হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ চত্বরে ১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উত্তর আমেরিকাস্থ প্রবাসীদের সংগঠন ঠাকুরগাঁও জেলা সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: এ সময় উপস্থিত শতাধিক গরীব ও প্রতিবন্ধীদের মাঝে একটি করে কম্বল দেওয়া হয়।
আপেল মাহমুদ,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে আত্রাই নদী দখল করে অর্ধশতাধিক মৎস্য ঘের তৈরি করা হয়েছে। মৎস্য ঘেরের নামে গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু অসাধু ব্যক্তি। সম্প্রতি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় এসব অবৈধ ঘের উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করা হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। আইন-শৃঙ্খলা সভার পর এসব ঘের থেকে গাছের ডালপালা ও বাঁশের বেড়া সরিয়ে নেয়ার জন্য নদী এলাকায় মাইকিং করে উপজেলা মৎস্য দপ্তর। এরপরও অবৈধ ঘেরগুলো সরিয়ে নেয়া হয়নি। গত কয়েকদিন ধরে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার করেছেন দখলদাররা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলা মৎস্য কর্মকর্তাকে ম্যানেজ করে মাছ শিকারে নেমেছেন দখলদাররা। যেসব ঘেরে জাল নামানো হয়েছে সেগুলোতে নিয়মিত যাতায়াত করছেন মৎস্য দপ্তরের লোকজন। মৎস্য দপ্তরের এহেন কর্মকান্ডে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, আত্রাই নদীর উজান অংশ বানডুবি থেকে ভাটি অংশ মিঠাপুর পর্যন্ত দীর্ঘ ২০ কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক অবৈধ মৎস্য ঘের তৈরি করা হয়েছে। কিছু অসাধু ব্যক্তি গাছের কাটা ডালপালা নামিয়ে ও বাঁশের বেড়া দিয়ে নদীর প্রায় পুরো অংশ ঘিরে ফেলেছে। এসব ঘের দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে নদীতে। ঘেরগুলোতে কচুরিপানা দিয়ে মাছের অভয়ারন্য তৈরি করেছে ওইসকল ব্যক্তি।
নাম প্রকাশে অনিচ্ছুক মৎস্যজীবীদের অভিযোগ, এসব ঘের তৈরির কারণে নদীতে তারা স্বাচ্ছন্দ্যে মাছ শিকার করতে পারছেন না। ঘেরের আশপাশের এলাকায় জাল ফেলতে বাধা দেয়া হয়। অনেক সময় তাদের হাতে লাঞ্ছিতের শিকার হয়েছেন অনেক মৎস্যজীবী। কিন্তু দখলদাররা প্রভাবশালী হওয়ায় কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না তারা।
সরজমিনে দেখা গেছে, গত কয়েকদিন ধরে এসব ঘেরে জাল নামিয়ে মাছ শিকার করছেন অবৈধ দখলদাররা। কিন্তু এখন পর্যন্ত এসব দখলদারদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এসব দখলদাররা জানান, মৎস্য অফিসের অনুমতি নিয়েই ঘেরে জাল নামানো হয়েছে। কিন্তু কিভাবে অনুমতি পেলেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তারা।
উপজেলা আইন-শৃঙ্খলা সভার একাধিক সদস্য জানান, নদী দখলমুক্ত করতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উপস্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে নদী দখলমুক্ত করার সিদ্ধান্ত গ্রহণসহ যাবতীয় ব্যবস্থা নিতে মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। এরপরও মৎস্য কর্মকর্তা কেন এবিষয়ে পদক্ষেপ নেননি এনিয়ে প্রশ্ন তোলেন আইন-শৃঙ্খলা সভার এসব সদস্যরা।
এবিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান ম্যানেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, যেসব ঘেরে জাল নামানো হয়েছে সেগুলোতে গিয়ে মাছ মারতে নিষেধ করা হচ্ছে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি-না জানতে চাইলে পাশ কাটিয়ে যান তিনি। #
স্টাফ রির্পোটার: ‘শীতার্ত মানুষের পাশে সংস্কৃতিকর্মীরা’ স্লোগানে সাভার সরকারি কলেজ মাঠ, ভাগলপুর ক্যাম্পাসে শীত বস্ত্র হিসেবে কম্বল ও স্যুয়েটার বিতরণ করে জাগরণী থিয়েটার ও স্বপ্নস্বর আবৃত্তি সংগঠন।সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো সংগঠন দুটি। এসময় সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার, জাগরণী থিয়েটারের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী প্রদীপ কুমার দাস, জাগরণী থিয়েটার ও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা, স্বপ্নস্বর আবৃত্তি সংগঠনের সভাপতি শাহানা জাহান সিদ্দিকা, সাংবাদিক মো. আজিম উদ্দিনসহ সংস্কৃতিকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রতিবছর শীতার্ত মানুষের পাশে দাড়াঁয় জাগরণী থিয়েটার।
এ প্রসঙ্গে জাগরণী থিয়েটার ও সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অভিনেতা স্মরণ সাহা বলেন ‘আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য। দু:খী মানুষের পাশে দাড়ঁনো আমাদের সবার উচিত। আর্ত- মানবতার সেবায় বিত্তবানসহ প্রতিটি মানুষের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসা উচিত। আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা করেছি। সকলের আন্তরিকতায় ভবিষ্যতে আরও বড় পরিসরে সহযোগিতা করতে চাই।’ একই স্থানে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাভার প্রথম আলো বন্ধুসভা।
স্টাফ রিপোর্টার : ঢাকার সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সোলাই মার্কেট ঈদগাহ মাঠ সংলগ্ন বুড়িগঙ্গা নদীর উপর চলছে বহুতল ভবনের পাইলিং এর কাজ।স্থানীয়রা বলেন ভূমিদস্যুদের দখল ও ভরাট এর কারণে এই বুড়িগঙ্গা শাখা নদী খালে পরিণত হয়েছে এসব এলাকার পানি নিষ্কাশনের জন্য একমাত্র এই বুড়িগঙ্গা শাখা নদীর খালটি এখন দখল হয়ে যাচ্ছে এছাড়াও খালের উপরে করা হয়েছে বেশকিছু আবাসিক ভবন। দখলকারীরা প্রভাবশালী হওয়ার কারণে বাধা দিতে সাহস পাচ্ছেন না স্থানীয়রা এসময় স্থানীয়রা আরো বলেন ভাকুর্তা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মাজাহারুল ইসলাম কাজে বাধা প্রদান করা সত্বেও প্রভাবশালী ভূমিদস্যুরা বহুতল ভবনের পাইলিং কাজ চালিয়ে যাচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি বলেন ভূমিদস্যু শফিউল্লাহ কোন অনুমোদন ছাড়াই বুড়িগঙ্গা শাখা নদীর উপর সোলাই মার্কেট এলাকায় চারতলা ভবনের পাইলিং এর কাজ করছেন।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : পুলিশ সপ্তাহ ২০২০ উপলক্ষে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ বিশেষ অবদান রাখায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশকে ৩ ইউনিটে পুরস্কৃত করা হয়।সোমবার সকালে ঢাকায় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম(বার) এর হাতে পুরস্কার তুলে দেন।এবার মাদকদ্রব্য উদ্ধার অভিযানে দ্বিতীয় হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। চোরাচালান মালামাল উদ্ধার অভিযানে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। এ ছাড়াও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে প্রথম হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ।
উল্লেখ্য, সদ্য বদলি হওয়া পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ এর কাজের ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আজকের এ অর্জন।
এ ছাড়াও রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথেও সৌজন্য স্বাক্ষাত ও কুশল বিনিময় করেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার)।
বিপ্লব,সাভার : সাভারের একটি মার্কেটে চাঁদাবাজির সময় ব্যবসায়ীদের গণপিটুনিতে মাফু(৩৮) নামে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী নিহত হন।রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের অন্ধ কল্যাণ মার্কেটে অস্ত্রসহ চাঁদাবাজি করতে গেলে ব্যবসায়ী ও স্থানীয় লোকজন মিলে ধাওয়া করে গণপিটুনি দেয় তাকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাভারের অন্ধ মার্কেটে সন্ধ্যার কিছুসময় পরে অস্ত্রসহ চাঁদাবাজি করতে আসেন সন্ত্রাসী মাফু ও তার লোকজন। এসময় ব্যবসায়ীদের ধাওয়ারমুখে সবাই পালিয়ে গেলেও মাফু ধরা পড়লে মার্কেটের দোকানদার ও আশেপাশের লোকজন মাফুকে গণপিটুনি দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।
নিহতের লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ও ডিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। এ ঘটনায় তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
নিহত মাফু সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার একটি ভাড়া বাসায় থাকতেন। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, বিভিন্ন ব্যক্তিকে ধরে নিয়ে নির্যাতনসহ এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে শীর্ষ এই সন্ত্রাসীর বিরুদ্ধে।
বিপ্লব,সাভার : সাভারের আশুলিয়ার জঙ্গি সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সোমবার সন্ধ্যা থেকে সাভারের আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের মালিকানাধীন দুইতলা বিশিষ্ট বাড়িটিতে বিপুল সংখ্যক জঙ্গি সদস্য ও গোলাবারুদ থাকার সম্ভাবনায় অভিযান চালানো হয়।পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা থেকে গকুলনগর বাজারের পাশের দুই তলা বাড়িটি ঘিরে রাখে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। গত এক বছর ধরে দুই তলা ওই বাড়িটি নির্মাণ করা হয়। জানুয়ারির প্রথম দিকে এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) সাইদুর রহমান তাৎক্ষণিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এসময় ঘটনাস্থলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও জেলা পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মোতাবেক বাড়িটির ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি বাড়িটি ঘিরে রাখা পুলিশ সদস্যরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাড়ী থেকে এক নারীকে আটক করা হয়। রাত ৮টার দিকে ওই নারীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু। তিনি বলেন, জঙ্গি সন্দেহে আমরা এই বাড়িটিতে অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত এক নারীকে আটক করতে পেরেছি। পরবর্তীতে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনাকষা হাঙ্গামী মোড়ে ৫৩ বিজিবির সুরক্ষিত সীমান্ত চাই জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় উপস্থিত ছিলেন মনাকষা বিওপির হাবিলদার মোঃরেজাউল অএ গ্রামের সাবেক মেম্বর মোঃ আব্দুল আখের,উপজেলা ছাএলীগের সাবেক আইনবিষায়ক সম্পাদক সুবেদ আলী,তরুন সাংবাদিক ও প্রভাষক মোঃ শামশুজ্জোহা বিদ্যুৎ ও গ্রামের সকল স্তরের মানুষ। মানাকষা বিওপির হাবিলদার রেজাউল বলেন,মাদক,অস্এ ও চোরাচালান বন্ধ করার জন্য সরকার জিরো টলারেন্স ঘোষনা করেছেন।বিশেষ করে মাদককের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন।
তিনি আরও বলেন যেহতু এই এলাকাগুলো সীমান্ত বর্তী তাই এই এলাকাগুলোতে মাদক,অস্এ ও চোরাচালানে ভরে গেছে।
এগুলোকে নির্মুল করার জন্য প্রত্যেক গ্রামে গ্রামে জনসচেতনতামূলক সভা করা হবে। অবশেষে তিনি গ্রামের সকল স্তরের মানুষকে মাদক,অস্এ ও চোরাচালানি থেকে বিরত থাকতে বলেন এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করেন।
মোঃ মনির হোসেন,গাজীপুর প্রতিনিধি ঃ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব কনকনে শীত উপেক্ষা করে ধর্মপ্রাণ মুসল্লীরা শুক্রবার সকাল থেকে জড়ো হয় টঙ্গী ইজতেমা ময়দানে তীব্র শীত ও ঘন কুয়াশা ,থামাতে পারেনি ধর্মপ্রাণ মুসলিমদের পথচলা ।১২ ই জানুয়ারি ২০২০ইং রবিবার সকাল এগারোটা চল্লিশ মিনিটে (১১.৪০) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমার এর প্রথম পর্ব । আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন প্রায় সাট (৬০) লক্ষ মানুষ , ইজতেমার ময়দানে আগে থেকে আসা মুসল্লি সহ রবিবার ১২ জানুয়ারি ঢাকা সহ ঢাকার আশেপাশে বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লীরা জড়ো হয় টঙ্গী ইজতেমার ময়দানে আখেরি মোনাজাত উপলক্ষে ভোর থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বিমানবন্দর থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত গাজীপুর মীরের বাজার থেকে টঙ্গী আবদুল্লাপুর আশুলিয়া প্রতিটা রাস্তা যান চলাচল ছিল বন্ধ ।
যার কারণে দূরদূরান্ত থেকে পায়ে হেটে মুসল্লিদের অংশগ্রহণ করতে হয় আখেরি মোনাজাতে ।
সারা দিন সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা, কনকনে শীত, কখনো শরীর হিম করা ঠান্ডা বাতাস। এর মধ্যেই চলেছে বয়ান, জিকির-আসকার, খাওয়াদাওয়া ও আনুষঙ্গিক কাজকর্ম। এভাবেই টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় সময় পার করেছেন লাখো মুসল্লি ।
বিপ্লব, সাভার ঃ নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে রোববার সকালে বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীন উন্মক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এদিকে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে কালো পতাকা প্রদশর্নী কর্মসুচী পালন করেন আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় আন্দোলনকারী উপাচার্য চোর ও দুর্নীতিবাজ স্লোগান দিলে র্যালিতে অংশ গ্রহন করা শিক্ষক ও শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের মাঝে কিছুটা উত্তেজনা দেখা দেয়।প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশের অন্যতম উচ্চশিক্ষা এই প্রতিষ্ঠান। এছাড়া প্রতিষ্ঠার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো নানা সংকটে বিশ্ববিদ্যালয়টি। পর্যাপ্ত সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন,অধিকতর উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে সব সংকট অচিরেই দূর হবে।
১৯৭১ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে প্রতিষ্ঠিত হয়ে চারটি বিভাগে ১৫০ জন শিক্ষার্থী নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদে ৩৬টি বিভাগ এবং চারটি ইনস্টিটিউটে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী ও ৭৫০ জন শিক্ষক রয়েছেন।