ
সমন্বিত ব্যবস্থাপণার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২০-২০২১ অর্থ-বছরে বোরো মৌসূমে উন্নয়ন সহায়তা প্রদানের লক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেষ্টার, রিপার ও রাইচ ট্রান্সপ্লান্টার যন্ত্র বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভুমি) হাছিনা মমতাজ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আমলসার গ্রামের আশরাফ মহাজন এর মাঝে কম্বাইন হারভেষ্টার, চিলগাড়ী গ্রামের রবিন্দ্রনাথ বাইন ও গোয়ালপাড়া গ্রামের নুরুজ্জামান সরদার এর মাঝে রিপার এবং তারাউজিয়াল গ্রামের রবিউল ইসলামের মাঝে রাইচ প্লান্টার যন্ত্র বাজার মূল্যের অর্ধেক দামে সরকারি ভর্তুকিতে এ যন্ত্রগুলি বিতরণ করা হয়েছে ।

কৃষকগণ পরিবেশ বান্ধব এ যন্ত্রগুলির মাধ্যমে কম খরচে অতি সহজে স্বল্প শ্রমিক দ্বারা বৃহৎ কৃষি কাজ স্বল্প সময়ে সমাধান করতে সক্ষম হবেন।

সর্বশেষ আপডেট...