মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে করোনা মহামারি নিয়ন্ত্রনে বিনামূল্যে করোনা টেষ্ট ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা, পুঁজি হারানো যুবকদের পূর্নবাসন ও বেকার ভাতা প্রদানসহ উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবীতে যুববন্দন করা হয়েছে।
উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বুধবার সদর রোডে ঘন্টা ব্যাপী যুববন্দনে বক্তব্য রাখেন, উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাও. মো. আফজাল হোসাইন, মো. আবুল কালাম মুন্সি ও মাও. মো আহসান প্রমুখ।
বিপ্লব,সাভার ঃ সাভারের আশুলিয়ায় সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. উজ্জল শেখ কে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুর্ণ, সংগঠন বিরোধী কর্মকান্ড ও দলীয় শঙ্খলা ভঙ্গের অভিযোগে আজ থেকে ঢাকা জেলা আওয়মী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।
এর আগে গত শুক্রবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে চাঁদাবাজির অভিযোগে আশুলিয়ার ভাদাইলের তালতলা এলাকার ব্যক্তিগত অফিস থেকে আশুলিয়া থানা পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রযেছেন।
দীর্ঘদিন ধরে আশুলিয়ার ভাদাইল এলাকায় রিকশাওয়ালা, ময়লা ব্যবসায়ী, ফুটপাতের দোকানদারসহ বিভিন্ন জায়গা থেকে তিনি চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ করেছেন পুলিশ।
কোন চাঁদা বাজারের স্বেচ্ছাসেবক লীগে যায়গা নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ২ জুলাই বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এরই অংশ হিসাবে দুপুরে রাণীশংকৈল সাব রেজিস্ট্রি অফিসে সচেতনতা মূলক প্রচারণায় মাস্ক ব্যবহার না করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ / ২৫ এর (খ) ধারায় ৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ২৬ শত টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী আফরিদা।
এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: করোনা আক্রান্ত মনে করে বৃদ্ধ পিতাকে তার ছেলেরা বেনাপোল রেল লাইনের পাশে ফেলে যায় বলে অভিযোগ উঠেছে। অসহায় বৃদ্ধ ব্যক্তি রেল লাইনের পাশে পড়ে আছে। এসময় সংবাদ পেয়ে বেনাপোল দিঘিরপাড় ৫ নং ওয়ার্ডের কমিশনার মোঃ রাশেদ আলী,বেনাপোল পোর্ট থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।উদ্ধারকৃত বৃদ্ধ শহিদুল ইসলাম পাবনা জেলার কৈজুড়ি গ্রামের বাহাদুর বেপারির ছেলে।
বেনাপোল পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলার রাশেদ আলী জানান, স্থানীয়রা ওই বৃদ্ধকে রেল লাইনের জঙ্গলে দেখে তাকে খবর দেয়। তারপর সে নিজে ঘটনাস্থলে এসে বৃদ্ধকে খাওয়ার ব্যবস্থা ও মাস্কের ব্যবস্থা করে পুলিশে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিয়ে সকলের প্রচ্ষ্টোয় বৃদ্ধকে রেল লাইনের পাশের জঙ্গল থেকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান আমাদের বেনাপোল প্রতিনিধিকে বলেন, বৃদ্ধের মানসিক সমস্যা রয়েছে। সে এক এক সময় এক এক রকম কথা বলছে। কোন সময় বলছে ছেলেরা ফেলে গিয়েছে। আবার বলছে আমি নিজে এসেছি।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইনচার্জ তৌহিদুর রহমান তৌহিদ জানান, ওই বৃদ্ধ ব্যক্তির মানসিক সমস্যা রয়েছে। সে করোনা রোগি কি না তা পরীক্ষা নিরীক্ষা ছাড়া বলা যাবে না। তাকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সহযোগিতায় শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ আর আহমেদ হোসাইন ,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ কুমিল্লা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নিয়াতুজ্জামান’র প্রকাশিত তথ্য অনুযায়ী বুধবার বিকাল পর্যন্ত জেলায় করোনা পজেটিভ’র চেয়ে করোনা জয়ী বেশী।
জেলায় নতুন আক্রান্ত ৬২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেন ৭৯ জন তবে বুধবারে নতুন করে পুরো জেলায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি জেলায় মোট মৃত্যু বরন করেন ১০০ জন।
ওই দিকে জেলায় মোট আক্রান্ত – ৩৫৬২ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেন ১৫৩২ জন।
নতুন আক্রান্ত ৬২ জনের মধ্যে সিটি করপোরেশন-২৩ জন, আদর্শ সদর-২,বড়ুরা-৩, মনোহরগন্জ-২, সদর দক্ষিণ-২, লাকসাম- ৩,লালমাই-১, চান্দিনা-১৩, মনোহরগন্জ-২, হোমনা-২, তিতাস-১, দাউদকান্দি-২, দেবীদ্বার- ৬, লাঙ্গলকোট-২ জন।
ওই দিকে নতুন করোনা যোদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেন-৭৯ জন। এর মধ্যে সিটি করপোরেশন- ৪৫ জন, সদর দক্ষিণ- ৪, দেবীদ্বার-১,বুড়িচং-৭,লালমাই-৪,
লাঙ্গলকোট-১৫, মনোহরগন্জ-৩ জন। জেলায় সর্বমোট নমুনা প্রেরন করা হয়- ১৯১৩৪, রিপোর্ট পাপ্তি-১৮২৩৭ টি।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: প্রায় তিন মাস পর আমদানি কার্যক্রম শুরু হয়েছিল ভারতের সাথে বেনাপোল বন্দর দিয়ে। বুধবার সকালে রপ্তানিকারকরা সবাই এক হয়ে বন্ধ করে দিয়েছে আমদানি বানিজ্য কার্যক্রম। রপ্তানিকারকদের দাবী আমদানি’র পাশাপাশি রপ্তানিও চালু হোক। শুধু ভারত থেকে আমদানি হবে আর বাংলাদেশ থেকে রপ্তানি হবে না এটা মানতে নারাজ রপ্তানিকারকরা। এজন্য আজ সকালে আমদানি’র প্রধান গেট বন্ধ করে দিয়েছে রপ্তানি কারকরা।
এ বিষয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এর যুগ্ম সম্পাদক মোঃ জামাল হোসেন আমাদের প্রতিনিধিকে জানান, তিন মাস ৮ দিন পার হয়ে গেলেও আমদানি হচ্ছে কিন্তু ভারত বাংলাদেশ থেকে কোন রপ্তানি পন্য নিচ্ছে না। এজন্য বাংলাদেশের রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে হাজার হাজার কোটি টাকা। রপ্তানিকারকদের অর্ডার বাতিল হয়ে যাচ্ছে।এ সমস্ত কারনে রপ্তানিকারকরা বার বার ভারতের প্রতিনিধিদেরকে বলার পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় রপ্তানিতারকরা আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সকাল থেকে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট কর্মচারী রানা আহম্মেদ জানান, আজ সকালে সকল রপ্তানি কারকরা এক হয়ে আমদানি’র প্রধান গেট বন্ধ করে দিয়েছে এবং সেখান থেকে এখনও আমদানি কার্যক্রম বন্ধ আছে।
হুমায়ুন কবির, প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ জুন মঙ্লবার দুপুরে ডিগ্রী কলেজে রাণীশংকৈল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক নেতা কর্মীকে অন্তত ৩টি করে গাছ লাগানোর নির্দেশনা প্রদান করেন। এ নির্দশনা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর আহবানে রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনীতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নোওরোজ সাউসার কানন, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা, সহ- সভাপতি প্রভাষক আব্দুল খালেক, পৌর স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কামালউদ্দিন শান্তু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডনসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মি প্রমুখ। সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ডিগ্রী কলেজসহ পৌর শহরের বিভিন্ন জায়গায় ২০০ বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সমগ্র উপজেলায় এই কর্মসূচির আওতায় ২০০০ বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়াও তাঁরা স্বেচ্ছাসেবক লীগের প্রত্যেকটি নেতাকর্মিকে বাড়ির আশপাশের পরিত্যক্ত জায়গায় বৃক্ষরোপণের আহব্বান জানান।
তালতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে মঙ্গলবার ২২৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনার মধ্যে রয়েছে সবজি বীজ, সাইনবোর্ড ও নগদঅর্থ।
জানা গেছে, উপজেলার ৭ ইউনিয়নের ২২৪ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে প্রতিজনকে সবজি বীজ, সবজি পুষ্টি বাগানের সাইনবোর্ড ও ১,৯৩৫ টাকা করে বিতরণ করা হয়। এ ছাড়াও এ অনুষ্ঠানে বরিশাল অ লের কৃষি উন্নয়ন প্রকল্পের সেরা ৫ প্রদর্শনী চাষীকে ৩ হাজার টাকা করে বিতরণ করেন।
এ উপলক্ষে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবী-উল-কবির জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ও উপজেলা কৃষি অফিসার মোঃ অরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার ঃ সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মালিকানাধীন এস এ হাউজিংয়ের বিরুদ্ধে ফের জমি দখলের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে আজ মঙ্গলবার (৩০ জুন) সুগন্ধা হাউজিংয়ের মো. আব্দুল মোতালেব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এর আগেও চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে জমি দখলের একাধিক অভিযোগ রয়েছে । অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুগন্ধা হাউসিং এর ক্রয়কৃত সম্পত্তিতে বাঁধ নির্মাণ করে ড্রেজার দিয়ে বালু ভরাট করে দখলের পাঁয়তারা করছে বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন।
এসময় সুগন্ধা হাউজিংয়ের লোকজন তাদেরকে বাধা দিতে গেলে চেয়ারম্যান সাইফুলের ক্যাডার বাহিনী তাদের ওপর চড়াও হয়। এই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এছারাও কিছুদিন আগে কৃষকের জমি দখলের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ,বনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদকর্মীদের উপর চড়াও হন।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, জমি দখলের লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যক্তিগত জমি ভরাট করা হলে কাজ বন্ধ করে দেওয়া হবে।
বিপ্লব,সাভার ঃ সাভারের আশুলিয়ায় এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নান নামের এক ধর্ষণকারীকে (৩৮) আটক করেছে পুলিশ।
সকালে তাকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ী এলাকা থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায় ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী গত কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নিজ বোড়ের ভাড়া বাসায় বেড়াতে আসেন। পরে সেখানে তাকে ভয়ভিতি ও জোরপূর্বক হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন ওই এলাকার আব্দুল মান্নান।
পরে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার বোনকে জানালে তার বোন ধর্ষণকারী আব্দুল মান্নানকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ আজ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অন্যদিকে আশুলিয়ার নবীনগর এলাকায় সংবাদ পত্রের গাড়ি ভাড়া করে মাছ ভর্তি ট্রাকে ডাকাতির চেষ্টা কালে তিন ডাকাতকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশিচত করেছেন আশুলিয়া থানা পুলিশ।