17 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

রাণীশংকৈলে বজ্রপাতে যুবকের মত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নে ২৫ জুন বিলে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সে ধর্মগড় রাজাদীঘি গ্রামের টংকনাথ রায়ের ছেলে শান্ত রায় (২২)।

জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে বৃষ্টির মধ্যে মাছ ধরার জন্য বাড়ির পাশে রাজাদীঘি শ্যামল বিলপাড় এলাকায় বজ্রপাতে মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যশোরের শার্শায় বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য নিয়ে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার ২৫ জানয়ারী বৃহঃবার শার্শা উপজেলা অডিটেরিয়াম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

শার্শা উপজেলা নির্বাহি অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বৈদেশিক কর্মসংস্থান যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহপরিচালক রাহিনুর ইসলাম ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র যশোরের অধ্যক্ষ মোঃ বরকত উল্লাহ।

শার্শা উপজেলা আইসিটি অফিসার আহসান হাবীবের সঞ্চালনায় বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলার অতিঃ ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ, শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভূমি কমিশনার খোরশেদ আলম চৌধুরী, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুন খাঁন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান ও নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল।এছাড়া সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ,শিক্ষক, পেশাজীবী ও কৃষিজীবি প্রতিনিধিবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল তার বক্তব্যে উল্লেখ করেন, যুব সমাজের বেকারত্ব দুরীকরণে বিদেশী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উপর সরকার সর্বাধিক গুরুত্বারোপ করেছেন। সেজন্য যুব সমাজকে অবশ্যই বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত এবং দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

সেমিনারের উত্থাপিত প্রবন্ধে উল্লেখ্য করা হয়, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করা এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাওয়াই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। তদুপরি প্রতারণা এড়াতে এবং বিদেশে সঠিক কর্মসংস্থানে নিযুক্ত হওয়ার লক্ষ্যে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষিত হয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিখে এবং এজেন্টের নাম পরিচয় ও বৈধতা যাচাই করে জেনে বুঝে প্রবাসী কল্যাণ কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক কর্মসংস্থানের জন্য বিদেশে গমন করার উপর সেমিনারে গুরুত্বারোপ করা হয়।

এছাড়া আরো উল্লেখ করা হয়, সরকার বিদেশে অবস্থানকালে প্রবাসীদের আকস্মিক মৃত্যুতে ৩ লাখ টাকা অনুদান এবং বিদেশ থেকে দেশে ফেরার পর ৬ মাসের মধ্যে কারো মৃত্যু হলে তার পরিবারকে একই পরিমাণ অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এছাড়া বিদেশ থেকে অসুস্থ অবস্থায় দেশে ফিরলে তার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে বলেও জানানো হয়। তদুপরি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর দেশের প্রতি উপজেলা থেকে গড়ে ১ হাজার মানুষকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির এক নতুন ইস্তেহার ঘোষণা করেছেন। যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।

রাণীশংকৈলে গলায় ফাঁস দিয়ে একজনের আত্মহত্যা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আরাজী চন্দনচহট (মালীবস্তি) গ্রামের এক বাড়িতে গলায় ফাঁস দিয়ে মজিবর রহমান (৪৮) নামে একজনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। গতকাল ২৪ জুন রাতে এ ঘটনাটি ঘটে।

২৫ জুন (বৃহস্পতিবার) সকাল ৭ টার দিকে পরিবারের লোকজন মজিবরের আত্মহত্যার খবর জানতে পারেন। পরে থানা পুলিশে খবর দেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত মজিবরের স্ত্রী ছয়মাস আগে সাপকেটে মারা যায়। এ কারণে মানসিক ভাবে তিনি অসুস্থ্ হয়ে পড়েন। তার একমাত্র ছেলেকে শশুড়বাড়ি থাকা বউমাকে আনতে পাঠান। ছেলে চেংমারি এলাকায় শশুড়বাড়িতে বউমাকে আনতে গেলে বাড়িতে রাতে একা থাকা মজিবর সুযোগ বুঝে শয়নঘরের সরের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরদিন সকালে দরজা ভেঙ্গে পরিবারের লোক তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ নামায়। এ ঘটনায় এলাকায় শোঁকের ছায়া নেমে আসে।

রাণীশংকৈল থানার সাব ইন্সপেক্টর আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, তিনি মানষিকভাবে অসুস্থ ছিলেন তাই এমন ঘটনা ঘটতে পারে। এবং তিনি আরো বলেন, তার পরিবারের লোকজন লাশ বিনা ময়না তদন্তের জন্য এডিএম স্যার বরাবরে আবেদন করেছেন।

ধামরাইয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাইয়ের বড় চন্দ্রাইল এলাকায় শাখা সড়কের পাশে একটি জলাশয় থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর রাতে বড় চন্দ্রাইল এলাকার একটি জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বড় চন্দ্রাইল এলাকার একটি সড়কের পাশে থাকা জলাশয়ে অজ্ঞাত ওই যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান পুলিশ । নিহত ওই যুবক ট্রাউজার পরিহিত ছিলেন। তবে তাৎক্ষণিক ভাবে মরদেহের পরিচয় জানা যায়নি।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল লস্কর জানান, মরদেহের শরীরে কোন ক্ষত চিহ্ন না থাকলেও প্রাথমিক ভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এঘটনায় মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের পাশাপাশি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

ঝালকাঠিতে অটোরিক্সা চুরির সময় স্থানীয়দের হাতে চোর চক্রের ২ সদস্য আটক

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অটোরিক্সা চুরির সময় স্থানীয়দের হাতে চোর চক্রের ২ সদস্য আটক। আটককৃত চোর ও তাদের চুরি কাজে ব্যবহারিত একটি প্রাইভেট কার পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

অটোরিক্সা মালিক সূত্রে জানাযায়,২৪/০৬/২০২০ইং তারিখ বুধবার সকালে ঝালকাঠি শহরের সাধনার মোড় থেকে অভিনব কায়দায় অটোরিক্সা চুরি করে নেয়ার সময় ধাওয়া করলে পুলিশের সহযোগীতায় ঝালকাঠি-বরিশাল মহাসড়কের শ্রীরামপুর এলাকা থেকে চোর চক্রের ২জন সদস্য আটক সহ তাদের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে।

আটককৃত বেটারী চালিত অটোরিক্সা চুরি চক্রের ২জন সদস্যরা হলো বরগুনা জেলার তালতলি এলাকার চরপাতা গ্রামের জাকির হোসেনের ছেলে জহিরুল ইসলাম(২৪) ও একই উপজেলার বেতিপাড়া গ্রামের মৃত জব্বার জোমাদ্দারের ছেলে জিয়া জোমাদ্দার(২৬)।

ইতোপূর্বে একই মালিকের অপর একটি বেটারী চালিত অটোরিক্সা গত ০৯ জুন ২০২০ তারিখ একই কৌশলে চুরি করে নেয় একটি চক্র।

এ বিষয় জেলা অটো রিক্সা চালকদের সংগঠন সূত্রে দাবি করা হয় যে, এই চক্র অনেকদিন যাবৎ ঝালকাঠি শহর থেকেই প্রায় ২৫টি বেটারী চালিত অটোরিক্সা চুরি করে। চোর চক্রটি প্রথমে অটো রিক্সায় কিছু মালামাল তুলে বিভিন্ন এলাকায় ভাড়ার কথা বলে নিয়ে যায়। সেখানে অপেক্ষমান কারটিতে চক্রের অন্য সদস্যরা অপেক্ষা করে এবং নির্দিষ্ট স্থানে অটো পৌছার পর চোর চক্রের অন্য সদস্যরা ডিবি পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অটো চালককে তাদের কারে তুলে নেয় এবং অজ্ঞান করে দূরে কোথাও রাস্তার পাশে ফেলে রেখে যায়।

চোর চক্রটির ফাঁদে পড়া ঝালকাঠির অটো চালক মোঃ জাহিদ হোসেন জানান, গত ২৭ মে ২০২০ তারিখ নবগ্রাম সড়ক থেকে তার গাড়ি ভাড়া করা হয় এবং ঝালকাঠির ব্র্যাক মোড় পূর্ব অংশে এসে অপেক্ষমান দুজন ব্যক্তি এসে ডিবি পরিচয় দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে প্রাইভেট কারে তুলে নিয়ে অজ্ঞান করে বরিশালের কাশিপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখে।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মোঃ জাহিদ হোসেন কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং তিনদিন পর সে সুস্থ্য হয়। জাহিদ হোসেন এই অটোচোর চক্র গ্রেফতারের খবর পেয়ে ঝালকাঠি থানায় আসে এবং কী ভাবে সে এদের হাতে তার অটোটি চুরি হয়েছে তার বর্ণনা করেন।

জাহিদ হোসেন কারটি সনাক্ত করেছেন তবে কারটির নম্বরপ্লেট পরিবর্তন করা হয়েছে তিনি দাবী করেন।

পুলিশের ধারনা এই চোর চক্রের ব্যবহৃত কারটি কোন চোরাই কার হতে পারে।
সংযুক্তিগুলির জাযগা

কোভিড-১৯ প্রতিরোধে মাগুরার শ্রীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধে ২০১৯-২০২০ অর্থ-বছরে এল,জি.এস,পি-৩ প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ চত্তরে এলাকার ১’শত ৫০ জন হতদরিদ্রদের মাঝে মাস্ক, বিøচিন পাউডার ও সাবানসহ বিভিন্ন ধরণের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান উপস্থিত থেকে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন । এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মালেক, শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাকিবিল্লাহ, ইউ,পি সচিব মোঃ আকিদুল ইসলাম, ইউপি সদস্য ছব্দার শেখ, রজব আলী ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু প্রমূখ ।

চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এসময় বলেন, কোভিড-১৯ একটি ছোঁয়াচে সংক্রামণ রোগ । এটি দিনদিন সারা বিশ্বে ব্যাপক বিস্তৃতি লাভ এবং মহামারি রুপ ধারণ করেছে। তাই এর হাত থেকে বাঁচতে হলে মানুষকে সচেতন হতে হবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে নিয়মিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।

রাণীশংকৈলে ভাতিজার কিলঘুষির আঘাতে চাচার মৃত্যু

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে ভাতিজার মারপিটে ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে ২৩ জুন মঙ্গলবার সকালে।

স্থানীয় সূত্রমতে, উপজেলার বলঞ্চা গ্রামের রমজান আলীর( ৪৫) বাড়ির বৃষ্টির পানি তার প্রতিবেশী চাচাত ভাই সাহাব আলীর বাড়ির রাস্তার উপর দিয়ে যাচ্ছিল।

এ নিয়ে ২৩ জুন মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে রমজান ও সাহাবের মধ্যে ঝগড়া বাঁধে। এতে রমজানের ভাই জামালউদ্দিন ভাইয়ের পক্ষ নেয়। এক পর্যায়ে সাহাব আলীর ছেলে
আলম(৩৫) জামালউদ্দিন( ৪৫) এর নাকে বেধড়ক কিল ঘুষি মারতে থাকলে জামালউদ্দিন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই সে মারা যায়।

জামালউদ্দিন হার্টের অসুখে ভূগছিলেন বলে এলাকাবাসী জানান। খবর পেয়ে রানীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
এ দিনেই মৃত জামালউদ্দিনের স্ত্রী আকতারা বানু( ২৮) বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেন। ( মামলা নং ১৮) রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের স্ত্রী এ নিয়ে একটি মামলা করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

রাণীশংকৈলে চেতনানাশক খাইয়ে চুরির ঘটনা বেড়ে চলেছে

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাও) : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলায় সম্প্রতি চেতনানাশক খাইয়ে বাড়িতে বাড়িতে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটার খবর পাওয়া গেছে। উপজেলার করনাইট কুমরগঞ্জ গ্রামের মৃত বজিরউদ্দিনের ছেলে আব্দুল করিম ঠিকাদার তার বাড়িতে এ রকম চুরির ঘটনায় গত ২২ জুন সোমবার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, গত ২১ জুন শনিবার সকাল নয় টার দিকে উপজেলার করনাইট-কুমরগঞ্জ গ্রামের আব্দুল করিম ঠিকাদারের বাড়িতে একই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী ফিরোজা বেগম বেড়াতে আসে। ফিরোজা ঐ বাড়ির রান্নাঘরে গিয়ে আব্দুল করিমের স্ত্রী ফাহিমার সঙ্গে গল্প জুড়ে দেয়।

এ সময় আব্দুল করিম নাস্তা খেতে চাইলে ফাহিমা নাস্তা নিয়ে স্বামীর ঘরে যায়। এই ফাঁকে ফিরোজা রান্নাঘরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়েদেয় বলে ধারণা করা হচ্ছে। দুপুরে সেদিনের রান্না করা ভাত তরকারি খেয়ে ঐ বাড়ির গৃহিনী ফাহিমা, বড় ছেলে লোকমান, শ্বাশুড়ি জহুরা ও গৃহকর্তা আব্দুল করিম প্রচন্ড ঘুমের কোলে ঢলে পড়েন। দিবাগত রাতে বাড়ির সবাই গভীর ঘুমন্ত থাকা অবস্থায় চোরেরা বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার টিভি ও মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়। পরদিন
২২ জুন সোমবার জ্ঞান ফিরে আব্দুল করিম বাদি হয়ে থানায় ফিরোজার নামে অভিযোগ দায়ের করেন।

রানীশংকৈল থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং যথারীতি মামলা রজু করা হয়েছে। প্রসঙ্গত, ইতোপূর্বে উপজেলার মীরডাঙ্গী গ্রামের নূরজামাল, দক্ষিণ সন্ধ্যারই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক সামসুল আলম, বন্দরের ফারুক বেকারি ও মাস্টার পাড়ার বিপ্লবের বাড়িতে একই কায়দায় চুরির ঘটনা ঘটনা ঘটে। কিন্তু
চোরেরা কেউ ধরা পড়েনি বলে ভূক্তভোগিরা জানান।

এ নিয়ে এলাকায় আতংকের সৃষ্টি হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে আরও পাঁচটি জেলা রেড জোনে, সাধারণ ছুটি ঘোষণা

সময় ডেস্ক ঃ করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে আরও পাঁচটি জেলার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ জুন) রাতে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জন প্রশাসন মন্ত্রণালয়

সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হলো- ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এছাড়া লাল অঞ্চল ঘোষিত এলাকায় অবস্থিত সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত ও অন্য এলাকায় বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও এ ছুটি প্রযোজ্য হবে।

সাধারণ ছুটি চলাকালে এসব এলাকার লোকজনের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে।

এসব ‘রেড জোনে’ ২৩ জুলাই থেকে ২১ দিন পর্যন্ত সাধারণ ছুটি থাকবে, আদেশে তাও নির্ধারণ করে দেয়া হয়েছে।

এর আগে রোববার (২১ জুন) রাতে রেড জোন ঘোষিত আরও ১০টি জেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সাধারণ ছুটি ঘোষিত জেলাগুলো হল- চট্টগ্রাম, বগুড়া, মোলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, কুমিল্লা, মুন্সীগঞ্জ ও মাদারীপুর।

রানীশংকৈলে ‘মাকে’ মারপিটের অভিযোগে ছেলে গ্রেফতার

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২২ জুন সকালে মাকে মারপিটের অভিযোগে ছেলে নাসিম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় সোমবার সকালে শিবদিঘী কাঁচা বাজার থেকে পুলিশ ছেলেকে গ্রেফতার- করতে সক্ষম হয়। থানা ও স্থানীয় সুত্রমতে উপজেলার রামপুর গ্রামে গত ১৬ জুন মা আরোশা বেগম স্বামী মৃত রফিজউদ্দীন, তার নিজ ক্ষেতে পটোল তুলতে যায়, এতে ছেলে বাধা দেয় এবং মাকে বাড়ি আসতে বলে কিন্তু মা ভয়ে বাড়িতে না গিয়ে পাশের সাবেক সমশের মেম্বাররের বাড়ির দিকে রাওনা দেয় পিছন থেকে ছেলে তার মাকে যেতে নিষেধ করে।

এরপর এক পর্যায়ে ছেলে নাসিম উত্তেজিত হয়ে তার মাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে মা গুরুত্বর জখম হয়। পরে মা এলাকাবাসীর কাছে সুষ্ঠু বিচার না পেয়ে গত ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করে। মায়ের মামলার ঘটনাকে কেন্দ্র করে ছেলে তাঁর মাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয়। শেষে আজ সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্যানেল কোট আইনের ৩২৩/৩২৫ ও ৫০৬ ধারায় ছেলেকে গ্রেফতার বিঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।

মা আরোশা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসাধীন রয়েছে। মামলার আইও এস আই দিপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ আপডেট...