24 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

সাভারে দুঃস্থ ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল জাহিদুল

ইসলাম অনিক,সাভার: আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচীর চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অত্র ইউনিয়নের গরীব ও অসহায়দের কে জনপ্রতি ১০ কেজি করে ১৬৪৯জনের মাঝে চাল প্রদান করা হয়।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর এই চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে উপস্থিত থেকে গরীব, দুঃস্থ এবং অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ করেন।এব্যাপারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফখরুল আলম সমর জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২০২০-২০২১ ইং অর্থ বছরের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে জন প্রতি ১০ কেজি করে ভিজিএফ এর চাল গরীব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা মোতাবেক জেলা প্রশাসকগনের চাহিদার ভিত্তিতে এই খাদ্যশস্য বরাদ্দ প্রদান করা হয়। ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের ৬৪ টি জেলা এবং ৩১৪ টি পৌরসভায় ভিজিএফ খাদ্যশস্য বরাদ্দ হয়।

মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্পের জন্য কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় প্রাপ্ত সম্পদের একটা অংশ ব্যয় হয় এই ‘ভালনারেবল গ্রুপ ফিডিং বা ভিজিএফ’ কর্মসূচির আওতায় গরীব ও অসহায়দের জন্য।

সুন্দরগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে এমপি শামীমের ত্রাণ বিতরণ

এনামুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে নৌকা যোগে বন্যাদুর্গতদের মাঝে স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব (রংপুর বিভাগ) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ত্রাণ বিতরণ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার হরিপুর ইউনিয়নের গুচ্ছ গ্রাম, চরিতাবাড়ি, কানিচরিতাবাড়ি, কারেন্ট বাজার, মোল্লারপাড়সহ ৮ স্থানে এক হাজার বানভাসি পরিবারের মাঝে ৫ কেজি চাল ও দুই কেজি করে চিড়া বিতরণ করেন এমপি। এমপির ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুতফুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, হরিপুর ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম, কৃষক পার্টির উপজেলা সভাপতি গোলাম মোস্তফা, যুব সংহতির সভাপতি রেজাউল ইসলাম রানা, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাবু, ছাত্র সমাজ সভাপতি শাহ সুলতান সরকার সুজনসহ জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ৭ ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

ধামরাইয়ে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) : ধামরাইয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এসময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর এএসপি জিয়াউর রহমান চৌধুরী। এর আগে রবিবার (২৬ জুলাই) ধমরাইয়ের ঢুলিভিটা এলাকায় রাত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট, ডিজিটাল কনটেন্টসহ মোবাইল উদ্ধার করা হয়।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মোঃ মিজানুর রহমান পলাশ (৩৫), মোঃ দুরুল হুদা (৪৪), মোঃ আব্দুর রশিদ (২১), মোঃ রাসেল (৩৭) ও মোঃ আব্দুল হাই (৪০)।

র‌্যাব জানায়, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচলানা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলাম এর ৫ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃতরা ঢাকার সাভার ও ধামরাই এলাকার সাথিবন্ধুদের সাথে দেখা সাক্ষাত ও গোপন মিটিং করার জন্য ধামরাই থানাধীন ধুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় তাদের পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হওয়ার চেষ্টা করছিল।

মিজানুর রহমান পলাশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগঠনের সক্রিয় সদস্যদের মধ্যে অন্যতম এবং তিনি চাপাইনবাবগঞ্জ এলাকায় আনসার আল ইসলামের অন্যতম সমন্বয়ক হিসেবে কাজ করে আসছে বলে স্বীকার করেছে। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

“নাটোরের লালপুরে Eax2 পিক‌আপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা”

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের আজিম মন্ডলের Eax2 পিকআপ ভ্যানে কে বা কাহারা আগুন জ্বালিয়ে দেয় । আমিজ মন্ডল (৪৫) নওপাড়া গ্রামের ,, মৃত আজিত মন্ডলের ছেলে।

তিনি জানান আজ  সোমবার ২৭/০৭/২০২০ইং রাত ২টার সময় নওপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে হুমায়ূন ড্রাইভার মাইক্রো গাড়ি নিয়ে আসার সময় গাড়িটি জ্বলতে  দেখে তাদের কে  ডাকা,ডাকি  করলে তারা বুঝতে পারেন। , বাইরে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও  ততোক্ষণে গাড়ির ইঞ্জিন গাড়িতে থাকা।

ঢাকা -মেট্রোর, – ন- ১৫-০৪৩৩ কাগজপত্র, সহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় । এই গাড়িটি  উপর নির্ভর করে চলতো তার সংসার ,গাড়িটা পুড়িয়ে দিয়ে পুরো পরিবারকে হতাশার মুখে ফেলেছে দুর্বৃত্তরা। তিনি অতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আইন, শৃঙ্খলা, বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ ভাবে অনুরোধ জানান ।যাতে করে তার মতো আর কোন গরীব  মানুষের পেটে লাথি মারতে না পারে।

ধামরাইয়ে পৌরসভার সাড়ে ৪ হাজার দুস্থ পরিবার পেল ভিজিএফের চাল।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ( ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাই পৌরসভার ৪ হাজার ৬শ ২১ দুস্থ অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সহয়তা ১০ কেজি করে ভিজিএফের চাল প্রধান করা হয়েছে।

আজ সোমবার (২৭ জুলাই) ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই চাল বিতরণ অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

উক্ত চাল বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, প্রধানমন্ত্রী ঈদ উপহার সাহায়তা ১০ কেজি করে চাল দুস্থ ও অসহায় মানুষদের দিচ্ছি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা এদেশে কেউ না খেয়ে থাকবে না- এটা মনে রাখতে হবে। এরপর কেউ অভুক্ত থাকলে প্রশাসনকে জানানোর অনুরোধ জানান তিনি। এছাড়া সবাইকে স্বাস্থ্যবিধি মেনে করোনা ও বন্যা মোকাবেলা করতে উৎসাহিত করেন তিনি।

উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম রতন , পৌরসভার কাউন্সিলর বৃন্দ গন, এছাড়াও জেলা উপজেলাসহ স্থানীয় নেতাকর্মীরা।

সাভারে দুটি কারখানায় কারখানায় র‌্যাবের অভিযান (ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারে অবৈধ ভাবে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি ও স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া ও সাধাপুর পুরানবাড়ি এলাকায় ওই দুটি কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব ৪ জানায়,বনগাঁও ইউনিয়য়ের গান্ধারিয়া এলাকায় ইয়ামিন ক্যামিকেল কারখানার মালিক জিয়াউর রহমান দীর্ঘ দিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে হেক্সিসলসহ বেশ কয়েকটি পণ্য নকল ভাবে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো । পরে আজ সকালে ওই কারখানায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরি করার অভিযোগে কারখানাটির মালিক জিয়াউর রহমানকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন র‌্যাবের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

ওই কারখানায় অভিযান শেষে একই ইউনিয়নের সাধাপুর পুরানবাড়ি এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বাস্থ্য বিধি না মেনে ঔষধ তৈরি করার অভিযোগে ইউনিয়ন ফ্যার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার ম্যানেজার নুরুন্নবীকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করেন। সেই সাথে কারখানার মালিক দুটিকে সর্তক করে দেওয়া হয়েছে বেআইনি কাজ থেকে বিরত থাকতে।

অভিযান পরিচালনার সময় এসময় র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি উনুমংসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে আওয়ামী স্বেচ্ছাসেবক-লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ জুলাই সোমবার আওয়ামী লীগ কার্যালয়ে পালিত হয়েছে।

এ উপলক্ষে এদিন সকালে চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে, সীমিত পরিসরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণসহ সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নওরোজ কাওসার কাননের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি প্রভাষক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান সোহেল রানা। এছাড়াও উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: পরে মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫০ তম জন্মদিন উপলক্ষে তাঁর জন্য বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

সাভারে মৃত গরু জবাই করে বিক্রি করার সময় চার জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারে মৃত গরু জবাই করে বিক্রি করার সময় চার জনকে আটক করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে সাভার উপজেলায় এঘটনায় চারজনকে কারাদন্ড প্রদান করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন,গতকাল রাতে মানিকগঞ্জ এর পাটুরিয়ার এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পরে পিকআপ ভ্যানে অজ্ঞাত রোগে একটা গরু মারা গেলে পিকআপ ভ্যানের চালক আজ ভোর রাতে মৃত গরুটি আমিনবাজার নিয়ে স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার জন্য উদ্যোগ নেন।

পরে এলাকাবাসীর বিষয়টি সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মৃত গরুসহ চারজনকে আটক করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতের হাজির করলে আদালত শুনানী শেষে পিকআপ ভ্যানের চালক রুবেল হোসেনকে (৩৫) পনের দিন,কসাই ফজলুক হককে (৪৫) তিন দিন ও তাদের সহকারী আসলাম (৩৫) পনের দিন ও আবু তাহেরকে (৩৫) তিন দিনের জন্য কারাদন্ড প্রদান করেন।

পরে পুলিশ তাদেরকে জেল হাজতে প্রেরণ করে। এলাকাবাসী এসব অসাধু কসাইদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

ঝালকাঠিতে এন-৯৫ মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায়, ডা. টিপু সুলতানকে শোকজ

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. টিপু সুলতান এন-৯৫ মাস্ক নিয়ে সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় তাকে শোকজ করা হয়েছে।

২৫/০৭/২০২০ইং তারিখ শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শোকজ নোটিশে বলা হয়েছে, ডা. টিপু সুলতান প্রায়ই সরকারের স্বাস্থ্য বিভাগের কার্যক্রমকে ভিন্নরূপে উপস্থাপন ও উপহাস করে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার ফেসবুক পোস্টটি নাগরিকত্ব এবং সরকারি কর্মচারীদের (শৃঙ্খলা ও আপিল) ২০১৮ এর বিধি-২০১ লঙ্ঘন করেছে।
যা শাস্তিযোগ্য অপরাধ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ডা. টিপু সুলতান প্রায়ই সরকারের কার্যক্রম নিয়ে বিভ্রান্তিকর কথা শেয়ার করেন। এন-৯৫ মাস্ক সরবারাহে কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়েও তিনি কথা বলেছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মুনিবুর রহমান জুয়েল বলেন, ডা. টিপু সুলতান একজন সরকারি ডাক্তার হিসেবে বিধি লঙ্ঘন করেছেন। কিছুদিন আগে তিনি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন। হয়তো আবেগে এ কথাগুলো বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনি তার ভুল বুঝতে পেরেছেন। তিনি লিখিত মুচলেকা দিতে রাজি হয়েছেন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. টিপু সুলতান বলেন, মার্চ মাস থেকে কোনো ছুটি পাইনি। হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে সব জায়গায় দায়িত্ব পালন করছি। এখন পর্যন্ত আমরা সরকারিভাবে এন-৯৫ মাস্ক পাইনি। অনেকেই নিজ থেকে সংগ্রহ ব্যবহার করছেন। আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমি এখন বিব্রতবোধ করছি। বিষয়টি নিয়ে ফেসবুকে লেখা ঠিক হয়নি।

রাণীশংকৈলে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দসহ ২ জনকে জরিমানা

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটে ২৬ জুলাই রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ, ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১১০০ মিটার মাছ ধরা নিসিদ্ধ কারেন্ট জাল জব্দসহ ২ জনকে জনিমানা করেন। অভিযানকালে অবৈধ কারেন্ট জাল বিক্রেতা ২ জনকে ১ হাজার টাকা করেদ জরিমানা করলেও বাকীরা টের পেয়ে তাতক্ষণিক পালিয়ে গেলে তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো উপজেলা পরিষদে এনে জ্বালিয়ে দেয়া হয়।

সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যক্তি এসব জ্বাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদীনালা, খাল- বিল ও জলাশয়ে জাটকা, ডিমওয়ালা, পোনামাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিলসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মৎস কর্মকর্তা বলেন, নিসিদ্ধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেট...