20 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন।

মুজিববর্ষ উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের দেয়াল ও টেবিল ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী , প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারঃ) এস এম আব্দুল লতিফ, ক্যালেন্ডার মুদ্রণ কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, সদস্য ড. মোঃ আবু হেনা মোস্তফা জামাল, সদস্য-সচিব মোঃ আতাউল হক, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মণ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারঃ) এইচ এম আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রণ (ভারঃ) মোঃ আবুল কালাম আজাদ, হিসাব পরিচালক (ভারঃ) মোঃ ছিদ্দিক উল্যা, অতিরিক্ত রেজিস্ট্রার (ভারঃ) ড. মোঃ নওয়াব আলী খান সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ‘শাশ্বত মুজিব’ এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ‘মুক্তির আহবান’ নামে দুটি ম্যুরাল নির্মাণ করা হয়। এ বছরের দেয়াল ও টেবিল ক্যালেন্ডারে ম্যুরাল দুটির ছবি প্রকাশ করা হয়েছে।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ধামরাইয়ে মাছের পোনা অবমুক্তকরন

মোঃ সম্রাট আলাউদ্দিন , ধামরাই ঢাকা থেকেঃ- “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ধামরাইয়ে মাছের পোনা অবমুক্তকরন ও চাষীদের মাঝে মৎস্য চাষের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ পুকুরে এ মাছের পোনা অবমুক্তকরন ও চাষীদের মাঝে মৎস্য চাষের জন্য বিভিন্ন উপকরণ উপজেলা প্রাঙ্গনে বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ নাজনীন নাহার, উপজেলা সমাজসেবা অফিসার এস এম হাসান, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা সমন্বয়কারী মির্জা তানজীদা সুলতানা, সহকারী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, ক্ষেত্র সহকারী মোঃ আমিনুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি হাবিবুর রহমান হাবিবসহ প্রশাসনের অন্যান্যে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত থেকে বেনাপোল বন্দরে কার্গো ট্রেনে এলো ৫০ কন্টেনার পণ্য

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি:বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত শুরু হলো মাল্টিমোডাল সাইটডোর কন্টেইনার ট্রেনের মাধ্যমে পণ্য আমদানি। ঢাকা ও চট্রগ্রামের বিভিন্ন আমদানিকারকের ৫০টি কন্টেইনারে ৬৪০ মেট্রিক টন পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেছে ভারতের প্রথম কার্গো ট্রেন। করোনা মহামারির মধ্যে এর আগে প্রথম পার্সেল ট্রেনে এসেছিল ৩৮৪ টন শুকনো মরিচ।

এছাড়াও অন্যান্য ট্রেনে পেঁয়াজসহ খাদ্য সামগ্রী আসছে সাধারন মালবাহী ট্রেনে। এবার কার্গো ট্রেনে বেনাপোল বন্দরে এসেছে পি এন্ড জি বাংলাদেশ লিমিটেডসহ আটটি কোম্পানির পণ্য নিয়ে। কোলকাতার মমিনপুর হতে গত ২৪ জুলাই ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে এসে রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। পরে স্টেশন থেকে ট্রেনটি বন্দর এলাকায় নিয়ে যাওয়া হয়।

প্রথম কার্গো ট্রেনে প্রকটার এন্ড গ্যাম্বেল (পি এন্ড জি), চিটাগং এশিয়ান এপ্যারেলস্ধসঢ়; লিঃ, ডেনিমেক লিঃ, প্যাসিফিক জিন্স, ফ্যাশান ফোরাম, শাহ মাখদুম এর বিভিন্ন প্রসাধনী পণ্য ও ডেনিম ফেব্রিক্স আমদানি করা হয়। আর নতুন এই বানিজ্যিক সম্প্রসারনের নতুন দিগন্তের শুভ সুচনার শুভ উদ্বোধন করেন বেনাপোল কাস্টম কমিশনার আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার শহিদুল ইসলাম, বন্দরের উপ-পরিচালক (প্রশাসন)
আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, রেল ষ্টেশন মাস্টার সাইদুজ্জামানসহ কাস্টমস, বন্দর, রেলের কর্মকর্তা, আমদানিকারকের প্রতিনিধি এবং কন্টেইনার ব্যবস্থপনায় এম জি এইচ গ্রæপ (ট্রান্সমেরিন লজিষ্টিক) এর
ভেন্ডর পার্টনার এম.এম ইন্টারন্যশনালের প্রতিনিধি।

ইতিপূর্বে ভারত থেকে সড়ক পথেই বেশির ভাগ পণ্য আমদানি হত। ২০২০ সালের মার্চথেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধিনিষেধের কারণে দু‘দেশের মধ্যে পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্যে তার প্রভাব পড়ে। তার ওপর সড়ক পথে পণ্য আমদানিতে বেনাপোলের বিপরীতে বনগাঁ পৌরসভার কালিতলা পাকিংএ একটি সিন্ডিকেটের চাঁদাবাজিসহ আমদানি পণ্যের ট্রাক দিনের পর দিন আটকে রেখে ডিটেনশন আদায়সহ নানা ভাবে হয়রানির কারণে আমদানি-রফতানি ব্যাহত হচ্ছিল।

ফলে আমদানিকারকদের খরচ বেড়ে দাঁড়াচ্ছিল দ্বিগুণ। অনেক আমদানিকারক মুখ ঘুরিয়ে নেয় এ বন্দর থেকে। তাদের অত্যাচার থেকে বন্দরকে রক্ষা করতে ট্রেনে পণ্য আমদানির সিদ্ধান্ত নেয় দুই দেশের সরকার। ভারতীয় হাই কমিশন সরবরাহ শৃঙ্খলার এই বিঘœ হ্রাস করতে বাংলাদেশ রেল কর্তৃপক্ষকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল, কার্গো ট্রেন পরিষেবা সহজতর করার প্রস্তাব দিয়েছিল। পরে বাংলাদেশ ও ভারতের কাস্টমসের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ-ভারত রেলওয়ে এই
সেবাটি বাস্তবায়ন করে।

জাতীয় রাজস্ব বোর্ড অনুমতি দেওয়ার পর ট্রেনে শুরু হয় পণ্য আমদানি। ট্রেনে কন্টেইনারের মাধ্যমে পণ্য আমদানি হলে আমদানিকারকের পণ্যের নিরাপত্তাসহ সময় ও খরচ উভয় বাঁচবে। বেনাপোল কাস্টম কমিশনার মো: আজিজুর রহমান বলেন, কোভিড-১৯ করোনার শুরুতে উভয় দেশের আমদানি-রফতানি বাণিজ্য ব্যাহত হচ্ছিল।

আজ কন্টেইনার এর মাধ্যমে আমদানি বানিজ্য শুরুতে আমাদের ষ্টক হোল্ডারসহ সকল ব্যবসায়ীর বাণিজ্য সম্প্রসারনে নতুন
দিগন্তের সুচনা হলো। এতে সময় খরচ যেমন বাঁচবে তেমনি যথেষ্ট নিরাপত্তাও রয়েছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ শে জুলাই মুক্তি পেলো শিল্পী জয়ের জয়ের নতুন গান ।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ” দোষ ” শিরোনামের নতুন একটি রোমান্টিক মিউজিক ভিডিও মুক্তি পেতেছে ।

গানটি ইউটিউব চ্যানেলে , আইগলাস মিউজিকের ব্যানারে , ২৪ শে জুলাই গানটি রিলিজ হয়েছে । গানটিতে কন্ঠ দিয়েছেন তরুন প্রজন্মের সঙ্গীতশিল্পী  জয় । গানের কথা লিখেছেন লক্ষন কুমার আর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন , জনপ্রিয় লিড গিটারিস্ট এবং কম্পোজার রাজিব হোসেন ।

সারাক্ষণ ভালবাসার খুনসুটি আর মান অভিমানের অপূর্ব কথামালা দিয়ে সাজানো হয়েছে গানটি । এটি শুধু গানই নয় মিউজিক্যাল ড্রামা তেমনটি বলেছিলেন গানের গীতি কবি লক্ষণ কুমার ।

তিনি আরো বলেন, গানটি যে কোন বয়সের কাপলদের কাছে ভালো লাগবে । বিশেষ কৃতজ্ঞতা মঞ্চ অভিনেতা মোহাম্মদ রাকিব এর কাছে , সার্বক্ষণিক পাশে থাকার জন্য , সুরকার রাজীব বলেন আমি সব সময় কাজের মান বজায় রাখার জন্য ভালো কথা নিয়ে কাজ করার চেষ্টা করি ।

ধামরাইয়ে বন্যাকবলিত মানুষের মাঝে নৌকা বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ( ধামরাই প্রতিনিধি): করোনা পাদূর্ভাবের পর থেকে ধামরাই উপজেলার ৪৩৬ টি গ্রাম ঘোরে ঘোরে অসহায় কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ঈদ উপহার বিতরণ, করোনা ভাইরাস প্রতিরোধক সেনিটাইজার, মাস্ক বিতরন করে যাচ্ছে, এরই মধ্যে বর্তমানে চলছে প্রাকৃতিক দুর্যোগ বন্যা, এখনো বসে নেই ধামরাই উপজেলার গরীব দু:খি মানুষের কান্ডারি জনদরদী নেতা, মানুষের বিপদে যিনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না তিনি হলেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন।

ধামরাই উপজেলার বন্যাকবলিত গ্রাম গুলোর পানিতে আটকা অসহায় গরীব মানুষের জন্য ১০০ টি নৌকা বিতরণের অংশ হিসেবে যাদবপুর ইউনিয়নের গোরু গ্রাম এলাকা ও কুল্লা ইউনিয়নের ফুটনগর এলাকার বানভাসি মানুষের বাড়িতে যাতায়াতের জন্য বন্যার্তদের মাঝে নৌকা বিতরণ করলেন ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি, ধামরাই উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি এবং ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন ।

এ সময় তিনি জানান প্রধানমন্ত্রীর নির্দেশে আমি বন্যাকবলিত এলাকায় পানিবন্ধী মানুষের জন্য নিজ তহবিল থেকে নৌকা বিতরণ করছি। আজ যাদবপুর ও কুল্লা ইউনিয়নে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান কালিপদ সরকার, যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল দেওয়ান, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, ধামরাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, ধামরাই পৌরসভা ২নং ওয়ার্ড কমিশনার আমজাদ হোসেন,,ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং স্ব স্ব এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান যুবকদের মাঝে ফুটবল উপহার ।

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)  করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের যুবকদের প্রায় সব ধরনের খেলা ধুলা বন্ধ। আর এতে করে যুবকদের মাঝে গড়ে উঠতে পারে নানা ধরনের বাজে চিন্তা ভাবনা।

যুবকরা যেন এই ধরনের বাজে চিন্তা ভাবনা না করে খেলা ধুলার সাথে সময় কাটিয়ে নিজেদের শরিরের ও মনের এনার্জি বাড়াতে পারে সেই জন্য ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান  বিভিন্ন জায়গায় যুবকদের মাঝে ফুটবল উপহার দেন ।

এসময় ওসি অপারেশন মাসুদুর রহমান যুবকদের বলেন

বাংলাদেশের ফুটবল আবারও স্বর্ণযুগে ফিরবে। তার সঙ্গে বাড়াতে হবে স্কুল-কলেজে ফুটবল টুর্নামেন্ট। মাদক-অপরাধ থেকে কিশোর-তরুণদের বাঁচাতে পারে খেলাধুলাই। বিভিন্ন জায়গায় অলস সময় না কাটিয়ে খেলা ধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মনকে সতেজ রাখা। তিনি বলেন একটি ভালো সমাজ গড়তে খেলা ধুলার কোন বিকল্প নেই তাই আমি নিজ উদ্যোগে যুবকদের খেলা ধুলা করার জন্য উৎসাহ দিচ্ছি যাতে করে যুবকরা অসামাজিক কার্যকলাপ ও কর্মকাণ্ড থেকে বিরত থাকে।

সুন্দরগঞ্জে বিপিডিএ’র ফ্রী চিকিৎসা ক্যাম্প

সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ প্যারামেডিকেল ডক্টরস এসোসিয়েশন (বিপিডিএ)’র উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ মাষ্টারপাড়া আহলে হাদীস জামে মসজিদ মাঠে বিপিডিএ’র গাইবান্ধা জেলা আহ্বায়ক ডাঃ জিয়াউল হক সিদ্দিকী’র পরিচালনায় ও সাংবাদিক এনামুল হকের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা সেবা প্রদান করেন বিপিডিএ’র রংপুর জেলা সভাপতি ডাঃ এমএ রহিম মিয়া, পীরগাছা উপজেলা সভাপতি ডাঃ মনিরুজ্জামান বিদ্যুৎ, পীরগাছা উপজেলার দপ্তর সম্পাদক ডাঃ নূর মোহাম্মদ, সুন্দরগঞ্জ উপজেলার যুগ্ম-আহ্বায়ক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন।

এসময় উপস্থিত ছিলেন, ৬ নং সর্বানন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুর রহমান, ৬নং সর্বানন্দ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান জিয়া, বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, সোহানুর রহমান সোহান, ময়নুল মিয়া, উজ্জ্বল প্রামাণিক প্রমুখ।

ফ্রী চিকিৎসা ক্যাম্পে ২’শ ২০ জন রোগীকে চিকিৎসাপত্র ও ওষুধ প্রদান করা হয়। এছাড়াও সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।

২য় বারের মত কুমিল্লার ৫৬ করোনা জয়ী পুলিশ সদস্য স্বেচ্ছায় ডোনেট প্লাজমা দান

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ “এগিয়ে আসছে করোনা জয়ী ,পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন ,জাগ্রত মানবতায় ,দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।”ওই শ্লোগানকে সামনে রেখে ,

শনিবার সকালে জেলা পুলিশ লাইনে সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম(বার)পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত ৫৬ জন পুলিশ সদস্য যারা করোনা যোদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ন সুস্থ আছেন তারা নিজ স্বেচ্ছায় মানবতার পাশে ২ য় বারের মত কুমিল্লা জেলা পুলিশ সদস্যদের মধ্যে থেকে প্লাজমায় ডোনেট দানে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে।

জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম, ২৫- ০৭-২০ইং তারিখ দুপুরে মোঠোফোনে জানতে তিনি বলেন মাবতার সেবায় আজ জেলার ৫৬ জন করোনা জয়ী পুলিশ সদস্য নিজ স্বেচ্ছায় প্লাজমায় ডোনেট দানে বাংলাদেশ পুলিশ-ব্লাড ব্যাংকে যাচ্ছেন।

গত -০৯- ০৭-২০ইং তারিখে প্রথম বারের মত ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট দান করেছিলেন কুমিল্লা থেকে, প্লাজমা ডোনেট দান করার পর পূর্বের ২৭ জন সদস্য কেমন আছেন ? জানতে চাইলে তিনি বলেন- সবাই সুস্থ ও ভালো আছেন।

বৈশ্বিক মহামারী করোনায় যেমনটা ক্ষতি করছে তেমনি মানবতার সেবায় মানবধরদী ‘মানুষ’ মানুষের পাশে দাড়িয়েছে। মানবতার ভালোবাসার জয়ে জয়ী হউক করোনা আক্রান্ত মানুষ।

ওই মহৎ উদ্যোগকে হৃদয় ভরে গ্রহন করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২য় বারের মত ৫৬ জন প্লাজমা ডোনেট দানকারী পুলিশ সদস্য কে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

ওই সময় ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে সাভারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে(ভিডিও)

সাভার প্রতিনিধি ঃ জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ উদযাপন উপলক্ষে সাভারে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুরে বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্রর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শ্যামল চন্দ কর্মকার, অতিরিক্ত সচিব মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়।

এ সময় মাহবুবা পান্না যুগ্ন সচিব মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়,মোঃ রকিব হেসেন এন, ডিসি ,রেক্টর বাংলাদেশ লোক প্রশাসন কেন্দ্র সাভার, সাভার উপজেলা মৎস কর্মকর্তা হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে সাভর উপজেলা চত্বরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম প্রজেক্ট এর আওতায় চষীদের মাঝে দুটি পিকআপ ভ্যান হস্তান্তর করেন শ্যামল চন্দ কর্মকার, অতিরিক্ত সচিব মৎস ও প্রানীসম্পদ মন্ত্রনালয়।

সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়নে অত্যাধুনিক এন,আর,কে অটো রাইস মিল উদ্বোধন (ভিডিও)

ষ্টাফ রিপোর্টার ঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও অত্যাধুনিক এন,আর,কে নামে একটি অটো রাইস মিলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গত শুক্রবার বিকেলে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মোছাঃ মমতাজ বেগম অটো রাইস মিলটি উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যাবস্থাপনা পরিচালক হাজী মোঃ কায়সার হামিদ।

এসময় উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মানিকগঞ্জ ২ আসনের এমপি এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম ,এসময় এমপি বলেন, নতুন চালু হওয়া রাইস মিলটি ক্ষুদ্র পরিসরে হলেও দেশের শিল্প উন্নয়নের অংশীদার এবং এ মিলে উৎপাদিত উন্নতমানের চাল ভোক্তার উৎকৃষ্ট চাহিদা পূরণ করবে।

এসময় এন,আর,কে অটো রাইস মিলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ মিলের উৎপাদিত চাল স্বপ্ল মুল্যে এলাকার চাহিদা পুরন করে দেশের বাজারে যেমন গুণগত মানসম্পন্ন হবে তেমনি রফতানি পণ্য হিসেবে বহির্বিশ্বে অবস্থান সৃষ্টি করবে ।

উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ শহিদুর রহমান( ভিপি শহিদ )সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিঙ্গাইর থানা আওয়ামী লীগ,আলহাজ ইঞ্জিনিয়ার মোঃ ইউনুস ,সিংগাইর থানার জামিত্তা ইউনিয়নের চেয়ারম্যান জানাব আব্দুল হালীম রাজু , জয়মন্টপ ইউপি চেয়ারম্যান জনাব মোঃ শাহাদাৎ হোসেন , সহস্থানীয় সকল গন্য মান্য ব্যক্তি বর্গ ।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,মোঃ রিয়াদ হোসেন প্রকল্প পরিচালক , এন,আর,কে অটো রাইস মিল লিঃ ,ইউপি সদেস্য জামিত্তা ইউনিয়ন পরিষদ ।

সর্বশেষ আপডেট...