মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আজহারীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হওয়া ১১ জন ভারতীয় সনাতন ধর্মের মানুষকে ফেরত দিল ভারতে।সোমবার সকাল ৮ টার সময় বিশেষ নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার পুলিশ তাদের বেনাপোল চেকপোষ্ট দিয়ে ফেরত পাঠিয়েছে।
ফেরত যাওয়া ভারতীয় নাগরীকরা হলেনঃ- সুজাতা, শেফালি, রাজা, সমা, রেখা সুর্য, শ্যামলী, কোয়েল, মিতালী ও শঙ্কর অধিকারী। এদের মধ্যে ২ জন শিশু ও ৪ জন কিশোর কিশোরী রয়েছে।
ফেরত আসাদের সাথে লক্ষীপুর থেকে আসা পুলিশ সদস্যদের কাছে তাদের এত নিরপত্তার ভিতর দিয়ে কেন ভারত পঠানো হচ্ছে এ প্রশ্নে তারা কোন কথা বলতে রাজী নয়। নেমপ্লেড বিহীন একজন পুলিশের এসআই বলেন এদের উপরেরর নির্দেশ মোতাবকে ফেরত পাঠানো হয়েছে।
তাদের সাথে আসা পুলিশ সাংবাদিকদের সাথে কোন কথা না বলে জোর করে ওই যাত্রীদের নোম্যান্সল্যান্ডে নিয়ে গেলে সেখানে সাংবাদিকদের ধর্মান্তরিত যাত্রী শঙ্কর অধিকারী ওরফে মনির হোসেন বলেন, আমরা গত ২০১৯ সালের আগষ্ট মাসে ২ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করি। এরপর আমরা আমাদের পৈতৃক বাড়ি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ইছাপুর গ্রামে থেকে যাই। আমার মা সংরক্ষিত মহিলা আসনের চন্ডীপুর ইউনিয়নের একজন মেম্বার। তার নাম ফাতেমা। তিনি বলেন, আমরা মুসলমান হয়েছি। ভারত আর ফেরত যেতে চাইনা। পুলিশ আমাদের ঢাকা নিয়ে যাওয়ার কথা বলে বেনাপোল দিয়ে ভারত পাঠাল। আমরা সেদেশে যেয়ে কি করব। সবকিছু বিক্রি করে আমরা বাংলাদেশে এসে মুসলমান হয়েছি।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মাসুম বিল্লাহ বলেন এরা পাসপোর্ট যাত্রী এরা নিয়ম অনুযায়ী নিজ দেশে ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষ করে ফিরে গেছে। যদি তেমন কোন সমস্যা থাকত আমরা সে বিষয়টি দেখতাম। যাত্রীদের ভাষ্যমতে তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে জানা যায়। তারা কিভাবে ভিসা ছাড়া সেদেশে গেল তাও জানা যায়নি। সুত্র মতে ভিসা শেষ হলে দিন হিসাবে সরকারী নিয়ম অনুযায়ী একটি জরিমানা দিয়ে নিজ দেশে প্রত্যবর্তন করতে হয়। এ ক্ষেত্রে তারা জরিমানা দিয়েছে কি না তাও জানা যায়নি।
এনামুল ইসলাম , রাজশাহী ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অদম্য ৩১ এর সম্মিলিত ব্যাচ ডে উদযাপন করেছে বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা।অাজ সোমবার ২৭ জানুয়ারি সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মিলত হয়।সকাল সাড়ে ১০ টায় বিডিক্লিন কুষ্টিয়ার এবং অদম্য৩১ এর যৌথ উদ্যোগে ক্যাম্পাসে পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়।
পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শেষে আলোচনা সভায় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিকৌশল বিভাগের ও অদম্য৩১ এর উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও অদম্য ৩১ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অদম্য৩১ ব্যাচের শিক্ষার্থীরা নাচ, গান ও কবিতা পাঠ করে মাতিয়ে তুলেন মিলনায়তন।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলায় সোয়াপুর ইউনিয়ন বাথুলি এলাকায় থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। নিহত শাবনাজের স্বামী হাসান (২৫)কে ঘটনা স্থল থেকে আটক করে পুলিশ ।
নিহত শাবনাজ (১৮)ও তার স্বামী হাসান (২৫) বাথুলি এলাকায় বাদশার বাড়িতে ভাড়া থাকতো। স্বামী হাসান ধামরাই সরকার স্টীলমিলে চাকরি করতো নিহত শাবনাজের গ্রামের বাড়ি ভোলা চরফ্যাশান উপজেলায় নাজিমুদ্দিন গ্রামের শাহআলমের মেয়ে।আসামি হাসান একই গ্রামের আজিউল্লাহর ছেলে ।
আত্নীয় সুএে জানা যায় গত ছয় মাস আগে হাসান ও শাবনাজ প্রেম করে বিয়ে করে হাসানের বাড়িতে মেনে না নেওয়ায় ধামরাইয়ে বাথুলি এলাকায় চাকরি শুবাদে বসবাস করতো। বিবাহর পর থেকে হাসান যৌতুকের জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করতো এবং শাবনাজের বাড়ির লোক ও আত্নীয় সজন কাহারো সাথে যোগাযোগ করতে দিত না স্বামী হাসান।
এ ঘটনার জের ধরে গতকাল (২৬ জানুয়ারী) রবিবার বাথুলি ভাড়া বাড়িতে ৮.৩০মি. দিকে স্বামী হাসানের সাথে অভিমান করে ওড়না দিয়ে ঘরের ফ্যানের সাথে ফাঁস নেয়। স্হানীয় লোকজন জানতে পেরে ধামরাই থানা পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনা স্থলে থেকে শাবনাজের ঝুলন্ত লাশ উদ্ধার করে, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।
উক্ত ঘটনায় নিহতের মা মাকসুদা বেগম বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করে,মামলা নং-(২৩) দারা ৩০৬ এর (খ)।
এই ব্যাপারে ধামরাই থানা এস. আই. সুলতান বলেন ঘটনা স্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করি, ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহতর স্বামীকে আটক করে জেল হাজতে পাঠানো হয় ।
হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘি সংলগ্ন বিলের নির্জন এলাকায় জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস টিম। ২৬ জানুয়ারি রবিবার রাতে উপজেলার রাউতনগর রামরাই দিঘির পার্শ্বে, বিলের খোলা জায়গায় জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় সেখান থেকে জুয়ার সামগ্রী ও নগদ পাঁচ হাজার চার’শ টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কদমপুর গ্রামের আব্দুল সালামের ছেলে মনিরুল ইসলাম (৩৮), একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে বাপ্পী বাপ্পি (২৮), জিন্না শেখের ছেলে তরিকুুল (২৪) এবং জয় ডাংগী গ্রামের সমীর উদ্দিনের ছেলে হামিদুর রহমান (২৮)।
রাণীশংকৈল ওসি (তদন্ত) খাইরুল আনাম ডন বিষয়টি নিশ্চিত করে বলেন,আমাদের পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেছে।
এ ঘটনায় আটককৃত ৪ জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনের ৪ ধারায় রাণীশংকৈল থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ১৮। আটককৃতদের জেলা জেলহাজতে প্রেরণ করা হবে।
বিপ্লব,সাভার ঃ পুলিশ জানায় সকালে সাভারের বিসিক শিল্প নগরী ট্যানারির পাশে হরিণধরা এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ের একটি ডোবা থেকে অজ্ঞাত (২২) এক যুবকের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
গত দুই মাস আগে ওই যুবককে দুর্বৃওরা হত্যা করে লাশ ওই ডোবায় ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ। অন্যদিকে সাভারের উত্তর রাজাশন এলাকায় একটি বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া ঢাকার ধামরাইয়ের বাথুলী এলাকার একটি বাড়ি থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে ময়না তদন্তের পরে জানাযাবে তাদের কিভাবে মৃত্যু হয়েছে। এঘটনায় সংশ্রিষ্ট থানায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ধামরাই উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে ১৪তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ।২৭.২৮.২৯ (জানুয়ারী ২০২০) সোম, মঙ্গল,বুধবার তিন দিন ব্যাপি ধামরাই পৌরসভা বাজার যাএাবাড়ী মাঠপ্রাঙ্গণে প্রত্যেহ বাদ আছর অনুষ্ঠিত হবে।হাফেজ মাওলানা মুফতি রেজাউল করিম এর উপস্থাপনায়, মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রথম দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন হযরতুল আল্লাম আশরাফ আলী নিজামপুরি,২য় বক্তা মাওলানা মুফতি আব্দুল হান্নান কাসেমী, ৩য় বক্তা মাওলানা মুফতি সানাউল্লাহ সাহেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ও ধামরাই উপজেলায় চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, বিশেষ মেহমান ইউ,পি,চেয়ারম্যান বৃন্দ।
হা, মাও,আনোয়ার হুসাইন মুর্তজা এর সভাপতিত্বে দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন
আল্লামা শাহ আলম গৌরখফুরী, ২য় বক্তা মুফতি রিজওয়ান রফিকী, ৩য় বক্তা মাওলানা মুফতি জুনায়েদ কাসেমী, ৪র্থ মাওলানা আব্দুল্লাহ সাহেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ মেহমান ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।
মাওলানা মুফতি আশরাফ আলী এর সভাপতিত্বে তৃতীয় দিন প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা,২য় বক্তা মুফতি নজরুল ইসলাম কাসেমী,৩য় বক্তা হাফেজ খোরশেদ আলম সাহেব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, বিশেষ মেহমান কাউন্সিলর বৃন্দ ধামরাই পৌরসভা।ধামরাই ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি আশরাফ আলী উক্ত ওয়াজ মাহফিলে সবাইকে দাওয়াত জানিয়েছেন।
বিপ্লব ,সাভার ঃ পুলিশ জানায় সাভারের ব্যাংক কলোনী এলাকায় সিলেটের সাহেব আলী ও জেসমিন নামের এক দম্পতি একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। পরে ওই দম্পতি নিজের সন্তানকে দেখা শুনা করার জন্য সিলেট থেকে নিজের চৌদ্দ বছরের বোনকে তাদের ভাড়া বাড়িতে নিয়ে আসেন। পরে ওই শিশুর বোন জেসমিন নিজের বোনকে ঘুমের ঔষধ সেবন করে নিজের স্বামী সাহেব আলীকে দিয়ে ধর্ষণ করান। এর পর প্রায় এক বছর ধরে ওই শিশুকে তার দুলাভাই হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলেন। পরে শিশুটি নির্যাতন সইতে না পেরে এক পর্যায়ে ধর্ষণের বিষয়টি মোবাইল ফোনে তার বাবা মাকে জানান। পরে শিশুটির বাবা মা ব্যাংক কলোনীতে এসে ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে সিলেট চলে যান।
এঘটনায় আবারও ওই শিশুটির দুলা ভাই সাহেব আলী ও জেসমিন সিলেট গিয়ে তাদের আপন বড় ভাইয়ের দুই বছরের মেয়েকে অপহরণ করে ব্যাংক কলোনীতে নিয়ে আসেন। পরে ওই দম্পতি তার ভাইকে ফোনে জানান তার মেয়ে শিশুকে পেতে হলে তার বোনকে আবারও তাদের ভাড়া বাড়িতে পাঠিয়ে দিতে হবে। এঘটনায় ভুক্তভোগীর পরিবার র্যাব ৪ এর সহয়তা নিলে র্যাব ৪ গতকাল সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করে ও দুই বছরের শিশুকে উদ্ধার করেন। পরে আজ দুপুরে সাভার মডেল থানায় মামলা দায়ের করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেন র্যাব ৪।
অন্যদিকে সাভারের আমিনবাজারের হিজলা গ্রামে নিজের ১২ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নুর ইসলাম নামের (৩৫) এক বাবাকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। শিশুটির মা জানান প্রায় এক বছর ধরে তার মেয়েকে বিভিন্ন ভাবে ধর্ষণের চেষ্টা করে আসছিলেন তার বা নুর ইসলাম। পরে আজ শিশুটিকে ধর্ষণ করতে না পেরে হত্যার চেষ্টা করলে শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন ধর্ষণকারীকে বিরুদ্ধে কঠোর ব্যব¯’া নেওয়া হবে ও তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
মৃধা শাহীন শাইরাজ,তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে পরিবেশক (ডিলার) সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন রবিবার তাদের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সহ-সভাপতি বাবু কেশবলাল শীলের সভাপতিত্বে সম্মেলন শেষে মো. আ. রাজ্জাক হাওলাদারকে সভাপতি ও মো. আবুবকর ছিদ্দিককে সম্পাদক করে ৭সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শংকর সাহা, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল মিয়া, অর্থ সম্পাদক মো. আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক বলরাম সাহা ও কার্যকরী সদস্য মো. মনিরুজ্জামান মনির।
সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে নিরাপদ খাদ্য আইনে দুই বেকারীর মালিককে দুই ধারায় মোট ৬ লক্ষ টাকা জরিমানা করেছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত।২৫/০১/২০২০ইং তারিখ শনিবার দুপুরে শহরের লঞ্চঘাট ও কাঠপট্টি এলাকায় বেকারী খাবার নির্মাণকারী দুই প্রতিতিষ্ঠানে ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিচালিত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত এ অভিযান চালান।
খাবারের প্যাকেটে উৎপাদান ও মেয়াদ তারিখ না থাকায় এ দন্ড প্রদান করা হয়, আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান ।
তিনি আরও জানান, এসময় শহরের লঞ্চঘাট এলকার সততা বেকারী মালিক মো: শাহ-আলমকে নিরাপদ খাদ্য আইনের ৩২ এর ক ও গ এর দুটি ধারায় ২ লাখ করে মোট ৪ লাখ অনাদায়ে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
অপরদিকে শহরের কাঠপট্টি এলাকায় চয়েজফুল বেকারীর মালিক এনামুল হাসানকে খাদ্য আইনের ৩২ এর (ক) ধারায় ২ লাখ টাকা অনাদায়ে ১০ দিন বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় আদালত। সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট মো: এ এইচ এম ইমরানুর রহমান ও এএস এম তারেক শামস্ এ অভিযান পরিচালনা করেন বলেও জানান বিশুদ্ধ খাদ্য আদালতের বেঞ্চ সহকারী মো: শাহাদাত হোসেন।
চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলামের সমর্থনে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের উদ্যোগে শনিবার বনানী এলাকায় নির্বাচনী গণ সংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী মোঃ আতিকুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সবাই মিলে সবার ঢাকা। সুস্থ, সচল, আধুনিক ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। আমি কাজপাগল একজন মানুষ, আমি কাজ করতে চাই। আমি ফাঁকি মারতে পছন্দ করি না। এই কাজপাগল মানুষ আপনাদের নিয়ে এই শহর গড়তে চায়।
তিনি আরো বলেন, আমি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে বলতে পারি বিজয়ী হলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব ইনশাহআল্লাহ্। আওয়ামীলীগ কথায় নয় কাজে বিশ্বাসী। নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, নৌকার শুধু উন্নয়নের গিয়ার আছে। নৌকার গিয়ার একটাই- ফ্রন্ট গিয়ার। আর তাই আগামী ১ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন বলে আমি বিশ্বাস করি।
সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ২য় বারের মতো নির্বাচিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সারাবাংলার আইনজীবীদের দিকপাল, আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, গরীবের বন্ধু খ্যাত, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সফল ভাইস চেয়ারম্যান সিনিয়র এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম খান নিখিল, কিশোরগঞ্জ জেলা সমিতির আইন সম্পাদক এ্যাডভোকেট মোঃ আলাউদ্দিন, এ্যাডভোকেট মোঃ জয়নাল আবেদীন খান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য মোঃ ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি মাহামুদুল ইসলাম জিতু, আবু হানিফ সরকার, এ্যাডভোকেট হাসিবুজ্জামান হাসিব, এ্যাডভোকেট আব্দুস সবুর, যুগ্ন-সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট হারুন-অর-রশিদ, চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন, ত্রান বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব, উপ-দপ্তর সম্পাদক মোঃ মোহাম্মদ আলী সরকার, উপ-গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক বাবলু মোল্লা, ইমাম হাসান ইমন, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন এবং বিভিন্ন জেলা ও ইউনিটের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পথ সভা শেষে প্রার্থী মোঃ আতিকুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ একটি বর্নাঢ্য মিছিল সহকারে ভোটার ও জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ ও নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।