17 C
Dhaka, BD
মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬

পাল্টে গেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার চিত্র।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি): ধামরাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ নূর রিফফাত আরা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক মোতাবেক তিনি ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১/১২/২০১৯ ইং তারিখে যোগদান করেন।

কর্মস্থলে সততা, ন্যায়নিষ্ট ও কর্মদক্ষতার স্বাক্ষর রাখায় স্বাস্থ্য মন্ত্রণালয় ডাঃ নূর রিফফাত আরাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতি প্রদান করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করেন। ডাঃ নূর রিফফাত আরা ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্স এ যোগদান করার পর থেকে তিনি হাসপাতালে রোগীদের সু- চিকিৎসা সেবা নিশ্চিত সহ আউট ডোর, ইনডোর পরিস্কার পরিছন্নতা এবং গরীব রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদানে সার্বক্ষনিক তদারকি শুরু করেন। এ ছাড়াও প্রশাসনিক শৃঙ্খলা ও  কর্মরত ডাক্তার নার্সদের নিয়মিত উপস্থিতি মনিটরিংয়ে তৎপর হন।হাসপাতাল থেকে অবৈধ পার্কিংও দালাল মুক্ত করা, ইমারজেন্সি ইসিজি চালু করা, ২৪ ঘন্টা প্রসুতি স্বাস্থ্য সেবা চালুসহ হাসপাতালে চিকিৎসা সেবার মান আমূল পরিবর্তন করেন।

হাসপাতালে একাধিক রোগীদের সাথে সাংবাদিকদের আলাপকালে জানতে পারা যায় আগের থেকে চিকিৎসার মান বৃদ্ধি পাওয়ায় রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা, সাংবাদিকদের বলেন, ইতিপূর্বে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম মেনেজার (মাতৃ স্বাস্থ্যসেবা) পদে পদায়ন থেকে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।তিনি সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

 ডাঃ নূর রিফফাত আরা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর যেকোনো ধরনের সমস্যা সমাধানে বদ্ধপরিকর। এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করনে এর জন্য আন্তরিকভাবে প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন।

নওগাঁর মান্দায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির ৩ বিক্রয় প্রতিনিধি নিহত, আহত ২

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বেপোয়ারা ট্রাকের চাপায় একমি ফার্মাসিউটিক্যাল লিঃ এর তিন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বিক্রয় প্রতিনিধি। সোমবার সকাল ৭ টা ৫০ মিনিটে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা ফেরিঘাট ব্রীজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন, মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদের গ্রামের শামসুল আলমের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও সদর ইউনিয়নের ঘাটকৈর গ্রামের সোলাইমান আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫) এবং লালমনিরহাট জেলার আফতাব উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯)। আহতরা হলেন, একই কোম্পানির সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার হামকুড়িয়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে আবুল হাসেন (৩৮) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দামকুড়াহাট এলাকার মৃত খয়বর আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩৮)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, হতাহতরা একমি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মান্দা ও নিয়ামতপুর উপজেলায় কর্মরত ছিলেন। সোমবার সকালে নওগাঁ শহরে মাসিক সভায় যোগদান করতে তারা মান্দা ফেরিঘাট থেকে একটি সিএনজি চালিত অটোরিকশায় রওনা দেন। তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটি ব্রীজ পার হওয়া মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এ কারণে রাস্তায় লোকজন ছিল না। এ সুযোগ কাজে লাগিয়ে ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। মান্দা হাসপাতালে নেয়ার পর জয়নাল আবেদীন ও রাজশাহী হাসপাতালে নেয়ার পথে আশরাফুল ইসলাম মারা যান।

সাভারে আওয়ামলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ঘরবাড়ি ভাঙচুর নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ।

স্টাফ রিপোর্টার : সাভারে আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের হামলায় কমপক্ষে পাঁচ ব্যক্তি আহত হলে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।এঘটনায় উভয়পক্ষ প্রতিপক্ষের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর ও মারধরসহ লুটপাটের অভিযোগ তুলেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া এঘটনায় থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার ইউপি ওয়ার্ড সদস্য জাকির হোসেন।সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী শহিদুল্লাহ বেপারী ও যুগ্ম সম্পাদক আব্দুল বাতেনের মধ্যে দীর্ঘদিন ধরে মনমালিন্য চলে আসছে। এরই মধ্যে আব্দুল বাতেন আগামীতে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষনা দেওয়ায় তাদের মধ্যকার বিরোধ আরও চাঙ্গা হয়।গত শনিবার সন্ধ্যায় একটি বিচারকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ বাতেন এর লোকজনদের সাথে সংঘর্ষ বাধে । খবর পেয়ে ইউপি ৭ নং ওয়ার্ড সদস্য জাকির হোসেন বিষয়টি জানার জন্য ইসমাইলের বাসার সামনে আসলে হামলাকারীরা তার উপরও হামলা চালায়। এসময় জাকির হোসেন ও শহিদুল্লাহ বেপারী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে জাকির হোসেন গ্রুপ পিছু হটে পরে শহিদুল্লাহ বেপারীর বড় ভাই বিল্লালের বাড়িতে গিয়ে হামলা চালায়।এদিকে সংঘর্ষের খবর পেয়ে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্য (এসআই) এনামুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা চালান। কিন্তু উভয়পক্ষ মারমুখি হওয়ায় পুলিশ তাদেরকে থামাতে ব্যার্থ হলে শহিদুল্লাহ বেপারী লোকজন জাকির মেম্বারের কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালায়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ বেপারী অভিযোগ করেন, জাকির মেম্বার, কবির, নাদির, আবু তাহেরসহ প্রায় ২০-৩০ জনের সন্ত্রাসী প্রথমে আমার অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আমাকে মারধরের
চেষ্টা করে।

এসময় স্থানীয়রা তাদেরকে প্রতিহত করলে সন্ত্রাসীলা আমার ভাই বিল্লালের বাড়িতে গিয়ে হামলা চালায়। হামলায় আহত হাসনেয়ারা বেগম অভিযোগ করেন, জাকির, আবু তাহের, মজিবর, ইসমাইল, মালেক ও খালেকসহ ২০-৩০ জন সন্ত্রাসী রাম দা, চাপাতি ও পিস্তল নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায় ব্যাপক ভাংচুর করে। এসময় তারা বাড়ির প্রতিটি কক্ষের দরজা-জানালা, বিদ্যুৎ এর মিটার, আসবাবপত্র ভাংচুর করে এবং লকার ভেঙ্গে দশ ভরি স্বর্ন এবং নগদ দশ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।

হামলার সময় ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা নিরব ভূমিকা পালন করেছে। হামলার বিষয়ে জাকির মেম্বার বলেন, শহিদুল্লাহ বেপারী ও তার ছেলে রহমত আলী সন্ত্রাসী নিয়ে আমার ভাতিজি জামাই ইসমাইলের তিন তলা বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা পুর্ব প্রস্তুতি অনুযায়ী আমাদের উপর হামলা চালায়। একপর্যায়ে তারা আমার কার্যালয় ভাংচুর করে এবং সাথে থাকা নগদ ৯ লক্ষ টাকা নিয়ে যায়।

হামলায় আমার ভাই আব্দুর রশিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এছাড়া তারা আমার ভাতিজি ও জামাইকে বাড়ি থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দিছে। এঘটনায় আমি সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ভাকুর্তায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এঘটনায় ইউপি সদস্য জাকির হোসেন একটি মামলা দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রানীশংকৈল গোগরে মাটিখুড়ে যুবকের লাশ উদ্ধার

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার গোগর পিছলাপুকুর বাঁশঝারের পাশে দুলালের গম ক্ষেতের কাছ থেকে মাটি খুড়ে লাশ উদ্ধার করা হয়। গত ২৩ ফেব্রয়ারী রবিবার সকাল ১১টায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় এ লাশ উত্তোলন করা হয়। এসময় রানীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন। উত্তোলনকৃত যুবক তৈয়ব আলী (৪০) গোগর ঝারবাড়ি গ্রামের খনির উদ্দিন ওরফে ঘুটুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রমতে গরু ব্যবসায়ী তৈয়ব আলীকে গত ২২ ফেব্রয়ারী রাত ১০টার পর থেকে খুজে পাওয়া যাচ্ছিলনা। বাড়ির লোকজন সারারাত খোজাখুজির পর সকালে বাড়ি থেকে ১কি:মি: দুরে গমক্ষেতে জৈনেক দিনমুজুর বৃদ্ধ গমক্ষেতে রক্ত ও একটি গেঞ্জি দখতে পায়। পরে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এরপর মাটিখুড়ে লাশ উদ্ধার করা হয় এবং এটি তৈয়ব আলীর লাশ হিসেবে এলাকাবাসী সনাক্ত করে।

রানীশংকৈল থানা ওসি তদন্ত খায়রুল আলম ডন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সংশ্লিষ্ট ইউপি সদস্য ও এলাকাবাসীর সহায়তায় লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী তন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ের জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় । বড় জেঠাইল কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি হামিদুর রহমান আনসারীর উদ্বোধনে ও বিদ্যালয়ের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি ও বালিয়া ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন ।

সভাপতি আরিফ হোসেন তার বক্তব্যে বলেন, ক্রীড়া শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। প্রত্যেক শিক্ষার্থীর সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলা করা প্রয়োজন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট হামিদুর রহমান জুয়েল, জেঠাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুয়ারা জাহান, সহকারী শিক্ষক কামরুল হাসান, সালমা আক্তার, আনিচা খন্দকার, রোকসানা আক্তার, সাজ্জাদ হোসেন প্রমুখ।

রাণীশংকৈলে গোরক্ষনাথ বারুণী মেলার উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল,(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল নেকমরদ গোরক্ষনাথ মন্দির প্রাঙ্গণে ২২ ফেব্রুয়ারি শনিবার বিকালে সপ্তাহব্যাপী বারুণী মেলার শুভ উদ্বোধন করা হয়। মেলা কমিটির সভাপতি অনিল কুমার রায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,
সাবেক দুই সংসদ সদস্য ইয়াসিন আলী, ও সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, বীর মুত্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন হিন্দু বোদ্ধ খ্রিষ্টান পরিষদ নেতা অমল কুমার রায় প্রমুখ।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ, সনাতন ধর্মের বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: হাজার বছর পূর্বে সনাতন ধর্মের সাধক গোরক্ষনাথ ঐ স্থানে এসে অবস্থান নেন এবং একটি মন্দর ও কুপ খনন করেন। সেখান থেকে তিনি ধর্ম প্রচার করতে থাকেন। তাঁর মৃত্যুর পর থেকে তার স্মরণে ভক্তরা এখানে একটি মেলা আয়োজন করে আসছেন।

মান্দায় ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম শুরু

নওগাঁ প্রতিনিধি : ‘অসাবধানতা অগ্নিকান্ডের মূল কারণ, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের অপারেশনাল কার্যক্রম চালু করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা ১২টার দিকে ফায়ার ষ্টেশন চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নওগাঁর উপসহকারি পরিচালক একেএম মুরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি ইমাজ উদ্দিন প্রামানিক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ইউএনও আব্দুল হালিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ, মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, সহপ্রচার সম্পাদক শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, বিশিষ্ট ব্যবসায়ি হাবিবুর রহমান, ফায়ার সার্ভিস নওগাঁর লিডার মতিউর রহমান, মান্দা ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) লিডার সাইফুল ইসলাম প্রমুখ।

রাজাপুর চোরের সাথে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিতে হলো গৃহকর্তার

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে চোরের সাথে যুদ্ধ করতে গিয়ে অসুস্থ মো. মোকাম্মেল হাওলাদার (৬০) নামে এক গৃহকর্তার প্রাণ দিতে হয়েছে।২২/০২/২০২০ইং তারিখ শনিবার ভোর রাতে আনুমানিক ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোকাম্মেল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রাক্তন কর্মচারী ও একই গ্রামের মৃত কাছেম আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ২১তারিখ শুক্রবার রাতে মোকাম্মেল হাওলাদারের ঘরে চোর অবস্থান নেয়। শনিবার ভোর রাত আনুমানিক ৪টার দিকে পরিবারের সবাই যখন গভীর ঘুমে বিভোর তখন চোর মোকাম্মেলের পুত্রবধূর গলায় থাকা চেইন নিতে গেলে তিনি টের পেয়ে চিৎকার শুরু করেন।

এ সময় মোকাম্মেল চিৎকার শুনতে পেয়ে ঘুম থেকে উঠে তিনিও চিৎকার দিয়ে চোরের পিছু ধাওয়া করলে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মোকাম্মেল ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

মোকাম্মেল হাওলাদারের ছেলে মো. জুন্নুন হাওলাদার বলেন, চোর মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পরে আমার মোবাইল নম্বরে ফোন দিলে চোর ফোন রিসিভ করে। আমি চোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। এ সময় আমি আমার মোবাইল ফোনটা ফেরত চেয়ে চোরকে অনুরোধ করলেও ধরা পড়ার ভয়ে মোবাইল ফেরত দিতে রাজি হয়নি ।

তিনি আরও বলেন- ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার ও দৌড় দেয়ায় আমার বাবার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অভিযোগ থানায় দায়ের করা হয়নি।

সুন্দরগঞ্জে শ্রীশ্রী মহাশিবরাত্রি উদযাপন

এনামুল হক, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা কেন্দ্রীয় শিব মন্দিরে হাজারো ভক্তের উপস্থিতিতে শ্রীশ্রী মহাশিবরাত্রি পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে এই মহাশিবরাত্রি পালিত হয়।মহাশিবরাত্রি হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’।

শিবরাত্রি হিন্দু শৈব সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্তরা এইদিন উপবাস থেকে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকে। সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল এই মহাশিবরাত্রি ব্রত।
ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ আহার করে। রাতে বিছানায় না ঘুমিয়ে মাটিতে ঘুমায়। ব্রতের দিন তারা উপবাসী থাকে।

এরপর রাত্রিবেলা চার প্রহরে শিবলিঙ্গকে দুধ, দই, ঘৃত, মধু ও গঙ্গাজল দিয়ে স্নান করানো হয়।
এদিন বেলপাতা , নীলকন্ঠ ফুল, ধুতুরা, আকন্দ, অপরাজিতা প্রভৃতি ফুল দিয়ে পূজা করা হয়।

পূজায় ‘ওঁ নমঃ শিবায়’ এই মহামন্ত্র জপ করা হয় । পূজার দিন রাত্রি জাগরণ করা হয় ও শিবের ব্রতকথা পাঠ,আরাধনা করা হয়।

ইবি উপাচার্যের হঠাৎ আবাসিক হল পরির্দশন .

ইবি, প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশীদ আসকারী হঠাৎ করেই আবাসিক হল পরিদর্শন করেছেন।আজ ২১ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাদ্দাম হোসেন হলের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন।এসময় আবাসিক শিক্ষার্থীরা হলের বিভিন্ন সমস্যার কথা উপাচার্যের কাছে তুলে ধরেন। শিক্ষার্থীদের অভিযোগ দীর্ঘ দিনে হলের ডাইনিংয়ের খাবার, রিডিং রুম, টয়লেট, ওয়াশরুম গুলোতে অপরিচ্ছন্নতার বিষয়ে হল কতৃপক্ষের কাছে জানানো হলেও অধিকাংশ সমস্যা গুলো অসমাধান যোগ্য পড়ে থাকে।

শুধু এ সমস্যাই নয় হলে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সমস্যা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাড়িয়েছে। উপাচার্য সরেজমিনে হলের রুম, ডাইনিং, রিডিং রুম, টয়লেট, ওয়াশরুম, ফুলের বাগান, ছাদে পানির ট্যাংক পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের দেয়া অভিযোগ গুলো আমলে নিয়ে হল কতৃপক্ষ এবং প্রকৌশল অফিসকে খুবই দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) অালিমুজ্জান টুটুল, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, ও আবাসিক শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ আপডেট...