জেলার দেবীদ্বারে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। নতুন-৫ ও পুরাতন ৩১মিলিয়ে মোট আক্রান্ত-৩৬জন। এর মধ্যে পুরো জেলার মৃতের সংখ্যা দেবীদ্বারে-৪ জনে বৃদ্ধি।
কুমিল্লা হোমনায় ৬,৮৫,০০০ টাকা মূল্যের চোরাই গরু উদ্ধার
এ আর আহমেদ হোসাইন,(কুমিল্লা জেলা)প্রতিনিধি : কুমিল্লার হোমনায় গোপন সংবাদের ভিত্তিতে হোমনা সার্কেল (এএসপি)মোঃ ফজলুল করিম ও একই উপজেলা থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়েস আকন্দ’র নেতৃত্বে থানা পুলিশ গত ০৬/০৫/২০২০ইং তারিখ বুধবার বিকালে উপজেলার ৩নং দুলালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামস্থ আসামী মোতালেব হোসেন চৌধুরী(৩৫),পিতা- মৃতঃ করম আলী চৌধুরী’র গোয়াল ঘর থেকে ০৭টি চোরাই গরু উদ্ধার করা হয়।

ওই উদ্ধারকৃত চোরাই গরুর আনুমানিক মূল্য ৬,৮৫,০০০/-টাকা। আসামী মোতালেব হোসেন চৌধুরী (জুলু মিয়া)’র স্ত্রী লিপি আক্তার(৩০) জানায় উদ্ধারকৃত গরুসমূহ হোমনা এলাকার চিহ্নিত গরু চোর কামাল মিয়া(৪২) পিতা-মৃতঃ আনোয়ার আলী, গ্রামঃ লটিয়া এবং তাহার সহযোগীদের নিকট হইতে প্রায় অর্ধেক দামে বিভিন্ন সময়ে ক্রয় করিয়া অধিক দামে বিক্রয়ের জন্য নিজের গোয়ালঘরে রাখিয়াছে।
চোরাই গরু উদ্ধারের পর এলাকার গরুর মালিকগন তাহাদের নিজ নিজ গরু সনাক্ত করিয়াছে।
ওই বিষয়ে হোমনা থানায় মামলা দায়ের করা হয়, মামলা নং-০৪, তাং-০৭/০৫/২০২০ইং, ধারা-৩৭৯/৩৮০/৪১১/৪১৩/৪১৪ পেনাল কোড রুজু করা হইয়াছে। মামলাটি এসআই সুনীল চন্দ্র সূত্রধর তদন্ত করিতেছেন।
প্রধান আসামী মোতালেব হোসেন চৌধুরী জুলু মিয়ার সহযোগী তার স্ত্রী লিপি আক্তার কে আটক করা হয়। পলাতক অন্যান্যদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে পুলিশি সূত্রে জানা যায়।
দেশ রক্ষার জন্য প্রানের মায়া ছেরে সংক্রমন প্রতিরোধে যুদ্ধ ময়দানে নিজেকে বিলিয়ে লিফলেট হাতে দোকানে দোকানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ সারাবিশ্ব যখন করোনা ভাইরাসের আক্রমনের শিকার ঠিক তখনই সংক্রমন প্রতিরোধে যুদ্ধ ময়দানের (অঘোষিত যুদ্ধ) লড়াকু সৈনিকদের মত মাঠ পর্যায়ে প্রথম সারিতে থাকা প্রতিটি দেশের পুলিশ বাহিনী নিজ দেশ রক্ষার জন্য প্রানের মায়া ছেরে দেশ রক্ষার কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছেন।
বিশ্বে করোনা ভাইরাসের আক্রমনের সংক্রমন প্রতিরোধে অঘোষিত যুদ্ধে প্রথম সারিতে বিশ্বের প্রতিটি দেশের পুলিশ বাহিনী যতটা ভূমিকা পালন করছে ঠিক তেমনি আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী বিগত দিনে বিশ্বে ঘটে যাওয়া যুদ্ধের ময়দানে থাকা সম্মোক যোদ্ধা হিসেবে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধে কাজ করছে বাংলাদেশ পুলিশ বাহিনী।
দেশে করোনা ভাইরাস আক্রমনের শুরু থেকেই বাংলাদেশ পুলিশ বাহিনী এর সংক্রামন প্রতিরোধে নিজ জীবন বাজি রেখে মাঠ পর্যায় কাজ করে যাচ্ছে, যা এখন পর্যন্ত চলমান রয়েছে।
আর তারই ধারাবাহিকতায় সরকার যখন দেশের জনগনকে বাঁচাতে ব্যবসায়ীদের দোকান খোলার সিধান্ত নিলেও এসকল ব্যবসা প্রতিষ্ঠানে ক্রয়-বিক্রয়ের সময় সামাজিক দুরুত্ব নিশ্চিত করন সহ সরকারি আইন মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ বাহিনী কতৃক যে সকল নির্দেশনা রয়েছে সেই সকল নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে ঝালকাঠি জেলা পুলিশ।
এউপলক্ষে০৭/০৫/২০২০ইং তারিখ বৃহস্পতিবার ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নিজ হাতে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিপলেট বিতরন করেন।
একই সাথে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন স্থানে সামাজিক দূরুত্ব বজায় রাখার মাধ্যমে ব্যবসায়ী ও জনসাধারনের মাঝে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন মাক্স উৎপাদন ও ব্যবহার সম্পর্কে বলেন, আঠারো শতকে প্রথম সার্জিক্যাল মাস্কের চল শুরু হয়। বিশ্বের বহু দেশেই সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। এছাড়াও সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।
করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে সার্জারি কাল মাস্ক সাহায্য করে।
তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়।
তাই আপনার দোকানের সামনে কোন ব্যক্তি মাক্স বিহীন আসলে তার কাছে কিছু বিক্রি করবেন না বলে আহবান জানান পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
মাগুরার সিএইচসিপি সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালী মধ্যপাড়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সোহেল রানার বিরুদ্ধে কর্মফাঁকিসহ সেবা প্রদানে অনিয়ম, হয়রানি ও দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ আছে, ওই কমিউনিটি ক্লিনিকে রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা থাকলেও টাকা ছাড়া সেবা মেলে না। ক্লিনিকটি যথাসময়ে খোলা থাকে না এবং রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়।এর ফলে ওই কমিউিনিটি ক্লিনিকে চিকিৎসা সেবা নিতে আসা সর্বস্তরের ব্যাক্তিবর্গকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ক্লিনিকের বিভিন্ন অনিয়মের বিষয়ে মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা জানান,করোনা সংক্রমণের সময় সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং নিয়মিত সময়ে ক্লিনিকটি সকাল ৯টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকার কথা।কিন্তু সরেজমিনে গিয়ে জানা যায়, ক্লিনিকটির কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) সোহেল রানা সকাল ১০টার আগে ক্লিনিকে আসেন না।আসার পর ২-১ ঘণ্টার ভিতর তার চেম্বার বন্ধ করে ক্লিনিকটির প্রধান দরজা খোলা রেখে বের হয়ে যান। পরে একজন মহিলা (ক্লিনার) প্রধান দরজায় তালা মেরে দিয়ে চলে যায়।
এলাকাবাসী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় রোগীদের দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকগুলি সৃষ্টি করেছেন। কিন্তু ওই ক্লিনিকে কর্মরত সিএইচসিপি’র দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারনে সে সুফল থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগণ। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, ক্লিনিকে আগত রোগীদের কাছ থেকে সরকারি ঔষধের বিনিময়ে অর্থ আদায়সহ ব্যাপক অনিয়মের অভিযোগ আছে সোহেল রানার উপর।
স্থানীয় আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি জানান,সোহেল রানার কার্যক্রম ভালো না।তার নামে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় আর এক ব্যাক্তি জানান,তাকে ক্লিনিকে গেলে পাওয়া যায় না।ফোন করে আনতে হয়। সাহেব নামে এক ব্যাক্তি জানান,তার কাছে ঔষধ চাইলে বলে এখন নাই।
এবিষয়ে তার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সকল বিষয় অস্বীকার করেন।
শার্শার ডিহি ইউনিয়নে ৭শ ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন— যুবলীগ নেতা রাসেল মোস্তফা
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল মোস্তফা অসহায় কর্মহীন ৭শ ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় ডিহি ইউনিয়নের মেসার্স রাসেল ট্রেডাস থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শার্শার বারবার নির্বাচিত সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর নির্দেশনায় ডিহি ইউনিয়নে ৭শ ৮০ জন অসহায়-দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে ৭ কেজি মিনিকেট চাউল,২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, ১কেজি ছোলা, ১ কেজি মুড়ি ও একটি করে মাক্স পরিয়ে দেওয়া হয়।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, যুগ্মসাধারণ সম্পাদক খোরশেদ মিলন, সাংগঠনিক সম্পাদক আলামিন রুবেল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
মাগুরার শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা-১ এর সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলার ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ১১১ জন ভিক্ষুক, ৪০২ টি শিশুকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং আগুন-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ও বজ্রপাতে নিহত পরিবারের মাঝে অনুদান তুলে দেন।
উপজেলা সমাজসেবা অফিস ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রতিজন ভিক্ষুককে ১০ কেজি চাল, ৫০০ গ্রাম খেজুর, আলু ১ কেজি, মশুরী ডাল ১ কেজি, তেল ১ লিটার, লবণ ১ প্যাকেট ও নগদ ৫০০ টাকা ও প্রতি শিশুকে ১ কেজি ওজনের ১টি মুরগী ও ৮টি ডিম বিতরণ করা হয় । এছাড়াও শিলাবৃষ্টিতে ও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৫ জনকে ১ বান্ডিল টিন ও নগদ ৩০০০ হাজার টাকা এবং সম্প্রতি বজ্রপাতে নিহত কোদলা গ্রামের এক কৃষক পরিবারকে নগদ ২৫ হাজার টাকা প্রদান করা হয় ।
এ বিতরণ অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মুসাফির নজরুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, দ্বারিয়াপুর চেয়ারম্যান জাকির হোসেন কানন,আমলসার চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেন, করোনার এ মহামারীর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দূর্যোগে কোন মানুষই না খেয়ে থাকবে না।
সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ শ্রীপুরের এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।
নলছিটিতে খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য বরখাস্ত
সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটি উপজেলায় খাদ্যবান্ধর কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগে ইউপি সদস্য রেজাউল করিম খান সোহাগকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন স্থানীয়সরকার মন্ত্রণালয় থেকে আজ বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে পৌছায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বরখাস্তকৃত রেজাউল করিম সোহাগ নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল নিয়ে কারসাজির অভিযোগ উঠে ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে গত ১৫/০৪/২০২০ইং তারিখ দুপুরে ভ্রাম্যমাণ আদালত ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্য সোহাগকে আটক করে ।
পরে ইউপি সদস্য সোহাগকে এক মাসের সাজা প্রদান করে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে।
দূষনমুক্ত রাজশাহী সেজেছে ফুলে ফুলে
সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধি ঃ মহামারি করোনা সংক্রমণ রোধে এখন চলছে লকডাউন অবস্থা। মানুষজন খুব জরুরি কাজ ছাড়া রাস্তায় নামছেন না ।
করোনার আতঙ্কে নাগরিকরা প্রায় ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। এই বিশেষ পরিস্থিতিতে মানুষ না হয় ঘরবন্দি রয়েছে, তবে প্রকৃতিতো মুক্ত ও উদার। তাইতো লকডাউন রাজশাহী সেজেছে নানা রঙ ও রূপে। করোনার মধ্যেই দূষণহীন রাজশাহী নগরীর আনাচে-কানাচে উঁকি মারছে গ্রীষ্মের নানা রঙের ফুল। রাসিক এর রাস্তায় ফুল গুলো দেখে যে কারও মন ভরে যাবে সন্দেহ নেয়।যতদুর চোখ যায় বিভিন্ন প্রজাতির ফুল।
রাজশাহীর সৌন্দর্য বর্ধনে রাস্তা গুলোতে লাগানো হয়েছে নানা ধরনের ফুল গাছ। বিভিন্ন ধরনের ফুল ধরে এসব গাছে। মানুষ মুগ্ধ হয়ে উপভোগ করে ফুলের সৌন্দর্য।
রাজশাহীর সিএনবি,পার্কের গেট,রেলগেট,বরনালী,ভদ্রা,ফায়ার সার্ভস মোড় ঘুরে দেখা গেছে প্রতিটি জায়গাতেই ফুলের সমারোহ। গাছে গাছে থোকা থোকা ফুলে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে।
সিএনবি দশতলা ভবনথেকে ভেড়িপাড়া মোড় রোডে তো লেগেছে আগুন। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক সূর্যমুখি গাছ।
প্রতিটি গাছের মাথায় যেন হলুদ রঙ ঢেলে দিয়েছে প্রকৃতি।মনে হবে আপনি ফুলের স্বর্গে চলে এসেছেন।
রাজশাহী নগরীর সড়কের পাশের গাছগুলোতে শোভা পাচ্ছে নীল কৃষ্ণচূড়া, রাধাকৃষ্ণ, লাল কৃষ্ণচূড়া, কাঠ গোলাপ। গোলাপী, বেগুনি, লাল, নীলসহ নানা রঙের ফুলে ফুলে এক অনন্য সৌন্দর্য ছড়িয়েছে নগরীজুড়ে।
এমন সৌন্দর্য আগে কোন দিন দেখেনি রাজশাহী বাসি।এমনিতেই দুষনমুক্ত পরিবেশ এ রাজশাহীর নাম সবার উপরে।এবার আরও একধাপ এগিয়ে গেলো ফুলের সৌধর্য্যর জন্য।
এ বিষয়ে জানতে চাইলে রাসিক মেয়র এ এইস এম খায়রুজ্জামান বলেন ফুলকে ভালোবাসেনা এমন মানুষ পাওয়া দাই।ফুলের গন্ধ সবার মনকে বিকোসিত করে।রাস্তায় ফুল গুলো সবার মনকে ভরিয়ে দিবে।ফুলের এই সৌন্দর্য দেখে সবার মনে তৃপ্তি লাভ হবে।
মে মাসে নতুন করে এক কোটি ২৫ লক্ষ পরিবারকে খাদ্য সহয়তা দেওয়া হবে-ত্রাণ প্রতিমন্ত্রী (ভিডিও)
বিপ্লব,সাভার ঃ করোনা ভাইরাসের কারণে মে মাসে নতুন করে এক কোটি ২৫ লক্ষ পরিবারকে খাদ্য সহয়তা দেওয়া হবে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বুধবার বিকেলে সাভারের ঐহিত্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় ও রাজাশনের ধরেন্ডা সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে পঞ্চাশ লক্ষ পরিবারকে বিশ কেজি করে চাল দেওয়া হবে এবং সেউ সাথে পঞ্চাশ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী নগদ আড়াই হাজার টাকা করে মোট ১২’শ পঞ্চাশ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। যতদিন দেশে করোনা ভাইরাস থাকবে ততদিন দেশের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ দেওয়া হবে বলে উল্লেখ্য করে
তিনি আরও বলেন যারা দেশে ত্রাণ বিতরণে অনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে এবং নতুন করে কেউ ত্রাণ বিতরণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন জুলাই মাসের মধ্যে করোনা দেশে কমতে পারে বলেও বলেন তিনি।
ত্রাণ বিতরণে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক,কাউন্সিলর সেলিম মিয়া,সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ উপস্থিত ছিলেন।
তালতলীতে মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামীর আত্মসমর্পন পুলিশ বলছে গ্রেফতার
তালতলী (বরগুনা)প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে মেয়ের সামনে মাকে গণধর্ষন করায় ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় ১নম্বর আসামী এমাদুল (৩৫) বুধবার সকালে তালতলী থানায় এসে আত্মসমর্পন করে। পুলিশ দুপুরেই এমাদুলকে আদালতে সোপর্দ করে।

































