হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি এক কোটি বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহন করেছেন।
এরই অংশ হিসাবে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ঠাকুরগাওয়েরর রাণীশংকৈল প্রেসক্লাব’র( পুরাতন) ব্যবস্থাপনায় ২২ জুলাই বুধবার চাঁদনী মার্কেট প্রেসক্লাব চত্বরে বিভিন্ন ফলদ গাছের ২০০ চারা এলাকাবাসী ও ক্লাবের সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
রাণীশংকৈল বন বিভাগের সৌজন্যে প্রাপ্ত এ চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সভাপতি কুশমত আলি, সম্পাদক সফিকুল ইসলাম শিল্পি, সহ-সম্পাদক হুমায়ুন কবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধিঃ চিকচিকে কালো আর নজরকাড়া বিশাল আকৃতির যুবরাজ। সম্পূর্ণ দেশিয় পদ্ধতিতে বাড়িতে লালন পালন করা যুবরাজ এখন বিক্রির জন্য প্রস্তুত। বিশালাকৃতির এ যুবরাজকে পরম মমতায় বড় করে তুলেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার সৌখিন খামারি বাদল খন্দকার।
যেমন নাম তার তেমনি আচরণ। অনেকটা রাজকীয় হালেই লালন-পালন করা হয়েছে এই যুবরাজকে। দিনের বেশিরভাগ সময় ফ্যানের নিচে শীতল হাওয়ায় রাখতে হয় তাকে। যুবরাজের খাওয়া-দাওয়ায়ও রুচির পরিচয় মেলে। প্রতিদিন স্বাভাবিক খাবারের সঙ্গে দিতে হয় কলা, ছোলা ও মুসুর ডাল। এটি গাইবান্ধা জেলার সবচেয়ে বড় কোরবানির পশু। প্রায় চার বছরে গরুর ওজন হয়েছে ২৭ মণ।
স্থানীয়ভাবে ২৭ মন ওজনের কালো রঙের দৃষ্টিনন্দন এই যুবরাজের দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা। বিশালাকৃতির যুবরাজকে দেখতে প্রতিদিনই ভিড় করছে দূর-দূরান্তের ক্রেতারা। আর যুবরাজকে দেখতে স্থানীয় উৎসুক জনতার ভিড় তো লেগেই আছে। তবে স্থানীয়ভাবে কোনো ক্রেতাই কাঙ্খিত দাম না করায় যুবরাজকে বিক্রি করা নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারী বাদল খন্দকার। করোনার বিপর্যয়ে স্বপ্নের যুবরাজকে বিক্রি করার সেই আশা এখন যেন হতাশায় পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দুপুরে যুবরাজকে গোসল করানোর পর সাজিয়ে দিচ্ছেন মালিক বাদল খন্দকার। পরে তাকে খাবার হিসেবে দেয়া হচ্ছে কলা ও ভুষি। আর যুবরাজের ঘরে বৈদ্যুতিক পাখা লাগিয়ে শীতল হাওয়া দেয়া হচ্ছে। তার থাকার ঘরটি একদম পরিষ্কার ও পরিচ্ছন্ন। একটু পরেই বেশকিছু দর্শনার্থী এলেন বিশালাকৃতির যুবরাজকে দেখতে। অনেকেই যুবরাজকে দেখে বিষ্ময় প্রকাশ করে মালিকের প্রশংসা করেন।
আকাশ নামের এক দর্শনার্থী বলেন, এতবড় বিশাল গরু আমার জীবনে দেখিনি। নজরকাড়া সৌন্দর্যের এই গরু লালন-পালনকারী মালিকের ধৈর্য আছে।
সাইফুল নামে আরেক ব্যক্তি বলেন, দেশিয় পদ্ধতিতে যে এত বড় গরু লালন-পালন করা যায়, জানতাম না। আমার জীবনে প্রথম চোখে দেখা বিশাল আকৃতির গরু। গরুর মালিকের চাহিদা আর ধৈর্য অনেক বেশি।
এ ব্যাপারে যুবরাজের মালিক বাদল খন্দকার জানান, বাড়িতে পালন করা ফ্রিজিয়ান জাতের গাভী থেকে যুবরাজের জন্ম। জন্মের পর এক থেকে দেড় বছরের মধ্যে সবার নজর কাড়ে যুবরাজ। যুবরাজের বয়স এখন প্রায় চার বছর। ওজনে ২৭ মণ। প্রতিদিন যুবরাজের পেছনে ব্যয় হয় সাড়ে তিনশ থেকে চারশ টাকা।
তিনি আরও জানান, বর্তমানে যুবরাজকে বিক্রি করা নিয়ে চিন্তায় আছি। আশা করেছিলাম অন্তত ১০ লাখ টাকায় বিক্রি করা যাবে। কিন্তু করোনাকালে কেউ কাঙ্খিত দাম বলেনি। সব হাটে যুবরাজকে নিয়ে যাওয়া কষ্টকর। একদিকে অর্থ ব্যয় হয় অন্যদিকে কেউ কাঙ্খিত দাম বলে না।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২২ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ (২১-২৭ জুলাই) পালন উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
এ উপলক্ষে এ দিন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা ও মৎস্য কর্মকর্তা রাকিবুল ইসলাম পোনা অবমুক্তকরণ করে মৎস্য সপ্তাহের শুভ উদ্ধোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক বৃন্দ প্রমুখ।
এ সম্পর্কে উপজেলা চেয়ারম্যান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় আজকের এ কার্যক্রম। তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস সপ্তাহ পালন করছি। পরিস্থিতি অনুকুলে থাকলে আরও জাঁকজমকপূর্ণভাবে পালন হতো।
আজ ২১ জুলাই ডরমেটরী চত্বরে এ গাছের চারা রোপন করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, প্রফেসর ড. নিলুফা আক্তার বানু, ড. মোঃ আবু হেনা মোস্তাফা জামাল, ড. মোঃ মফিজুর রহমান, ড. মোঃ রকিবুল ইসলাম, ড. সুধাংশু কুমার বিশ্বাস ও ড. মোঃ আজিজুল ইসলাম।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ অ্যারাবিয়ান খেজুরের চারা উৎপাদন করা হয়।
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্বাবধানে এবং ক্যাম্পাস সৌন্দর্য বর্ধন কমিটির সহযোগিতায় এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে ১২০০ অ্যারাবিয়ান খেজুর গাছের চারা রোপন করা হবে।
মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ) নাটোর জেলা প্রতিনিধিঃনাটোরের বড়াইগ্রামে গণধর্ষণ মামলায়স্বপন আলী, মাহমুদ, শাহাদত হোসেন নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরআটক করা হয়। মঙ্গলবার বেলা এগারোটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। তিনি আরো জানান অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার মীর আসাদুজ্জামান এর নেতৃত্বে বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতদের সোমবার নারী ও শিশু নির্যাতন আদালতে উপস্থাপন করলে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।উল্লেখ্য গত ১৭ জুলাই সন্ধ্যে সাড়ে সাতটার দিকে ১৩ বছরের এক মেয়ে বাবার উপরে রাগ করে সবার অগোচরে তার নানার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে জোনাইল থেকে বের হয়ে যায়। ভ্যানে করে রাত্রি সাড়ে নয়টার দিকে রয়না ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে ভ্যান চালক সহ অভিযুক্তরা একটি কলা বাগানে নিয়ে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করে।
এই ঘটনায় ওই দিনই রাতে ভিকটিমের মা বাদী হয়ে অজ্ঞাত চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা দায়ের করে।
সৈয়দ রুবে, ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্ত্তখালী সমবায় আশ্রাফুল কওমীয়া মাদ্রাসার সামনে মহাসড়কে ঢাকা- পাথরঘাটগামী নিউ সৈকত পরিবহন গাছের সাথে ধাক্কা লেগে ৫জন বাসেরযাত্রী আহত হয়েছে। আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এর মধ্যে গুরুতর আহত হওয়ায় ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহতরা হলেন– মঠবাড়িয়া পাথরঘাটার শাহ আলম(৬৫), মামুন (৩০) তুষখালির মুহিববুল্লাহ(২৮), অলিউল্লাহ(৫০) ও ভান্ডারিয়ার আবুল হোসেন (২৫)।মামুন রাজাপুর হাসপাতালে আছে।বাকী সব বরিশালে পাঠানো হয়েছে ।
রাজাপুর থানা পুলিশ সাব ইন্সপেকটর রবিউল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান- ২০/০৭/২০২০ইং তারিখ সোমবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কে চট্রগ্রাম থেকে পাথরঘাটাগামী নিউ সৈকত পরিবহন বড় কৈবর্ত্তখালী সমবায় আশ্রাফুল কওমীয়া মাদ্রাসার সামনে আসলে পরিবহন টি অন্য একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে যায় এ সময় রাস্তার উপর ঝুঁকে থাকা শিশু গাছের সাথে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা পথারগাটাগামী (ঢাকা মেট্রো -ব ১৪ ৮৬ ৩৬)পরিবহন বাসটি গাছের সাথে ধাক্কা লেগে বাসের উপরের অংশ (ছাদ) বাস থেকে আলাদা হয়ে যায়।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে স্থানীয়দের সাহায্যে বাসটির ভিতরে থাকা গুরুতর আহত ৫ জন যাত্রীকে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে প্রেরণ করা হয়।
২১/০৭/২০২০ইং তারিখ সকালে পুলিশ দূর্ঘটনায় কবলিত বাসটি তাদের হেফাজতে রাখেন।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ করোনায় প্রভাব ফেলেছে ভীমরুলি ও আটঘর-কুড়িয়ানার ঐতিহ্যবাহী ভাসমান বাজারেও। পাইকারদের আনাগোনা কম। নেই কোনো পর্যটক। এতে হতাশ হয়ে পড়েছেন স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা।
ভাসমান এসব হাট-বাজার কেন্দ্রিক গড়ে ওঠা পর্যটন ব্যবসায় নেমেছে ধস। তবে পেয়ারার ভরা মৌসুম শুরু হয়ে গেলে অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, কোরবানির ঈদের আগেই ঝালকাঠি জেলার ভীমরুলি ও পিরোজপুর জেলার আটঘর-কুড়িয়ানার ভাসমান বাজারে জমজমাট ভাব ফিরে আসবে। এতে দ্বিগুণ কর্মচঞ্চল হয়ে উঠবে ভাসমান বাজার ও বাজার কেন্দ্রিক আশপাশের এলাকা।
ভীমরুলি ও আটঘর-কুড়িয়ানা বাজার ঘুরে দেখা যায়, বিগত সময়ের চেয়ে অনেকটাই কমে গেছে ভাসমান বাজার কেন্দ্রিক সাধারণ মানুষের আনাগোনা। বিশেষ করে ঘুরতে আসা মানুষগুলোকে ইচ্ছে করলে গুনে বের করা যায়, এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে । অথচ বর্ষার শুরুর সময় থেকেই ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতিতে জমজমাট থাকে ভীমরুলি ও আটঘর-কুড়িয়ানার ভাসমান বাজার। পর্যটক না থাকায় সড়কপথের যানবাহনগুলোতে যেমন চাপ নেই, তেমন খালের ঘাটে নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার পড়ে থাকতে দেখা গেছে।
আটঘর-কুড়িয়ানার স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে ভাসমান বাজারে বেশকিছু ব্যবসার প্রসার ঘটেছে। ঘুরে বেড়ানোর জন্য নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার এবং সড়কপথে যাতায়াতের জন্য বিভিন্ন পরিবহনের সংখ্যা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে পর্যটকদের খাওয়া-দাওয়ার জন্য দোকানের সংখ্যাও। ফলে পর্যটনখাত ঘিরে কিছু মানুষের কর্মসংস্থানও হয়েছে।
তবে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে গোটা দেশে অঘোষিত লকডাউন দেওয়া হলে সে সময়ে পর্যটকের আনাগোনা বন্ধ ছিল। লকডাউন শেষে এখন যারা আসছেন তাদের সংখ্যাও খুবই কম। যদিও পেয়ারার ভরা মৌসুম শুরু হয়ে গেলে এ অবস্থার পরিবর্তন ঘটবে বলে মনে করেন ভীমরুলি এলাকার বাসিন্দারা।
অপরদিকে বর্তমানে ভাসমান এ বাজার দু’টিতে মৌসুমের শেষ ও শুরুর ফসল আসতে দেখা গেছে। চাষিরা ক্ষেত থেকে সরাসরি ছোট ছোট ডিংগি নৌকায় করে ফসল নিয়ে আসছেন এই সকল অঞ্চলের ভাসমান হাটে।
বর্তমানে থাকা সবজি ও ফলের মধ্যে বিভিন্ন ধরনের কাঁচা কলা ও মরিচ, কচু, লেবু, কাঁকরোল, পেঁপে, মিষ্টিকুমড়া, কাঁঠাল ও ডাবের আমদানি বেশি। একই সঙ্গে বাজারে পেয়ারার আমদানিও ঘটতে শুরু করেছে। সময়ের সঙ্গে সঙ্গে বাজার পেয়ারায় জয়লাব হয়ে যাবে বলে জানিয়েছেন চাষিরা।
অন্য একজন চাষি জানান, আটঘর-কুড়িয়ানা ও ভীমরুলির ভাসমান হাট-বাজারে পেয়ারার আমদানি দিন দিন বাড়ছে। মৌসুমের শেষ দিকের ফল হিসেবে কাঁঠাল এখনো রয়েছে। তবে দাম অনেকটাই কমে গেছে। একটি মাঝারি আকারের কাঁঠাল চাষিদের কাছ থেকে ২০-৪০ টাকার মধ্যে কিনছেন পাইকাররা। লেবু, কাঁচা কলা, বোম্বাই মরিচের দামও আগের চেয়ে কম।
কারণ হিসেবে দূর-দূরান্তের পাইকার বাজারে না থাকাকে দায়ী করছেন চাষিরা। ধীরেন নামে এক চাষী বলেন, স্থানীয় ও আশপাশের জেলার পাইকাররা বর্তমানে আটঘর-কুড়িয়ানা ও ভীমরুলির ভাসমান বাজারে পণ্য কিনতে আসছেন। করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দূর-দূরান্তের পাইকার তেমন একটা আসেন না। ফলে চাষিরা ফসলের দাম পাচ্ছে না।
সুজন নামে অপর এক চাষি বলেন, অনেকটাই সিন্ডিকেটের মতো সবজির বাজার চলছে, সব পাইকাররাই প্রায় কাছাকাছি দাম বলছে। এক্ষেত্রে চাষি উৎপাদিত ফসল বিক্রি না করেও পারছে না।
যদিও স্থানীয় পাইকাররা বলছেন, করোনার কারণে পরিবহন খরচ বাড়লেও বর্তমানে খুচরো বাজারে সবজির দাম স্থিতিশীল রয়েছে। যে কারণে হিসাব কষে কিনতে হচ্ছে পণ্য। সব শঙ্কার মধ্যেই করোনাকালেও ভাসমান এসব বাজারে ডিঙি নৌকা, মাছ শিকারের চাঁই এর বিক্রি স্বাভাবিক রয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
এদিকে ঝালকাঠি জেলা প্রশাসন চাষিদের পণ্য বিক্রির প্রসার ও পাইকার ক্রেতা সংকট নিরসনে অনলাইনের ওপর গুরুত্বারোপ করেছে স্থানীয় প্রশাসন। বিশেষ করে সিজনে অনলাইনে পেয়ারা বিক্রির উদ্যেগ নিয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি) : বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রাদুর্ভাব থেকে শুরু করে চলমান প্রাকৃতিক দুর্যোগে ধামরাই উপজেলা ছাত্রলীগ মানবতার সেবায় সবার আগে সবসময় অসহায় মানুষের পাশে নিরন্তর সেবাপ্রদান করে চলেছেন।
ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা মোহাদ্দেছ হোসেন ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম এর নির্দেশে ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে যাদবপুর ইউনিয়নে গরুগ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান সামগ্রি বিতরন করা হয়েছে।
যে কোন প্রাকৃতিক দুর্যোগে ধামরাই উপজেলা ছাত্রলীগ মানবতার সেবায় সবার আগে সবসময় অসহায় মানুষের পাশে নিরন্তর সেবাপ্রদান করে চলেছেন।
সোমবার (২০শে জুলাই) সারাদিন ব্যাপী ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করো যাদবপুর ইউনিয়ন গরুগ্রাম বন্যা কবলিত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন ধামরাই সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান হাবিব খান।
এ’সময় আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তমাল হোসেন, কুল্লা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আসাদ , পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আশিকসহ ধামরাই উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলারবাউকাঠি গ্রামের এক অসহায় ঋষি ( মুচি) পরিবারকে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘ দিন ধরে লোলুপ দৃষ্টিতে পড়া এ পরিবারটির একটুরো মাথাগোঁজার ঠাঁই মাত্র ৩ কাঠা জমিই ইয়াবা উদ্ধারের কারণ বলে অসহায় সংখ্যালঘু পরিবারটির দাবী।
ঝালকাঠি সদর থানার ওসি মো: খলিলুর রহমান জানান, ২০/০৭/২০২০ইং তারিখ সোমবার দুপুরের দিকে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাঠি গ্রামের রবীন দাসের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রবীন দাসের (৪৫) ঘরের সামনের বারান্দার আড়ায় লুকানো অবস্থায় ১১পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রবীন দাসকে আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
রবীন দাসের ছোট বোন সবিতা দাস (৩০) দির্গদিন থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের বারান্দায় ফুটপাতে বসে মুচির কাজ করে ভাইয়ের সংসারের জীবিকায় সহায়তা করে আসছেন। তিনি ঝালকাঠি জেলার একমাত্র নারী মুচি।
সবিতা দাস বলেন, আমার ভাই পান-সিগারেটও খায় না। কসাইয়ের কাজ করে সংসার চালায়। আমাদের এই জমিটুকোই কাল। অনেক বছর ধরে এলাকার একটি কুচক্রি মহল এই জমি কিনতে চায়। তারা বিভিন্ন সময় আমাদের বাড়ি ঘর ছাড়তেও হুমকী দিয়ে আসছে। নানা অজুহাতে এলাকার কিছু লোক আমাদের ঘরেও প্রায়ই আসে। তাদের মানা করলে আমাদের সাথে খারাপ ব্যবহার করে।
ঝালকাঠির জীবন সংগ্রামী এ নারী মুচি সবিতা দাস আরও বলেন, আমরা যদি ইয়াবা বেচতাম তাহলে নারী হয়ে আমাকে ফুটপাতে অন্যের জুতা সেলাই করতে হত না। পৈত্রিক সম্পত্তির মোট ৫ কাঠা জমির ২ কাঠা খালে বিলিন হয়ে গেছে জানিয়ে সবিতা আরও বলেন, এখন তিন কাঠা জমিতে ভাঙা ঘরে আমারা থাকি। ঘরের সামনে আমাদের জমিতেই দোকান ঘর উঠিয়ে অন্যরা ভাড়া আদায় করে খায়। আমরা তাতেও বাঁধা দিতে সাহস পাইনা।
এখন শেষ সম্বল জমিটুকো গ্রাস করতে এই ইয়াবা উদ্ধারের নাটক সাজানো হয়েছে বলে দাবী করেন সবিতা।
এব্যপারে সদর থানার ওসি মো. খলিলুর রহমান বলেন, এ পরিবারটি যদি ষড়যন্ত্রের শিকার হয়ে থাকে সেটা তদন্তে বেড়িয়ে আসবে। পুলিশ সঠিক তদন্ত করবে বলেও জানান ওসি।
প্রসঙ্গত, সদর উপজেলার এ অসহায় পরিবারটি বংশ পরমপরায় ওই গ্রামে বসবাস করে আসছে। বরীন দাসের বাবা প্রয়াত সতিষ দাস পেশায় একজন মুচি ছিলেন। তার কাছে শেখা মুচির কাজ করেই সবিতার জীবিকা চলে। আর ভাই রবীন কসাইয়ের কাজ করেন। বরীন ছড়াও সংসারে তার স্ত্রী, প্রতিবন্ধী শিশু ছেলে এবং তিন বোনকে নিয়ে চরম দরিদ্রতার মাজে বসবাস করে আসসেন।
এ আর আহমেদ হোসাইন,দেবীদ্বার-কুমিল্লা প্রতিনিধি ঃ করোনায় মারা গেলেন, বিএনপি নেতা আব্দুল আউয়াল খান(৫৫)। তিনি বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা কলেজ’র সাবেক জিএস, কেন্দ্রীয় মৎস জীবী দলের সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা ছিলেন।
করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে বেশ কিছুদিন হাসপাতালে সয্যাসায়ী থেকে অবশেষে না ফেরার দেশে চলে গেছেন। সোমবার বেলা ২টায় ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদে দেবীদ্বারে শোকের ছায়া নেমে আসে। তিনি একজন সচ্ছ রাজনীতিবিদ ছিলেন। তার গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার কাশারী খোলা। মৃত্যুকালে স্ত্রী, ১পুত্র ও ১কণ্যা সন্তান রেখে গেছেন।
আব্দুল আউয়াল খান’র ছোট ভাই আব্দুল মবিন খান জানান, তার ভাইকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার করোনা নমুনা পরীক্ষা পজেটিভ আসে। তার শ্বাস কষ্ট বেড়ে গেলে মুগতাতে আইসিইউ বেড না পাওয়াতে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাষ্ট্রোলিভার ইনিষ্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় আইসিওলেশনে ছিলেন ৪/৫দিন।
বিএনপি নেতা আব্দুল আউয়াল খান’র মৃত্যুতে বিএনপি কেন্দ্রীয় কমিটি ছাড়াও গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন কুমিল্লা ৪ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও কুুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী। বিএনপি হংকং শাখার সভাপতি এ,এফ, এম তারেক মূন্সী, বিএনপি কুমিল্লা উত্তর জেলা সভাপতি ও সাবেক দেবীদ্বার উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম সহ জেলা, উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তিবর্গ।
সোমবার বাদ ইশা নিজ গ্রাম কাশারিখোলায় জানাযা শেষে পারিবারিক কবরস্থান দাফন করা হবে।