আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকার প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরার সাংবাদিকরা।
মাগুরা প্রেসক্লাবের আয়োজনে জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২ শতাধিক সাংবাদিক অংশ এতে অংশ নেন। মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, কাজী আশিক রহমান, শালিখা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক সরদার ফারুক আহমেদ, শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও মহাম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো প্রমুখ।
বক্তারা সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা ।
মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই:ঢাকার ধামরাইয়ে সড়কে গাড়ি সাইড দেয়া নিয়ে তর্কাতর্কির জেরে আল-আমিন (২৬) নামে এক ইজিবাইক চালককে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করে মাহফুজ নামে এক ব্যক্তি ।
এ ঘটনায় সোমবার বেলা ১১টায় খুনি মাহফুজের ফাঁসি চেয়ে মিছিল ও মানববন্ধন করে নিহত আল- আমিনের স্বজনরা ও এলাকাবাসী। এসময় তারা কায়েতপাড়া থেকে মিছিলটি বের করে উপজেলা চত্বরে এসে মানববন্ধন করে। পরে তারা আবার মিছিল করে ধামরাই থানা চত্বরে এসে মানববন্ধন করে।
মানববন্ধনে আল আমিনের স্বজনরা বলেন, প্রকাশ্য দিবালোকে আল আমিনকে ছুরিকাঘাতে হত্যা করে মাহফুজ। আমরা খুনি মাহফুজকে দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি এবং আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানাই। এবিষয়ে ধামরাই থানায় নিহতের বড়ভাই মোঃ সামছুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।এর আগে শুক্রবার (২৬ মার্চ) বেলা দুপুরে ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত নির্মমভাবে আল-আমিনকে হত্যা করে মাহফুজ।
নিহত ইজিবাইক চালক আল আমিন ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে। ঘাতক মাহফুজ ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়াড়ীপাড়া এলাকার ফচির ছেলে সে পেশায় পশু চিকিৎসক।জানা যায় নিহত আলামিন একজন অটোরিকশা চালক তার অটোরিকশার সঙ্গে গোয়াড়ীপাড়া মহল্লার আল-মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়।
পরবর্তীতে বেলা এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আল-আমিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।এবিষয়ে ধামরাই থানার ওসি (অপারেশন) নয়ন মিয়া বলেন, অটোরিকশা চালক আল-আমিন হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আসামি গ্রেফতারের চেষ্টা চলছে খুব দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
বিপ্লব,সাভারঃ সাভারের আশুলিয়ায় ইসলাহুল উম্মা নামের একটি মাদ্রাসায় শিশু ছাত্রীকে (৪) ধর্ষণ চেষ্টা ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে।
এঘটনায় অভিযুক্ত মাদ্্রাসায় শিক্ষক জালাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী শিশুকে মেডিকেল পরিক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
গতকাল রাত ৯টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় অবস্থিত ইসলাহুল উম্মা মাদ্্রাসায় এ ধষর্ণ চেষ্টার ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে পুলিশ এসে আসামিকে আটক করে থানায় নিয়ে যায়।
গ্রেফতার জালাল উদ্দিন বরিশাল জেলার বলে জানা গেছে। সে পাঁচ থেকে ছয় মাস আগে এই মাদ্রাসায় চাকরি নেন।
স্থানীয়রা ও শিশুর পরিবার জানায়, ১৫ দিন হলো শিশুটিকে ওই মাদ্রাসায় ভর্তি করিয়েছে তার পরিবার। মা-বাবা দুজন্ই চাকরি করায় মাদ্্রারাসাতেই রাখা হয় শিশুটিকে। গতকাল রাত ৯টার দিকে শিশুটিকে চকলেটের কথা বলে ডেকে নেয় জালাল উদ্দিন নামের সেই শিক্ষক। তারপর শিশুটির শরীরের র্স্পশকাতর স্থানে আঙ্গুল দেওয়াসহ জোরপূর্বক ধষর্ণ চেষ্টা করে।
পরে শিশুটি তার মায়ের কাছে সব জানায়। রাতেই স্থানীয়রা পুলিশকে জানালে অভিযুক্ত শিক্ষককে আটক করে নিয়ে যায় পুলিশ। পরে ভুক্তভোগী শিশুর বাবা থানায় একটি মামলা দায়ের করেন।
ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার বাচ্চা গতকাল রাতে বাসায় আসে। পরে তার চলাফেরা আর কথা বার্তায় আমার সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করি । পরে সব বলে দেয়। আমি এই শিক্ষকের বিচার চাই। শিশুটির পরিবার যে বাড়িতে বসবাস করে সেই বাড়ির ম্যানেজার সুজনকে বিভিন্নভাবে মেনেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষমেষ আর্থিক সুবিদার দিকেও ইঙ্গিত করে মাদরাসার মালিক সৈয়ব মুন্সি। এ বিষয়ে সুজন বলেন, আমি ঘটনা শুনার পর পর মাদ্্রারাসায় যাই।
পরে ভেতর থেকে কে যেনো তালা মেরে দেয় আমাকে ঢুকতে দেয় না। পরে সৈয়ব মুন্সি আমাকে একটা রুমে নিয়ে যায় এবং বলে ভাই কোনাভাবে বিষয়টি মেনেজ করেন। আমাকে শুধু হাতের ভেতর টিপ দেয় আর টাকার অঙ্কের ইঙ্গিত করে দেখায়। পরে তার কথা না শুনে স্থানীয়রা সবাই মিলে অভিযুক্তকে ধরে জিজ্ঞাসা করলে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করে জালাল।
এসময় পুলিশকে খবর দিলে জালালকে আটক করে থানায় নিয়ে যায়।
এই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও এধরণের একটি ঘটনার অভিযোগ রয়েছে। সেই ঘটনা মাদ্রারাসার মালিক সৈয়ব মুন্সি মাদ্রারাসা হতে বের দেওয়ার কথা থাকলেও তিনি তা করেনি। জালালকে চাকরিতে বহাল রেখেছেন।
এ বিষয়ে ইসলাহুল উম্মা মাদরাসার পিন্সিপাল ও মালিক সৈয়ব মুন্সির সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনি বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না। আসলে যে পাপ করবে তার বিচার হবে। আসলে অনেকেই তো অনেক কিছু করে কেউ ধরা খায় কেউ বা খায় না।
এ সময় তাকে এই শিক্ষকের আগের ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। পরে তাকে বেশ কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, এ ঘটনায় এলাকাবাসি মাদ্রারাসার শিক্ষককে আটক করে আমাদের কাছে সোর্পদ করে। পরে তাকে থানায় নিয়ে আসা হলে মেয়েটির বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম জিলু, সাভার:ভারতে নারী পাচার চক্রের তিন সদস্যেকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাদের জামসিং এলাকা থেকে আটক করেছে। মামলার বাদী সাভার থানার জামসিং এলাকার মৃত রুস্তম আলীর ছেলে নুর হোসেন (৭১)। আসামীরা হচ্ছেন একই এলাকার মো: আজিজ, নিলু বেগম ও তার স্বামী মোতালেব মিয়া।
পুলিশ নিলু বেগম ও তার স্বামী মোতালেব মিয়াকে গ্রেফতার করেছে। ভারতে অবস্থানরত আসামীদের মেয়ে স্বপ্নার মাধ্যমেই তারা স্থানীয় মেয়েদের ফুসলিয়ে ভারতে পাচার কাজ চালাতো।বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আলমগীর জানান, আসামীদের বিরুদ্ধে তদন্ত চলছে।
জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। জানা যায়, কানাডার নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়ে বাদী নুর হোসেনের মেয়ে জায়েদা আক্তারকে ভারতে পাচার করেছে আসামীরা। তাদের বিরুদ্ধে ৭/১০-২০১২ সালের মানব পাচার প্রতিরোধে ও দমন আইনে মামলা হয়েছে। মামলা নং ৪৩/১৫৪
মামলার এজহারে জানা যায়, আসামীরা যোগসাজেশ করে বিগত ২১/১২/২০২০ ইং তারিখে বাদী নুর হোসেনের মেয়ে জায়েদ আক্তার ও তার বোন তাসলিমাকে কানাডা পাঠানোর নাম করে ২ লাখ ৫০ হাজার টাকা নেয় এবং অবৈধ পথে ভারতে পাচার করে। কিন্তু অসুস্থতার ভান করে কৌশলে তাসলিমা পালিয়ে আসলেও ঘটনার কয়েকদিন পর জায়েদ জানায় তাকে ভারতের কলকাতায় আটকে রাখা হয়েছে। সে খুব সমস্যায় আছে ।
এ বিষয় আসামীদের জানালে আসামীরা জানায় মেয়েকে ফেরত পেতে হলে আরো ১ লাখ ২০ হাজহার লাগবে। বাদী জানায় বিগত ২৮/১২/২০২০ ইং তারিখে আসামীরা আরো ১ লাখ ২০ হাজার নিলেও মেয়েকে আর ফেরত দেয় নি। এর পর বিদেশ থেকে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে বাদীর ফোনে খবর আছে যে তার মেয়ে জায়েদা জেলে আছে। ছাড়াতে আরো টাকা লাগবে। বাদী আর টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে তারা বলে টাকা না দিলে তোর মেয়েকে বিক্রির করে দিবো।
এ ছাড়াও আসামীরা হুমকি প্রদান করে যে বিষয়টি প্রশাসন বা পুলিশকে জানালে তাকে বাড়ী ঘর থেকে উচ্ছেদ করে এলাকা ছাড়া করবে। এ বিষয় বাদী গত ৮ ফেব্রæয়ারী সাভার মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে কিন্তু মামলার তদন্তকারী প্রথম কর্মকর্তা মামলাটি সঠিক ভাবে তদন্ত করতে না পারায় ঢাকা জেলা পুলিশের ডিআইজি অফিসের নির্দেশে পরে মামলাটির তদন্ত দেওয়া হয় সাভার মডেল থানার এস আই আলমগীরের নিকট। তবে এস আই আলমগীর এই প্রতিবেদককে জানান, ঘটনার সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আটক করা হয়েছে, এখন পর্যন্ত আসামীদের বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তিনি বলেন, মামলার তৃতীয় আসামী আজিজ পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয় নি।
তবে এলাকাবাসী জানান, নিলুর ও তার স্বামী মোতালেব স্থানীয় তিন নং আসামী আজিজের মাধ্যমে ভারতে নারী পাচারের সাথে জড়িত । নিলুর মেয়ে স্বপ্না বর্তমানে ভারতে অবস্থান করছে। ২ বছর ধরে সেখানে অবস্থান করা স্বপ্নাকে দেখিয়েই মুলত: নারী পাচারের ফাঁদ বানানো হয়েছে। জায়েদা ভারতে যাওয়ার পর স্বপ্নার সাথে তোলা ছবিও এই প্রতিবেদকের হাতে এসেছে।
ছবিতে অন্যদেশের আরো একটি মেয়ের সাথে জায়েদা ও স্বপ্নাকে দেখা গেছে। বিদেশে পাচারের আগে একই গ্রামের হওয়ার সুবাদে স্বপ্ন্া জায়েদার সাথে ফোনে আলাপ করে জানায় সে কানাডায় আছে তাকেও নিয়ে আসবে। পরে ভারতে পাচার হওয়ার পর সে জানায় আমি কানাডা না কেরালার কথা বলে ছিলাম। জায়েদার সাথে তার বোন তাসলিমাকেও ভারতে নিয়ে যাওয়া হয়। পরে কলকাতায় পুজা সরকার নামে তার ভারতীয় আইডিকার্ড বানানোর সময় সে অসুস্থতার কথা বলে কৌশলে পালিয়ে আসে। দালালরা বর্ডারের তার কেটে তাদের দুই বোনকে ওপার নিয়ে যায় বলে জানায় তাসলিমা। আবার একই কায়দায় টাকা দিয়ে তারের বেড়া কেটে সে দেশে ফিরে আসে। তবে জানা যায় জায়েদা কেরালা থেকে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পরলে তাকে কেরালা জেলে আটক করা হয়েছে। মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এ এস আই এই প্রতিবেদককে জানিয়েছিলেন তিনি ভারতে জায়েদার দালালের সাথে কথা বলে নিশ্চিত হন জায়েদা ভারতে আছে। তবে জায়েদার বাবা নুর হোসেন জানান, দুই মাস ধরে জায়েদার কোন ফোন বা খোঁজ তিনি পাচ্ছেন না। তার ধারনা আরো টাকা না পেয়ে ভারতীয় দালালরা স্থানীয় আসামীদের সাথে যোগ সাজেশে করে তাকে হত্যা করে থাকতে পারে।
নুর হোসেন জানান, মামলা করার পর থেকে আসামীরা তাকে দেশ ছাড়া করার হুমকি সহ জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তিনি দ্রুত তার পাচার হওয়া মেয়ের সন্ধানসহ পরিবারের নিরাপত্তা দাবী করেন।
বিপ্লব,সাভারঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সাভারের হেমায়েতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে, উক্ত ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমর এর উদ্যেগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়।
মিছিলটি হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে ভাষা শহিদ ভাষ্কাযের সামনে এসে শেষ হয়ে এক বিক্ষোভ সমাবেশ শুরু করা হয় ।
এসময় বক্তারা হেফাজতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে এক আলোচনা সভা্র আয়োজন করেন ।
এসময় বক্তব্য রাখেন সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব,সাভার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর,সাভার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন,ঢাকা উত্তর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সায়েম মোল্লা সহ আরো অনেকেই।
এসময় আরো উপস্থিত ছিলেন সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সাঈম, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুর রহমান , এছারাও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ হকাস লীগ সহ অঙ্গসংগঠনের প্রায় ১০০০ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
নিউজ ডেস্কঃ মোদিবিরোধী বিক্ষোভে হেফাজতে ইসলামের কর্মী নিহতের ঘটনায় রোববার (২৮ মার্চ) সারা দেশে হরতাল ডেকেছে সংগঠনটি। এদিকে, হরতালের দিন ঢাকাসহ সারা দেশে বাস চলাচল স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
শনিবার (২৭ মার্চ) সকালে সমিতির কার্যালয়ে আলোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ সময় সংবাদকে জানান, রোববার ঢাকা থেকে সারা দেশে যান চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা থেকে সব আন্তঃজেলা বাস যথা সময়ে ছাড়বে। সব বাস মালিকদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেফাজতের হরতাল বাস চলাচলে কোনও প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।
ওই সভায় নেতারা জানান, তারা পরিবহন ব্যবসায়ী হয়ে হরতালে গাড়ির চাকা বন্ধ রেখে লোকসান গুনতে চান না। তাই তারা বাস চলাচল স্বাভাবিক রাখবেন।
এর আগে শুক্রবার (২৬ মার্চ) এক ভিডিও বার্তায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ এবং রোববার (২৮ মার্চ) হরতাল কর্মসূচি ঘোষণা করেন হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
আমিনুল ইসলামঃমহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মধুপুরের অনার্স এসোসিয়েশন এর উদ্যোগে সর্ব সাধারণের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প করেছে সংগঠনটি।
২৭ মার্চ রোজ শনিবার মধুপুর উপজেলায় চাপড়ী বাজারে, চাপড়ী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অালোক হেলথ কেয়ার এন্ড অালোক হাসপাতাল লি: এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজ সেবক মো : লোকমান সরকার।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাংগাইল জেলার স্বাধীনতা চিকিৎক পরিষদ এর সাংগঠনিক সম্পাদক,ও মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
ডা: মীর ফরহাদুল অালম মনি।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাপড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মো শফিকুল ইসলাম সবুজ
,মো কদ্দুস সরকার, প্রধান শিক্ষক, চাপড়ী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,
এছাড়াও মেডিকেল ক্যাম্প এর মাঝে বিশেষজ্ঞ ডা: এম অারিফুল ইসলাম এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, সহকারী অধ্যাপক নিটোর পঙ্গু হাসপাতাল ঢাকা। ডা: মোহাম্মদ অালী এমবিবিএম পিজিটি ( মেডিসিন) ,ডা: মো ফজলে রাফাত সজীব এমবিবিএস,পিজিটি,( মেডিসিন),ডা: উম্মে হাবিবা, এমবিবিএস,পিজিটি,( গাইনী এন্ড অবস) ফিজিও থ্যারাপি ডা: মো মাসুদ রানা, অাই এস টিএ, (টিচাগং) উপস্থিত ছিলেন
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে অনার্স এসোসিয়েশন বিভিন্ন ক্যাটগরিতে সেবা প্রদান করে।প্রধান অতিথি মো: লোকমান সরকার বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনার্স এসোসিয়েশনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অত্যান্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার এই ৫০ বছর সমাজে যারা দুস্থ দরিদ্র অাছে তারা এই সেবা নিয়ে উপকৃত হবে।
তিনি আরো বলেন, অনার্স এসোসিয়েশন এরকম সাধারণ মানুষের জন্য কাজ এবং অালোক হেল্থ কেয়ার তাদের পাশে সব সময় থাকবে।পরবর্তী সময়ে অামরা আরো এসব অসহায় মানুষের পাশে দাড়ানো প্রাণবন্ত চেষ্টা করবো।
বিশেষ অতিথি ডা: মীর ফরহাদুল অালম মনি বলেন, সামজিক কার্যক্রম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
অনার্স এসোসিয়েশনের উপদেষ্টা সিনিয়র অফিসার জনতা ব্যাংক, টাংগাইল বাস টারমির্নাল শাখা, তিনি বলেন, স্বাধীনতা এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনার্স এসোসিয়েশনে এর আয়োজনে আজকের এই ফ্রি হেলথ ক্যাম্প অনেক দিনের ইচ্ছার একটা প্রকিফলন।
এলাকার সাধারন মানুষের চিকিৎসায় বিনামূল্য ঔষধ ও চিকিৎসা দিতে পারায় অামরা অনার্স এসোসিয়েশন পরিবার আনন্দিত। আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
অনার্স এনোসিয়েশনের সাধারণ সম্পাদক ও একাত্তুর টিভির চিত্র সম্পাদক অামিনুল শিকদার বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে অনার্স এসোসিয়েশনের মেডিকেল ক্যাম্প বহুদিনের একটা স্বপ্ন ছিলো, আলোক হেল্থ কেয়ার এর সার্বিক সহযোগীতায় এলাকা মানুষের ফ্রি চিকিৎসা দিতে পারায় অামরা গর্ববোধ করছি।
অনার্স এনোসিয়েশনের সভাপতি ও সরিষাবাড়ি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শেখ মো: শহিদুল্লাহ কায়সার বলেন,স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অনার্স এসোসিয়েশন সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে।
এতে বিশেষ করে সাধারণ মানুষ বিশেষ ভাবে উপকৃত হয়েছে, অালোক হেল্থ কেয়ার সার্বিক সহযোগীতা করার জন্য অনার্স এসোসিয়েশন পরিবার তাদের নিকট কৃতজ্ঞ।
এছাড়া সংগঠনটির সদস্যদের মাঝে ছিলেন, মো: মানিক মিয়া, হিরা, রাশিদুল ইসলাম, বাবুল রানা, অাবু অাওয়াল, ,মোতালেব,অামিনুল, অাব্দুল জলিল, খাইরুল, আসলাম, অানিছ, শামিম সৌরভ, অারিফ, মনিরুল ইসলাম, সুপ্ত, অাজমান,ফজলুল হক,শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় কর্মসূচীর আলোকে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল বাংলাদেশ দুইদিন ব্যাপি উত্তরণ মেলা উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কটিয়াদী সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে আলোচনাসভায় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সৈয়দ আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ছাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান।বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী পৌর মেয়র শওকত উসমান,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোঃ নাজমুস সালেহীন, কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন,উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ,কৃষি অফিসার মুকশেদুল হক,সমাজসেবা অফিসার মঈনুর রহমান মনির,ভারপ্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার ইসরাঈল মিয়া,প্রাথমিক শিক্ষক সমিতির সাঃ সম্পাদক মাহবুবুর রহমান,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরো অনেকে।
এ সময় উত্তরণ মেলা মুক্তিযোদ্ধা,সর্ব শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।সবশেষে মেলা স্টল গুলো পরিদর্শন করেন অতিথিগণ।দুইদিন ব্যাপি উত্তরণ মেলা ৩৩টি স্টল অংশগ্রহন করেন।
দুইদিন ব্যাপি উত্তরণ মেলায় ১ম দিন গৃহীত কর্মসূচীর মধ্যে র্যালি,আলোচনাসভা,উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী, স্টল পরিদর্শন,জাতীর পিতার জীবনীর ওপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শনী,স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্য সমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
২য় দিন গৃহীত কর্মসূচীর মধ্যে রুপকল্প ২০৪১ উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিষয়ক সেমিনার, উন্নয়ন বিষয়ক কুইজ ও উপস্থিতি বক্তৃতা প্রতিযোগিতা,স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্য সমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাপনী ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা জেলা প্রতিনিধি
স্বাস্থ্য বিধি মেনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাগুরার শ্রীপুরে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী পালিত হয়েছে ।
কর্মসূচির মধ্যে ২৬ মার্চ প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা করা হয় । সূর্যোদয়ের সাথে সাথে সরকারি,বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, কুজকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, মসজিদ মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন । বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ,শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রঈস উজ্জামান ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক হুমায়ুন-উর- রশীদ মুহিত, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সকল সরকারি কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে সড়কে সাইড দেয়া নিয়ে তর্কাতর্কির জেরে আল আমিন (২৬) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মার্চ) বেলা দুপুরে ধামরাই পৌরশহরের মাধববাড়ি ব্রীজের দক্ষিণ পাশে একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত ইজিবাইক চালক আল আমিন ধামরাই পৌরসভার পশ্চিম কায়েতপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে।
ঘাতক মাহফুজ ধামরাই পৌরসভার ২নং ওয়ার্ডের গোয়াড়ীপাড়া এলাকার ফচির ছেলে। সে পেশায় পশু চিকিৎসক।
পুলিশ জানায়, নিহত আলামিনের আটোরিকশার সঙ্গে গোয়াড়ীপাড়া মহল্লার আল মাহফুজের মোটরসাইকেলের সংঘর্ষ হয় শুক্রবার সকালে। ওই সময় উভয়ের মধ্যে বাকবিতন্ডার হয়। পরবর্তীতে সকাল সাড়ে এগারটার দিকে মাধববাড়ি ব্রীজের দক্ষিণপাশের ঢালে একটি চায়ের দোকানের সামনে আলামিনের পেটে ও বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজ। এতে ঘটনাস্থলেই আলামিন নিহত হন।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।