25 C
Dhaka, BD
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

মাগুরায় ‘এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভায় তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক

আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল সোমবার জেলা তথ্য অফিসের আয়োজনে ‘এসো মুক্তি যুদ্ধের গল্প শুনি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুনুর রশীদ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয়ের গণসংযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মুন্সী জালালউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক ও মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোল্লা নবুয়ত আলী, জেলা ডেপুটি কমান্ডার এসএস আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ^াস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএসএস রফিকুল আলা।

মুক্তিযুদ্ধের স¥ৃতিচারণ উল্লেখ করে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মঝে পুরস্কার বিতরণ করা হয়।

ধামরাইয়ে গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত। 

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)  : ঢাকার ধামরাইয়ে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধিভাতা সংগ্রহ করতে গিয়ে রাস্তার গাছের চাপায় হ্যালোবাইকের ৫ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরো দু’জন। সোমবার (৯ মার্চ) দুপুর ২টায় উপজেলার আঞ্চলিক মহাসড়কের বালিয়া ইউনিয়নের চৌরাস্তা- মাদারপুর এলাকায় এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। নিহতদের উদ্ধার করে স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তর করেন।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কের দু’পাশের টেন্ডারকৃত গাছ কাটার সময় রাস্তার পাশে কোন নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা না থাকায় এ সড়ক দুর্ঘনা ঘটে। ঘটনা ঘটার পরক্ষণে ঠিকাদারসহ গাছ কাটার শ্রমিক পালিয়ে যায়। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি)দিপক চন্দ্র সাহা বলেন, নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে, ঘটনার সাথে জড়িতদের আটক করার অভিযান অব্যাহত রয়েছে।

রানীশংকৈলে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৮ মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।পরে উপজেলা হলরুমে ইউএনও মৌসুমী আফরিদার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাও -৩ সংসদ সদস্য জাহিদুর রহমান। বিশেষ সম্মানিত অতিথি ছিলেনন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলি, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, ওসি আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম।এ ছাড়াও বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ছাত্রছাত্রি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা।

আরো বক্তব্য দেন, প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, কিশোর-কিশোরি ক্লাব প্রতিনিধি আশরাফ আলি, ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

ধামরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল ১০টায় ধামরাই উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও সমাবেশের আয়োজন করা হয়।অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতা হয়।অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানমের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানিয়া পারভীনের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা- ২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, সানোড়া ইউপি চেয়ারম্যান মাসুদ খান লাল্টু, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ধামরাই পৌর যুবলীগ সহ-সভাপতি আলী খান, ধামরাই সরকারি কলেজের সহকারি অধ্যাপক বাংলা বিভাগ রোকসানা আক্তার, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা মহুয়া পাল প্রমুখ।

রাণীশংকৈলে ভিক্ষুকদের মাঝে জেলা প্রশাসকের গরু ও ছাগল বিতরণ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধান মন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত আড়াই লক্ষ টাকা দিয়ে গরু ও ছাগল ১০ জন ভিক্ষুকের মাঝে বিতরণ করেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।৮ মার্চ (রবিবার) বিকেল সাড়ে ৫ টায় উপজেলা সমাজ সেবা অফিস চত্বরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সমাজসেবা অফিসের মাধ্যমে বাছাইকৃত প্রকৃত ১০ জন ভিক্ষুকের প্রত্যেককে ২৫ হাজার টাকায় কেনা একটি গরু ও একটি করে ছাগল দেয় হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা, ভাইস চেয়ারম‍্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম‍্যান শেফালী বেগম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম প্রমুখ।

গরু ও ছাগল পেয়ে ভিক্ষুকেরা খুব খুশি হোন এবং তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ ও তার জন্য দোয়া করবেন বলে জানান।

কুমিল্লা দেবীদ্বারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি:”এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষনের ওই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা দেবীদ্বার উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত শনিবার সকল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ থেকে শুরু করে সড়কের প্রধান স্থান প্রদিক্ষন করে মুক্তিযোদ্ধা চত্বর হয়ে উপজেলা মিলনায়তনে এসে শেষ করা হয়।পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার ভূমি সাহিদা আক্তার এর সভাপতিত্বে ওই আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা উত্তর মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সাংবাদিক এ বিএম আতিকুর রহমান বাশার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান (ভিপি) কামাল, থানা অফিসার ইনর্চাস মোঃ জহিরুল আনোয়ার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার, এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ, আ’লীগ নেতা প্রভাষক মোঃ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক(জিএস)মান্না, ছাত্রলীগের আহবায়ক সাংবাদিক ইকবাল হোসেন রুবেল, সুজাত আলী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহবয়ক,মোঃ বিল্লাল হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মী, সংবাদিক,শিক্ষক, পৌভার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের সূধীমহল।

সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছে- নওফেল

নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়ানোর জন্য অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলেও আজ দেশের সকল মানুষ শিক্ষিত। এই শিক্ষিত জাতি দেশকে ভালো কিছু উপহার দিতে পারে।রোববার দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ^ মানচিত্রে বাংলাদেশের নাম থাকতোনা। পরে উপমন্ত্রী শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধাবী বৃত্তি প্রদান করেন।

অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন, বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান, নিটারের অধ্যক্ষ ড. মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

কুমিল্লায় পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এ আর আহমেদ হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধি :”কর্তব্যের তরে করে গেল যারা আত্মবলিদান,প্রতিক্ষণে স্মরি রাখিবো ধরি তোমাদের সম্মান।”পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে কুমিল্লা পুলিশ লাইন্সের শহীদ আর আই এ. বি.এম. আবদুল হালিম মিলনায়তনে রবিবার সকালে আয়োজন করা হয় শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা ও আলোচনা সভা।ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এমরান কবির চৌধুরী, উপাচার্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল ফজল মীর , জেলা প্রশাসক, কুমিল্লা সহ কুমিল্লা জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম, পুলিশ সুপার, কুমিল্লা। অনুষ্ঠানের শুরুতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের সম্মানে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষার্ধে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে শ্রদ্ধাঞ্জলি সংবর্ধনা প্রদান করা হয়।

সাভারে ছাত্রদের মাঝে স্কুল ড্রেস বিতরন করলেন ছাত্র নেতা রহমত আলী

ষ্টাফ রিপোর্টার : সাভারে গরিব ও অসহায় ছাত্রদের মাঝে স্কুল ড্রেস বিতরন করেছেন ছাত্র নেতা মোঃ রহমত আলী।


রবিবার দুপুরে উপজেলার ভাকুর্তা ইউনিয়নে মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের গরিব ও অসহায় ছাত্রদের মাঝে স্কুল ড্রেস বিতনর করেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল্লাহ বেপারীর ছেলে ছাত্রনেতা মোঃ হরমত আলী।

গরিব ও অসহায় ছাত্রদের পাশে দাড়িয়ে তাদের মাঝে স্কুল ড্রেস বিতরন করায় শন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসি ও ছাত্রদের পরিবারের সদস্যরা।

এসময় স্কুল ড্রেস বিতরনের সময় উপস্থিত ছিলেন, মর্নিংসান কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ আহসান উল্লাহ, ছাত্রনেতা মোঃ রহমত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক আবদুর রহমান, মোঃ ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়র সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন,যুবলীগ নেতা ওয়াছকরনি হাবিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় স্কুলের র প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ আহসান উল্লাহ বলেন, গরিব অসহায় ছাত্ররা নতুন স্কুল ড্রেস পেয়ে খুব আনন্দিতরা তারা এতে ছাত্রদের লেখা পড়া ও স্কুলে আসার আগ্রহ বারবে বলে মনে করছেন তিনি।

সুন্দরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Exif_JPEG_420রবিবার থানা পুলিশের আয়োজনে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলাম,কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান,বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাহফুজার রহমান,উপ-পরিদর্শক(এস.আই) জসিম উদ্দিন প্রমূখ।

শেষে জীবন উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ আপডেট...