33 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

নাটোরের লালপুরে ৪৮৫পিচ ইয়াবা সহ ২জন মাদক ব্যবসায়ী আটক

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুরে সোমবার (২০ জুলাই) দুপুুর ২টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী কে আটক করেন র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।

আটককৃত(১) নয়ন (২৬)লালপুর উপজেলার গৌরীপুর এলাকার আব্দুুস সাত্তারের ছেলে!(২) সিয়াম ইসলাম(৩০) বড়াইগ্রাম উপজেলার নটাবাড়িয়া এলাকার তসলিম উদ্দিনের ছেলে।

র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান জানান,‘ গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব-৫এর অভিযানিক দল গোপাল পুর রেলগেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৮৫ পিচ ইয়াবা ও তিনটি মোবাইল ফোন জব্দ করে।

ধামরাইয়ে মসজিদের উন্নয়নের হিসাব চাওয়ায় মুক্তিযোদ্ধাকে মেরে রক্তাক্ত, গ্রেপ্তার ৩।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই ঢাকা থেকেঃ-ঢাকার ধামরাইয়ে মসজিদের উন্নয়নের হিসেব চাওয়ায় এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে মারধর করে রক্তাক্তের ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা বাদী হয়ে ধামরাই থানায় দশ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (২০ জুলাই) সকালে ধামরাই থানায় মামলাটি দায়ের করেন উপজেলার চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেন। এর আগে রাতে চৌহাট ইউনিয়নের সুন্ধিতারা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার চৌহাট ইউনিয়নের ইউনুছ আলী ছেলে রাজিব (২৬), একই এলাকার সোনা মিয়ার ছেলে আনোয়ার (২৩) ও দুলু মিয়ার ছেলে মোহাম্মদ হোসেন আলী (২৫)।

ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে সুন্ধিতারা জামে মসজিদের ভিতরে জুম্মার নামাজ শেষে আলোচনায় বসেন তারা। এসময় মসজিদের উন্নয়নের হিসাব চাইলে তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মসজিদ কমিটির সেক্রেটারির ভাই হাসান ও তার স্বজনরা। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায় তাকে হঠাৎ লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেন হাসান, কালা, সোনা মিয়া, আনোয়ার, হোসেন ও রুবেলসহ ৯-১০জন। এতে বাঁধা দিলে তার স্কুল শিক্ষক ছেলে লিটন ও রাশেদুলকে মারধর করা হয়। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া জানান, মুক্তিযোদ্ধার উপর হামলার ঘটনায় রবিবার রাতে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা আবুল হোসেন বাদী হয়ে অভিযুক্ত দশজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

সাভারে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে নগদ চার লক্ষ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভারে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে একটি সেমাই কারখানাসহ দুটি কারখানায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় দুটি কারখানাকে নগদ চার লক্ষ টাকা জরিমানা করা হয়।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানা ও কাজী মোকমাপাড়া এলাকার রেবা রানী কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের গেন্ডা এলাকার অনিক ফুড সেমাই কারখানার মালিক ইমরান হোসেন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অস্বাস্থ্য কর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে আজ ওই সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কাপড়ের রঙ মিশিয়ে সেমাই তৈরির অভিযোগে কারখানাটির মালিক ইমরান হোসেনকে নগদ তিন লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে তিন মাসের কারদন্ড প্রদান করেন।

সেই সাথে কারখানাটি থেকে চার’শ লিটার পোড়া তৈল,বেশ কয়েক কেজি সেমাই,ডালডা সহ নানা উপকরণ জব্দ করেন র‌্যাব। সেই সাথে পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে কারখানার মালিককে সেমাই তৈরির নির্দেশ দেওয়া হয়। এদিকে কারখানাটিতে সেমাই তৈরির সময় শ্রমিকদের করোনা ভাইরাসের কারণে কোন স্বাস্থ্য সুরক্ষা দেখা যায়নি। কারখানাটির মেঝ সাঁতসেধে ও সেমাই তৈরির সময় ময়দা দিয়ে ইদুরের দৌড়া দৌড়ি দেখা গেছে।

অন্যদিকে সাভারের নামাবাজারের কাজীমোকমাপাড়া এলাকায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিমকিসহ নানা ফুড জাতীয় আইডেম তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো রেবা রানী কারখানার মালিক দুলাল সাহা ।

পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে আজ ওই কারখানায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। কারখানাটির মালিক দুলাল সাহা নিমকি,চানাচুর,ডালভাজাসহ পাঁচটি আইডেম তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। ইতি মধ্যে এইসব মুখরোচক খাবার খেয়ে শিশুসহ নানা মানুষ অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এছাড়া কারখানাটিতে যেখানে খাবার তৈরি করা হতো সেখানে দেখা গিয়েছে ভেড়ার দল। সেই ভেড়ার বিষ্টা মিশে যাচ্ছে খাবারে। এসময় র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ওই কারখানার মালিক দুলাল সাহাকে নগদ এক লক্ষ টাকা জরিমানা করেন ও অনাদায়ে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

এলাকাবাসীর অভিযোগ প্রতিটি ঈদের আগে কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাইসহ বিভিন্ন খাবার তৈরি করে বাজারে বিক্রি করে আসছে। যা খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়েছে।এলাকাবাসী অবিলম্বে এই সব অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসিনুর রহমান বলেন, অসাধু ব্যক্তিরা নোংরা পরিবেশে কেউ খাবার তৈরি করলে কাউকে ছাড় দেওয়া হবে না সবাইকে আইনের আওতায় আনা হবে।

বিশেষজ্ঞরা বলছে কাপড়ের রঙ দিয়ে তৈরি করা সেমাই ও নিমকিসহ ফুড জাতীয় খাবার খেলে মানুষের ক্যান্সারসহ নানা রোগ হতে পারে। অভিযানে এসময় র‌্যাব ৪ এর সিনিয়র এএসপি উনু মংসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২ হাজার ৯২৮, মৃত্যু ৫০

সময় ডেস্ক ঃ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২৮ জন । এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭ হাজার ৪৫৩ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৫০ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৬৮ জন।

সোমবার (২০ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯১৪ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৩ হাজার ৫৫৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৩ হাজার ৩৬২টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৬১ হাজার ৬৪১টি নমুনা পরীক্ষা করা হলো।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়।

ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

সাভারে তৈরি পোশাক কারখানা গুলোতে গাদা-গাদি করে প্রবেশ করছেন শ্রমিকরা( ভিডিও)

বিপ্লব,সাভার ঃ দেশে করোনা ভাইরাসের ভয়াভহ প্রকোপ থাকা সত্বেও সাভারে তৈরি পোশাক কারখানা গুলোতে গাদা-গাদি করে প্রবেশ করছেন শ্রমিকরা।

নিরাপদ দূরত্ব বজায় রাখা তো দূরের কথা এক সাথে হাতে হাত ধরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে।

এদিকে কোন গার্মেন্টস কারখানায় জীবানু নাশক স্প্রে থাকলেও অনেক গার্মেন্টস তা নেই। তাই জীবনের ঝুকি নিয়েই প্রতিদিন কারখানায় কাজে যোগ দিচ্ছেন কয়েক লক্ষ শ্রমিক।

এছাড়া গাড়িতেও তারা গাদা-গাদি করে উঠছে ও নামছে। অপরদিকে সাভারে আশঙ্কা জনক হাড়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা । আক্রান্তদের বেশীর ভাগেই গার্মেন্টস শ্রমিক। জন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নিরাপদ দূরত্ব বজায় না রাখায় করোনার আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে।

সরেজমিনে পোশাক কারখানা গুলোতে পরিদর্শনে দেখা যায় নিরাপদ দূরত্ব মানছে না শ্রমিকরা। শ্রমিকদের দাবি তারা শুধু যানেন সকাশে কারখানায় প্রবেশ করে কাজে যোগ না দিলে তাদেও চাকুরী হাড়াতে হবে। তাই তারা নিরাপদ দূরত্ব কি জিনিস তা বোঝেন না।

কারখানার মালিকদের দাবি নিরাপদ দূরত্ব বজায় রেখেই তারা পোশাক কারখানা গুলোতে শ্রমিকদের কাজে নিচ্ছেন।

নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা (ভিডিও)

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে নকল ইলেকট্রিক তার কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার দুপুরে শহরের বনবেলঘরিয়া এলাকার ওই ইলেকট্রিক কারখানার মালিক এসএম আব্দুল মান্নানকে এই জরিমানা করা হয়।

সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলার সহকারী পরিচালক শামসুল আলমের নেতৃত্বে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় জিআর কেবলকে ভোক্তা অধিকারের ৫০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন এনএসআই এডি জাহাঙ্গীর আলম সদর থানার পুলিশের একটি দল।

এর আগে রবিবার সকালে ওই নকল ও নিম্নমানের ইলেকট্রিক তার কারখানার সন্ধান পায় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)।সেই অনুযায়ী এনএসআইয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হচ্ছে। এসময় অভিযানে বিপুল পরিমাণ ইলেকট্রনিক তার তৈরির মেশিন জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার উপ-পরিচালক ইকবাল হোসেন জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র গোপনে বনবেলঘরিয়া এলাকার একটি বাড়িতে আব্দুল মান্নান নামে এক ব্যক্তি জেআর নামে নকল ও নিম্ন মানের ইলেকট্রিক তার তৈরি করে বাজারজাত করে আসছিল।

ঝালকাঠিতে মুজিব বর্ষ উপলক্ষে আনসার ভিডিপির বৃক্ষ রোপন কর্মসূচি

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে মুজিব বর্ষ উপলক্ষে ১ হাজার বৃক্ষ চারা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

১৯/০৭/২০২০ইং তারিখ রোববার দুপুরে জেলা কমান্ড্যান্ট এর কার্যলয়ের সবুজ চত্তরে বাহিনীর ইউনিয়ন পর্যায়ের সদস্যদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেন ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ।

এসময় সহকারী জেলা কমান্ডন্ট মো. জাহিদুল ইসলাম, নলছিটি উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত সহ আনসারের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায়ে আনসার ও ভিডিপির কমান্ডার, দলনেতা ও সদস্যদের মাঝে আম, কাঁঠাল, পেয়ারা, আমড়া, আমলকি, নিম ও অর্জুন গাছের চারা বিতরণ করা হয়।

ঝালকাঠি জেলা আনসার কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহম্মেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী মুজিব বর্ষ উপলক্ষে আনসার ভি ডি পির মহাপরিচালকের নির্দেশক্রমে আমরা আমাদের সদস্যদের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপন কর্মসুচি পালন করছি।

নতুন নৌবাহিনীর প্রধান কুমিল্লা দেবীদ্বারের সন্তান অভিনন্দনে ফেইসবুকে ভাইরাল

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলার কৃতি সন্তান উপজেলার ছোটনা গ্রামের অব: সেনা সদস্য মৃত: আফজাল হোসেন’র পুত্র মোহাম্মদ শাহীন ইকবাল (মিলন)। তিনি রিয়ার অ্যাডমিরাল থেকে পদোন্নতি পেয়ে ভাইস অ্যাডমিরাল পদে উন্নীত হওয়ার মধ্য দিয়ে
নৌবাহিনীর প্রধান হন।

তিনি ৫ ভাই বোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে তৃতীয়।
তার বড় ভাই অব: কর্নেল জাফর ইকবাল, ছোটভাই খোকন মেরিন ইঞ্জিনিয়ার, মেঝো ভাই শামিম আহাম্মদ একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা।

গত সাত মাস ধরে তিনি সহকারী নৌ বাহিনীর প্রধান (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
১৮ জুলাই ২০২০ই তারিখ বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল ওয়েব সাইটের নোটিশ বোর্ড বলা হয়েছে বর্তমান নৌ বাহিনী প্রধান আবু মোজাফফর মহিউদ্দিন আওরঙ্গজেব চৌধুরী ২৫ জুলাই অপরাহ্ন ও নৌবাহিনীর চাকুরি থেকে অবসর প্রদান হলে তার স্থলাভিত্তিক হবেন মোহাম্মদ শাহীন ইকবাল।

নতুন নৌবাহিনীর প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল’র প্রজ্ঞাপন জারি হলে তার জন্মস্থান কুমিল্লা-৪ দেবীদ্বারের নির্বাচিত সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এক প্রেস নোটে নৌবাহীনির প্রধানকে অভিনন্দন জানান।

ওই দিকে এই খবর ফালাও করে ইলেকট্রনিক,প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলে মহা আনন্দে আনন্দিত কুমিল্লাবাসী আনন্দিত নতুন নিয়োগ পাপ্তি নৌবাহিনীর প্রধান শাহীন ইকবাল’র দেবীদ্বার উপজেলাবাসী।
আল্লাহর কাছে শুক্রীয়াসহ, অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায়, ফেইসবুকে পোস্ট, লাইক, কমেন্ট, শেয়ার করে ভাইরাল হচ্ছে ওই মহাজনের।
দৈনিক কুমিল্লার কন্ঠের সম্পাদক ও প্রকাশ kamal Uddin”র আইডিতে পোস্ট করা পেইজে Mahabub islam কমেন্টস করে বলেন- ” আমরা বলি সব সময় কুমিল্লা এগোলে, এগোবে বাংলাদেশ। ” প্রবীণ সাংবাদিক A B M Atiqur Rahaman এর আইডিতে Hafaz Mawlana Jalal Uddin Romi বলেন- ” আমাদের কুমিল্লার গর্ব। ” দৈনিক আমাদের দেবিদ্বার পত্রিকার আইডিতে মোঃ বিল্লাল হোসেন বলেন ” শুভ কামনা রইলো। ” Md Jahangir Hosen এর আইডিত সাগর চৌধুরী উত্তম বলেন- ” জয় বাংলা।”

ওই গুনীজন দীর্ঘ দিন বেঁচে থাকুক দেশ ও জাতির উন্নয়নে এমনটি কামনা করছেন দেশবাসী ও তার জন্ম স্থান দেবীদ্বার উপজেলাবাসী।

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে ১৯ জুলাই রবিবার দুপুরে ডোবার পানিতে পড়ে হাসান আলী (৩) নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসান পৌরশহরের দঃ সন্ধ্যারই হাজীপাড়া গ্রামের ইসমাইল হোসেন ছেলে।

পারিবারিক ও পুলিশ সুত্রমতে আজ দুপুর আনুমানিক ১২টায় হাসান ও হোসেন দুই জমজ ভাইকে বাড়িতে রেখে তাদের মা বাবা কাজে ব্যস্ত ছিল।

হঠাৎ হাসানকে খুঁজে না পাওয়া গেলে, তাঁর মা ও নানী বাড়ির বাইরে খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির পিছনের ডোবার পানিতে দুপুর দেড়টায় হাসানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকস হাসানকে মৃত বলে ঘোষনা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেের আবাসিক মেডিক্যাল অফিসার ডঃ ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান আলী বলেন, মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থ পরিদর্শন করেছি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত এবং পারিবারের কোন অভিযোগ নেই। মৃতের পরিবার লাশ বিনা ময়না তদন্তের অনুমতির জন্য সংশ্লিষ্ট কাউন্সিলর ও মেয়র বরাবরে আবেদন করেছে অনুমতি সাপেক্ষে দাফন সম্পন্ন কাজ হবে।

তালতলীতে আনসার ও ভিডিপি সদস্যদের গাছের চারা বিতরণ

মৃধা শাহীন শাইরাজ ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলায় “মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন” স্লোগানকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ১৯ জুলাই রবিবার আনুষ্ঠানিক ভাবে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় আনসার-ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচীর পালন করে।

উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মোঃ আবদার মোল্লার সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছিল দূরত্ব বজায় রেখে আলোচনা সভা এবং আনুষ্ঠানিক ভাবে সদস্যগণের মধ্যে ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির শুভ উদ্বোধন করেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ মাসুম বিল্লহ্, সাংবাদিক মৃধা শাহীন শাইরাজ ইউনিয়ন দলপতি দলপতি/দলনেত্রী ও কমান্ডার গন ।

সর্বশেষ আপডেট...