29 C
Dhaka, BD
মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

রাণীশংকৈলে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে নদী থেকে বালি উত্তোলন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনস্যামপুর কালিতলা ঘাট কুলিক নদীতে ড্রেজার মেশিন বসিয়ে রাতের আধাঁরে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পাওয়া গেছে ।

৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে । উপজেলা ঘনশ্যামপুর কালী মন্দির এলাকায় প্রায় এক লক্ষ টাকা মূল্যের বালু উত্তোলন করে জমিয়ে রাখা হয়েছে ।

স্থানীয় সুত্রে জানা গেছে ঐ এলাকার এক প্রভাবশালী ভাটা মালিক ও বালু ব্যবসায়ী নুর-নবী রাতের আধাঁরে ড্রেজার মেশিন বসিয়ে এ বালু উত্তোলন করেছেন। আবার ভোর রাতে মেশিন সরিয়ে রাখেন। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ড্রেজার মেশিনের মাধ্যমে কুলিক নদীর বালু উত্তোলন করছেন নুরনবী।

এ সময় নদীতে মাছ ধরতে আসা হেমন্ত রায় ও দীপঙ্কর রায় অভিযোগ করে বলেন নুরনবী দীর্ঘদিন থেকে এই নদীতে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছেন । সেইসাথে নিজ ভাটার বালুর চাহিদা মিটিয়ে প্রতিগাড়ি বালু ৯০০ টাকায় বিক্রি করছেন ।

দেখা গেছে বালু তোলার কারণে নদীর আরেক পাশে থাকা হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাটটি নষ্ট হয়ে যাচ্ছে। এমন অভিযোগ করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন । এছাড়াও বিভিন্ন বালু ব্যবসায়ী কুলিক নদীর বিভিন্ন স্থানে বালু উত্তোলনের ফলে নদীর অনেক জায়গায় গভীর গর্ত হয়ে গেছে। এর ফলে এসব স্থানে কয়েকজন জলডুবি হয়ে মৃত্য বরণও করেছেন বলে এলাকার এক মুরুব্বী জানান।

এ দিকে বালু ব্যবসায়ী নুরনবীর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন এই বালুটি আমার আগের তোলা । তবে স্থানীয়রা বলছেন তিনি প্রতিনিয়ত এই নদী থেকেই বালু উত্তোলন করেছেন ।

রানীশংকৈল উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অমিত সাহা বলেন নদী থেকে অবৈধভাবে কেউ বালু উত্তোলন করে থাকলে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সাভারে রশিদ মেম্বারের মোড় থেকে বেদেপাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারে অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের চলাচল নিবিঘœ করতে রশিদ মেম্বারের মোড় থেকে বেদেপাড়া ব্রীজ পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

romjan-badepara

গত কাল সকালে বেদেপাড়া এলাকায় এ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আলোচনা সভায় এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন অবহেলিত জনপদ বেদে সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার। আর এই রাস্তার করার পিছনে সব চেয়ে বেশি সহযোগিতা হরেছেন জনাব হাবিবুর রহমান , উপ মহা পুলিশ পরিদর্শক ঢাকা রেঞ্জ ।

আলোচনা সভার অনুষ্ঠানটি আয়োজন করেন বেদে সম্প্রদায়ের নেতা সম্ভব্য কাউন্সিলর প্রার্থী মোঃ রজমান আলী। আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সাইদুর রহমান,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনাজ উদ্দিন মোল্ল্যা,সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে।

ধামরাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে নানীর সাথে নদীতে গোছল করতে গিয়ে মরিয়ম আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ৩টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় এঘটনা ঘটে।

মৃত্যু মরিউম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। সে পরিবারের সাথে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন হাতকোড়া গ্রামের লাবলু মিয়া বাড়ীতে ভাড়া থাকতো।

নিহতের স্বজনরা জানায়, দুপুরে নানীর সাথে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে স্রোতে হারিয়ে যায় শিশু মরিয়ম। পরে স্থানীরা অনেক খোঁজ করে প্রায় এক ঘন্টা পর একটি বাঁশের সাকোর মধ্যে ভেসে ওঠা অবস্থায় মরিয়মের নিথর দেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা জানান, গাজীখালী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷ এ ঘটনায় অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাণীশংকৈল হাপাতালে রোগীদের মাঝে ডাঃ ফিরোজের মাস্ক বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলা ও সচেতনতা বাড়ানোর লক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ সেপ্টেম্বর শনিবার ডাঃ ফিরোজ আলম নিজ উদ্যোগে মাস্ক বিতরণ করেন।

এ উপলক্ষে এদিন দুপুরে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম আউটডোর ও ইনডোরসহ আগত মাস্ক না পরা রোগীদের মাঝে শতাধিক মাস্ক বিতরণ করেন। অনেককে তিনি নিজেই মাস্ক পড়িয়ে দেন। জানা গেছে তিনি ২০১২ সালে এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহন করেন।
তার সেবার দক্ষতা এবং সততায় উপজেলার গরীব, মেহনতি ও দুঃখী মানুষের সেবক হিসেবে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।

এ প্রসঙ্গে গরীবের ডাক্তার হিসাবে খ্যাত ডা.ফিরোজ আলম বলেন “রোগীদের মাঝে আমি সবসময় দায়িত্বের সাথে যেন সেবা দিয়ে যেতে পারি এটাই আল্লাহ কাছে সবসময় কামনা করি। তাঁরাই আমার পরিবার, আর হাসপাতাল আমার ঠিকানা”।

তিনি আরো বলেন, যারা বিনা মাস্ক পড়ে হাসপাতালে আসবেন তাদের জন্য সাধ্যমত মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।

ধামরাইয়ে অটোরিক্সার চাপায় শিশু নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ের জয়পুরা- চাপিল আঞ্চলিক সড়কে অটোরিকশা চাপায় বিশাল রহমান বাচ্চু (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা- চাপিল আঞ্চলিক সড়কের দেপাশাই মডেল স্কুলের পাশে এই ঘটনা ঘটে।

নিহত বাচ্চু গাইবান্ধা জেলার সাঘাটা থানার থৈগড় গ্রামের ফুল মিয়ার ছেলে। সে তার বাবা ও মায়ের সাথে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়ন বাজার এলাকায় আনোয়ারের বাড়ির একটি কক্ষে ভাড়া নিয়ে থাকতো।

স্থানীয়রা জানান, সকালে বাসা থেকে রাস্তায় বের হলে বাচ্চুকে জয়পুরাগামী একটি ব্যাটারীচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এসময় জয়পুরা থেকে ছেড়ে আসা অপর একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে আবারও চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক শংকর জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোলে পুলিশের অভিযান ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ইজিবাইক উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল ছোট আঁচড়া বাইপাস সড়কের উপর থেকে একটি ইজিবাইক ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায়।

শুক্রবার রাত ৯ টার দিকে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের কাছে সংবাদ আসে ছোট আঁচড়া রোড দিয়ে একটি ফেন্সিডিলের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন,এএসআই আলমগীর হোসেন,কনেস্টবল খলিলুর রহমান,কনেস্টবল মহিউদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া বাইপাস রোডে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায় এবং সেখান থেকে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন বলেন, বেনাপোল পোর্ট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ মামুন স্যারের কাছে গোপন সংবাদ আসে সেই সংবাদের ভিত্তিতে ছোট আঁচড়া বাইপাস রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। পলাতক আসামীকে দ্রæত আটক করার কার্যক্রম চলছে।

সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্যাপি দাস ও তাহার মা

সাভার প্রতিনিধিঃ সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্যাপি দাস ও তার মা নিলুফার বিশ্বাস।

চিকিৎসার জন্য তাদের দু’জনকে রাজধানীর ধানমন্ডি এলাকায় পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হ্যাপি দাসের মা নিলুফার বিশ্বাসের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিইতে) রাখা হয়েছে।

সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হ্যাপি দাস জানান, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ও তার মার কোভিড পরীক্ষা করোনা হলে গতকাল তাদের দু’জনের রির্পোট পজিটিভ আসলে পরিবারের সদস্যরা তাদের দু’জনকে চিকিৎসার জন্য রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

হ্যাপি দাসের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি থাকলেও তার মার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন হ্যাপি দাস। দ্রæত তিনি ও তার মার সুস্থতার জন্য তিনি দেশ বাসীর কাছে দোয়া ছেয়েছেন।

উল্লেখ্য করোনা ভাইরাসের ঝুকি নিয়েই গত কয়েক মাস ধরে আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমির) পদে দায়িত্ব পালন করে আসছিলেন প্রশাসনের বিসিএস ক্যাডারের এই নারী কর্মকর্তা। বর্তমানে তিনি ও তার মা রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করতেন।

আশুলিয়ায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে প্রতারনা ও হত্যার হুমকির অভিযোগে মামলা।

সাভার প্রতিনিধিঃ প্রতারনা ও হত্যার হুমকির অভিযোগে সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর সহ ছয়জনের বিরুদ্ধে ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওনের মামলা দায়ের করেছে।

এ ঘটনায় ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী মামলা (আশুলিয়া) আদালত নং -০৪, ঢাকা দায়ের করেন । যার সি আর মামলা নং-৪৫৫/২০২০।
ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওন বাদী হয়ে এবং প্রধান আসামী আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর(৫০) সহ মিজানুর রহমান(৪৮), মোঃ বাবু জাহিদ(২৫), গফুর মিয়া(৫০), মোঃ মোস্তফা(৪৫) সহ মোট ছয়জনের বিরুদ্ধে একটি মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওনের ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স মেঘনা ষ্ট্রীল এজেন্সী থেকে রড সিমেন্ট ষ্ট্রীল ও অন্যান্য নির্মান সামগ্রী যাহার মুল্য পয়ত্রিশ লক্ষ টাকা বাকিতে নেয় ।

কিছুদিন পরে পাওনা টাকা টাকা চাইলে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওনের টাকা পরিষোধ না করে ব্যবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওনকে চেয়ারম্যান ও তার সাঙ্গপাঙ্গ দিয়ে থেকে ডেকে তার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে গিয়ে আটকে রেখে কয়েকজন মিলে মারধরের পর মিত্যুর হুমকি সহ ব্যাসায়ীর কছে উল্টো এক কোটি টাকা চাদা দাবি করেন ।

এক পর্যায়ে এ ঘটনার প্রতিবাদ করলে ওই ব্যবসায়ীর স্ত্রী মাহাবুবা সুলতানা রিতার সাথে পরক্রীয়া সম্পর্ক গড়ে তুলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর । চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর ও মাহাবুবা সুলতানা রিতার যোগ সাজশে বিভিন্ন ভাবে হয়রানী মুলক মিথ্যে মামলাসহ নানাবিধ ক্ষয়ক্ষতি সাধন করে আসছে।

এ বিষয়ে আদালত ঢাকা জেলা উত্তর( ডিবি) তদন্তপূর্বক প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

ব্যাবসায়ী সালাউদ্দিন আহম্মেদ শাওন বলেন, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর ভুমিদস্যু ও ডকাত তিনি আমার দোকান লুটপাট করে নিয়েছে তার ভিডিও ক্লিপ আমি আদালতে দিয়েছি। সে আমার তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে পরক্রিয়ায় আসক্ত হয়ে এবং আমার তালাকপ্রাপ্ত স্ত্রীর যোগসাজসে বিভিন্ন ক্ষয়ক্ষতি করে আসছে । এ ব্যাপরে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলের কাছে আইনগত বিচার দাবি করছি।

এ বিষয় জানার জন্য সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মাদবর এর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাভারের আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বহিস্কার(ভিডিও)

সাভার প্রতিনিধি ঃ নানা অপরাধের অভিযোগে ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকায় সাভারের আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শিকদারকে (৩৬) বহিস্কার করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলে নিশিচত করেছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী।

এলাকাবাসী বলছে,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদ পেয়ে সাইফুল ইসলাম শিকদার বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ নানা অপরাধ ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়েন। এছাড়া প্রকাশ্যে ইয়াবা ও মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এমন নানা অভিযোগে আজ তাকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

সংগঠন থেকে তাকে বহিস্কার করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে আরো বলেছেন সাইফুল ইসলাম শিকদারের নানা অপরাধের কর্মকান্ডে তারা অসহায় হয়ে পড়েছিলেন।

যোগাযোগ করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম শিকদার বলেন,আমি নিজেই সংগঠনের পদ থেকে অব্যাহতি চেয়েছিলাম তাই আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী বলেন,স্বেচ্ছাসেবক লীগের কোন নেতাকর্মী সংগঠন বিরোধী কর্মকান্ড করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বহিস্কৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম শিকদার আশুলিয়ার ভাদাইল এলাকার জামাল শিকদারের ছেলে।

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাই উপজেলার বেসরকারী টিভি চ্যানেল বিজয় টিভির প্রতিনিধি জুলহাস উদ্দিনের খুনিদের ফাঁসির দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালন করেছেন ধামরাই সাংবাদিকসহ সাভার, আশুলিয়া, মানিকগঞ্জের সংবাদকর্মীরা।

শুক্রবার(৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা আরিচা মহাসড়কে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় সকল সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করেন। এবং বক্তারা খুনিদের ফাঁসির দাবি জানান।

ধামরাই প্রেস ক্লাবের সভাপতি কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আবু হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, এটিএন বাংলা টিভির সাভার প্রতিনিধি শেখ বাশার, মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, যমুনা টিভির সাভার প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু, সমকাল পত্রিকার প্রতিনিধি মোকলেছুর রহমান, ধামরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনিস উপর রহমান স্বপন প্রমুখ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে বিজয় টিভির প্রতিনিধি ধামরাই প্রেস ক্লাবের সহ-সভাপতি জুলহাস উদ্দিনের কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাংবাদিক জুলহাস উদ্দিনের বোন রিনা আক্তার বাদী হয়ে এজাহার করেন। ঘাতক শাহীন মিয়া ও মোয়াজ্জেম কে আটক আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে এজহারভুক্ত করে ১নং ও ২নং আসামীকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...