18 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

আজ জামাই ষষ্ঠী,মেয়ে জামাইয়ের মঙ্গল কামনাই ব্যস্ত শাশুড়িরা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ জামাই ষষ্ঠী।হিন্দু বাঙ্গালীর কাছে এই দিনটি বিশেষ একটি দিন।মেয়ে- জামাইয়ের মঙ্গল কামনাই শাশুড়িরা এই ষষ্ঠী পূজা করে থাকে। জ্যৈষ্ঠের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শাশুড়িরা যে বিশেষ ষষ্ঠীর পুজো করেন সেটাই জামাইষষ্ঠী নামে পরিচিত। আজও বেশ কিছু বনেদি পরিবারে অতীতের রীতি মেনে হয় জামাইষষ্ঠী।

এই দিনে আম,কাঁঠাল,করমচা,সাদাভাত, শুক্তো, সাত রকমের ভাজা, শাক, মুগের ডাল, সরষে পাবদা, পোলাও, পাঁঠার ঝোল, কই মাছ, ইলিশ সরষে হরগৌরী। শশুরবাড়িতে পৌঁছলে জামাইকে দেওয়া হত ধুতি, পাঞ্জাবি। তার পরে শুরু হত জামাইষষ্ঠীর মূল অনুষ্ঠান। একটা ঝুড়িতে পান, নানা ধরনের ফল আর উপহার জামাইকে দেওয়া হত।

কিন্তু এই বছর লকডাউন অনেক কিছুই কেড়ে নিয়েছে। পয়লা বৈশাখ পালন হয়েছে নমো নমো করে। ঘরেই সারতে হয়েছে ইদের আনন্দ।জামাই ষষ্ঠী নিয়েও কৌতুহল ছিলো শাশুড়িদের মনে মনে।করোনার ছোঁবলে সরকারী লকডাউনের যাতাকলে এবার জামাই ষষ্ঠীর বাজার যে মন্দা।

এবার লকডাউনের কারনে শাশুড়িরা ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারবে না মন্দিরের সেই বট,বেল গাছটার কাছে।ঘরেই করতে হবে জামাই আদর।ঘরোয়া পরিবেশ এই পালন করতে হবে জামাই ষষ্ঠী।

এবার হয়তো হবে না মেয়ে জামাইকে নতুন পোষাক উপহার দেওয়া, হবেনা বিভিন্ন মিন্ডা মঠাই খাওয়ানো।গাছের নতুন টসটসে পাকা আমটি কেটে জামাইএর হাতে দিয়ে মনেমনে মন্ত্র বলে মঙ্গল কামনা করা।

সব কিছু উপেক্ষা করে মেয়ে জামাইদের জন্য মনে মনে উন্নতি ও মঙ্গল কামনা করবে শাশুড়িরা।

তালতলীতে জাতীয় সমাজ কল্যান পরিষদের ত্রান বিতরণ

তালতলী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলী সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার ত্রান বিতরণ করা হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল আলম উপস্থিত থেকে উপজেলা পরিষদ চত্তরে এ ত্রান বিতরণ করেন।

জানা গেছে, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়ণে উপজেলা সমাজসেবা অফিসার মো. শফিকুল আলম উপজেলার প্রতিবন্ধি, দুঃস্থ, অসহায় ও বিধবাদের মধ্য হতে ৪শত ৫৫জনের মধ্যে এ ত্রান বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান রেজবী উল কবির জোমাদ্দার, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি)মো. সেলিম মিঞা ও তালতলী প্রেসক্লাব সভাপতি মু. আ. মোতালিব উপস্থিত ছিলেন।

শ্রীপুরে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনের ব্যক্তিগত উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও শ্রীপুর সদর ২নং ওয়ার্ডে ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকনের ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার সকালে শ্রীপুর পুরাতন বাজারস্থ ইয়াংস্টার ক্লাব প্রাঙ্গণে এলাকার দু’শতাধীক কর্মহীন হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে সেমাই, চিনি, সাবান, তেলসহ বিভিন্ন ধরণের ঈদ সামগ্রী বিতরণ করেছেন ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী সুধীর অধিকারী,শ্রীপুর
উপজেলা পূজা উদযাপণ পরিষদের সাধারণ সম্পাদক মনোরঞ্জন সরকার,সাংবাদিক আশরাফ হোসেন পল্টু ও হরিন্দী গ্রামের বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর হোসেন ।

উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম
টোকন এসময় বলেন, করোনা ভাইরাসের কারণে এ এলাকার অসংখ্য খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে বিষয়টি ভেবে এবং প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে তিনি চতুর্থবারের মতো এবার তিনি হতদরিদ্র, অসহায় দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন । তিনি আরোও বলেন,যতদিন দেশে করোনা ভাইরাস প্রাদূভাব থাকবে ,ততদিন তিনি এভাবেই অসহায়দের পাশে থেকে সহযোগিতা করে যাবেন ।

ধামরাইয়ে জাহাঙ্গীর আলমের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)করোনাভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে ঢাকার ধামরাইয়ে পৌর আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, তরুণ সমাজ সেবক জাহাঙ্গীর আলমের উদ্যোগে সাংবাদিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে ধামরাই রিপোটার্স ক্লাবের সাংবাদিকদের মাঝে ঈদুল ফিতরের শুভেচ্ছা হিসেবে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।

ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ধামরাই প্রবাসী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক শারমিনা লিপা যুক্তরাষ্ট্রের সেন্ট লুইস মেসৌরী থেক এক মোবাইল কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

মোবাইল কনফারেন্সে তিনি সাংবাদিকদের কে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনারা নিরাপদ দূরত্বে থাকবেন, ব্যক্তিগত নিরাপত্তার জন্য হ্যান্ড গ্লাভস ও মাস্ক পরে সচেতন থাকবেন।

তিনি আরো বলেন, সামনে ঈদ। আমরা করোনাভাইরাস মহামারির মধ্যে ঈদ উদযাপন করতে যাচ্ছি। ঈদ আমাদের জীবনের সংস্কৃতির একটা বড় অঙ্গ। তাই যে যেখানেই থাকি না কেন, ঘরে বসে হলেও আমরা আনন্দের সাথে পরিবারের সাথে ঈদ উদযাপন করবো। এই মহামারি কাটিয়ে আমরা উন্নত ধামরাই গড়ার দিকে এগিয়ে যাবো।

রাণীশংকৈলে বেতন-ভাতার দাবিতে শিক্ষক কর্মচারীদের অবস্থান ধর্মঘট

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজের শিক্ষক, কর্মচারীরা ঈদুল ফিতরকে সামনে রেখে বেতন ভাতার দাবিতে অবস্থান ধর্মঘট করেছে।

২০ মে (বুধবার) দুপুরে কলেজ প্রশাসনিক ভবনের সামনে ৩ মাসের বকেয় বেতন ভাতার দাবি জানিয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অবস্থান ধর্মঘট করেছে শিক্ষক কর্মচারীরা।করোনা মোকাবেলায় লোকডাউনের মধ‍্যদিয়ে বেতন ভাতা ছাড়াই মানবেতর জীবন যাপন করছে বলে জানান তারা।

এসময় বক্তব‍্য রাখেন, শিক্ষক প্রতিনিধি সহকারি অধ‍্যাপক সফিকুল আলম, প্রভাষক শাহজাহান আলী , প্রভাষক তাহের হোসেন, প্রশান্ত বসাক, সুলতান, মোস্তাফিজুর, মিজানুর, আলমগীর প্রমুখ।

বক্তরা বলেন, আজকের মধ‍্যে শিক্ষক কর্মচারীদের ৩ মাসের বকেয়া বেতন ভাতা না দিলে, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে। এ সময় অবস্থান ধর্মঘট কর্মসূচিতে কলেজের প্রায় অর্ধশতাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রভাষক তাহের হোসেন বলেন, “শিক্ষকরা বছরে মাত্র দুটি উৎসব ভাতা পাবেন, এটা দিতে এত টালবাহানা মেনে নেওয়া যায় না। অপরদিকে এই করোনার ভিতরেও তারা শিক্ষক নিয়োগ নিতেই আছেন। এটা কি করে সম্ভব”?

বক্তারা বলেন, করোনা মোকাবেলায় লোকডাউনের মধ‍্যদিয়ে বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে কলেজের শিক্ষক কর্মচারীরা এবং ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ও উপাধ‍্যাক্ষ কলেজে নিয়োগ বানিজ‍্য অব‍্যাহত রেখেছে। অথচ এই সব শিক্ষকদের খোঁজখবর নিচ্ছেন না তারা।

এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, “গতকাল অনার্সের শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার জন‍্য তাদের কলেজে ডাকা হয়েছিল। তারা বোনাস ছাড়া বেতন নিবেন না। এমপিও শিক্ষকদের ঈদ বোনাসের বিষয়টি গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে হবে। আমার একার পক্ষে কিছু করার নেই। কলেজে ফান্ড না থাকায় তাদের বোনাস দিতে পারছেনা কলেজ কর্তৃপক্ষ।

অপরদিকে এ করোনা পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান বেতন বিল দিতে পারছেন না। আমরা তো তাদের জন্য ব্যবস্থা করেছি। তারা না নিলে আমরা কি করব”?

মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার দুপুরে লাঙ্গলবাঁধ বাজারে কর্মহীন,দুস্থ ও অসহায় এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাউল, ডাউল, তেল, চিনি সেমাই ও সাবানসহ বিভিন্ন ধরণের উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও মাগুরা-১ আসনের বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খানের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে উপজেলার এক হাজার লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ
করা হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, মাগুরা পৌর বিএনপির আহবায়ক খান মাহমুদ হাসান কিজিল, সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুবউদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সিনিয়র
সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, যুুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুল ইসলাম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুন্সী জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল নেতা সোহেল মুন্সীসহ প্রত্যেক ইউনিয়ন থেকে আগত বিএনপি’র সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাগুরায় ১৫ শ’ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দিয়েছে জাগরণী চক্র ফাউন্ডেশন

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা জেলায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও নিম্ন আয়ের ১৫’শ পরিবারের মধ্যে ৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেব সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন মাগুরা জোন শাখা ।

বুধবার দুপুরে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহাবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের মাঝে এ আর্থিক সহায়তা তুলে দেন।

এ সময় জাগরণী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান, মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওবাইদুল্লাহ, পারনান্দুয়ালী শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম ও মাগুরা সদর শাখা ব্যবস্থাপক পংকজ শীল প্রমুখ ।

জাগরনী চক্র ফাউন্ডেশনের মাগুরা জোনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান জানান, করোনা পরিস্থিতিতে জেলায় কর্মহীন মানুষের সহযোগিতায় কাজ করছে জাগরণী চক্র ফাউন্ডেশন।

বুধবার একযোগে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুরে ১৫’শ কর্মহীন মানুষের মাঝে ৭ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হলো। করোনায় দুস্থ মানুষের পাশে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।

দেবীদ্বার পুনরায় সৌদি প্রবাসীর উদ্যোগে ১০০শ পরিবারে ঈদ সামগ্রী

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার পৌর উত্তর পুনরায় সাবেক মেম্বার নায়েব আলী’র সভাপতিত্বে করুণা মহামারী মোকাবেলায় মঙ্গলবার সকালে পবিত্র ঈদুল ফিতর উদযাপন কল্পে ১০০শ হতদরিদ্রদের মাঝে চাউল, চিনি, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

ওই ঈদ সামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতা করেন সাবেক মেম্বার নায়েব আলীর ছেলে প্রবাসী আবু তাহের, মোঃ হুমায়ুন ও মনির।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন। পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক প্রবণসহ ওই এলাকার স্থানীয় যুবসমাজের নেতৃবৃন্দ।

বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলকে বদলী,জনমনে স্বস্তির নিঃশ্বাস

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলকে যশোর জেলায় বাঘারপাড়া থানার নাড়িকেল বাড়িয়া ক্যাম্পে বদলী করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে বহু বির্তকিত ঘটনার স্বাক্ষী এসআই নাজমুল বেনাপোল পোর্ট থানায় থাকার পর সাধারন মানুষকে ভয়ভীতি দেখিয়ে ও মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ অর্থ উপার্জন করেছে যা দূর্নীতি দমন কমিশন তদন্ত করলে তার অবৈধ সম্পদের উৎস খুঁজে পাওয়া যাবে বলে তারা জানান। বেনাপোল পোর্ট থানায় আসামীদের ধরে এনে অমানবিক নির্যাতন করতেন এসআই নাজমুল। বেনাপোল পোর্ট থানার সিসি ক্যামেরা চেক করলে যার ভিডিও পাওয়া যাবে।

উল্লেখ্য যে ভবারবেড় মসজিদের উদ্যোগে আয়োজিত কোরআন তাফসির মাহফিলের সভার জন্য দানের অর্থ উঠানোকে বিভিন্ন অজুহাত দেখিয়ে

এসআই নাজমুল বন্ধ করে দেয়। এতে মুসল্লিদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়।বেনাপোল পোর্ট থানা থেকে দেশে নাজমুলকে বদলী করাতে এলাকার অনেক সাধারণ জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন প্রশাসনের স্বাভাবিক প্রক্রিয়ায় তাকে বদলি করা হয়েছে।

ধামরাইয়ে মোটর চালক লীগের পক্ষ থেকে মোটর শ্রমিকদের ঈদ সামগ্রী বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে মোটর চালক লীগের পক্ষ থেকে মোটর শ্রমিকদের ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সারাদেশে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে কর্মহিন হয়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সেই সাথে কর্মহিন হয়েছে মোটর শ্রমিকরাও সেই সমস্ত অসহায়, হতদরিদ্র, দিন মজুুরদের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ১৯,০৫,২০২০ ইং তারিখে সকালে ধামরাই পৌরসভা পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী তুল দেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ এর পক্ষে মোটর চালক লীগের নতা কর্মীরা। খাদ্য সামগ্রী প্রতি বেগে দেয়া হয়েছে চিনিগুরা চাল, আলো, পেয়াজ, তেল, সেমাই।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলের সদস্য মোঃ বিল্লাল হোসেন,
আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মটর চালক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ধামরাই উপজেলা মটর চালক লীগের সহ-সভাপতি সেলিম,ধামরাই উপজেলা মটর চালক লীগের সহ-সভাপতি আজিজ, ধামরাই পৌরসভা মোটর চালক লীগের সভাপতি ফারুক হোসেন, ধামরাই পৌরসভা মোটর চালক লীগের সাধারন সম্পাদক আলম,ধামরাই পৌর যুবলীগের কার্যকারী সদস্য লিমন, ধামরাই কলেজ ছাত্রলীগ নেতা শুভ সহ আরো অনেকেই।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মোটর চালক লীগের নতা কর্মীরা কর্মহিন মোটর শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছে এতে করে শ্রমিকরা নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারবে। তিনি সকালের উদ্দেশ্যে আরো বলেন সরকারি আদেশ মেনে চলোন, এবং করোনা ভাইরাস মোকাবেলা ঘরে অবস্থান করুন নিজের স্বার্থে ও দেশের স্বার্থে সচেতনতায় হোক আমাদের অহংকার।

ত্রান বিতরণ সময় ধামরাই পৌর মোটর চালক লীগের সভাপতি ফারুক হোসেন বলেন,দেশে করোনা ভাইরাসের কারনে লকডাউন চলছে আর এতে করে কর্মহিন হয়েছে অনেক মানুষ। তাদের মধ্যে কিছু মানুষের পাশে আমরা দারাতে পেরে খুশি।

সর্বশেষ আপডেট...