বিপ্লব , সাভার ঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে সাভারে অনুষ্ঠিত হলো সাভার মডেল কলেজ ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন।
ধামরাইয়ে আলাউদ্দিন হত্যা মামলায় আটক ২
বিপ্লব,সাভার ঃ ঢাকার ধামরাইয়ে আলা উদ্দিন নামের (৪৫) এক ব্যক্তিকে শ্বাসরুদ্ধ করে হত্যার ঘটনায় , দুই হত্যাকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে দুই হত্যাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
সাভার মডেল থানা পুলিশ জানায় গেল ১৮-১০-২০১৯ইং সালে ঢাকার ধামরাইয়ে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে ধামরাই থেকে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে মুক্তিপন আদায় করে ধামরাইর জয়পুরা এলাকায় শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায় অপহরণ কারীরা। পরে নিহতের পরিবারের সদস্যরা অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে গেল ১৭/০২/২০১৯ ইং তারিখে, রাজধানীর মিরপুর থেকে দুই হত্যাকারীকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। আটক দুই হত্যাকারী হলো মতুর্জা (৩৪) ও শাহিন ওরফে সুহিন খাঁন। দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ হত্যা কান্ডের দুই হত্যাকারীকে আটকের বিষয়টি নিশিচত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
তিনি জানান ওই অপহরণ কারী চক্রটি আশুলিয়া থেকে দুই ব্যক্তিকে প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে কয়েক লক্ষ টাকা মুক্তিপন আদায় করে তাদেরকে ছেড়ে দেয়। পুলিশ এসময় এদিকে ওই অপহরণকারী চক্রের অন্য দুই সদস্যকে এখনো আটক করা যায়নি। পুলিশ এসময় অপহরণকারীদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও নগদ বেশ কয়েক হাজার টাকা সহ হত্যা কান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামদি উদ্ধার করেন ।
কুমিল্লার চৌদ্দগ্রামে মানব পাচারকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১১
কুমিল্লা ,প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে মানব পাচারকারি চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব-১১ সিপিসি-২ সদস্যরা। এ সময় একজন নারীসহ তিনজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।
অভিযানে মানব পাচাঁরকারিদের কাছ থেকে বিপুল পরিমান ভুয়া পাসপোর্ট, পাসপোর্ট তৈরির ভুয়া জন্ম সনদ, পাসপোর্ট তৈরির ভুয়া কাগজপত্র এবং সার্টিফিকেট তৈরির কাজে ব্যবহৃত ৩টি কম্পিউটার, ২টি প্রিন্টার, একটি স্ক্যানার, ৭টি মোবাইল ফোন এবং নগদ ৬০ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
সোমবার বেলা ১১ টায় কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ নগরীর শাকতলায় র্যাবের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার চৌদ্দগ্রাম উপজেলার ধরকড়া বাজার ও চিওড়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া মানব পাচাঁরকারিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাপড়চতলী গ্রামের মৃত. আবুল কালামের ছেলে মোঃ আব্দুর রহিম ওরফে রুবেল (২৫), মোঃ ফজলুল হকের ছেলে মোঃ নুরুল হক (২৯) এবং উপজেলার ডিমাতলী গ্রামের মোঃ কামাল উদ্দিনের ছেলে কাজী ফয়সাল আহাম্মেদ ওরফে রনি(৩২)।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন, বালুখালির পানবাজার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর এক অপ্রাপ্তবয়স্ক মেয়ে, ট্যাংখালির রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর মোহাম্মদ আমির হোসেনের ছেলে মোঃ জাহেদ হোসেন (২৫) এবং উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা ক্যাম্প সি/৩ এর মোঃ হাকিম শরিফের ছেলে মোঃ রফিক (৩৭) ।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, আটক হওয়া আসামিরা দীর্ঘদিন যাবত কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নানাবিধ প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে এসে বাংলাদেশী পাসপোর্ট তৈরি করে মালেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচাঁর করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।
এছাড়া উদ্ধার হওয়া রোহিঙ্গা মেয়েটির ভ’যা জন্মসনদ উদ্ধার করা হয়, যা এই পাচাঁরকারি চক্র তৈরি করে তা দিয়ে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচাঁর করা চেষ্টা করছিল।
ফ্রিতে প্রাথমিক চিকিৎসা দেন, নওগাঁয় ফুটবলের ডাক্তার গওছেল আজম
আপেল মাহমুদ , নওগাঁ প্রতিনিধি: ফুটবলের ডাক্তার নামে পরিচিত গওছেল আজম তরফদার (৫০)। সদা হাস্যেজ্জ্বল সহজ সরল ও মিষ্টি ভাষী এ মানুষটা ফ্রি ফ্রি প্রাথমিক চিকিৎসা দেয়ায় যেন তার কাজ। যেখানে ফুটবল খেলা, সেখান তিনি ছুটে যান।
তিনি শুধু প্রাথমিক চিকিৎসা দেন তা না, এলাকাবাসীর চিকিৎসা ও পড়াশুনার জন্য আর্থিক সহযোগীতাও করে থাকেন। নানা জন নানা পেশার সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহী করছেন। আর গওছেল আজম স্বেচ্ছায় সেবাদানের সাথে যুক্ত হয়ে নিজ খরচে আঘাত প্রাপ্তদের ফ্রিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন। এমন মহৎ কাজের জন্য তিনি এখন ‘ফুটবলের ডাক্তার’ নামে পরিচিত পেয়েছেন। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা থানার মৈনম ইউনিয়নের রামপুর গ্রামে। তবে প্রাথমিক চিকিৎসার উপকরণ কিনতে তার পক্ষে খরচ কিছুটা বেড়ে গেছে বলে জানান তিনি।
যদি কোন সহযোগীতা পেতেন তার চিকিৎসার সেবার মান আরো বাড়াতে পারবেন বলেও জানান তিনি।
জানাগেছে, কিশোর বয়স থেকে ফুটবলের প্রতি ঝোঁক ছিল। ফুটবল প্রতি ভাললাগা থেকেই খেলতে থাকেন এ খেলা। এলাকায় ভাল একজন খেলোয়ার হিসেবে পরিচিত পেয়েছেন। গত ৮ বছর আাগে ফুটবল খেলার সময় দৌড়াতে গিয়ে হঠাৎ পা পিছলে বাম পায়ের হাঁটুতে ব্যাথা পান। তারপর এক্সে করে দেখেন হাঁটুর ভেতরের হাড়টি ভেঙে গেছে। এরপর থেকে খেলা বন্ধ। ফটুবল খেলা বন্ধ হলেও ফুটবলের প্রতি ভালবাসার যেন কোন কমতি নেই।
আর ভালবাসা থেকেই যেখানে ফুটবল খেলা হয় সেখানে তিনি ছুটে যেতেন। নিজ খরচে খেলোয়ারদের তিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকে। জয়পুরহাট, রাজশাহী, নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় ফুটবল খেলার সংবাদ পেলে তিনি ছুটে যেতেন। নিজ খরচে আহত খেলোয়ারদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষনিক ভাবে সুস্থ করে তুলেন। এছাড়া হাটে ও বাজারে ঘুরে ঘুরে তিনি বিনা পয়সায় সেবা দেন। গত কয়েকদিন আগে জেলার মহাদবেপুর উপজেলার হিন্দুবাগা মেলায় দুই দিনে প্রায় দেড়শতাধিক গরীব মানুষদের মিনি থেরাপি ও ব্যাথা নাশক স্প্রে দিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।
ব্যক্তিগত ভাবে তিনি পুকুর ইজারা (লিজ) নিয়ে মাছ চাষ করে থাকেন। রমজানের সময় তিনি মাস জুড়ে এলাকাবাসীদের ফ্রি মাছ দিয়ে থাকে। সাংসারিক জীবনে তিন ছেলে ও এক মেয়ে। স্ত্রী মারা গেছে অনেক আগে। বড় ছেলে পরিবার পরিকল্পনায় চাকরি করেন, মেঝো ছেলে অটোরিক্সা চালক ও ছোট ছেলে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট কলেজে পড়াশুনা করে এবং মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা তাকে এ কাজ থেকে অনেকবার বিরত থাকার জন্য নিষেধ করলেও তা করতে পারেননি। ঘুমানোর সময়ও ফুটবল কাছে নিয়ে ঘুমান।
মান্দা থানার নুরুল্লাহবাদ গ্রামের বয়জ্যেষ্ঠ ওয়াহেদ আলী বলেন, গত এক বছর আগে ভ্যান থেকে পড়ে গিয়ে বাম পায়ে ব্যাথা পান। এরপর থেকে হাঁটার সময় ব্যাথা অনুভব করেন। দরিদ্র হওয়ায় পল্লী চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়েছেন। ব্যাথা তেমন উপসম হয়নি। অনেক ওষধ খেয়েছেন। মেলাতে এসে গওছেল আজম ভাইয়ের কাছ থেকে মিনি থেরাপি ও স্প্রে দিয়েছি।
ফুটবলের ডাক্তার গওছেল আজম তরফদার বলেন, গত ৮ বছর থেকে এ সেবা দিয়ে আসছি। তবে দুই বছর থেকে ‘ফুটবলের ডাক্তার’ হিসেবে পরিচিত পেয়েছে। ফুটবল খেলার সময় খেলারয়া যে ব্যাথা পান সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। নিজ খরচে এ সেবা দিয়ে থাকি। প্রতিবার মলম, ভলিনি, ভলিজেল, বেঙ্গালটা স্প্রে সহ কয়েক ধরনে ওষধ ফ্রি দিয়ে থাকি। প্রতিবার ওষধ কিনতে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা খরচ হয়ে থাকে। মানুষদের আগ্রহ বৃদ্ধি পেয়েছি। বাড়ি থেকে যখন বের হয়ে যায় তখন এসবের ব্যাগ নিয়ে বেরিয়ে যায়। কখন কোথায় মানুষের প্রয়োজন হয় বলা তো যায় না। নিজের ভাল লাগা থেকেই এ কাজটা করে থাকি।#
যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ২০
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ঘন কুয়াশায় যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছে। আহত অন্তত ২০জন।
যশোরের নাভারণ হাইওয়ে পুলিশের ওসি জহির উদ্দিন বলেন, বুধবার সকাল ৮ টার দিকে ঘটনাটি ঘটেছে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের শার্শার হাড়িখালি নামক স্থানে। এতে লোকাল বাসের চালকের মৃত্যু হয়েছে তবে তার নাম পরিচয় পাওয়া যায়নি।
শার্শার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) সুকদেব রায় বলেন, সাতক্ষীরা কলারোয়ার বুঝতলা বিবিআরএনএস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গ্রীন বাংলা পরিবহনের বাসে করে নাটোর রাজবাড়ী পিকনিকে যাচ্ছিলেন। এসময় যশোর থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি লোকাল বাসের সাথে পিকনিকের বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে লোকাল বাসের চালকের মৃত্যু হয়েছে এবং পিকনিকের বাসের ভিতরে থাকা ২০ জন আহত হয়েছে।
আহতদের বিভিন্ন হাসপাতালে ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মাগুরার শ্রীপুরে শিক্ষা সফরের যাত্রীদের টাকা ও স্বর্ণালংকার লুট
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: গত সোমবার গভীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরান নগর গ্রামস্থ ওয়াপদা খালের পাকা সড়কের ওপর গাছ ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে শিক্ষা সফরের যাত্রী উপজেলার জি,কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল,সহকর্মী আব্দুল আওয়াল ও পরিবারের সদস্যদের ডাকাতদল গতিরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র প্রদর্শন করে তাদের নিকট থেকে নগত টাকা,স্বর্ণালংকার, মোবাইল সেটসহ দু’লক্ষাধীক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে ভূক্তভোগীরা জানান।
ভূক্তভোগী জি,কে আইডিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল বলেন, সোমবার সকালে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডির সদস্য এবং শিক্ষকদের পরিবার-পরিজন নিয়ে নাটোরের গণভবনসহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণে যান । ভ্রমণ শেষ করে কলেজ ক্যাম্পাসে ফিরতে এবং শিক্ষাার্থীদের নিজ নিজ বাড়িতে পৌছানো নিশ্চিত করতে শিক্ষকদের রাত বেশ গভীর হয়ে যায় । ওইদিন রাত অনুমান সাড়ে ১১টার দিকে কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও সহকর্মী আঃ আওয়ালসহ তাদের পরিবারের সদস্যরা ইজিবাইক যোগে বাড়িতে ফিরছিলেন ।
পথিমধ্যে রাত পৌনে ১২টার দিকে দোরাননগর নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত পাকা রাস্তায় ওপর গাছ ফেলে তাদের গতিরোধ করে দেশীয় অস্ত্র দেখিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একই সময় অপর এক মোটরসাইকেল আরোহী ও বিপরীত দিক থেকে আসা মালামাল বোঝাই নসিমন গাড়ীসহ দুজনকেও অস্ত্রের মুখে জিম্মি করে একই ভাবে তাদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় ।
খবর পেয়ে শ্রীপুর থানা ও নাকোল ফাঁফির টহল পুলিশ ঘটনাস্থলে পৌছানো পূর্ব মূহুর্তেই ডাকাতদল পালিয়ে যায়। পরদিন অর্থ্যাৎ মঙ্গলবার দুপুরে ভূক্তভোগী পরিবারের পক্ষ থেকে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করা দাখিল করা হয়েছে।
শ্রীপুর অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , সংবাদ শুনার পরপরই পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌছে অভিযান পরিচালনা করেছে । কিন্তু দুস্কৃতিকারীরা ঘটনা ঘটিয়েই গা ঢাকা দিয়েছে । তবে লিখিত অভিযোগের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।




























আজ দুপুরে সাভার মডেল কলেজে জাতীয় পতাকা উত্তোলন বেলুন ও পায়রা উড়িয়ে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় যুবককে ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দুই দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।
শিক্ষার্থীরা বলছেন, এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি ক্যাম্পাস হারাচ্ছে তার প্রাকৃতিক সৌন্দর্য।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইনের ২০১০-এর ৬-এর ‘খ’ ধারা অনুযায়ী পাহাড় বা টিলা কাটার জন্য ছাড়পত্রে নেয়ার বিধান থাকলেও পরিবেশ অধিদপ্তর থেকে সেই ছাড়পত্র নেয়া হয়নি বলেও অভিযোগ রয়েছে।