মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী এলাকার সকল যুবকদের নিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনমূলক উদ্যোগ গ্রহন করেছেন। আজ রবিবার সকাল থেকে এলাকার সকল যুবকদের নিয়ে কাউন্সিলর মোঃ আলী তার নিজ ওয়ার্ডের সকল রাস্তার ময়লা পরিস্কার করে জীবাণুনাশ করতে পানির সাথে ব্লিচিং পাউডার মিশিয়ে এক হাজার লিটারের পানির ট্যাংকি দিয়ে মহল্লার সকল রাস্তায় ও বাড়ি বাড়ি গিয়ে জীবানুনাশুক স্প্রে করে। সাথে কয়েকশত মাক্স ও হ্যান্ড গ্লাভস বিতরণ করে, ওয়ার্ডর বিভিন্ন জায়গায় পানির ট্যাংক বসিয়ে হাত ধৌত ও শরিলে স্প্রে ছিটিয়ে জীবাণু মুক্ত করতে কাজ করে যাচ্ছে তারা।
এ সময় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও ধামরাই পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী বলেন বিশ্বব্যাপী মহামারী আকারে ধারণ করা করোনা ভাইরাস থেকে সচেতন থাকার জন্য নিজেদের ও এলাকাবাসীর সুরক্ষায় এই উদ্যোগ গ্রাহণ করেছি এলাকার সকল যুবকদের নিয়ে।
এ সময় স্বেচ্ছাসেবিদের মধ্যে ছিলেন মোঃ হারুন, মোঃ বাতেন, মধু পাল, মোঃ রিপন, মোঃ সোহেল, মোঃ সাজিদ, মোঃ আয়নাল সহ আরো অনেকেই। কাউন্সিলরের এই মহৎ উদ্যোগকে মহল্লার সকলেই একটি ভালো উদ্যোগ বলে জানান এবং মহল্লার সকলের উপকার হবে বলেও জানান।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার জাগলা উত্তর পাড়া গ্রাম থেকে শনিবার রাতে মাগুরার থানা পুলিশ আব্দুর রাজ্জাক রাজা (৫৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৯’শ ৭৫ পিচ ইয়াবাসহ আটক করেছে। সে ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আব্দুর রাজ্জাক রাজা নামে এক ব্যক্তি কক্সবাজার থেকে বিমান যোগে যশোর হয়ে ইয়াবার একটি বড় চালান তার বাড়িতে আসবে। এ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তার বাড়ির সামনে টহলরত অবস্থায় রাত অনুমান ১২টার দিকে তার কাছে থাকা ৯’শ ৭৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত রাজ্জাক জানায়, সে ২০১৯ সাল থেকে ইয়াবার ব্যবসা করে আসছে। প্রতি মাসে ২ বার কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসতো। এ সময় তার সহযোগি হিসেবে কাজ করতো যশোরের রাহেলাপুর গ্রামের শামীম।
উল্লেখ্য, আব্দুর রাজ্জাক রাজা এক সময় বিমান বাহিনীতে চাকরি করত। কর্মরত অবস্থায় আর্থিক দূর্নীতির দায়ে চাকরিচ্যুত হয়ে বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলার পৃথক স্থানে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে লাবনী আক্তার নামে গৃহবধূ (৩৩) ও শেফালী আক্তার (১৮) এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) . দীপক চন্দ্র সাহা জানান, উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার আব্দুল খালেকের স্ত্রী লাবনী আক্তার (৩৩) পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
অপরদিকে কুশুরা ইউনিয়নের বান্নল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শেফালী আক্তার (১৮), প্রাথমিকভবে আত্মহত্যার কারণ জানা যায়নি। সেফালী আক্তার ভালুম আতাউর রহমান স্কুল এন্ড কলেজের এইচ.এস.সি পরীক্ষার্থী ছিল।
রবিবার সকালে নিহতের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুটি ঘটনায় ধামরাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় দুঃস্থ্ ও হতদরিদ্র যারা ইতিমধ্যেই কাজ হারিয়েছেন এমন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার।
রবিবার (২৯ মার্চ) সকালে ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি। কর্মহীনদের প্রত্যেককে দুই কেজি চাল, এক কেজি মশুর ডাল, এক কেজি আলু, এক কেজি পেঁয়াজ বিতরণ করা হয়।
করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায় দুঃস্থ্ ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে ধামরাই উপজেলা যুবলীগ নেতা সারোয়ার মাহবুব তুষার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার লকডাউন ঘোষণা করেছেন এ পরিস্থিতিতে বিপাকে পড়া অসহায় দুঃস্থ্য পরিবার গুলোর মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। এভাবে যদি সমাজের বিত্তবানরা প্রতিটি এলাকায় খাদ্য সামগ্রী বিতরন করে তাহলে সমাজের হতদরিদ্র মানুষ গুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ধামরাই পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোকছেদ আলী, আফাজ উদ্দীন স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, ক্যাবল ব্যবসায়ী শিমুল শিপলু, বিশিষ্ট ব্যবসায়ী অরুন কুমার ঘোষ, ধামরাই উপজেলা ও পৌরসভার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ ঘোষ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশে টানা দ্বিতীয় দিনের মতো নতুন কারো দেহে করোনাভাইরাস শনাক্তও হয়নি এবং কেউ মারাও যাননি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার কিছুক্ষণ পরে রাজধানীর মহাখালী থেকে অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। আক্রান্তের মোট সংখ্যা আগের মতোই ৪৮ জন আছে। এছাড়া যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন। গত ৯৬ ঘণ্টায় নতুন করে কারো মৃত্যুর তথ্য না আসায় মৃতের মোট সংখ্যা আগের মতোই পাঁচজন রয়েছেন।
আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন কেউ করোনায় আক্রান্তও হননি, মারাও যাননি।
এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।
অন্যদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।
বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ৪১৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৫ হাজার ২০৭ জনের অবস্থা শঙ্কটাপন্ন।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সদস্য ,সাবেক উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত নারায়নপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মোঃ সালাউদ্দিন মাতবর(৫৪) কে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদারে বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদ ইকরকান্দি খান বাড়ি জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।এসময় এক মহিলা হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ভেদরগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সাবেক সচিব কামাল উদ্দিন তালাকদারের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভেদরগঞ্জ উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন মাতবরের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ চলে আসছে।
তারই ধারাবাহিকতায় শনিবার রাতে সালাউদ্দিন মাতবর খানবাড়ি জামে মসজিদে নামাজ পড়ার জন্য আসলে এ সময় ১০-১২ টি মোটর সাইকেলে সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদারে ছোট ভাই বর্তমান চেয়ারম্যান স্থানীয় সন্ত্রাসী নিয়ে নাজিম উদ্দিন তালুকদার, মফিজ তালুকদারের নেতৃত্বে স্থানীয় ইউপি সদস্য রাজিব তালুকদার(৪০)শওকত তালুকাদর,মালেক তালুকদার,মিন্টু বেপারী,বুলবুল তালুকদার,দ্বিপক তালুকদার,পুপক তালুকদার,সাইফুল হাওলাদার,সাব্বির তালুকদারসহ ১৫/২০ বিভিন্ন মামলার আসামী সালাউদ্দিন মাতবরকে লোহার রড দিয়ে এলোপাথাড়িভাবে পিটিয়ে ও কিল ঘুষি মেয়ে আহত করে চলে যান। এসময় পাশের বাড়ির এক মহিলা ইটের আঘাতে আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্য্রে ভর্তি করে।
এ ঘটনায় সালাউদ্দিন মাতবর বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় ১২ জন কে আসামী করে একটি মামরা করেন। এসময় সালাউদিন মাতবর বলেন,২০১৬ সালে ইউনিয়ন নির্বাচনে আমি প্রতিদ্বন্দীতা করি সচিব কামাল উদ্দিন তালুকদারে ভাই নাছির উদ্দিন তালুকদারে সাথে । সেই নির্বাচনে জনগন আমাকে ভোট দেয় কিন্তু নির্বাচনে ভোট কারচুপির মাধ্যমে জয়ী হন মৃত নাছির উদ্দিন তালুকদার। শেখান থেকেই সাবেক সচিব কামাল উদ্দিন তালুকদার ও নাজিম উদ্দিন তালুকদার আমার উপর ক্ষিপ্ত ।
আজ একা পেয়ে আমার ওপর হামলা চালায় । আমি এই হামলার সুষ্ঠ বিচার চাই। অভিযুক্ত চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার বলেন,আমি এ ব্যাপারে কিছু জানিনা। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে সালাউদ্দিন মাতবর।
উলেখ্য সাবেক সচিব কামাল উদ্দিনের লালিত স্থানীয় সন্ত্রাসীদের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদারকে মাসিক র্ভাতা নিতে আসলে উপজেরা অফিসের ভিত্তরে রড দিয়ে পিটিয়ে আহত করেন। এছাড়া তিনি সচিব থাকা অবস্থায় এলাকর সন্ত্রাসী রাজত্ব কায়ম করেন এবং তার কথা না শুনলে তাকে এলাকা ছাড়া করতেন বলে অভিযোগ আছে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়নপুর ইউনিয়নে ডীপ টিউবওয়েল দেয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদারের বিরুদ্ধে। ঐ আত্মসাৎ করা টাকা ফেরত চাওয়ায় হেনা বেগম নামে এক মহিলাকে বেঁধড়ক মারধর করে গুরতর আহত করেছেন তিনি। হেনা বেগম (৪০) বাওইকান্দির বাসিন্দা প্রবাসী নিজাম মাঝির স্ত্রী। নিরুপায় হয়ে ভুক্তভোগী হেনা বেগম ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু চেয়ারম্যান নাজিম তালুকদার ক্ষমতা দিয়ে থানা পুলিশকে প্রভাবিত করছেন বলে অভিযোগ হেনা বেগমের।
কিন্তু চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার বিষয়টি অস্বীকার করে বলেন, আমি তাকে মারধর করি নাই। সে আমার মোটরসাইকেল আটকাইছিল। আর টিউবওয়েলের কোন টাকা আমি নেই নাই। হেনা বেগম কেমন মহিলা, আর আমি কেমন লোক সেটা আপনারা এলাকাবাসীর কাছে জানেন।
প্রত্যাক্ষদর্শী পারুল বেগম, ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে আলাপ করে জানাগেছে, কয়েকমাস আগে ডীপ টিউবওয়েল দেয়ার নাম করে হেনা বেগমের কাছ থেকে ২০ হাজার টাকা নেয় চেয়ারম্যান নাজিম তালুকদার। কিন্তু কোন টিউবওয়েল না দিয়ে পুনরায় ১০ হাজার টাকা দাবি করে সে। এ সময় হেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং আগের টাকা ফেরত চায়। এ বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে ব্যাপক বিরোধ সৃষ্ট হয় হেনা বেগমের পরিবারের। পরে গত বৃহস্পতিবার বিকেলে হেনা বেগম তার বাবার মৃত্যুর খবর পেয়ে বাবার বাড়িতে গেলে রাস্তার পাশে একা পেয়ে হেনা বেগমকে বেঁধড়ক মারধর করে চেয়ারম্যান নাজিম উদ্দিন তালুকদার। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কান্না জড়িত ভুক্তভোগী হেনা বেগম বলেন, টিউবওয়েল দেয়ার নাম করে দুইবার টাকা নেয়ার পর চেয়ারম্যানের আমার কাছে আবার টাকা চায়। আমি টাকা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমাকে মেরে ঝোঁপের মধ্যে ফেলে দিয়েছে। ঘুষি মেরে আমার চোখ ফুলিয়ে ফেলেছে, লাঠি দিয়ে দুই পায়ে ও রানে ব্যাপক পিটিয়েছে। আশেপাশের লোকজন উদ্ধার না করলে চেয়ারম্যান আমাকে মেরেই ফেলতো। ঐদিন আমার বাবা মারা গেছেন, আর ঐদিনই সে আমাকে মেরেছে। আমি তার বিচার চাই।
স্থানীয় সাবেক মেম্বার আনোয়ার হোসেন ও আব্দুল মালেক বলেন, সেদিন আমরা কিছু বুঝে ওঠার আগেই দেখি চেয়ারম্যান হেনা বেগমকে মরতেছে। তখন আমরা হেনা বেগমকে উদ্ধার করেছি। পরে শুনলাম টিউবওয়েলের টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ রয়েছে।
এ বিষয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত চলছে।
নিজস্ব প্রতিবেদক ঃ ঢাকা ও আশপাশের ফায়ার সার্ভিসের সব টিঅ্যান্ডটি নম্বর বিকল হয়ে গেছে। রোববার (২৯ মার্চ) ফোন নম্বর বিকল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ঢাকা ও আশপাশে ফায়ার সার্ভিসের সব টিঅ্যান্ডটি নম্বর বিকল হওয়ায় জরুরি কোনো সেবা পেতে ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২ ও ০১৯৬৮৮৮১১১১ নম্বরে যোগাযোগ করতে বলেছে কর্তৃপক্ষ।
ডেস্ক নিউজ ঃ যুক্তরাষ্ট্রে দুদিনে কোভিড-নাইনটিনে আরও পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে ৯ দিনে ১৪ জন বাংলাদেশি মারা গেলেন। তারা সবাই নিউইয়র্কের বাসিন্দা।
দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি, মারা গেছেন ৫১৫ জন।
কোভিড-নাইনটিনের প্রকোপ অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরমধ্যে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে সবচেয়ে বেশি।
এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিউইয়র্কসহ আশপাশের আরও দুটি অঙ্গরাজ্যে স্বল্প সময়ের জন্য কোয়ারেন্টাইনের নির্দেশ জারির বিষয়টি বিবেচনা করছেন তিনি।
ট্রাম্প বলেন, নিউইয়র্ক ও নিউজার্সিতে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার কথা আমরা ভাবছি। কানেকটিকাটের কিছু অংশও এর মধ্যে পড়বে। যদিও এতে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।
তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোয়ারেন্টাইন বিবেচনাটি আইনসঙ্গত হবে না।
এদিকে নিউইয়র্কে একদিনে আরও কয়েক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন।
কোভিড-নাইনটিন মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আক্রান্তদের চিকিৎসায় শনিবার নিউইয়র্ক শহরে নৌবাহিনীর ভাসমান হাসপাতাল জাহাজ পাঠিয়েছেন প্রেসিডেন্ট।
করোনাভাইরাসে নিউইয়র্কে আরও একজন নার্স মারা গেছেন। আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। নিউইয়র্ক পুলিশেও আক্রান্তের সংখ্যা শত শত।
এদিকে যুক্তরাষ্ট্রে প্রথমবার করোনায় আক্রান্ত হয়ে এক বছরের কম বয়সী এক শিশু মারা গেছে। এছাড়া নিউইয়র্কে মারা গেছেন এক নার্স, আক্রান্ত হয়েছেন অনেক চিকিৎসক। এছাড়াও নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত অনেক পুলিশও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতেরর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু ইতালিতেই ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন। স্পেনে সেই সংখ্যাটা ৫ হাজারের বেশি। ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য প্রকাশ করেছে।
বৈশ্বিক এ মহামারিতে বেকায়দায় পড়েছে পুরো বিশ্ব। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও ভাইরাসটিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৮৯ জন। এদিকে ৫ হাজার ৯৮২ মৃত্যু নিয়ে স্পেনের অবস্থাও বিপর্যস্ত। সেখানে আক্রান্তের সংখ্যা ৭৩ হাজারের বেশি।
ইউরোপের প্রায় সব দেশ লকডাউন। যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি মানুষ ঘরবন্দী। এরকম লকডাউন চলছে এশিয়া ও আফ্রিকাসহ অন্যানা মহাদেশেও। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন আর স্বাস্থ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজপরিবারের উত্তরাধিকার প্রিন্স চার্লসও।
এশিয়ার অবস্থাও নাজুক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এশিয়াকে সতর্ক করে দিয়েছে। ইরানের অবস্থা সবচেয়ে খারাপ। গত ২৪ ঘণ্টায় যেখানে মারা গেছেন ১৩৯ জন। প্রতিদিন আরও হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। দেশটির ভাইস প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির অনেক আইনপ্রণেতা করোনায় আক্রান্ত। এরমধ্যে স্বাস্থ্যমন্ত্রীও রয়েছেন।
বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্তক ৪৮ জন। এরমধ্যে ৫ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ১৫ জন। চিকিৎসা চলছে ২৮ জনের।