31 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

কুমিল্লায় নবজাতক শিশুকে হাসপাতালে রেখে বাবা-মা উধাও চিকিৎসা দায় ভার নেন জেলা পুলিশ সুপার

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :কুমিল্লায় টাকার অভাবে নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে উধাও বাবা ও মা। ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

হাসপাতালের চিকিৎসা বাবদ টাকার অভাবে নবজাতক শিশুকে ফেলে বাবা- মা পালিয়ে গেছেন এমন সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম’র নজরে পড়লে রোববার বিকালে নগরীর ঝাউতলা এলাকায় অবস্থিত মা ও শিশু স্পেশালাইজড হাসপাতালে গিয়ে ওই নবজাতকের চিকিৎসার দায়িত্বভার গ্রহণ করেন সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম।

রবিবার (১২ জুলাই) বিকালে নগরীর ঝাউতলা এলাকার ‘কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হাসপাতাল’ কর্তৃপক্ষ এসব তথ্য জানান।

জানা যায়, গত ৫ জুলাই দুপুরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামের হতদরিদ্র মিজানুর রহমান ও শিরীন আক্তার দম্পতির ঘরে জমজ দুটি শিশুর জন্ম হয়। জন্মের পর-পরই একটি শিশু মারা যায় এবং অপর মেয়ে শিশুটির জীবন সংকটাপন্ন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে চিকিৎসক ওই শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এদিকে শিশুর মা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড্ হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক বদিউল আলম চৌধুরী বলেন, ‘শিশুর বাবা মিজানুর রহমান ৫ জুলাই রাতে শিশুটিকে এই হাসপাতালে এনে ভর্তি করান। এরপর থেকে তিনি উধাও হয়ে যান। হাসপাতালে ভর্তির সময় একটি মোবাইল নম্বর দেওয়া হয়ে ছিল। কিন্তু ওই নম্বরটি কখনো বন্ধ থাকে, আবার কখনো খোলা থাকলেও কেউ রিসিভ করে না। পরে শিশুর বাবাকে খুঁজে না পেলেও মায়ের সন্ধান পেয়ে শিশুর শারীরিক অবস্থার বিষয়ে জানাই।
পরে ৮ জুলাই শিশুর মা হাসপাতালে আসেন। কিন্তু শিশুটিকে নেওয়ার মতো আর্থিক অবস্থা নেই বলে তিনি জানান।
৭ দিনে এ শিশুর চিকিৎসার ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।পরে জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ওই শিশুর দায়িত্ব নিয়ে তিনি মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন।’

হাসপাতাল কর্তৃপক্ষ জানান জন্মের সময় শিশুটির ওজন ছিল সাড়ে ৭শ গ্রাম।
এদিকে খরচ বহনের খবর পেয়ে শিশুর বাবা-মা ও স্বজনরা রবিবার (১২ জুলাই) দুপুরে হাসপাতালে ছুটে আসেন। নবজাতকের বাবা মিজানুর রহমান জানান, ‘আমি গরীব মানুষ। তাই টাকা না থাকায় শিশুটিকে নেওয়ার জন্য হাসপাতালে আসিনি, লজ্জায় পালিয়ে ছিলাম। এসপি স্যার খরচের দায়িত্ব নেওয়ায় আমরা আনন্দিত। স্যারের জন্য আমরা দোয়া করি।’
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত উদার হয়ে শিশুর চিকিৎসা দিয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। মানুষ হিসেবে মানবিক দায়বদ্ধতা থেকে আমি শিশুটির দায়িত্ব নিয়েছি।

সাভারের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা(ভিডিও)

 

বিপ্লব,সাভার ঃ বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার সকাল থেকেই কারখানার সামনে প্রায় চার হাজার শ্রমিক অবস্থান নেয়। এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে পুলিশের জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শ্রমিকরা জানায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের শ্যামপুর এলাকায় দীপ্ত এ্যাপারেলন্স কারখানায় ৭৫ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিলে কারখানাটি গত কয়েকদিন আগে শ্রমিকদের জুন মাসের বেতন পরিশোধ না করে অবৈধ ভাবে বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ।

পরে আজ কারখানাটি খোলার কথা থাকলে শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে জড়ো হলে কতৃপক্ষ শ্রমিকদের কারখানার ভিতরে প্রবেশ করতে দেননি। পরে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নেয়। শ্রমিকদের দাবি ঈদের আগে করোনা ভাইরাসের মধ্যে কারখানা মালিক অবৈধ ভাবে শ্রমিকদের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে এমন অবস্থায় তারা বিপাকে পড়েছেন। ঘর ভাড়া ও দোকান বাকি থাকায় তারা তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।

পরে কারখানা কর্তৃপক্ষ এসে আগামী বৃহস্পতিবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দিলে , পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

এবিষয়ে মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোন প্রকার কথা বলতে রাজি হয়নি।

আশুলিয়ায় অপহৃত রিকশাচালক উদ্ধার, নারীসহ ৩ জন আটক

সাভার প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় অপহরণের ৩ দিন পর আহত অবস্থায় এক রিকশাচালককে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণ নিতে আসা নারীসহ ৩ অপহরণকারীকে হাতে নাতে আটক করা হয়।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম। এর আগে শনিবার গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাগানবাড়ি আবুল মার্কেটের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অপহরণের শিকার শফিকুল ইসলামকে।

অপহরণকারীরা হলো-কিরোশগঞ্জের কটিয়াদি থানার ঘাগইর গ্রামের রেনু মিয়ার ছেলে তারেক রহমান (২২), পঞ্চগড় জেলার সদর থানার বদানপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে জাহিদ (৩২) ও একই থানার বিদ্যাভিটা গ্রামের আঞ্জুয়ারা বেগম (২৫)। জাহিদ ও আঞ্জুয়ারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা তিনজনই আশুলিয়ায় বসবাস করে আসছিলো।

অপহৃতের ছেলে রাশেদুল জানায়, ঘোষবাগ এলাকার আল-আমীনের বাড়িতে ভাড়া থেকে তার ফুফু পোশাক কারখানায় চাকরি করেন। গত ৯ জুলাই তার বাবা শফিকুল ইসলাম সেখানে বেড়াতে গিয়ে অপহরণের শিকার হন। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় পৃথকভাবে ১২ হাজার ৫০০ টাকা দেয়া হয়। পরে থানায় অভিযোগ দায়ের করলে মুক্তিপণ দেয়ার কথা বলে ফাঁদ পেতে অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, অপহরনের শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই সাথে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি খুব শীঘ্রই ঘোষনা করা হবে

বিপ্লব,সাভার ঃ খুব শীঘ্রই সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

রোববার সন্ধ্যায় আশুলিয়ার কুটুরিয়া এলাকায় সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সাবেক প্রশাসক মিসেস হাসিনা দৌলার সাথে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

এবিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন খুব শীঘ্রই সাভার উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে। ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সৎ যোগ্য ব্যক্তিদের রাখা হবে। সারা বছর যারা আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছিলো।

কোন বির্তকিত ব্যক্তিদের কমিটিতে আনা হবে না বলেও বলেন তিনি। খুব শীঘ্রই কমিটি দেওয়া হবে শুনে হাসিনা দৌলার বাসভবনে ভীড় জমান স্থানীয় যুব মহিলা লীগ।

কমিটিতে মহিলা সম্পাদিকা পদসহ কোন কোন পদে বির্তকিত ব্যক্তিরা আসতে পারবে না বলে জানিয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।

দীর্ঘ কয়েক বছর পরে এ পুর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে শুনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।

সাক্ষাৎ অনুষ্ঠানে এসময় আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর উপস্থিত ছিলেন।

সৎ যোগ্য ব্যক্তিদের কমিটিতে আনবে উপজেলা আওয়ামী লীগ এমনটাই আশা করেন সাভার উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সাভারে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাস্ক না পরার দায়ে তিন জনকে জরিমানা(ভিডিও)

বিপ্লব,সাভার ঃ সাভারে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট পরিস্থিতিতে মাস্ক না পরার দায়ে তিন জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত করে সাভার আমিন বাজার সার্কেলের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্টেট হ্যাপী দাস।

এসময় মাস্ক না পরায় তিন জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাচশত টাকা করে জরিমানা করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্টেট হ্যাপী দাস বলেন, করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সরকার প্রত্যেককে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার নির্দেশনা দিয়েছে। কিন্তু তিনজন কাচামাল ব্যাবসায়ী সরকারি নির্দেশ অমান্য করে মাস্ক পরিধান করা ছাড়াই বেচা বিক্রি করছিল।

তাই তাদের প্রত্যেককে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনগণকে সুরক্ষিত রাখতে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

মাগুরার শ্রীপুরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু

আশরাফ হোসেন পল্টু ,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার জোকা গ্রামে সাপের কামড়ে ফয়সাল বিশ্বাস (১১) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

মৃত ফয়সাল জোকা গ্রামের আছাদুজ্জামান বিশ্বাসের ছেলে। সে শ্রীপুর উপজেলার গোপালপুর মিজানুর রহমান হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। শনিবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।

ফয়সালের বাবা আছাদুজ্জামান বিশ্বাস জানান, শনিবার রাতে নিজ বাড়িতেই তাঁর ছেলে ঘুমোচ্ছিল। রাত অনুমান ১২টার দিকে হঠাৎ তার ছেলে চিৎকার শুনে তিনি ঘুম থেকে জেগে ওঠেন এবং তাঁর ছেলে তাকে জানায় যে, কিসে যেন তার কানে কামড় দিয়েছে । পরে তিনি আলো জ্বেলে দেখেন একটি বিষধর সাপ তার ঘর থেকে বের হয়ে যাচ্ছে ।

এর পরপরই একের পর এক চলতে থাকে ওঝা,কবিরাজ দিয়ে ঝাড়-ফুঁক। এতে তার অবস্থার অবনতি ঘটলে ওইরাতেই তাকে জরুরীভাবে নিয়ে যাওয়া হয় তাকে মাগুরা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার শিশু ফয়সালের মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

সাভারের হেমায়েতপুর এলাকায় জিআর এর উদ্যোগে প্রায় একশত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ(ভিডিও)

বিপ্লব,সাভার : করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সাভারে সমাজের অহসায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে সাভারের হেমায়েতপুর এলাকায় জিআর এর উদ্যোগে সমাজের প্রায় এক হাজার অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর। এসময় প্রত্যেক দশ কেজি করে চাউল দেওয়া হয়।

ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর সমাজের অসহায়দের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শাহ আলম,নিজাম উদ্দিন,আলমাস মোল্ল্যা,রফিকুল ইসলাম,কাজল ও ছাত্রলীগ নেতা সুমন ইমতিয়াজ,সাইদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন (ইউএনও)

এ আর আহমেদ হোসাইন,(দেবীদ্বার -কুমিল্লা) প্রতিনিধি :কুমিল্লা দেবীদ্বারে শনিবার দুপুরে উপজেলার ৮নং জাফরগঞ্জ ইউনিয়নের বিড়াল্লায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক হাজী আবুল কাসেম ওমানীর সভাপতিত্বে ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার রাকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ৮ নং জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। কুমিল্লা উত্তর স্বেচ্ছাসেবক লীগ প্রভাবশালী নেতা মোঃ নুরুল আমিন । যুবলীগ নেতা শাহাদাত হোসেন শোয়েব। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ আর আনোয়ার প্রবাসী ইউপি যুবলীগের সভাপতি অপু আহমদ, ইউপি যুবলীগের সাংগঠনিক সম্পাদক ময়নাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা।

এই বিষয় প্রধান অতিথি নির্বাহী অফিসার রাকিব হাসান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শত বর্ষ উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে বৃক্ষরোপণ কাজ চালিয়ে যাচ্ছে।

এ ধারাবাহিকতায় আমাদের দেবীদ্বার উপজেলায় ৮ নং ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো।

প্রত্যেকটি এলাকাতে যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ চালিয়ে যাবে। ওই পত্যাশায় তিনি উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।

রাণীশংকৈল পৌরশহরের হাজীপাড়া রাস্তাটি মাসখানেক ধরে ভেঙে অচল হয়ে পড়েছে,এলাকাবাসীর দূর্ভোগ চরমে

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরশহরের ৮ নং ওয়ার্ডের আরডিআরএস অফিস থেকে হাজীপাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার মাঝখানে দুটি স্থানে বর্ষায় পানিতে ভেঙ্গে বড় বড় দুটি গর্ত হয়ে গেছে। যা চলাচলে একেবারে অযোগ্য। এতে দু’পাশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দু’শ পরিবার চরম ভোগান্তিতে পড়েছে।

১১ জুলাই শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তাটির বেহাল দশা। জানা যায়, এ পাকা রাস্তাটি মাসখানেক আগে প্রবল বর্ষণের স্রোতে দু’জায়গায় ভেঙে গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এতদিনেও কোনো ব্যবস্থা নেয়নি। ভূক্তভোগি এলাকাবাসী এ ব্যাপারে অনেক অভিযোগ করেও কোনো ফল হয়নি। কয়েকদিন আগে আবার প্রচন্ড বৃষ্টিতে ভাঙা রাস্তাটি পানিতে তলিয়ে যাওয়ার উপক্রম। এতে প্রায় দুই শতাধিক পরিবারসহ এলাকাবাসি চরম দূর্ভোগে পড়েছেন। স্থানীয় মোকসেদ আলী, জাকির হোসেন, মানিক ইলেকট্রিসিয়ান, ফয়সাল করিরসহ অনেকে অভিযোগ করে বলেন, গত একমাস যাবৎ রাস্তাটি দিয়ে চলাচল করা যায় না। বিকল্প পথে অনেক দূর দিয়ে ঘুরে বাজারে যেতে হয়। এ ব্যাপারে কাউন্সিলর ও পৌর মেয়রের কোন মাথা ব্যথা নাই। আমরা এ রাস্তাটির মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ কামনা করছি। দেখা গেছে এ রাস্তা দিয়ে রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন দক্ষিন সন্ধ্যারই, হাজিপাড়া, নন্দুয়ার ও হোসেনগাও ইউনিয়ন ভূমি অফিসে অনেককেই যেতে হয়। ইউনিয়ন সহকারি ভূমি অফিসার জাহিরুল ইসলাম বলেন, রাস্তাটি মেরামত খুব জরুরী। সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর সাদেকুল ইসলাম বলেন, মেয়রকে রাস্তাটিতে রাবিশ (ইটের গুড়া) দিয়ে মেরামতের জন্য একাধিকবার বলা হলেও কোন গুরুত্ব পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কিছু করার নেই বলেও তিনি জানান। এদিকে এ ভাঙা জলাবদ্ধ রাস্তাটিকে আশংকাজনক মনে করা হচ্ছে।

প্রতারক চক্রের তিন আটক করেছে র‌্যাব-৪।

বিপ্লব,সাভার ঃ সম্প্রতিক কালে কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

তারই ধারাবাহিকতায় গত ০৯/০৭/২০২০ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, ‘‘ভূইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল” নামক একটি কোম্পানী বিভিন্ন সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ ও সিনিঃ এএসপি উনু মং এর নেতৃত্বে ০৯/০৭/২০২০ তারিখ ১৯.৪৫ ঘটিকায় রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় ভূইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল নামক একটি কোম্পানীতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানে ভূয়া চাকুরীদাতা প্রতারক চক্রের (১) মোঃ সামছুর রহমান (৩৫), পিতা- মৃত ডাঃ মজিবর রহমান, জেলা- নোয়াখালী, (২) মোঃ ইউসুফ আহম্মেদ শাহীন (৩৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, জেলা- কুমিল্লা, (৩) মোঃ রাসেল আহমেদ (৩৩), পিতা- মোঃ আবুল কালাম মৃধা, জেলা- শরীয়তপুর’দের গ্রেফতার করা হয়। ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে নোট প্যাড, কাস্টমস সিকিউরিটি সার্ভিস লেখা জীবন বৃত্তান্তের বই ও অঙ্গীকারনামা বই, প্রতারিত ব্যক্তিদের নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতারিত ব্যক্তিদের নামের আইডি কার্ড, ক্যাশ বই, সিপিইউ, মনিটর, ল্যাপটপসহ ঘটনাস্থল হতে প্রতারণার শিকার ১৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে ‘‘ভূইয়ান এয়ার কার্গো ইন্টার ন্যাশনাল” বা ভিন্ন ভিন্ন নামে ভূয়া কোম্পানী পরিচালনা করে মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকুরী দেয়ার নাম করে দীর্ঘদিন থেকে প্রতারক চক্রটি নিরীহ ভূক্তভূগীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতারক চক্রদের বিরুদ্ধে তদন্ত এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াসি অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ আপডেট...