17 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

মহামারি করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৮২৮ জন

মহামারি করোনা ভাইরাসের ছোবলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৮২৮ জন। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ১৭ লাখ ৮০ হাজার ৩১৫ জনের শরীরে।রোববার (১২ এপ্রিল) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটার। এরইমধ্যে ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ লাখ ৪ হাজার ৩১ জন। বর্তমানে চিকিৎসাধীন ১২ লাখ ৬৭ হাজার ৪৫৬ জন। এদের মধ্যে ১২ লাখ ১৬ হাজার ৮৬৪ জনের অবস্থা স্থিতিশীল এবং ৫০ হাজার ৫৯২ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ তাণ্ডব চলছে। এই ভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৫৭৭ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জনে।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরে অবস্থানে রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৪৬৮ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫২ হাজার ২৭১ জন।

মৃত্যুর হিসেবে ইতালির পরের অবস্থানেই রয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ১৬ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ২৭ জন।

মৃত্যুর তালিকার চার নম্বরে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত ১৩ হাজার ৮৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬৫৪ জন।

করোনার প্রভাবে আর্থিক সংকটে বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকা, চাকরিহারা হয়ে পড়ছেন সংবাদকর্মীরা।

করোনার প্রভাবে আর্থিক সংকটে বন্ধ হয়ে যাচ্ছে পত্রিকা, চাকরিহারা হয়ে পড়ছেন সংবাদকর্মীরা। বিশেষজ্ঞরা বলছেন, সংকট মোকাবিলায় অগ্রসৈনিকের ভূমিকায় থাকা সংবাদশিল্প বাঁচাতে বিশেষ পদক্ষেপ নিতে হবে সরকারকে। নইলে সঠিক তথ্য প্রবাহের সংকটে কঠিন হয়ে পড়বে কোভিড উনিশের মতো বৈশ্বিক মহামারী মোকাবিলা।

করোনা সংকটের স্থবিরতার মধ্যে পেশাহীন হয়ে পড়েছেন গণমাধ্যমকর্মীরা। এক সংবাদকর্মী বলেন, করোনা সংকটের কারণে অর্থায়ন হুমকির পড়েছে এমন নোটিশ দিয়ে গেল ২৫ মার্চ থেকে হঠাৎই বন্ধ করে দেয়া হয় তার পত্রিকাটির প্রতিষ্ঠানিক সব কার্যক্রম। করোনা পরিস্থিতির উন্নতি হলে আবারও পত্রিকাটি চালু করার ঘোষণা রয়েছে। তবে পুনরায় কর্মক্ষেত্রে ফেরা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে এ সংবাদকর্মীর মনে।

করোনার অচলাবস্থার শিকার হয়েছে দেশের প্রায় সব গণমাধ্যম। বিজ্ঞাপন নেই, মাঠে নেই সার্কুলেশন ব্যবস্থা। এমন অবস্থায় হাতেগোনা কিছু প্রতিষ্ঠান বাদে প্রিন্ট সংস্করণ বন্ধ করে দিয়েছে প্রায় সব সারির পত্রিকা। ফলে ঝুকিঁর মুখে পড়েছে এ শিল্পের কর্মীদের জীবন-জীবিকা, প্রতিষ্ঠানগুলো। অথচ বন্দিদশার প্রেক্ষাপটে কোভিড নাইনটিন যুদ্ধক্ষেত্রে ঝুঁকি নিয়ে মাঠে এই সংবাদকর্মীরাই।

ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনা দিয়েছেন সেখানে নির্দিষ্টভাবে মিডিয়ার কথা নেই। কিন্তু আমি মনে করি এই প্রণোদনার মধ্য থেকে বা এর বাইরে থেকে প্রণোদনা দেয়ার সুযোগ আছে। এবং প্রয়োজনও আছে।

গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচারের বিপরীতে লকডাউন সময়ে সাধারণ মানুষ সঠিক তথ্য পাচ্ছে মূলধারার গণমাধ্যম থেকেই। তাই সংকট উত্তরণের সহযোদ্ধা হিসেবে গণমাধ্যম বাঁচাতে এখনই বিশেষ পরিকল্পনা নিতে হবে সরকারকেই।

দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেন, অঘোষিত ছুটি বা লকডাউন যাই বলি না কেন যে কারণে সরকারি-বেসরকারি অফিস আদালত বন্ধ। সেখানে কিন্তু কাজ করতে হচ্ছে গণমাধ্যম কর্মীদের। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের প্রবাহ যদি না থাকে অন্যান্য সামাজিক মাধ্যমে যে গুজব তা অব্যাহত থাকবে। এ কারণে প্রকৃত সত্য প্রচারের দায়িত্ব নিয়েই কিন্তু গণমাধ্যম তাদের কাজ করে পালন করছে।

গেল ৩০ মার্চ করোনা সংকটে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে করণীয় ঠিক করতে তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন বেসরকারি টেলিভিশন ও পত্রিকার মালিক ও সম্পাদকরা। সেই বৈঠকে সংকট সমাধানে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী।

মাগুরার শ্রীপুরে গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ী আটক (ভিডিও)

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা পুলিশ গতকাল শুক্রবার দুপুরে স্থানীয় লোকজনের সহযোগিতায় চরচৌগাছি গ্রাম থেকে সুজন জোয়াদ্দার (৩০) ও হাসান আলী (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ আটক করেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার নলখোলা গ্রামের রজব আলী জোয়াদ্দারের পুত্র সুজন জোয়াদ্দার(৩০) ও একই গ্রামের কামাল উদ্দীনের পুত্র হাসান আলী(৩৫) এলাকায় মাদক স¤্রাট নামে পরিচিত । তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অত্র এলাকার বিভিন্ন গ্রামে গাঁজা,ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। পুলিশ একাধিবার তাদের আটক করার জন্য নিজ বাড়িসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়।

গতকাল শুক্রবার দুপুরে সুজন ও হাসান দুজনেই মাদক বেচাকেনার জন্য চরচৌগাছি গ্রামের শহিদুলের পোল্ট্রি ফার্মের কাছে অপেক্ষা করছিল । এমন সময় গোপন সোর্সের সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমানের নির্দেশে এস,আই প্রনয় কুমার ও এ,এস,আই রমজান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করতে সক্ষম হয়। আটকের পর তাদের দেহ তল্লাশী করে ২’শ ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয় ।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ব্যবসায় সাথে জড়িত আটককৃতদের বিরুদ্ধে আগের থেকেই থানায় অভিযোগ ছিল । গা ঢাকা দেওয়ার কারণে তাদের আটক করতে একটু বিলম্ভ হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে।

দেবীদ্বারে গরিবের চাউল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের ভাইয়ের ডিলারশীপ বাতিল ১ইউপি মেম্বার আটক

এ আর আহমেদ হোসাইন(দেবীদ্বার-কুমিল্লা) :গরিবের চাউল আত্মসাতের অভিযোগে উপজেলার ৩নং সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সরকারের বড় ভাই আব্দুল কুদ্দুস সরকারের ওএমএস’র ডিলারশীপ বাতিল করেছে প্রশাসন।

একই সাথে ওই ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল মান্নান মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সুবিল ইউনিয়নে ওএমএস’র চাউল বিক্রয় করা হচ্ছে কিন্তু সাধারন ক্রেতারা চাউল পাচ্ছেন না। ইউপি চেয়ারম্যান মেম্বারদের কাছে ধরনা দিয়েও চাউল থাক দূরের কথা নানাভাবে তিরস্কার ও নাজেহাল হয়ে আসতে হয়েছে।

এ বিষয়ে স্থানীয় ভোক্তভূগীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সেল ফোনে জানালে তিনি উপজেলা কৃষিকর্মকর্মতা উত্তম কুমার কবিরাজকে প্রধান করে ৩সদস্যের একটি তদন্ত টিম করেন। উপজেলা কৃষিকর্মকর্মতা উত্তম কুমার কবিরাজ’র নেতৃত্বে ৩সদস্যের একটি টিম বৃহস্পতি ও শুক্রবার তদন্তে নামেন।

বৃহস্পতিবার ও শুক্রবার সরজেমিনে স্থানীয়দের যতজনের সাথে সাথে কথা বলেছেন ওনারা কেউ ১০টাকা কেজি দরে চাউল পাননি এবং এ কর্মসূচী পূর্ব থেকে চলমান তাও কেউ জানেনা।

এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ও তদন্ত টিম প্রধান উত্তম কুমার কবিরাজ জানান, এলাকায় তদন্তে যেয়ে যে অভিজ্ঞতা হয়েছে তাতে মনে হল ওএমএস’র চাউল বিতরণ কার্যক্রম সম্পর্কে ওই ইউনিয়নরে কেহই অবগত নন। প্রতি ইউনিয়নে উপকারভোগী ৫শত জন ১০টাকা দরে ৩০ কেজি করে চাউল পাওয়ার কথা থাকলেও এ ইউনিয়নের কেউ পেয়েছেন তা জানেনইনা। এমনকি এ কর্মসূচীর আওতায় কার্ডধারী ৫শতজনের একটি কার্ডও গ্রাহকের কাছে পৌঁছে নাই। কার্ডধারীরাও জানেনা ওরা ওএমএস তালিকাভূক্ত আছেন।

এব্যাপারে সুবিল ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল মান্নান মোল্লাকে আটক করে ওএমএস’র কার্ডগুলো গ্রাহকদের কাছে পৌঁছান নাই কেন জানতে চাইলে তিনিও ওই কার্ড সম্পর্কে কিছুই জানেনা বলে জানান। প্রমান করার জন্য তাকে নিয়ে ওএমএস ডিলারের বাড়িতে গেলে সে পালিয়ে যায়। পরে মেম্বারকে থানা পুলিশের হেফাজতে রেখে আসি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে। ওই কর্মসূচীর আওতায় পূর্বেও কাউকে চাউল দেয়া হয়নি।

ওয়াহেদপুর গ্রামের সরু মিয়া জানান, গত ৮এপ্রিল বুধবার দুপুর সাড়ে ১২টায় সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সরকারের ট্রাক্টর ভর্তি চাউল পাচারের বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসীকে জানাই। ট্রাক্টরের চালক ছিলেন রাঘবপুর গ্রামের ফুল মিয়ার ছেলে আবুল হোসেন। সন্দেহ করার কারন জানতে চাইলে তিনি জানান, ওই ইউপি চেয়ারম্যান অতিতে নানা অনিয়ম দূর্নীতির সাথে জড়িত ছিলেন, স্থানীয়রা সম্ভবত: এ বিষয়কি ইউএনওকে জানিয়েছেন।

এব্যপারে একাধিকবার চেষ্টা করেও সুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সরকারের সাথে কথা বলা সম্ভব হয়নি।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ওই ঘটনার তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তা উত্তম কুমার কবিরাজকে প্রধান করে ৩সদস্যে কমিটি করে দিয়েছি। তারা তদন্ত করে এসেছেন। প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়ায় খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার’র ডিলারশীফ বাতিল করা হয়েছে। এখন আমাদের সব চেয়ে বড় কাজ হল উপকারভোগীদের কার্ডগুলো উদ্ধার করা, কোথায় এবং কার কাছে সেগুলো রক্ষিত আছে তা উদ্ধার করে গ্রাহকদের হাতে পৌঁছে দেয়া, যাতে চলমান বিতরণকৃত চাউল থেকে তারা বঞ্চিত না হন। তিনি আরো জানান, অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও গ্রাহকদের কাছে কার্ড পৌঁছে দেয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছি। এখন শোনছি তারাও কার্ডগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।

তিনি জোর দিয়ে বলেন, গরিবরে চাউল পাওয়া বিষয়টি নিশ্চিত করতে যা করার তাই করা হবে। এ বিষয়ৈ কোন আপোষ নেই।

যুবকের ফেইসবুক স্ট্যাটাস দেখে বাড়ীতে ত্রান (সাংসদ) রাজী মোহাম্মদ ফখরুল

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি :কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাঙ্গুরী পাঠান বাড়ির বাসিন্দা হুমায়ন কবির জীবন নামে এক যুবকের ফেইসবুক স্ট্যাটাস দেখে বাড়ীতে ত্রান পাঠিয়েছে কুমিল্লা-৪(দেবীদ্বার) সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল ।ফেইসবুকে তিনি লিখেন”আমি কর্মজীবি হয়েও করোনার কারনে বেকার বেকার জীবন ভালো লাগে না পকেটের টাকা শেষ হাওলাত চাইলেও কেউ দেয় না ”

এমন স্ট্যাটাস নজরে আসলে সাংসদ রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশে শুক্রবার ত্রান নিয়ে বেকার যুবক হুমায়ন কবির জীবনের বাড়ীতে গিয়ে ত্রান বিতরন করে ছাত্রলীগের নেতাকর্মীরা ।

ত্রান বিতরনের সময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহবায়ক হুসাইয়ন আহম্মেদ,কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী শিহাব ,জেলা ছাত্রলীগের সম্পাদক নুরউদ্দিন ,উপজেলা ছাত্রলীগের সদস্য সাব্বির আহম্মেদ পলাশ ,প্রণব দাশ,নাজমুল হাসান ,আহম্মেদ শুভ,নয়ন আহম্মেদ প্রমুখ

উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল বলেন, করোনা ভাইরাস এর মহামারিতে দেবীদ্বার এর কোনো জনগন না খেয়ে থাকবে না এমটাই নির্দেশ দিয়েছেন আমাদের নেতা সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল। মাননীয় সাংসদ এর নির্দেশে দেবীদ্বার এর প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড ও গ্রামে গ্রামে ত্রান বিতরন চলছে এবং তা অব্যাহত থাকবে।

শ্রীপুরে বঙ্গবন্ধু কলেজ-এর পক্ষ থেকে দুই শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু কলেজ (আড়ুয়াডাঙ্গী) চত্বরে গতকাল আমলসার ও দারিয়াপুর ইউনিয়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে ঘরে থাকা ১৪টি গ্রামের ২’শত পরিবারের মধ্যে চাল ,ডাল ,তেল ,লবন,আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধু কলেজ শিক্ষকদের ব্যক্তিগত উদ্যোগে আর্তমানবতার সেবায় অসহায় দুস্থ ও ছিন্নমূল পরিবারের সাহায্য করার লক্ষ্যে শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়ন বঙ্গবন্ধু কলেজ অধ্যক্ষ মোঃ একেএম জালাল উদ্দিন-এর নেতৃত্বে সামাজিক সুরক্ষা বজায় রেখে এ ত্রাণ বাড়ি বাড়ি পৌঁছে দেন শিক্ষকরা। বৃহস্পতিবার এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন। এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ মোঃ এ,কে,এম জালাল উদ্দিন, প্রভাষক মোঃ আছাদুর রহমানসহ শিক্ষকবৃন্দ। কলেজ অধ্যক্ষ মোঃ এ,কে,এম জালাল উদ্দিন বলেন, আমরা বিনা পারিশ্রমে এই প্রতিষ্ঠানে ৮টি বছর কাজ করছি ।

মাননীয় প্রধানমন্ত্রী গত ১৪ফেব্রুয়ারী বঙ্গবন্ধু কলেজকে সরকারী ঘোষনা করেছেন । এই জন্য কলেজের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই দুঃসময়ে অসহায় ও দুস্থ পরিবারের মানুষ যেন অনাহারে না থাকে তাই এই মহতি উদ্যোগ গ্রহন করেছি। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহীন বলেন, সারা দেশে করোনা ভাইসার ছড়িয়ে পরার পরে থেকে শ্রীপুর উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে ।

আমরা যারা জনপ্রতিনিধি আছি তারা সবাই প্রশাসনের সাথে দিনরাত কাজ করছি যেন আমরা নিরাপদ থাকতে পারি । সেই সাথে এই দুঃসময়ে বেকার হয়ে যাওয়া পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

সবাক চাউল দেয় হামাক কেউ কিছু দেয় না বাহে।

এনামুল হক,সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ এক সপ্তাহ থাকি খুবে কষ্ট করি দিন-আইত পার করবার নাকছি বাবা এই দুনিয়াত কেউ নাই যে,হামাক এক পোয়া চাউল দিয়া সাহায্যে করবে। বউ বেটা -বেটিক নিয়া হামরা খুব কষ্ট করি চলবার নাকছি হামাক দেখার মত কেউয়ে নাই । খালি শুনি ওমুক তুমুক চাউল সুদ্ধা ম্যালা কিছু পায় হামরা কি কছছি হামাক দেয় না ক্যা।হামরা কেংকা করি বাচঁমো বাবা চোখের জলে অনেক বেদনাভার ক‌ণ্ঠে কথাগু‌লো বল‌ছি‌লেন সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ ও আকন্দ পাড়াস্থ নুরুল ইসলাম(৫৬)আব্দুল কুদ্দুস মোল্লা(৬০)আলিমউদ্দিন(৫০)রমজান আলী(৭৪) বাবু মিয়া( ৫০)আলম মিয়া(৪৫)মনোয়ার(৪০) ।

করোনা ভাইরাসের নামটা শুনেছে তারা এখনো বুঝেনা করোনা ভাইরাস কতটা ভয়াবহ ও করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে কি করতে হবে ।

জানা গেছে, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মধ্য সাহাবাজ ও আকন্দ পাড়াস্থ বয়োবৃদ্ধ রমজান আলী,আব্দুল কুদ্দুস মোল্লা, দিনমজুর নুরুল ইসলাম, আলিমউদ্দিন,বাবু মিয়া,মনোয়ার হোসেন,আলম মিয়া পরিবারে সদস্যদের নিয়ে খুব কষ্ট করে দিনাতিপাত করছেন। তারা বলেন এ দুঃসময়ে খেয়ে পরে বেঁচে থাকাই এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু সরকারি-বেসরকারি উদ্যোগে খাদ্য সহায়তা কার্যক্রম চললেও আমরা তা পাচ্ছি না।

আকন্দ পাড়া ও মধ্যে সাহাবাজ পাড়ার ভ্যান চালক আলিমউদ্দিন ও আলম মিয়া জানান রাস্তাঘাটে ভ্যান নিয়ে বের হতে পারছিনা ও আগের মত লোকজন চলাচল করেনা তাই উপার্জন নাই । আর উপার্জন নাহলে পরিবারের লোকজনকে খাওয়াবো কি। আমরা তো কাজ হারিয়ে এখন বেকার। পেটে যখন খাবার জুটছেনা তখন সন্তানের দুধ ও বয়োবৃদ্ধ মায়ের ওষুধের খরচ জোগান দিবে কে এমন প্রশ্ন তাদের। অপরদিকে দিনমজুর মনোয়ার হোসেন ও নুরুল ইসলাম,বাবু মিয়া জানান, শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল কাজের।

সাম্প্রতিক সময়ে নোভেল করোনা ভাইরাসের কারণে কোন কাজই তারা পাচ্ছে না। কাজ না পেয়ে তারা বেকার হয়ে পড়েছে।তাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে খুব কষ্ট করে দিন পাড় করছে। তারা বলেন, প্রতিদিন ডাল-ভাতই তাদের প্রধান খাবার। সেটাও সঠিক সময়ে দুইবেলা জুটছে না।

বয়োবৃদ্ধ রমজান আলী ও আব্দুল কুদ্দুছ মোল্লা বলেন “আমরা তো কারো কাছে হাত পাততে পারি না।সরকারের অঘোষিত লক ডাউনে পরিবার পরিজন নিয়ে এখন ঘরে বসা। আমাদের অবস্থা খুবই খারাপ। সরকার যদি সাহায্য না করে তাহলে বাঁচার কোন রাস্তা নাই। আমরা খুবই কষ্টে আছি।

এ সময় বাবু মিয়ার সা‌থে কথা হ‌লে তি‌নি ব‌লেন, কত মেম্বার,চেয়ারম‌্যা‌নের কা‌ছে গেছিলাম কোন‌দিন একটা কিছু দেয় নাই হামাক। ভাতা কা‌র্ডের জন‌্য টাকা লাগে এমন কি আমার প্রতিবন্ধী নাতির কার্ড করে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে ঘুরাঘুরি করে কোন সুরহা পায়নি ।

ভ্যান চালক আলম মিয়া ব‌লেন, আমি গরীব মানুষ, দিন এনে দিন খাই। আমার মা বয়োবৃদ্ধ হাটতে চলতে পারেনা তাই তার এক‌টি ভাতা কা‌র্ডের জন‌্য মেম্বার চেয়ারম‌্যা‌নের কা‌ছে কত ঘুর‌ছি তবুও তা‌দের মনে দয়া হয়নি ।আলম মিয়া আরো জানান,ভোটের সময় আসলে বাড়ী বাড়ী শ্লিপ দিয়া যায় আর এখন এই দুঃসময়ে কোন ভালো মানুষের চেহারাটাও চোখে পড়েনা কেন তারা এখন গরীবদেরকে সহায়তা করতে পারেনা। তারা এখন কোথায়?

এ বিষ‌য়ে সর্বানন্দ ইউপি চেয়ারম‌্যান মাহাবুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে মুঠোফোনে পাওয়া যায়নি।

কুমিল্লা বুড়িচংয়ের শিশু ধর্ষনকারী আসামী গ্রেফতার

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি ঃ কুমিল্লা র্যাব-১১ এর একটি বিশেষ অভিযান দল গত ০৮-০৪-২০২০ইং তারিখ বুধবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম থানার মিয়া বাজার এলাকা হতে শিশু ধর্ষন মামলার একমাত্র আসামী নেয়ামত উল্লাহ বাদল(২৫)কে গ্রেফতার করেন।গত ১১ মার্চ ২০২০ইং তারিখ কুমিল্লার বুড়িচং থানার ঘিলাতলী(বড়বাড়ি)গ্রামের হাজী শফিকের ছেলে নেয়ামত উল্লাহ বাদল(২৫) সে একজন ৫ বছরের শিশুকে একই গ্রামের ছমেদের পরিত্যাক্ত টিনের চৌচালা বসত ঘরে নিয়ে শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে ইচ্ছার বিরোদ্ধে জোর পূবর্ক ধর্ষন করে পালিয়ে যায়।

পরে ওই ধর্ষন ঘটনাকে কেন্দ্র করে ভিকটিমের পিতা বাদী হয়ে ১২ মার্চ ২০২০ ইং তারিখ বুড়িচং থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব’র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি উল্লেখ করেন।

ধামরাই পৌর ৪ ও ৫ নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃ সম্রাট আলাউদ্দিন ধামরাই প্রতিনিধি) ঃ ঢাকার ধামরাই পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড যুবসমাজের কয়েকজন বন্ধুর উদ্যোগে ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এলাকার এ সকল বন্ধুরা। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে সারাদেশে চলছে লকডাউন, আর এই লকডাউনের কারণে কর্মহিন হয়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। সেই সমস্ত কর্মহিন অসহায়, দিন মজুুরদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।আজ সন্ধার পরে থেকে বন্ধুরা সবাই মিলে ৪ ও ৫নং ওয়ার্ডের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রী প্রতি বেগে দেয়া হয়েছে চাল, ডাল, আলো, পেয়াজ, সাবান এসমস্ত খাদ্য সামগ্রী ভেনে করে প্রতেক বাড়ি গিয়ে পৌঁছে দেন বন্ধুরা।

এ সময় বন্ধুদের মধ্যে আমিনুল ইসলাম গার্নেল বলেন করোনা ভাইরাসের কারণে দেশে লকডাউন চলছে আর একারণে কর্মহিন হয়েছে অনেক পরিবার তাদের মধ্যে আমরা সকল বন্ধুরা মিলে আপাতত ২৫০ পরিবারকে এই খাদ্য সামগ্রী বিতরণ করি এবং পরবর্তীতেও এই কার্যক্রম চলবে। তিনি আরো বলেন এতে করে দরিদ্র ও মধ্য আয়ের মানুষরা নিরাপদে ও নিশ্চিন্তে ঘরে অবস্থান করতে পারবে। এ সময় আমিনুল ইসলাম গার্নেল সহ সকল বন্ধুরা উপস্থিত ছিলেন।

রাণীশংকৈলে যুবককে কাদা পানিতে মাথা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা, আসামী গ্রেফতার

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল  নেকমরদ পারকুন্ডা দিঘিয়া গ্রামে শামীম হোসেন (১৮) নামে এক যুকক কে কাদাপানিতে মাথা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করার খবর পাওয়া গেছে। শামীম পারকুন্ডা দিঘিয়া গ্রামের সামসুল হকের ছেলে।

রাণীশংকৈল থানা সূত্রমতে গত ৮ এপ্রিল বিকাল ৫ টা থেকে ৬ টার মধ্যে একই গ্রামের মৃত নূর মোহাম্মদ চোখা মিয়ার ছেলে হাসান আলী শামীমকে, পূর্বে হাসান কর্তৃক তার বাড়ি থেকে চুরির টাকা ফেরত ও কম দামে মেমোরি কার্ড বিক্রির  লোভ দেখিয়ে পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। কারণ চুরির টাকার ফেরত না দিলে হাসানের টাকা চুরির কর রেকডিং শামীম ফাঁস করে দিবে। ঘটনাস্থলে শামীমকে পরিমানে কম টাকা দিতে চাইলে এক পর্যায়ে দু’জনের মধ্যে ঝগড়া লেগে যায়।

এতে হাসান ক্ষিপ্ত চুরি ও রেকডিংয়ের ঘটনাকে থামাচাপা দিতে  পাশের ধান ক্ষেতের কাদাপানিতে কৌশলে জোড়পূর্কক শামীমের মাথা ঢুকিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে হাজি রমজানের সেচ পাম্প থেকে কোদাল নিয়ে এসে ভুট্টাবাড়িতে গর্ত করে লাশ পুতে ফেলে। এদিকে শামীকে কে বিকাল থেকে খুজে পাচ্ছিলনা তার পরিবার।

এমন খবরে এলাকাবাসী  হাসান ও শামীমকে একসাথে বিকালে মাঠের দিক যেতে দেখে। পরে হাসানকে লোকজন ধরে ফেলে। হাসানকে লোকজন জোড়করে  ঘটনাস্থলে নিয়ে পৌছালে ভুট্টাবাড়ির গর্ত ভরাট মাটি দেখে লোকজনের সন্দেহ হয়। এবং মাটি খুঁড়ে শামীমের নিথর দেহ উদ্ধার করে। হাসানকে তাতক্ষণিক এলাকাবাসী আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে আসামী ও লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আসামী হত্যার সকল ঘটনা স্বীকার করে। পরে তাকে জেল থাজতে পাঠানো হয় এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাণীশংকৈল থানা পলিশ পরিদর্শক তদন্ত খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সর্বশেষ আপডেট...