17 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

নাটোরের লালপুরে ১৪ বতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার, বিলমাড়িয়া ইউনিয়নের মহারাজপুর নামক স্থানে। মোঃ চান্দু (৬০) পিতা মৃত দেলজার রহমান।

ধানের বস্তার মধ্যে১৪পিচ ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে, পুলিশের জিজ্ঞাসাবাদের জবাবে আসামি চান্দু বলেন মোঃ নাজিরুল ইসলাম (৫০)পিতা দুলাল ঘোষ এর বাড়িতে নিয়ে জাচ্ছিলেন।

লালপুর থানার ওসি মোঃ সেলিম রেজা জানান লালপুর থানার এসআই মোঃ ফজলুর ও খাইরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে বিকেল ৫ টার সময় ফেনসিডিলসহ চান্দু কে আটক করেন, পলাতক নাজিরুল সহ উভয়ের বিরুদ্ধে মাদকের মামলা দায়ের হয়েছে।

মুরাদনগর সমকাল প্রতিনিধি ও প্রেসক্লাবের সাঃ সম্পাদককে কুপিয়ে জখম:চেয়ারম্যান গ্রেফতার, থানায় মামলা

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি ঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ ও  নিউজ প্রকাশ করায় মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরীকে কুপিয়ে জখম করেছে শাহজাহান বাহিনীর লোকজন।

এ সময় তাকে বাঁচাতে এসে ইউপি চেয়ারম্যান শাহজাহান বাহিনীর লোকজনের হামলায় গুরত্বর আহত হয় তার বাবা অবঃ প্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধূরী ও মা ফরিদা বেগম।

এ ঘটনায় অভিযুক্ত উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বিএসসি কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ৭জনকে আসামী করে শরিফের বাবা অবঃ প্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধূরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আহত শরিফুল আলম চৌধুরী সমকাল পত্রিকার মুরাদনগর উপজেলা সংবাদদাতা ও উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের আবদুল মতিন চৌধূরীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান শাহজাহানের লোকজন সাংবাদিক শরিফুল ইসলামের বাড়িতে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই জোরপূর্বক টেনে হিছড়ে তাকে ঘর থেকে বের করে বাড়ির ওঠানে আনেন। প্রথমে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করেন পরে হাতুরী ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত পা ভেঙ্গে দেয়।

এসময় দা দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে রামদা দিয়ে তার বাবার ডান হাতে কুপ দেন এবং রডের আঘাতে তার মায়ের বাম হাত ভেঙ্গে দেয়। তখন তাদের শোর চিৎকারেও চেয়ারম্যানের লোকজনের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি।

পরে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। তার বাবা ও মা দু’জনেই মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান শাহাজাহনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক শরিফকে এ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় তার বাবা আবদুল মতিন চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ হাটে ৫ জুলাই রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথ, ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ১০০০ মিটার মাছ ধরা নিসিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে।

এ অবৈধ কারেন্ট জাল বিক্রেতারা টের পেয়ে তাতক্ষণিক পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জালগুলো উপজেলা পরিষদে এনে জ্বালিয়ে দেয়া হয়।

সরকারি আইন লংঘন করে কিছু অসাধু ব্যক্তি এসব জ্বাল ব্যবহার করে উপজেলার বিভিন্ন নদীনালা, খাল- বিল ও জলাশয়ে জাটকা, ডিমওয়ালা, পোনামাছ ধরে বিক্রি করছে। এতে এসব মাছসহ অন্যান্য জলজ প্রাণীর অকাল মৃত্যুতে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে ইউএনও জানান।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা। এ সময় মৎস কর্মকর্তা রাকিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি মৎস কর্মকর্তা আব্দুল জলিলসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে মৎস কর্মকর্তা বলেন, নিসিদ্ধ মাছ ধরার কারেন্ট জাল জব্দ অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা করোনায় মারা গেলে লাশ দাফনে যারা স্বার্বক্ষিন পাশে আক্রান্ত সেই সৈনিকরা

এ আর আহমেদ হোসাইন, কুমিল্লাঃ কুমিল্লা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক সাংবাদিক ইকবাল হোসেন রুবেল করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। রবিবার বিকালে ওই বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র কর্মকর্তা ডাঃ আহমেদ কবির।

তিনি জানান গত ০১-০৭-২০২০ইং তারিখ উভয়ের নমুনা পাঠানো হলে আজ রিপোর্টে পজেটিভ আসে।
এ নিয়ে উজেলায় মোট আক্রান্ত-৩৪১ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন-২১৭ জন, মোট মৃত্যু বরন করেন-২০ জন।

বৈশ্বিক মহামারীর করোনার ভয়াল থাবায় বাচতে পারে নাই বিশ্বের কোনো জাতি আক্রান্ত তেমনি সারা বাংলা। কুমিল্লা জেলার ১৭ টি উপজেলার মধ্যে দেবীদ্বার উপজেলা যখন আক্রাত ও মৃত্যুর সংখ্যায় জেলার শীর্ষে তখনই কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল’র নির্দেশে জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন রুবেল গঠন করেন “হ্যালো ছাত্রলীগ হট লাইন ” করোনার শুরুতে মহাযোদ্ধারা মানুষের পাশে ত্রান সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থসহ কর্মহীনদের ফোন পেলে সাথে-সাথে বাড়িতে পৌঁছে দিতেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

জেলা জুড়ে মোট মৃত্যুর সংখ্যা ১০৬ জন। এর মধ্যে দেবীদ্বার উপজেলায় ২০ জন। করোনায় মৃত্যু ব্যক্তির জানাযা ও দাফনে নিজের আপনজন যখন ভয়ে কেউ এগিয়ে আসতো না তখনই ওই করোনা মহাযোদ্ধারা গঠন করেন জানাযা ও দাফনের কাজে “ওরা ৪১ টিম” করোনা আক্রান্তে মারা গেলে উপজেলা প্রশাসনের খবর পাওয়া মাত্রই জুটে যেতেন আবু কাউছার অনিক’র নেতৃত্বে ওই টিম’র সদস্যরা।

নির্বাচনী সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল তার ফেইসবুক পোস্টে তাদের জন্য দোয়া কামনা করে বলেন – করোনাভাইরাসে মৃত লাশ যখন উঠানে পড়ে থাকতো, সেই লাশ কাধে তুলে আপন করে নিয়েছে ওরা এভাবে ১৪ জনের কাফন-দাফনের ব্যবস্থা করেছে। দুঃস্থ মানুষকে খাবার পৌঁছাতে গড়েছেন ‘হ্যালো ছাত্রলীগ ‘টিম’ গড়েছে করোনা রোগীদের চিকিৎসায় মেডিকেল টিম, কৃষকের ধান কেটেছে, করোনা রোগীদের জন্য করেছে ‘ব্লাড ব্যাংক’।
পরিশেষে তিনি বলেন- আমি বিশ্বাস ও আস্থা রাখি পরম করুনাময় সৃষ্টিকর্তা তোমাদের খুব দ্রুত সুস্থ করে দিবেন।কারন তোমাদের সাথে রয়েছে হাজারো মানুষের দোয়া ও ভালবাসা রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান ওই আত্নমানবতার দুঃখী মানুষের পাশে থাকার সাথী ২ জনই বর্তমান সময় পর্যন্ত সুস্থ আছেন।তবে তারা নিজ বাড়িতে হোমআইসোলেশনে আছেন।
তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব সময় সুনজর থাকবে তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

আক্রান্ত করোনা যোদ্ধা আবু কাউছার অনিক ও ইকবাল হোসেন রুবেল প্রত্যেকে তাদের নিজ নিজ ফেইসবুক আডিতে স্ট্যাস্টাস লিখে সকলের দোয়া কামনা করেন যেন আল্লাহর রহমতে দ্রুত গতিতে সুস্থ হয়ে আবার পুরো জেলা জুড়ে করোনা যোদ্ধে অসহায়দের পাশে দাড়াতে পারেন।

মাগুরার শ্রীপুরে দিবালোকে ঢাবি’র ছাত্রীসহ ভাই,মাকে কুপিয়ে ছিনতাই,আটক ২ (ভিডিও)

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার সোনাতুন্দি গ্রামে শনিবার সকালে এক দূর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

প্রকাশ্য দিবালোকে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের ছাত্রী তাসনিয়া জামান স্বর্ণা (২১),ছোটভাই সাব্বির হোসেন (১৯) ও তার মা রোকেয়া বেগম (৫২) কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নগদ ৮০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান ২টি মোবাইল সেট ছিনতাই করেছে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেছেন ।

এঘটনায় পুলিশ ছিনতাইকৃত ১টি মোবাইল সেট,পার্স, কিছু টাকা ও শিক্ষার্থীর পরিচয়পত্রসহ ওই গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা স¤্রাট ইরাদ আলী (২০) ও রায়হান মোল্যা (৪৫) নামে দু’ছিনতাইকারীকে আটক করেছেন।

ভূক্তভোগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসনিয়া জামান স্বর্ণা, রোকেয়া বেগম ও হাসপাতালে চিকিৎসারত সাব্বির হোসেন জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে তাঁরা তিনজন একটি ব্যাটারী চালিত অটোবাইক ভাড়া করে সোনাতুন্দি গ্রামস্থ নিজ বাড়ি থেকে ল্যাপটপ ও ঈদের কিছু কেনাকাটার জন্য মাগুরার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে ওই গ্রামের আবু বিশ্বাসের দোকানের সামনে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে বসে থাকা সোনাতুন্দি গ্রামের ইয়াবা ব্যবসায়ী ও মাদকসেবি রায়হান ওরফে রাহেন, ইরাদ, আকিদ, তাহিদসহ বেশ কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক চলন্ত গাড়িকে গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারাল দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে নগদ ৮০ হাজার টাকা, দুটি দামী মোবাইল সেট ও স্বর্ণালংকার ছিনতাই করে সড়ে পড়ে। আহতের মধ্যে সাব্বির হোসেনকে মূমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সংবাদ পেয়ে শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদের নির্দেশে এসআই প্রনয় ও এএসআই মোস্তফা কামাল ওই এলাকায় অভিযান পরিচালনা করে সোনাতুন্দি গ্রামের ইমান উদ্দিনের পুত্র রায়হান ওরফে রাহেন মোল্যা ও আব্দুস সালাম বিশ্বাস ওরফে সানার পুত্র ইরাদ আলীকে আটক করতে সক্ষম হন ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইয়ের সংবাদ শুনামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌছে দুষ্কারীদের মধ্যে ঘটনার সাথে জড়িত থাকা দ’ুজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং বাকিদের আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে । এবিষয়ে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে ।

সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছেন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও

বিপ্লব,সাভার ঃ সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত মারা গেছেন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক নয়ন রোজারিও (৫০)। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এলাকাবাসী জানায়,সাভারের রাজাশন এলাকায় নিজ বাড়িতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সেন্ট যোসেফ হাই স্কুল এন্ড কলেজের প্রধান নয়ন রোজারিও। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা ভাইরাসে আক্রান্ত তার মৃত্যুর বিষয়টি নিশিচত করেছেন সাভার পৌরসভার আট নং ওয়ার্ডএর কাউন্সিলর সেলিম মিয়া।

নাটোরের পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত (ভিডিও)

মোঃ নাহিদুল ইসলাম নাহিদ নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের পশুর হাট ইজারাদারের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার কালিকাপুর স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু সাদাত, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তারুল আলম সহ খামারি, ইজারাদার এবং গরু ব্যবসায়ীরা।

এ সময় পুলিশ সুপার খামারি ব্যবসায়ী এবং ইজারাদারদের কাছে তাদের সমস্যার কথা শোনেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে আশ্বস্ত করে বলেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সেইসঙ্গে পরিবহনে চাব্যবস্থা থাকবে।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজে শিক্ষার মানয়োন্নায়নে ডিজিটাল স্টুডিও উদ্বোধন

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের ছাত্র-ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা উন্নায়নে শনিবার দুপুরে জুুম ওয়েবনার অনুুষ্ঠানের মাধ্যমে ওই কলেজ এ ডিজিটাল স্টুডিও উদ্বোধন করা হয়।

ওই ডিজিটাল স্টুডিও উদ্বোধন করেন কুমিল্লা-৬ নির্বাচনী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দীন বাহার।

তিনি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে বলেন- ডিজিটাল বাংলাদেশের স্বপ্নাদ্রস্টা মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের এই মহৎ উদ্যোগকে সাড়া দিয়ে কুমিল্লার ঐতিহ্য ভিক্টোরিয়া কলেজের প্রতি আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

শিক্ষামন্ত্রনালয়ের তাগিদে কলেজের অধ্যক্ষ ড.মোঃ রুহুল আমীন ভূইয়া ও উপাধক্ষ্য ড.মোঃ আবু জাফর খান’র নিজস্ব উদ্যোগে
করোনায় শিক্ষার্থীদে লিখা-পড়া ক্ষতিগ্রস্ত কাটিয়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশ ব্যাপির শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাসের কার্যক্রম চলছে।

তারই ধারাবাহিকতা ওই ডিজিটাল স্টুডিও উদ্বোধনের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ ড.রুহুল আমীন ভূইয়ার সভাপতিত ওই জুুম ওয়েবনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন বিভাগিয় প্রধান উপাধক্ষ্য ড.মোঃ আবু জাফর খান, শিক্ষা পরিষদ ভারপ্রাপ্ত সম্পাদক, মোঃ শাহজাহান, ডিজিটাল স্টুডিও স্থাপন কমিটির আহবায়ক ড. রাজুু আহমেদ, কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহবায়ক, আব্দুল আজিজ শিহানুর, ভিক্টোরিয়া কলেজে’র ছাত্রলীগের আহবায়ক কাজী সাইব প্রমুখ।

রাণীশংকৈলে নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ জুলাই রবিবার নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত হয়েছে। তারা হলেন পৌর শহরের চাঁদনী এলাকার বিজয় মাস্টারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) ও লেহেম্বা গ্রামের নরেন্দ্রনাথের ছেলে অবেন্দ্রনাথ (৪৮ )। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যু- ১ জন।

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৪ জুলাই রবিবার নতুন করে ১ নারী ও ১ পুরুষ করোনায় শনাক্ত হয়েছে। তারা হলেন পৌর শহরের চাঁদনী এলাকার বিজয় মাস্টারের স্ত্রী ছায়া রাণী পাল (৫৪) ও লেহেম্বা গ্রামের নরেন্দ্রনাথের ছেলে অবেন্দ্রনাথ (৪৮ )। তাদেরকে রাণীশংকৈল স্বাস্থ্য কমপ্লক্সের তত্ববধানে নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরী রাত ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত: এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা ২৮ জন এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪ জন এবং মৃত্যু- ১ জন।

কাঁঠালিয়ায় নিখোঁজ ব্যক্তিকে মৃত দেখিয়ে স্ত্রী সন্তানের ওয়ারিশ দাবি করে আদালতে মামলা

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলার আলতাফ হোসেন (৬০) নামে এক নিখোঁজ ব্যক্তিকে মৃত দেখিয়ে আদালতে সম্পত্তির ওয়ারিশ দাবি করে বন্টনের মোকদ্দমা দায়ের করার অভিযোগ উঠেছে স্ত্রী-সন্তানের বিরুদ্ধে।

উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামে এ ঘটনায় প্রায় ৯২ জন অসহায় মানুষ তাঁদের জমি নিয়ে মা-ছেলের দ্বারা অহেতুক হয়রানির শিকার হচ্ছেন।

কাঁঠালিয়া সহকারি জজ আদালতে ২০১১ সালের মার্চ মাসে নিখোঁজ আলতাফ হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০) ও ছেলে শহিদুল হোসেন রিপন (৩০) প্রায় ৪ একর সম্পতির আট আনা অংশের ওয়ারিশ দাবি করে তালগাছিয়া গ্রামের আবদুস সত্তার গংদের বিবাদী করে একটি বন্টনের মোকদ্দমা দায়ের করেন। এতে ৯২জন সাধারণ মানুষকে বিবাদী করা হয়।

আলতাফকে মৃত দেখিয়ে মা-ছেলে ওয়ারিশ দাবি করে মিথ্যা বন্টনের মোকদ্দমা দায়ের করেছেন। মিথ্যা আশ্রয় নেয়ার অপরাধে মা-ছেলেকে ফৌজদারি আইনের আওতায় এনে বিচারের দাবি করেছেন ভুক্তভোগী জমির মালিকেরা।

মামলার নথি ও এলাকাবাসি সূত্রে জানা যায় , কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মৌজায় রেভেনিউ সার্ভে নং-৩২৩১ , জেল এল নং-৩৫ , সিএস খেবট নং-৬৫ এবং ৩৭৮ নং খতিয়ানের সাবেক দাগ ১৮৮১, ২০৭২, ১১৩২, ১৪১১, ১৪২৮, ১৪২৯, ১৪৩২, ১৪৪৭, দাগে ৪.০৪ একর সম্পত্তি নিয়ে ২০১১ সালের ৩ মার্চ মোকাদ্দমাটি দায়ের করেন সুফিয়া বেগম ও তাঁর ছেলে শহিদুল হোসেন রিপন। আলতাফ হোসেন দীর্ঘ দিন হাজতবাস ও নিরুদ্দেশ থাকার পরে ২০১১ সালে গ্রামের বাড়িতে ফিরে আসেন। এরপর তিনি একমাস বাড়িতে অবস্থান করেন। একদিন তাঁর ছেলে রিপন বাবা আলতাফ হোসেনকে মারধর করে বাড়িতে শিকল দিয়ে বেধে রাখে। এর পরের দিন মা ছেলে প্রচার করতে থাকেন আলতাফ হোসেন শিকল ছিড়ে রিপনের স্ত্রীর সোনা গহনা চুরি করে বাড়ি থেকে পালিয়েছে।

এলাকাবসির অভিযোগ, আলতাফ হোসেনের সম্পত্তি হাতিয়ে নিতেই মা-ছেলে তাঁকে মৃত ব্যক্তি দেখিয়ে আদালতে ভুয়া ওয়ারিশ সেজে মিথ্যা বন্টনের মামলা করে মানুষকে হয়রানি করছেন।

এ বিষয়ে মধ্য তালগাছিয়া গ্রামের নাসির হাওলাদার (৪৫) বলেন , আলতাফ দীর্ঘ দিন কারাভোগ করে বাড়িতে আসেন। একদিন বড় ছেলে রিপন তাঁকে বাড়ির সামনের ব্রীজের ওপর থেকে মারধর করে বাড়িতে এনে শিকল দিয়ে বেঁধে রাখে। পরের দিন সকালে আলতফের স্ত্রী প্রচার করতে থাকেন , আলতাফ তাঁর ছেলে বউয়ের সোনা গহনা চুরি করে শিকল ছিড়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন , তবে সে ভালো মানুষ ছিল। তাঁর মাথায় কোন সমস্যা নাই।

একই গ্রামের আবদুল মোতালেব (৬৯) বলেন , আলতাফ এক রাইতের মধ্যে কি অইয়া গেছে হেইয়াই কইতে পারিনা।

সোনারবাংলা গ্রামের আবদুল মোতালেব (৭৫) বলেন , আলতাফ বাড়িতে আসার পরে আমি তাঁকে প্রশ্ন করি তুই নাকি মারা গেছ? সে আমার কথা শুনে হাসতে থাকে। সে নিরুদ্দেশ হবার দিন সকালে তাঁর ছেলে রিপন আমার বাড়িতে এসে জানায় আব্বায় আমার স্ত্রীর সোনা গহনা নিয়ে পালিয়ে গেছে। আলতাফ হোসেনের স্ত্রী সুফিয়া বেগম বলেন , ৩০ বছর সে বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিল তা আমি জানিনা । এরপরে সে ২০১১ সালে বাড়িতে এসে ৮ দিন ছিল। সব মামলায় আমার বিবাদীরা আমার স্বামীকে মৃত দেখাইছে। তিনিটি সিভিল মামলায় পর্যন্ত তাঁকে মৃত দেখানো হয়েছে। সরকারি কেসেই যদি মৃত্যু দেখায় তবে আমি কি করবো। সে কোথায় আছে আমি তা জানিনা।

এ বিষয়ে শৌলজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপন বলেন , অমি আলতাফ হোসেনের কোন মৃত্যুর সনদ দেইনি। তবে মামলায় নিরুদ্দেশ ব্যক্তিকে মৃত দেখানো ঠিক হয়নি।

সর্বশেষ আপডেট...