26 C
Dhaka, BD
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

মান্দায় বাড়ি ও খড়ের পালায় আগুন, আতঙ্কে হিন্দু পল্লী

আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় হিন্দু পল্লীর একটি বসতবাড়ি ও কয়েকটি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোসাইপুর গ্রামে পরপর এসব অগ্নিকান্ডে ওই পল্লীর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনায় শুক্রবার রাতে মান্দা থানায় পৃথক তিনটি সাধারণ ডাইরি করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত সোমবার রাত ৮টার দিকে গ্রামের রবীন্দ্রনাথ সরকারের বসতবাড়ির খলিয়ানে থাকা খড়ের পালায় আগুন দেয়া হয়। গ্রাসবাসীর চেষ্টায় আগুন নেভানো হলেও পালায় প্রায় সব খড় পুড়ে যায়। এরপর বুধবার রাত ১২টার দিকে গ্রামের জগদীশ চন্দ্র সরকার ও গনেশ চন্দ্র প্রামানিকের খড়ের পালায় আগুন দেয়া হয়। একইভাবে বৃহস্পতিবার রাত ১২টার দিকে গনেশ চন্দ্রের বাড়ির বাউন্ডারি দেয়ালের ভেতরে মজুদকৃত খড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

গ্রামের হেমেন্দ্রনাথ গাইন, ডালিম কুমার সরকার, উজ্জল কুমার প্রামানিকসহ আরও অনেকে জানান, বৃহস্পতিবার রাতে গনেশের বাড়িতে দেয়া আগুন সময়মত টের পাওয়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। না হলে আশপাশের সববাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে, এসব ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত এবিষয়ে তারা কিছুই জানাতে পারেননি।

ভুক্তভোগী রবীন্দ্রনাথ সরকার ও গনেশ চন্দ্র জানান, ‘হঠাৎ করেই এসব অগ্নিকান্ডের ঘটনায় আমরা বিস্মিত হয়েছি। রাত নামলেই গ্রামের ২৬ পরিবারে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যদের নিয়ে উদ্বেগ আর উৎকন্ঠায় রাত কাটতে হচ্ছে। ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষে শুক্রবার রাতে মান্দা থানায় পৃথক তিনটি সাধারণ ডাইরি করা হয়েছে।’

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তের জন্য থানার উপপরিদর্শক নজরুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ইবি ও তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সাথে উচ্চ শিক্ষার সমঝোতা চুক্তি।

এনামুল ইসলাম প্রতিনিধি  ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাথে তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থী আদান-প্রদানের সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।আজ পহেলা ফেব্রুয়ারি রোজ শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থী অ্যাফেয়ার্স ডিভিশন এর পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সংক্রান্ত সাক্ষরিত চুক্তিনামা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন উর রশিদ আসকারীর কাছে হস্তান্তর করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. রাশীদ আসকারী বলেন, “আমাদের এই চুক্তি নিয়ে মোট আটটি দেশের মোট ১১টি বিশ্ববিদ্যালয়ের সাথে এম ইউ সাক্ষর হয়েছে।

ব্রুনাইয়ের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে চুক্তি হয়েছে সেই কারণে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন। ব্রুনাইয়ের সাথে চুক্তির জন্য আমাদের এম ইউ তারা গ্রহণ করেছে। আমরা যে স্টাটিস্টিক পার্টনার সেটা প্রতিষ্ঠা হাওয়া টাও কিন্তু একটা প্রাথমিক বিজয় । আমাদের এখান থেকে ১৩ টি বিভাগের প্রত্যেক বিভাগ থেকে চারজন করে শিক্ষার্থী সেখানে যাবে এবং সেখান থেকে আমাদের এখানে ৪ জন করে শিক্ষার্থী আসবে। এটি শুধু একটি অতিব গুরুত্বপূর্ণ বিষয়। আসা -যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় তারা আসবে এখান থেকে শিক্ষার্থীরা সেখানে যাবে এর মধ্যে তাদের আর আমাদের শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, পরস্পরে সহযোগি ও আতিথিয়েতার মাধ্যমে উচ্চ শিক্ষায় গতিশীলতা সৃষ্টি হবে। শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিমন্ডলে শিক্ষার গতিশীলতা একুশ শতকের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে কাজ করবে। এটা হল ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকীকরণের পথে সবচেয়ে বড় পদক্ষেপ। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতি বদ্ধ। অামি মনে করি এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় অর্জন।”

আগামী ৫ বছরের জন্য ম্যাভলানা এক্সচেঞ্জ প্রোগ্রাম প্রোটকল এর আওতায় শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা ও গবেষণা সম্পাদন করতে পারবেন। এতে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে- ইংরেজি, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, ল্যাংগুয়েজ এন্ড ফিলোলজিকাল সায়েন্স, ম্যাথমেটিকস্, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফি এ ১৩টি বিভাগের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মেহের আলী ও ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, এর আগে তুরস্কের চানকিরি কারাটিকিন বিশ্ববিদ্যালয়, ইগডির বিশ্ববিদ্যালয় ও ইস্তাম্বুল ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড কালচার এর সাথে সমঝোতা চুক্তি সম্পন্ন সাক্ষরিত হয়েছে।

ধামরাইয়ে ট্রাকের চাপায় নবম শ্রেণীর ছাত্র নিহত।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাক চাপায় এক স্কুল ছাএ নিহত হয়েছে।আজ শনিবার বিকাল ৪.৩০ ঘটিকার সময় সাটুরিয়া -বালিয়া মহাসড়কের কাওয়ালী পাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাএ ধামরাই গাংগুটিয়া ইউনিয়নের জালসা গ্রামের আলতাফ হোসেনের ছেলে, নিহত স্কুলছাত্রের নাম মোঃ মাসুদ রানা(১৩) সে প্রিন্সিপাল হাফিজউদ্দিন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাএ। এদিকে স্কুলছাত্র নিহতের খবর পেয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ সময় কিছুক্ষণের জন্য মহাসড়কে যানচলাচল ব্যাহত হয়।উওেজিত জনতা ঘাতক ট্রাক চালক জহিরুল কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।নিহত মাসুদ রানা প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়ীতে উঠার প্রস্তুতি নেয় সেই সময় ঘাতক ট্রাক তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনা স্হলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ধামরাই কাওয়ালী পাড়া বাজার তদন্ত কেন্দ্রর আই.সি রাসেল মোল্লা জানান স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় ঘটনাস্থলে স্কুল ছাএ মারা যান।ঘাতক চালক ও ট্রাক আটক করা হয়েছে,লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে।

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩১ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহ্বায়ক ও রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। এছাড়ও উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক প্রসেনজিৎ দাস মলয়, রফিকুল ইসলাম সুজন, শিবলু সাদিক, সদস্য মাহবুব আলম, রোকনুজ্জামান রোকন, হাবিবুর রহমান ‘ নেকমরদ ইউনিয়নের সহ সভাপতি কাউছার হাবিব রকি , সহ-সভাপতি সোহাগ আলী, বাচোর ইউনিয়নের সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক শ্রী বিশাল , ধর্মপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু আউয়াল অপু, সাধারণ সম্পাদক নুরনবী, পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি শায়েম আহমেদ ও সাধারণ সম্পাদক লিংকন, বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল কাফি প্রমুখ ।

সভায় মুজিববর্ষের অনুষ্ঠানকে বর্ণাঢ্য এবং বর্ণিল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হবে বলে, সিদ্ধান্ত গ্রহণ হয়।

ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার ৩১ জানুয়ারী বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক পুরুস্কার ও মুজিব শতবর্ষ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মেদ। পুরুস্কার বিতরণ শেষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে এই বিষয়ে বক্তব্য রাখেন,এ সময় তিনি বলেন শিক্ষিত জাতির মেরুদন্ড. তাই সুশিক্ষিত শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সভাপতিত্বে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. ঢাকা জেলা আওয়ামী-লীগের সহসভাপতি এ্যাডঃ খন্দকার আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাজী শওকত হোসেন শাহিন , ধামরাই পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহনা জেসমিন মুক্তা, চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ হারুণ-অর রশিদ রোকন,
ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগ মোঃ রুবিউল করিম রুবেল, সাবেক ভিপি গণ বিশ্ববদ্যালয় ও ধামরাই উপজেলা ছাত্রলীগ মোঃ শামীম হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন, পুরুস্কার বিতরণ শেষে মুজিবশতবর্ষ উপলক্ষে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় বিদ্যালয় ও কলেজর সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপিঠ আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীণ-বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ সামিউল হক লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কৃষিবিদ কামরুল আরেফিন বুলু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আনোয়ারা বেগম পলি, ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মুকুল আলী, সেরাজুল ইসলাম জারজিস, মোঃ সিরাজুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ, মনজুর আহমেদ ট্রাস্ট্রের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া যেমন কোন মানুষ চলতে পারেনা তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারেনা। তাই আমাদের সুশিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ ও সমাজের বোঝা বাল্যবিবাহ দূর করতে হবে।

তিনি ছাত্রীদের বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি সামিউল হক লিটন জানান, ছাত্রীদের এমন শিক্ষা গ্রহন করতে হবে যাতে তোমরা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারো। তোমাদের দ্বারাই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে হবে। পরিবার থেকে বাল্যবিবাহ দিতে চায়লেও তোমরা তা রুখে দিবে।

দেড় কোটি টাকা ব্যয়ে রাণীশংকৈলে লোলতাই খাল- খনন কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নন্দুয়ার ইউনিয়নের ঘুনিয়া ব্রিজ সংলগ্ন লোলতাই খাল পুঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় কৃষি কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী ইমরুল কায়েশ, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, যুবলীগ নেতা ও সমাজসেবক শাহনেওয়াজ শানু ইউপি সদস্য আলাউদ্দিন,আ’লীগনেতা নুরুল ইসলামসহ স্থানীয় ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট অফিস সূত্রমতে বিআরডিসি- বগুড়া ও দিনাজপুর জেলার ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় যাদুরাণী ব্রিজ হতে কুয়াঘাটা ব্রিজ পর্যন্ত দীর্ঘ ১৩.৪৫ কিলোমিটার, প্রস্ত ১৫ ফিট ও গভীরতা ৫ ফিট খাল খননের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ প্রসংঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয দেবনাথ জানান, এ খাল খননের ফলে কৃষকদের ৬০০ হেক্টর আবাদি জমি ১ ফসলি থেকে ৩ ফসলিতে রুপান্তরিত হবে এবং এর ফলে সংশ্লিষ্ট কৃষকদের আর্থ সামাজিক অবস্থার ব্যপক উন্নতি ঘটবে।

প্রসঙ্গত এ খাল খনন কার্যক্রম ২ মাসের মধ্যে সম্পন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ঝালকাঠিতে জেলা ডাকাত দলের ৫ সদস্য আটক ও স্বর্নালংকার উদ্ধার।

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পুলিশের ঐকান্তিক চেষ্টায় চুরির মামলার দায়ের করার ২৪ ঘন্টার ব্যবধানে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে। চুরি হওয়া প্রায় দুই ভরি স্বর্নালংকার এবং একটি এয়ারগান উদ্ধার করেছে ,জেলা পুলিশ।২৯/০১/২০২০ইং তারিখ বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে প্রেসব্রিফিং এ কথা জানান,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

আটককৃত ডাকাত দলের সদস্য’রা হল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মো:ইসমাইল খানের ছেলে মো:শহিদ খান(৩৭), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর শশুরালয় থেকে আটক করেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হালিমার চর এলাকার আজাদ মিয়ার ছেলে এনাম হোসেন(৩০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অমুল্যদাশের ছেলে অরুন দাশ(৩৮), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা এলাকার আ:করিম হাওলাদার এর ছেলে মো:পিন্টু হাওলাদার (৩০), একই উপজেলার খেজুরিয়া এলাকার আ:রশিদ হাওলাদারের ছেলে মো:ইমরান হোসেন(২৮)।

পুলিশ সুপারের সভাপতিত্বে এ প্রেসব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার সাদর সার্কেল এম এম মাহমুদ হাসান( পিপিএম সেবা), নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখয়াত হোসেন,তদন্ত কর্মকর্তা আ:হালিম তালুকদার, এস আই হুমায়ুনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে পালিত হচ্ছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ বৃহপ্রতিবার সারাদেশের ন্যায় রাজশাহীতে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হচ্ছে।এদিকে পঞ্চমী তিথি গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়ায় দেশের কোনো কোনো স্থানে গতকাল থেকেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর তিথিগত বাধ্যবাধকতার কারণে আজ বৃহপ্রতিবার সকাল দশটার মধ্যেই পূজা শেষ হবে।

আজ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীপূজা । হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকেরপ্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।

রাজশাহী সহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী হৈমন্তীহিন্দু ছাত্রাবাসে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে।

সরস্বতী পূজা সম্পকে রাসিক মেয়র এ এইচ এম খায়রুলজ্জামান লিটন তার বাণীতে বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

সাভারের আমিনবাজারে ময়লাবাহী গাড়ির ধাক্কায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক ঃ অদ্য ১.৪৫ ঘটিকায় আমিনবাজারের অনলাইন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা হয়।দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাসে থাকা যাত্রীরা হুড়মুড় করে নামতে গিয়ে কয়েকজন মহিলা যাত্রী সামান্য আহত হন।তবে একটি টয়োটা প্রবক্স গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় ।আমিনবাজার থেকে সাভার গামী অগ্রদূত পরিবহনের একটি বাস পিছনে থাকা ক্যান্টনমেন্ট পরিবহনের অপর একটি বাসকে মাঝরাস্তায় হঠাৎ আড়াআড়িভাবে বেড়ীগেট দেয়। ক্যান্টনমেন্ট পরিবহনের ওই গাড়িটি ইমারজেন্সি ব্রেক করে মাঝরাস্তায় থেমে যায়। গাড়িটির পিছনে থাকা দুইটি প্রাইভেটকার একটি এলিয়ন অপরটি টয়োটা প্রোবক্স এমারজেন্সি ব্রেক করে । ঠিক তখনই পিছনে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক সময়মত ব্রেক না করে টয়োটা প্রবক্স গাড়িটির পিছনে ধাক্কা দেয় । এতে টয়োটা প্রবক্স গাড়িটির সামনের অংশ ক্যান্টনমেন্ট পরিবহনের বাসের পিছনের দিকে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং গ্যাস সিলিন্ডার লিক করে শব্দ হতে থাকে ।

আমিনবাজার ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুর্ঘটনায় আহত গাড়িগুলোকে পর্যবেক্ষণ করেন।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

সর্বশেষ আপডেট...