এ উপলক্ষে এদিন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা ডিআইজি কনফারেন্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অত্র রেঞ্জের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আইন-শৃঙ্খলাসহ অপরাধ বিষয়ক আলোচনা হয়।
গতকাল রবিবার বিকেলে উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে সোনারায় গ্রামে কৃষকের ছাউনির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
এলাকাবাসী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে রাজন ইজিবাইকে যাত্রী নিয়ে ওয়াপদা মোড় নামক স্থানে যায়। সেখানে সে যাত্রী নামিয়ে দিয়ে দুপুরের দিকে নিজ বাড়ির দিকে ফিরছিল । বাড়ি ফেরার পথে আমতৈল গ্রামের শানপুকুর নামক এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে বসে থাকা নোহাটা গ্রামের আবদুস সাত্তারের পুত্র আজিম (২২), তারাউজিয়াল গ্রামের কওসারের পুত্র মিথুন(২৫) ও মনিকুলের পুত্র পারভেজ(২২)সহ একদল সন্ত্রাসী রাজনের ইজিবাইকের গতিরোধ করে চাঁদা দাবি করে।
মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা যায়,চলতি মৌসুমে জেলার চার উপজেলায় ৬ হাজার ৫০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবাদ হয়েছে ৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২ হাজার ৭৯৫ হেক্টর বেশি। এর মধ্যে শ্রীপুর উপজেলায় ৫ হাজার ৮’শত ৯৫ হোক্টর জমিতে পেয়াজ আবাদ হয়েছে। যা জেলার মধ্যে শ্রীপুরে সবচেয়ে বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে ।
শনিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় সেবা গ্রীন লাইন নামে দূরপাল্লার একটি পরিবহন থেকে লাশটি উদ্ধার করা হয়।
ব্যবসায়ীরা শিল্প নগরীর প্রজেক্ট নিয়ে বিজনেস কারখানা তৈরি না করে, পরিত্যাক্ত করে রেখেছে। তাদের বরাদ্ধ বাতিল করে পুনঃরায় বরাদ্দ দেয়া হবে।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) এর উদ্যোগে ধামরাই বিসিক শিল্প নগরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
১৫/০৩/২০২০ইং তারিখ রবিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন সংবাদকর্মীরা।