26.1 C
Dhaka, BD
রবিবার, আগস্ট ১৬, ২০২৬

রাণীশংকৈলে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা

হুমায়ুন কবির,রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৩১ জানুয়ারি শুক্রবার বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিব বর্ষ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আহ্বায়ক ও রাণীশংকৈল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। এছাড়ও উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক প্রসেনজিৎ দাস মলয়, রফিকুল ইসলাম সুজন, শিবলু সাদিক, সদস্য মাহবুব আলম, রোকনুজ্জামান রোকন, হাবিবুর রহমান ‘ নেকমরদ ইউনিয়নের সহ সভাপতি কাউছার হাবিব রকি , সহ-সভাপতি সোহাগ আলী, বাচোর ইউনিয়নের সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক শ্রী বিশাল , ধর্মপুর ইউনিয়ন শাখার সভাপতি আবু আউয়াল অপু, সাধারণ সম্পাদক নুরনবী, পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি শায়েম আহমেদ ও সাধারণ সম্পাদক লিংকন, বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক আব্দুল কাফি প্রমুখ ।

সভায় মুজিববর্ষের অনুষ্ঠানকে বর্ণাঢ্য এবং বর্ণিল করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হবে বলে, সিদ্ধান্ত গ্রহণ হয়।

ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার ৩১ জানুয়ারী বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক পুরুস্কার ও মুজিব শতবর্ষ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরুস্কার বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহম্মেদ। পুরুস্কার বিতরণ শেষে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে এই বিষয়ে বক্তব্য রাখেন,এ সময় তিনি বলেন শিক্ষিত জাতির মেরুদন্ড. তাই সুশিক্ষিত শিক্ষিত হয়ে মানুষের মত মানুষ হতে হবে।ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হকের সভাপতিত্বে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের উক্ত বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন. ঢাকা জেলা আওয়ামী-লীগের সহসভাপতি এ্যাডঃ খন্দকার আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাজী শওকত হোসেন শাহিন , ধামরাই পৌর আওয়ামী-লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ , উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহনা জেসমিন মুক্তা, চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, ধামরাই উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃ হারুণ-অর রশিদ রোকন,
ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন, ধামরাই পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগ মোঃ রুবিউল করিম রুবেল, সাবেক ভিপি গণ বিশ্ববদ্যালয় ও ধামরাই উপজেলা ছাত্রলীগ মোঃ শামীম হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন, পুরুস্কার বিতরণ শেষে মুজিবশতবর্ষ উপলক্ষে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম লিটনের সঞ্চলনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সময় বিদ্যালয় ও কলেজর সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণ

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম বিদ্যাপিঠ আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নবীণ-বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ সামিউল হক লিটনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কৃষিবিদ কামরুল আরেফিন বুলু।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. তৌফিকুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল হাকিম, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আনোয়ারা বেগম পলি, ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মুকুল আলী, সেরাজুল ইসলাম জারজিস, মোঃ সিরাজুল ইসলাম।

এতে স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ, মনজুর আহমেদ ট্রাস্ট্রের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শিক্ষা জাতির মেরুদন্ড। মেরুদন্ড ছাড়া যেমন কোন মানুষ চলতে পারেনা তেমনি শিক্ষা ছাড়া কোন জাতি চলতে পারেনা। তাই আমাদের সুশিক্ষা গ্রহণ করতে হবে। আমাদের সমাজ থেকে মাদক, সন্ত্রাস ,জঙ্গিবাদ ও সমাজের বোঝা বাল্যবিবাহ দূর করতে হবে।

তিনি ছাত্রীদের বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। অনুষ্ঠানের সভাপতি সামিউল হক লিটন জানান, ছাত্রীদের এমন শিক্ষা গ্রহন করতে হবে যাতে তোমরা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারো। তোমাদের দ্বারাই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করতে হবে। পরিবার থেকে বাল্যবিবাহ দিতে চায়লেও তোমরা তা রুখে দিবে।

দেড় কোটি টাকা ব্যয়ে রাণীশংকৈলে লোলতাই খাল- খনন কাজের উদ্বোধন

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩০ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নন্দুয়ার ইউনিয়নের ঘুনিয়া ব্রিজ সংলগ্ন লোলতাই খাল পুঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে এ খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। এ সময় কৃষি কর্মকর্তা সঞ্চয় দেবনাথ, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী ইমরুল কায়েশ, নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, যুবলীগ নেতা ও সমাজসেবক শাহনেওয়াজ শানু ইউপি সদস্য আলাউদ্দিন,আ’লীগনেতা নুরুল ইসলামসহ স্থানীয় ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট অফিস সূত্রমতে বিআরডিসি- বগুড়া ও দিনাজপুর জেলার ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় যাদুরাণী ব্রিজ হতে কুয়াঘাটা ব্রিজ পর্যন্ত দীর্ঘ ১৩.৪৫ কিলোমিটার, প্রস্ত ১৫ ফিট ও গভীরতা ৫ ফিট খাল খননের জন্য দেড় কোটি টাকা বরাদ্দ হয়েছে। এ প্রসংঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্চয দেবনাথ জানান, এ খাল খননের ফলে কৃষকদের ৬০০ হেক্টর আবাদি জমি ১ ফসলি থেকে ৩ ফসলিতে রুপান্তরিত হবে এবং এর ফলে সংশ্লিষ্ট কৃষকদের আর্থ সামাজিক অবস্থার ব্যপক উন্নতি ঘটবে।

প্রসঙ্গত এ খাল খনন কার্যক্রম ২ মাসের মধ্যে সম্পন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ঝালকাঠিতে জেলা ডাকাত দলের ৫ সদস্য আটক ও স্বর্নালংকার উদ্ধার।

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা পুলিশের ঐকান্তিক চেষ্টায় চুরির মামলার দায়ের করার ২৪ ঘন্টার ব্যবধানে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে। চুরি হওয়া প্রায় দুই ভরি স্বর্নালংকার এবং একটি এয়ারগান উদ্ধার করেছে ,জেলা পুলিশ।২৯/০১/২০২০ইং তারিখ বুধবার দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে প্রেসব্রিফিং এ কথা জানান,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

আটককৃত ডাকাত দলের সদস্য’রা হল বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মো:ইসমাইল খানের ছেলে মো:শহিদ খান(৩৭), নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর শশুরালয় থেকে আটক করেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হালিমার চর এলাকার আজাদ মিয়ার ছেলে এনাম হোসেন(৩০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার অমুল্যদাশের ছেলে অরুন দাশ(৩৮), ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা এলাকার আ:করিম হাওলাদার এর ছেলে মো:পিন্টু হাওলাদার (৩০), একই উপজেলার খেজুরিয়া এলাকার আ:রশিদ হাওলাদারের ছেলে মো:ইমরান হোসেন(২৮)।

পুলিশ সুপারের সভাপতিত্বে এ প্রেসব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার সাদর সার্কেল এম এম মাহমুদ হাসান( পিপিএম সেবা), নলছিটি থানার অফিসার ইনচার্জ সাখয়াত হোসেন,তদন্ত কর্মকর্তা আ:হালিম তালুকদার, এস আই হুমায়ুনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীতে পালিত হচ্ছে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ আজ বৃহপ্রতিবার সারাদেশের ন্যায় রাজশাহীতে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হচ্ছে।এদিকে পঞ্চমী তিথি গতকাল বুধবার সকাল থেকে শুরু হওয়ায় দেশের কোনো কোনো স্থানে গতকাল থেকেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আর তিথিগত বাধ্যবাধকতার কারণে আজ বৃহপ্রতিবার সকাল দশটার মধ্যেই পূজা শেষ হবে।

আজ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাসা বাড়িতে পালিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতীপূজা । হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকেরপ্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।

রাজশাহী সহ সারাদেশের মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। প্রতি বছরের ন্যায় এবারো রাজশাহী কলেজের ঐতিহ্যবাহী হৈমন্তীহিন্দু ছাত্রাবাসে সাড়ম্বরে বিদ্যা ও আরাধনার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে।

সরস্বতী পূজা সম্পকে রাসিক মেয়র এ এইচ এম খায়রুলজ্জামান লিটন তার বাণীতে বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

সাভারের আমিনবাজারে ময়লাবাহী গাড়ির ধাক্কায় আহত ৫

নিজস্ব প্রতিবেদক ঃ অদ্য ১.৪৫ ঘটিকায় আমিনবাজারের অনলাইন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনা হয়।দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও বাসে থাকা যাত্রীরা হুড়মুড় করে নামতে গিয়ে কয়েকজন মহিলা যাত্রী সামান্য আহত হন।তবে একটি টয়োটা প্রবক্স গাড়ির সামনের অংশ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয় ।আমিনবাজার থেকে সাভার গামী অগ্রদূত পরিবহনের একটি বাস পিছনে থাকা ক্যান্টনমেন্ট পরিবহনের অপর একটি বাসকে মাঝরাস্তায় হঠাৎ আড়াআড়িভাবে বেড়ীগেট দেয়। ক্যান্টনমেন্ট পরিবহনের ওই গাড়িটি ইমারজেন্সি ব্রেক করে মাঝরাস্তায় থেমে যায়। গাড়িটির পিছনে থাকা দুইটি প্রাইভেটকার একটি এলিয়ন অপরটি টয়োটা প্রোবক্স এমারজেন্সি ব্রেক করে । ঠিক তখনই পিছনে থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি ট্রাক সময়মত ব্রেক না করে টয়োটা প্রবক্স গাড়িটির পিছনে ধাক্কা দেয় । এতে টয়োটা প্রবক্স গাড়িটির সামনের অংশ ক্যান্টনমেন্ট পরিবহনের বাসের পিছনের দিকে ঢুকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং গ্যাস সিলিন্ডার লিক করে শব্দ হতে থাকে ।

আমিনবাজার ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর কামরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং দুর্ঘটনায় আহত গাড়িগুলোকে পর্যবেক্ষণ করেন।মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে ।

ভাওয়াল মির্জাপুর জিসি ভবানীপুর রাস্তার সংস্কারের কাজ উদ্বোধন

 মোঃ মনির হোসেন ,গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলা ভাওয়াল মির্জাপুর কলেজ মোড় হতে ভবানীপুর হয়ে ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড পর্যন্ত প্রায় ০. ৬৯০০ মিটার রাস্তা মেরামতের শুভ উদ্বোধন করেন গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ ।২৯-০১-২০২০ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় বাস্তবায়নে এলজিডি গাজীপুর উদ্বোধনী অনুষ্ঠান হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল আরো উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ এনামুল হক ও গাজীপুর সদর ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

রাস্তার কাজ উদ্বোধনের পর নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় প্রতীক্ষিত রাস্তার কাজ শুরু হওয়ায় সাধারণ জনগণ খুব আনন্দিত ।

রাণীশংকৈলে বৈদেশিক কর্মসংস্থানের দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

হুমায়ুন কবির রাণীশংকৈল, ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত হয় ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক প্রেস ব্রিফিং ও সেমিনার। উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএনও মৌসুমি আফরিদার সভাপতিত্বে ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সেমিনার চলে। উপজেলা প্রশাসনের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রসাশক নুর কুতুবুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মেয়র আলমগীর সরকার, ভাইসচেয়ারম্যান সোহেল রানা ও শেফালি বেগম, আ’লীগ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ঠাকুরগাঁও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, ইউপি চেয়ারম্যানবৃন্দ, আ’লীগ নেতা গোলাম সারওয়ার বিপ্লব, রেজাউল করিম, মহিলা আ’লীগ সম্পাদিকা ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে দক্ষতার উপর জোর দিয়ে বলেন অন্যান্য জেলার থেকে ঠাকুরগাঁও জেলা বিদেশে দক্ষ শ্রমিক পাঠানোর ক্ষেত্রে পিছিয়ে আছে, তাই তিনি এটি বৃদ্ধির লক্ষে স্থানীয় প্রসাসন, কর্মসংস্থান ব্যংক, যুব উন্নয়ন অধিদপ্তর ও কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা কামনা করেন ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ সহকারি অফিসার সাদেকুল ইসলাম।

শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার গোগা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৯ টি ম্যান্ডাফ হাঁস আটক করেছে ২১ বিজিবি গোগা ক্যাম্পের সদস্যরা। বুধবার বিকাল ৫টার সময় আটক করা হয়।গোগা ক্যাম্প ইনচার্জ সুবেদার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারের সময় গোগা নয়াকোনা মোড় সংলগ্ন মাঠের মধ্যে পানির পাম্পের পাকাঁ ঘরের ভিতর হইতে ম্যান্ডাফ হাঁস ৪৯ টি আটক করা হয়েছে। যার সিজার মূল্য প্রায় ৫ লাখ টাকা। ম্যান্ডাফ হাঁস গুলো ২১ বিজিবি ব্যাটালিয়নে জমা দেওয়া হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

সর্বশেষ আপডেট...