রাজশাহীর সৌন্দর্য বর্ধনে রাস্তা গুলোতে লাগানো হয়েছে নানা ধরনের ফুল গাছ। বিভিন্ন ধরনের ফুল ধরে এসব গাছে। মানুষ মুগ্ধ হয়ে উপভোগ করে ফুলের সৌন্দর্য।
সিএনবি দশতলা ভবনথেকে ভেড়িপাড়া মোড় রোডে তো লেগেছে আগুন। সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে অনেক সূর্যমুখি গাছ।
এমন সৌন্দর্য আগে কোন দিন দেখেনি রাজশাহী বাসি।এমনিতেই দুষনমুক্ত পরিবেশ এ রাজশাহীর নাম সবার উপরে।এবার আরও একধাপ এগিয়ে গেলো ফুলের সৌধর্য্যর জন্য।
মে মাসে নতুন করে এক কোটি ২৫ লক্ষ পরিবারকে খাদ্য সহয়তা দেওয়া হবে-ত্রাণ প্রতিমন্ত্রী (ভিডিও)
বিপ্লব,সাভার ঃ করোনা ভাইরাসের কারণে মে মাসে নতুন করে এক কোটি ২৫ লক্ষ পরিবারকে খাদ্য সহয়তা দেওয়া হবে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

বুধবার বিকেলে সাভারের ঐহিত্যবাহী অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় ও রাজাশনের ধরেন্ডা সেন্ট যোসেফ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষথেকে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে পঞ্চাশ লক্ষ পরিবারকে বিশ কেজি করে চাল দেওয়া হবে এবং সেউ সাথে পঞ্চাশ লক্ষ পরিবারকে প্রধানমন্ত্রী নগদ আড়াই হাজার টাকা করে মোট ১২’শ পঞ্চাশ কোটি টাকা ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। যতদিন দেশে করোনা ভাইরাস থাকবে ততদিন দেশের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ দেওয়া হবে বলে উল্লেখ্য করে
তিনি আরও বলেন যারা দেশে ত্রাণ বিতরণে অনিয়ম করেছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে এবং নতুন করে কেউ ত্রাণ বিতরণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি আরও বলেন জুলাই মাসের মধ্যে করোনা দেশে কমতে পারে বলেও বলেন তিনি।
ত্রাণ বিতরণে এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একরামুল হক,কাউন্সিলর সেলিম মিয়া,সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ উপস্থিত ছিলেন।
তালতলীতে মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং আসামীর আত্মসমর্পন পুলিশ বলছে গ্রেফতার
তালতলী (বরগুনা)প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে মেয়ের সামনে মাকে গণধর্ষন করায় ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় ১নম্বর আসামী এমাদুল (৩৫) বুধবার সকালে তালতলী থানায় এসে আত্মসমর্পন করে। পুলিশ দুপুরেই এমাদুলকে আদালতে সোপর্দ করে।

মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ ঘটনার ৮দিনের মাথায় গণমাধ্যমের সংবাদে ঘটনাটি ভাইরাল হওয়ায় পুলিশ ওই নারীকে খবর দিয়ে এনে ১৮ঘন্টা থানায় আটকে রেখে ৩০ এপ্রিল ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা নেন।
গণধর্ষন ঘটনাটি ধর্ষন চেষ্টার মামলা হওয়ায় গণধর্ষনের খবরসহ ওই নারীর বক্তব্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে মামলার প্রধান আসামী মটরসাইকেল চালক জহিরুল আকনকে পটুয়াখালী র্যাব ৮ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। মঙ্গলবার অপর আসামী নজরুলের আত্মসমর্পনের খবর পেয়ে পুলিশ সকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
এ পর্যন্ত গণধর্ষনের সাথে জড়িত ৫জনের ২জন গ্রেফতার ও ১জন আত্মসমর্পন করেছে। বুধবার বাকী আসামীদের আত্মসমর্পনের কথা থাকলেও থানা পুলিশের কৃতিত্ব অর্জনের জন্য এমাদুল একাই আত্মসমর্পন করেন। বাকীরাও আত্মসমর্পন করবে বলে সুত্রটি জানান।
মামলার ১নম্বর আসামী এমাদুলের স্ত্রী জানান, তার স্বামী এ মামলায় আসামী হওয়ায় নিজের ভুল বুজতে পেরে বুধবার সকালে থানায় এসে আত্মসমর্পন করেন। অপর ২ আসামী সোহাগ ও সাইদুলেরও থানায় আত্মসমর্পন করার কথা রয়েছে।
এদিকে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (আমতলী তালতলী সার্কেল) মো. মহরম আলী ওই ভুক্তভোগী নারীকে নিয়ে মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
ওসি মো. কামরুজ্জামান জানিয়েছে, ধর্ষন চেষ্টার মামলার ১নম্বর আসামী এমাদুলকে নিদ্রা এলাকা থেকে বুধবার ভোর রাত ৩টার দিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
দেবীদ্বার উপজেলা ছাত্রদলের উদ্যোগে বাগুর ১০০শ অসহায়দের মাঝে ত্রান
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় মানুষ যখন অসহায়ত্ব তখনই পাশে দাড়াচ্ছে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ দেশের বিত্তবান মানব প্রেমিক সুশীল সমাজের সুধীমহল।

কুমিল্লা দেবীদ্বার উপজেলার ১৫ নং বরকামতা ইউনিয়ন বাগুর এলাকার ১০০শ অসহায় পরিবারের মাঝে বুধবার সকালে পবিত্র রমজান ও করোনা মোকাবেলায় চাউল, ডাল,লবন ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ওই ত্রান বিতরণ সামগ্রীর বিষয়টি নিশ্চিত করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম সাইফুল।তিনি বলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মুকবল হোসেন জয় তার নিজস্ব অর্থায়নে ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ রতন, জাহিদ, ফায়িম, সিয়াম, মহসীন কে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাতে ও বুধবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজেরা অসহায়দের বাড়িতে গিয়ে ওই ত্রান সামগ্রী বিতরণ করেন।

এছাড়াও ছাত্রদলের ত্রান বিতরনের পূর্বে করোনার প্রথম পর্যায়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী ।
মহামারী করোনা মোকাবেলায় পুরো উপজেলার ২ হাজার অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র ডাক্তার ও নার্সদের মাঝে পিপিই বিতরন করেছিলেন।
মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা)প্রতিনিধি ঃবরগুনার তালতলীতে মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ মামলার অন্যতম আসামী নজরুল গাজী (৩০) মঙ্গলবার আত্মসমর্পনের খবর পেয়ে পুলিশ সকিনা এলাকা থেকে আটক করে থানায় নিয়ে আসে।
এর আগে শনিবার (২ মে) বিকেলে এ মামলার প্রধান আসামী মটরসাইকেল চালক জহিরুল আকনকে (২৮) বরগুনার দক্ষিণ বালিয়াতলি এলাকা থেকে পটুয়াখালী র্যাব- ৮এর সদস্যরা আটক করে থানায় সোপর্দ করে। এ মামলার বাকী ৩ আসামী এমাদুল, সোহাগ ও সাইদুল ইসলামকে মঙ্গলবার সন্ধ্যার পরে থানায় আত্মসমর্পন করার কথা শোনা যাচ্ছে।
জানাগেছে, ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ১সন্তানের জননী পাথরঘাটা খেয়া পাড় হয়ে তালতলীর তেতুলবাড়ীয়ায় ওঠে নিশানবাড়ীয়া যাওয়ার জন্য জহিরুল আকনের মটরসাইকেলে চরে। মটরসাইকেল চালক জহিরুল আকন ওই নারীকে নিশানবাড়ীয়া না নিয়ে পুলিশ ও সাংবাদিকদের ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতের ঝাউ বনের গহিন জঙ্গলে নিয়ে তার অন্য চার সহযোগীকে খবর দেয়। জহিরুলের সহযোগীরা আসলে ৭ বছরের কন্যা সন্তানকে গাছের সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে মাকে গণধর্ষণ করে। পরে বিকেল ৪টার দিকে ওই নারী অপ্সান হয়ে পরলে ধর্ষকরা পালিয়ে যায়।
এঘটনায় থানায় মামলা না হলে বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়। পরে ওই নারীকে ৩০ এপ্রিল খবর দিয়ে এনে ধর্ষন চেষ্টার মামলা নেয় পুলিশ। মামলার পরে গণধর্ষনের খবরসহ ওই নারীর বক্তব্য প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচার হলে মামলার প্রধান আসামী মটরসাইকেল চালক জহিরুল আকনকে আটক করে র্যাব। ওই এলাকার একাধিক সুত্রে জানা যায় বাকী ৩ আসামীরা মঙ্গলবার সন্ধার পরের যে কোন সময় থানায় আত্মসমর্পন করার কথা রয়েছে। তারিখঃ ০৫.০৫.২০২০ইং
জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাঁধ বাজারের শতাধিক দোকানঘর ভাঙচুর,লুটপাট
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজলোর লাঙ্গলবাঁধ বাজারে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এর নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে শ্রীপুর উপজেলার ১নং গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার বাজার কমিটির অফিস কক্ষসহ বাজারের অর্ধশত দোকানঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঙ্গলবাঁধ বাজারে মাগুরার ও ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ মোতায়নে করা হয়েছে।
বাজারের ব্যবসায়ী ও ছাবিনগর গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক বিশ্বাস জানান, জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় শৈলকুপার উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের সমর্থক নতুনভূক্ত মালিথিয়া গ্রামের সুজন সরকারের সাথে একই গ্রামের গ্রামের শহীদের লাঙ্গলবাঁধ বাজারে সংঘর্ষ বাধে।
এঘটনায় শ্রীপুর উপজলোর ১নং গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যার সমর্থক রুবেল ও জিনারুল শহীদের পক্ষ নিয়ে সুজনকে লাঞ্চিত করে।
এরই সূত্রধরে গতকাল মঙ্গলবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে উক্ত ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৪ থেকে ৫ শত লোক জোটবদ্ধ হয়ে রামদা ,ছ্যানদা,লাঠি-সোটা ও ঢাল,সড়কি নিয়ে লাঙ্গলবাঁধ বাজারে হামলা চালায় ।
হামলাকালে প্রতিপক্ষরা গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার ব্যবহৃত বাজার কমিটির অফিস ঘরসহ বাজারের অর্ধশত দোকানঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সেই সাথে তার (আবদুর রাজ্জাক) দোকান থেকে ১ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা ।
বিষয়টিকে কেন্দ্র করে শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান ও শ্রীপুরের গয়েশপুরের উভয় চেয়ারম্যান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেনে।
ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন, হালিম চেয়ারম্যানের লোকজন সোমবার সন্ধ্যায় তার ইউনিয়নের নতুনভূক্ত মালিথিয়া গ্রামের সুজন সরকারের বাড়িতে হামলা করে। পরে মঙ্গলবার সকালে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদে তার এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে এ হামলা চালিয়ে থাকতে পারে।
তবে গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল হালিম মোল্যা বলেন, করোনা ভাইরাসের কারণে মাগুরা-১ আসনের এমপি সাহেব ও প্রশাসনের নির্দেশে লাঙ্গলবাঁধ বাজারে তার ইউনিয়নের লোকজন চেকপোষ্ট বসানোর জন্য বাজারের পাশেই গড়াই নদীর ঘাটে লোক পারাপার বন্ধ করতে গেলে মতিয়ার চেয়ারম্যানের লোকজন বাধা দেয়।
এ নিয়ে বিরোধের কারণে গতকাল মঙ্গলবার মতিয়ার চেয়ারম্যানের কয়েক শ’ লোক একজোট হয়ে বাজারে আমার অফিসসহ প্রায় অর্ধশত দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে।এতে প্রায় ১৫-২০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনায় বাজারে কিছু ভাংচুর হয়েছে তবে পরিস্থিতি স্থিতিশীল রাখতে লাঙ্গলবাঁধ বাজারে শ্রীপুর ও শৈলকুপা উভয় থানার পুলিশ দায়িত্ব।
শৈলকূপা থানার ওসি বজলুর রহমান বলেন, পুনরায় যাতে কোন ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।
দেবীদ্বারে উপজেলা প্রশাসন কতৃর্ক করোনা নমুনা কালেকশন বুথ শুরু
এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সন্দেহজনক করোনা রোগীর নমুনা কালেকশন বুথ মঙ্গলবার সকালে উদ্ভোধন করা হয়।
দেবীদ্বারের নির্বাচিত (এমপি) রাজী মোহাম্মদ ফখরুল’র পরামর্শে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান ওই করোনা নমুনা কালেকশন বুথ নির্মাণ করেন।
সন্দেহজনক করোনা রোগীর নমুনা সংগ্রহ করতে উপজেলা প্রশসাসনের সৌজন্যে ওই বুথ চালু করা হয়। চালুকৃত ওই বুথ থেকে ০৭টি নমুনাসহ উপজেলার নতুন করে মঙ্গলবার দুপুর পর্যন্ত ২১ টি সংগৃহীত নমুনা পাঠানো হয়।
ওই দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহাম্মদ কবীর জানান ০-৫-০৫-২০২০ইং তারিখ পর্যন্ত সর্বমোট নমুনা পাঠানো ১৪৮ জনের মধ্যে ১০৫টি রিপোর্ট থেকে ৮৫ জনের নেগেটিভ বাকী ২০ জনের পজিটিভ এদের মধ্যে মৃত ৩ জন, জীবিত ১৭ জন, পজিটিভ ১ জন দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন আছে, বাকী পজিটিভ ১৬ জন নিজেদের বাড়িতে হোম আইসোলেশনে আছেন।
ওই দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সাহিদা আক্তার নিরলস পরিশ্রমী হয়ে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে উপজেলার জনসমাগম পয়েন্টগুলি লগডাউনসহ সচেতনতার পরামর্শ রেখে কাজ করে যাচ্ছেন এছাড়া প্রশাসনের সাথে সহযোগিতায় কাজ করছেন উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
ওই দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় ফেইসবুক আইডি থেকে মোঙ্গলবার দুপুর পর্যন্ত প্রকাশিত তথ্য পুরো জেলায় নতুন করে ৫ জন পজেটিভ পাওয়া যায় ওদের মধ্যে চান্দিনা উপজেলা-২ জন, বরুড়া-২ ও মুরাদনগরে-০১জন। নতুন ও পুরাতন মিলিয়ে মোট পজিটিভ জেলায় ৯৮জন,মৃত্যু বরন করেছেন মোট-০৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন-২৬জন।
ধামরাইয়ে ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী নিহত
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামারাইয়ে পুর্ব শত্রুতার জেরে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছে ইমন হোসেন (১৭) নামে এক এসএসসির ফলপ্রত্যাশী।
মঙ্গলবার দুপুরে সাভারের এনাম মেডিকেলে সে মারা যায়। এর আগে সকাল ৯টার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মধ্যকেলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের মধ্যকেলিয়া গ্রামে ঘটা মিয়ার ছেলে। সে জয়পুরা অ্যাসেড স্কুল থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিয়ে ফল প্রকাশের অপেক্ষমান ছিল।
অপরদিকে অভিযুক্ত চাচাত ভাইয়ের নাম সাত্তার (৩২) একই গ্রামের হুমায়ূনের ছেলে।
পুলিশ জানায়, পুর্ব শত্রুতার জেরে সকালের দিকে তর্কে জড়িয়ে পড়ে ইমন ও সাত্তার। এসময় নেশাগ্রস্ত অবস্থায় ইমনকে ছুরিকাঘাত করে অভিযুক্ত সাত্তার। পরে আহতাবস্থায় এলাকাবাসী তাকে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে। পুর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শার্শায় দুই চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় নতুন করে আরো দুই জন স্বাস্থ্যকর্মীর করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্যে ৬ জনই শার্শা স্বাস্থ্য বিভাগের কর্মী।
এতে করে উপজেলা স্বাস্থ্য বিভাগসহ শার্শা-বেনাপোলে চরম আতঙ্ক বিরাজ করছে। নতুন আক্রান্ত দুই জন চিকিৎসক বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে আগত পাসপোর্টযাত্রীদের করোনা প্রতিরোধে প্রথম থেকে কাজ করে আসছিলেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী জানান, গত ২৪ ঘন্টায় ল্যাব থেকে পাওয়া রিপোর্টে হাসপাতালের দুই জন চিকিৎসক নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
সাভারের আশুলিয়ায় দোকানীদের পিন্টু মোল্ল্যা নামের এক যুবকের হুমকি (ভিডিও)
সাভার প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়ায় নিজের ইজারাদার বাজারে অন্য বাজারের দোকান আনার জন্য দোকানীদের হুমকি দিয়েছেন পিন্টু মোল্ল্যা নামের এক যুবক।
































