নিজস্ব প্রতিবেদন : ঢাকার সাভারে পেশাগত দায়িত্ব পালনের সময় জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক ওমর ফারুকের উপর সন্ত্রাসী হামলা ও মারধরের ঘটনায় তিন দিন অতিবাহিত হওয়ার পরও মামলা নেয়নি পুলিশ। এর আগে গত ১৮ এপ্রিল হামলা ও মারধরের বিষয়টি উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই সাংবাদিক।ভুক্তভোগী সাংবাদিক ওমর ফারুক বলেন, গত শনিবার (১৮ এপ্রিল) সকালে সাভার পৌর এলাকার টিয়াবাড়ি মহল্লায় করোনা পরিস্থিতির মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে লোকসমাগম ঘটিয়ে বিরোধপূর্ণ জমিতে কাজ করার একটি সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের উপস্থিতিতে উভয় পক্ষের সাথে কথা বলে তথ্য সংগ্রহ এবং স্থির চিত্র ধারণ করেন।
একপর্যায়ে সকলের উপস্থিতিতে আজাহারুল ইসলাম পিচ্চি নামে একজন চিহ্নিত সন্ত্রাসী সাংবাদিক ওমর ফারুকের ওপর হামলা চালিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে তার মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। পরে তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের সহযোগীতায় সেখান থেকে উদ্ধার হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কিন্তু লিখিত অভিযোগ দায়েরের পর তিন দিন অতিবাহিত হলেও এঘটনায় পুলিশ এখন পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহন করেনি। তাই তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দায়িত্ব পালনের সময় পুলিশের উপস্থিতিতে হামলার শিকার হলেও কেন পুলিশ তার মামলাটি গ্রহন করছেনা সেটি বোধগম্য নয়।
এঘটনায় তিনি পুলিশে উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করে তার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত হামলাকারীর গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
লিখিত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে কেন মামলাটি নথিভুক্ত হচ্ছেনা সে বিষয়ে জানতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আশরাফ হোসেন পল্টু,শ্রীপুর,মাগুরা প্রতিনিধি : মঙ্গলবার সকলে আলহাজ্ব আলতাব হোসেন মহিলা কলেজের শিক্ষক,কর্মচারিদের নিজস্ব অর্থায়নে কলেজের দুস্থ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় পর্যায়ে ভ্যান চালক ও ক্ষুদ্র চা দোকানিসহ ১,শ ২০ জনের মধ্যে খাদ্য সমগ্রী বিতরণ কর হয়েছে। খাদ্য সমগ্রীর ছিল ৫ কেজি চাল,২ কেজি আলু,৫০০ গ্রাম তেল, ৫০০ গ্রাম লবণ,৫০০ গ্রাম ডাল, ১ টি সাবান। ত্রান বিতরণরকালে কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত শ্রীপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ মনছুর আলী ও কলেজের শিক্ষক,কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় করোনাভাইরাস সার্বিক পরিস্থিতি মোকাবেলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে ২০ এপ্রিল সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে বিভিন্ন হাট-বাজারে সচেতনতা মূলক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সরকার কর্তৃক নির্দেশনা অমান্য করে একত্রে চলাফেরা করার অপরাধ ও সড়ক পরিবহন আইন, ২০১৮ বিধান লংগণের অপরাধে ০২ জন মোটবাহক আরোহীকে ভ্রাম্যমাণ আদালতে ৪০০ টাকা অর্থদন্ড করেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও, ফজলে রাব্বানী চৌধুরী ।
এছাড়াও এদিন বিকাল ৫.০০ টার পর সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে একই আদালত পৌরশহরে রংপুরিয়া মার্কেটর ১ টি, পলাশ মার্কেটে ১ টি এবং বন্দরে ১ টি মোট ৩ টি দোকানদারকে ৫০০ টাকা করে ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এ সময় থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।
হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ২০ এপ্রিল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ৫ টি কাঁচাবাজারকে স্থানান্তরিত করেছে। রাণীশংকৈল বন্দর গুদরি বাজারকে ডিগ্রী কলেজ মাঠে, রাউতনগর হাটকে, রাউতনগর স্কুল মাঠে, বলিদ্বারা হাটকে বলিদ্বারা স্কুল মাঠে, রামপুর হাটকে রামপুর কলেজ মাঠে এবং মীরডাঙ্গী বাজারকে মীরডাঙ্গী স্কুল মাঠে স্থানান্তরিত করেছে উপজেলা প্রশাসন। এ সব মাঠ অনেক বড় হওয়ায় দোকানগুলি বসেছে বেশ দূরত্ব নিয়ে।
লোকজন শারীরিক দুরত্ব বজায় রেখে কেনাকাট করতে পারছে । তাছাড়া এটা এক ধরনের প্রচারের কাজেও লাগছে এবং সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে।
রাণীশংকৈল উপজেলার অনেক সুধি জন এই সিদ্ধান্তকে একটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। কয়েকজন সবজি দোকানদার জানান, তাদের বিক্রি মোটামুটি ভালো হচ্ছে। তবে হঠাৎ এ রকম হাটের জায়গা বদল হওয়াতে অনেক ক্রেতা এখনো জানেনা।
প্রসঙ্গত: জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের নির্দেশে, ইউএনও মৌসুমী আফরিদার তত্বাবধায়নে এবং সহকারি ভূমি কর্মকর্তা জাহিরুল ইসলাম, থানা পুলিশ ও গ্রাম পুলিশের নেতৃত্বে দিনব্যাপী এ বাজার স্থানান্তরিত কার্যক্রম চলে। এ কার্যক্রম সমগ্র উপজেলায় অব্যাহত থাকবে।
তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলীতে মৃত্যু ব্যক্তি ও ভ‚য়া নাম দেখিয়ে জেলেদের জাল আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সোমবার তালতলী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী জয়নাল আবেদীন ঘরামী।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়নের জেলেদের তালিকায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল রাঢ়ী ১৬২ ও ১৬৮ নং ক্রমিকে ২জন মৃত ব্যক্তির নাম, ১৭৯ ও ২০১ নং ক্রমিকের কোন লোক সে এলাকায় নেই, এ ছাড়াও তার সহোদরের নাম দুইবার লিখে এবং স্থানীয় কয়েকজন জেলেদের চাল না দিয়ে এ সকল নিজেই আত্মসাত করেছেন।
এ ব্যাপারে ওই ইউপি সদস্য জলিল রাঢ়ী বলেন, জেলেদের কোন চাল আমি আত্মসাত করিনি। তালিকায় নাম দু/একটা ভুল হতে পারে। তালিকার সব চাল বিতরণ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন আকন বলেন, তালিকায় ভুল হতে পারে। তালিকাভুক্ত কেহ চাল না পেয়ে থাকলে আমার কাছে আসলে কিনে হলেও তাদেরকে চাল দেয়ার ব্যবস্থা করবো। আর তালিকায় কোন প্রকার অনিয়ম হলে তদন্ত পূর্বক সংশ্লিষ্ট ইউপি সদস্যর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম মিয়া বলেন, এমন অভিযোগ পেয়েছি, তাৎক্ষনিক ওই ইউপি সদস্যকে ডেকে সমাধান করে দিয়েছি। তখন এ অভিযোগের সত্যতা মেলেনি।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তার আওতাধীন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীগণের বাংলা নববর্ষের মোট প্রাপ্ত বৈশাখী ভাতার ২০% অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা প্রদানের যে মানবিক আহবান জানিয়েছেন তা বাস্তবায়ন করলেন রাণীশংকৈল উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও উপজেলার শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। জানাগেছে ২০ এপ্রিল সোমবার সোনালী ব্যংক রাণীশংকৈল শাখার মাধ্যমে ৫ লক্ষ ১৪ হাজার ৩ শত ৩৮ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করেছে উপজেলা প্রথমিক শিক্ষা পরিবার।
এ ব্যপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকছুদুর রহমান জানান, উপজেলায় ৫ জন কর্মকর্তা, ৭৯১ জন প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক এবং ৪০ জন দপ্তরীর নিকট থেকে বৈশাখী ভাতার ২০% কর্তনকৃত অর্থ প্রদান করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হবে।
তিনি দেশের এ করোনা পরিস্থিতিতে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারসহ সকলকে নিজ বাড়িতে নিরাপদে থাকার আহবান জানান।
এ আর আহমেদ হোসাইন (কুমিল্লার) প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বার উপজেলায় কর্মরত সাংবাদিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে পার্সোরাল প্রোটেবটিভ ইকুপমেন্ট (পিপিই) বিতরণ করেছে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল খাঁন। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আহম্মেদ কবির এর হাতে চিকিৎসকদের জন্য ২০ পিচ ও মাজেদ ম্যানশনে সাংবাদিকদের হাতে ১০ পিচসহ মোট ৩০ পিচ পিপিই বিতরণ করেন মোঃ আব্দুল আউয়াল খাঁনের পক্ষে তার ভাগিনা দৈনিক যুগান্তরের প্রতিনিধি মোঃ আক্তার হোসেন।
এ সময় আব্দুল আউয়াল খাঁন ঢাকা থেকে মোবাইল ফোনে জানান, করোনা পরিস্থিতিতে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাদের নিরলস চেষ্টার কারণে মানুষ ঘরে বসে সঠিক খবরগুলো পাচ্ছে। অথচ তাদের সুরক্ষার জন্য কেউ এগিয়ে আসছে না। এটি পরিলক্ষিত হওয়ায় যারা মাঠে কাজ করছে, তাদের জন্য পিপিই বিতরণের উদ্যোগ নেন। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে প্রথম সাড়ির যোদ্ধা চিকিৎসকদের জন্য পিপিই বিতরণ করি।
পিপিই বিতরণের সময় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার, মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি সাইফ উদ্দিন রনী, আমাদের দেবীদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, নয়া দিগন্তের প্রতিনিধি ফখরুল ইসলাম সাগর ও দৈনিক সংবাদের প্রতিনিধি আবদুল্লা আল মামুন প্রমুখ।
করেনার তথ্য গোপন রেখে চিকিৎসা নেয়ায় একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন হাসপাতালের বিভাগ। শুধু বিদেশ ফেরা নয়, করোনা আক্রান্তের খবর পর্যন্ত গোপন করে প্রতিদিন অসংখ্য চিকিৎসককে আক্রান্ত করছেন রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের বাস্তবতা বোঝানোর পাশাপাশি সেবা দানে চিকিৎসকদের আরও সতর্ক করা না গেলে কোভিড মোকাবিলায় চরম বিপদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এক্ষেত্রে সব হাসপাতালে পিপিই সরবরাহের পাশাপাশি ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য শিগগিরই আলাদা কর্ণার খোলার দাবি চিকিৎসকদের।
সারাদেশে আক্রান্ত হওয়া চিকিৎসকদের ৯০ শতাংশই সাধারণ হাসপাতালের। এসব হাসপাতালে আগের নিয়মে সেবা অব্যাহত থাকায় আক্রান্তের হার বাড়ছেই। ডেল্টা, আনোয়ার খান মডার্ন, ইনসাফ বারাকা হাসপাতালের মতো সাময়িক সেবা বন্ধের তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নাম।
সম্প্রতি ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী তথ্যগোপন করে চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু অবস্থায় লক্ষণ প্রকাশ পাওয়া রোগীর পরীক্ষা করতে চাইলে পরিবার তার কোভিড উনিশে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। এরপরই বন্ধ করে দেয়া হয় সিসিইউ, কোয়ারেন্টাইনে নেয়া হয় ২০ জন চিকিৎসককে।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল জানান, স্বাভাবিকভাবে তারা মনের করছেন তারা লাভবান হচ্ছেন কিন্তু তা হচ্ছেন না। এক তারা পর্যায়ে শনাক্ত হচ্ছেন। এতে বিপদে পড়ছেন চিকিৎসক এবং হাসপাতাল।
অন্যদিকে তথ্য গোপনসহ না জেনে চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৫টি বিভাগের বেশ কয়েকটি ইউনিটের সেবা বিঘ্নিত হয়। কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থাকা প্রায় অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যায়ক্রমে পরীক্ষা করার কথা জানান ডিএমসি কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, শ্বাস কষ্ট হচ্ছে সেটা না বলে রোগীরা বলছেন পেটে ব্যথা হচ্ছে। এই রোগীদের শ্বাস কষ্ট হচ্ছে এবং এদের বাঁচানো যাচ্ছে না। এই অবস্থা যদি এখানে হয় তাহলে দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোতে আরও ভয়ানক অবস্থা।
তথ্য গোপনের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরকারকে সবার সেবা নিশ্চিত করার আহ্বান বিশেষজ্ঞদের।
মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদউয়ানউর রহমান জানান, রোগীদের অনরোধ করব আপনারা সঠিক তথ্য চিকিৎসকদের দিন। না দিলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, হাসপাতাল বিপদে পড়বে।
রোগীদের তথ্যগোপন ও অসচেতনতায় কোভিড যুদ্ধে ক্রমাগতভাবে রসদ কমছে বাংলাদেশের। সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে তাই যে কোনো রোগীকে সেবা দানের পূর্বে পিপিই পরার আহ্বান বিশেষজ্ঞদের।
ঝালকাঠির নলছিটি উপজেলার এসএসসি দেয়া এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে তার মৃত্যু হয়।
ছাত্রীটির স্কুল শিক্ষক মিলনকান্তি দাস সময় নিউজকে জানান, ১৬ বছরে ওই কিশোরী বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মুনীবুর রহমান জুয়েল সময় নিউজকে বলেন, হৃদক্রিয়া বন্ধে মেয়েটির মৃত্যু কারণ বলেই আমারা প্রাথমিক ধারণা করছি। তবে বর্তমান পরিস্থিতিতে সে করোনায় আক্রান্ত হয়েছিল কি না-তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নমুনা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে জানিয়ে ডা. মুনীবুর রহমান জুয়েল বলেন, রিপোর্ট আসলেই বিষয়টি নিশ্চিত হতে পারব।
ছাত্রীটির স্কুল শিক্ষক মিলনকান্তি দাস আরও জানান, ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে।
কিন্তু করোনা সঙ্কটে এসএসসির ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। ছাত্রীটির মৃত্যুতে শিক্ষক ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে জানিয়ে শিক্ষক মিলনকান্তি দাস বলেন, নলছিটি পৌর শ্মশানে ছাত্রীটির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯২ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪৮ জনে।সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে এ সব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এছাড়া নতুন করে যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে
৮ জন পুরুষ এবং দুজন নারী।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গতকালের চেয়ে করোনায় পরীক্ষা হয়েছে ৫.৫ শতাংশ বেশি। সারাদেশে হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় লাখ মানুষ।