31 C
Dhaka, BD
শনিবার, আগস্ট ১৫, ২০২৬

আশুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জাহিন সিংহ, সাভার : আশুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মিডল্যান্ড ব্যাংক জিরাবো শাখা। বৃহস্পতিবার দুপুরে ‘‘উষ্ণতার চাদরে মোড়ানো শৈশব’’ প্রতিপাদ্যকে সামনে রেখে তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের জিরাবো শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. জাহের আলী।

অন্যান্যের আরো মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো.মফিজুর রহমান, সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল খালেক, সাংবাদিক আল-মামুন প্রমুখ।

আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. বাসেত মজুমদারের সাথে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সৌজন্য সাক্ষাত

চৌধুরী তানভীর আহম্মেদ, ঢাকাঃ উপমহাদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামীলীগ এর ২১’তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামীলীগের ২য় বারের মতো নির্বাচিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সারাবাংলার আইনজীবীদের দিকপাল, আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, গরীবের বন্ধু খ্যাত, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহবায়ক, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সফল ভাইস চেয়ারম্যান সিনিয়র এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার-এর সাথে বৃহষ্পতিবার রাতে তাঁর বাসায় বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন আবদুল বাসেত মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নের ক্ষেত্রে সারা বিশ্বের কাছেই একটি রোল মডেল। আমি আইন অঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেছি। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছি। তবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে কিছু সোনার মানুষ তৈরি করতে হবে। সে ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহত সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সদস্যদের ভালো আইনজীবী হওয়ার জন্য প্রচুর পড়াশুনা করতে হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

জননেত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়ন এবং আইনের সুশান প্রতিষ্ঠায় বাংলাদেশ আওয়ামীলীগ সহ দলীয় অন্যান্য অঙ্গ সংগঠনের পাশাপাশি শিক্ষা, শান্তি, শৃংখলা ও ন্যায়নীতি পতাকাবাহি সংগঠনের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এই মর্মে আওয়ামীলীগের নব-নির্বাচিত উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সিনিয়র এ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদারকে অবহিতকরণ পূর্বক তাঁর সর্বাঙ্গীন সফলতা কামনা করা হয়।সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট রবিউল আলম জুয়েল, এ্যাডভোকেট শাহদাত হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, শরিফ আকবর লিমন সোহাকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাকারিয়া হাবিব, উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সরকার, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ হোসেন তালুকদার, উপ-গন-যোগাযোগ সম্পাদক হাসান ইমাম মাসুম, সহ-সম্পাদক ইমন শিকদার, চৌধুরী ব্রেলভীর আহম্মেদ সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ঢাকা মহানগর ও বিভিন্ন ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।

দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুন:নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদের কে ফুলেল শুভেচ্ছা ।

নিজেস্ব প্রতিবেদক ঃ দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ায় ওবায়দুল কাদের কে ফুলেল শুভেচছা জানায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিন এর সহ সভাপতি এবং আমাদের অধিকার পএ এর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ ।আজকে রোজ বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদেরের বাসভবনে ফুলেল শুভেচছা জানায় মুহাম্মদ মাহবুবুর রহমান এ সময়ে তার সাথে দলিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

মাননীয় প্রধানমন্ত্রী রাস্ট্রনায়ক শেখ হাসিনা দূরদর্শী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে , ওবায়দুল কাদেরর মতো কর্মীবান্ধব নেতা, জনবান্ধব মন্ত্রী, দেশটির প্রাচীনতম বৃহৎ এ সংগঠনটির আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলনেও তিনি দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে পুন:নির্বাচিত করায়, দলের নেতা কর্মীরা আরো উজ্জীবিত হবে এবং দলের তৃনমুল, নেতাকর্মীদের মূল্যায়িত হবে বলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঢাকা মহানগর দক্ষিন এর সহ সভাপতি এবং আমাদের অধিকার পএ এর সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ আশা ব্যক্ত করেন ।

এসময় তিনি আরো বলেন , আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক , তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ বুকে ধারণ করে , তার মত ত্যাগী কর্মী হিসেবে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চাই । আমার জন্য দোয়া করবেন ।

 

ঝালকাঠিতে ইয়াবাসহ এক কলেজছাত্রকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ

সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি মনোহারীপট্টি থেকে এক কলেজছাত্রকে এক হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।গত ২৫/১২/২০১৯ইং তারিখ বুধবার সন্ধ্যায় শহরের মনোহারীপট্টির লাকী আয়রন স্টোর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কলেজছাত্র রিয়াদ হোসেন (১৯) লাকী আয়রন দোকানের কর্মচারী এবং বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গ্রামের মিজানুর রহমানের ছেলে। ঝালকাঠি সরকারি কলেজে লেখাপড়ার পাশাপাশি দোকানে কাজ করতেন রিয়াদ।

ঝালকাঠি ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মনোহারীপট্টির লাকী আয়রন স্টোরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের কর্মচারী রিয়াদকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়।

স্বীকারোক্তি অনুযায়ী তার দোকানে লুকায়িত এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।

শার্শার উলাশী কিন্ডার গার্টেন স্কুলের বৃত্তি সনদ প্রদান এবং বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী কিন্ডার গার্টেন এর বৃত্তি সনদ ও বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়েছে।বৃহস্পতিবার (২৬/১২/২০১৯) তারিখ সকাল ১০টায় ঐ কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গনে আয়োজিত শিক্ষার্থী এবং অভিভাবকদের সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পুলিশের নাভারন সার্কেলের এ,এস পি জুয়েল ইমরান,৯ নং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সাহিদুল ইসলাম শাহীন সভাপতি সীমান্ত প্রসক্লাব বেনাপোল।প্লে-থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ২য় শ্রেনীতে -৬ জন ,৩য় শ্রেনীতে ১ জন এবং ৪র্থ শ্রেনীতে -২ জন মোট ৯ জনের মধ্যে নগদ অর্থ এবং বৃত্তি সনদ সহ বার্ষিক পরীক্ষার ফলাফল অনুযায়ী শিক্ষার্থীদের নাম ঘোষনা করা হয়। শিক্ষার্থীদের মাঝে এ সকল সনদ এবং অর্থ তুলেদেন এএসপি জুয়েল ইমরান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , একমাত্র শিক্ষার্থী ,শিক্ষক ও অভিবাবকদের সন্মিলিক প্রচেষ্ঠায় জাতিকে শতভাগ শিক্ষিত করন সম্বব,তিনি বিশেষ করে উপস্থিত মায়েদের উদ্দেশ্যে তাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই সকল কোমলমতি সন্তানের প্রতি নজরদারী বৃদ্ধির পরামর্শ দেন ।
ঐ স্কুলের প্রধান শিক্ষক জাহিদ হাসান আব্দুল্লাহর সঞ্চালনায় স্কুলের প্রতিষ্ঠাতা জাকির হোসেন লাল্টু স্কুলের সার্বিক পরিস্থিতি সমাবেশে তুলে ধরেন -২০১৫ ইং সালে প্রতিষ্ঠিত এই স্কুলটিতে মোট ১৫৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে, সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার,সহকারী শিক্ষিকা শারমিন আক্তার,রাবেয়া খাতুন,শারমিন খাতুন,তনয়া আফরোজ দিশা। এখানে শিক্ষা প্রদান করে চলেছেন আগামী বছর অর্থাৎ ২০২০ সালে ছাত্র-ছাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে তিনি মনে করেন। এব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিকট সহযোগীতা কামনা করেন।

শীতে কাঁপছে গাজীপুরের হতদরিদ্র মানুষ ।

মনির হোসেন,গাজীপুর,প্রতিনিধি : গত পাঁচ দিন যাবত হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় সাধারণ মানুষের দুর্ভোগের যেন কোন সীমা নেই ,শীতের হাত থেকে বাঁচতে খরকুটো আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অসহায় ও দরিদ্র মানুষ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার প্রচন্ড ঠান্ডা নাকাল হয়ে পড়েছে জনজীবন, দেখা দিচ্ছে শীতজনিত বিভিন্ন রোগ বালাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের হতদরিদ্র কৃষকরা । কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা আলু ও সহ নষ্ট হচ্ছে শীতকালীন সব সবজি হঠাৎ করে শীত পড়ায় ভিড় জমছে গরম কাপড়ের দোকানগুলোতে সবচাইতে বেশি বীর দেখা যাচ্ছে ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে অসহায় গরীব মানুষগুলো সাধ্যমত ক্রয় করছে শীত নিবারণের কাপড় ।

ঘন কুয়াশার কারণে যেমন ক্ষতি হচ্ছে ফসলের তেমনি বাড়ছে সড়ক দুর্ঘটনা রাতের বেলায় গাড়ির লাইটের আলোয় ৫ থেকে ১০ ফুটের বেশি যাচ্ছেনা দেখা এবং কি দিনের বেলায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

রাণীশংকৈলে স্তন ক্যান্সার সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “সচেতনাতায় শক্তি, স্তন ক্যান্সার মুক্তি, জেগে উঠুন জেনে নিন” এ শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর কমপ্লেক্সে ২৫ডিসেম্বর বুধবার দুপুরে দি ব্লু স্ক্যাই চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় মহিলাদের নিয়ে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনা সৃষ্টি,

চিকিৎসা ও বিনামূল্যে এক ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. অধ্যাপক বদরুদ্দোহা ঢাকা, প্রধান চিকিৎসক দি ব্লু স্ক্যাই চ্যারিটেবল ফাউন্ডেশন ডা. রেজিনা খাতুন, নিউরোসাইন্স

হাসপাতালের চিকিৎসক ডা. তারিকুল ইসলাম, রাণীশংকৈল সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় সামাজিক, রাজনৈতিক, ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রাবিতে শীতকালীন ছুটি শুরু পাঁচ জানুয়ারি খুলবে ১৬ জানুয়ারি

সৌমেন মন্ডল,ব্যুরো প্রধান রাজশাহীঃ শীতকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছুটি শুরু হবে আগামী পাঁচ জানুয়ারি থেকে। ১২ দিনব্যাপী এ ছুটি চলবে আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার ও হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী এসব তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক প্রভাষ জানান, রোববার (৫ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের ছুটি শুরু হলেও শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার থেকেই এই ছুটি শুরু হচ্ছে। আবার শেষেও একইভাবে দুইদিন সাপ্তাহিক ছুটি তাই দুইদিন পরে ১৮ জানুয়ারি থেকে ছুটি শেষ হবে এবং ১৯ জানুয়ারি রোববার থেকে পুনরায় ক্লাস পরীক্ষা শুরু হবে। ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকলেও জরুরি বিভাগসমূহ যথারীতি খোলা থাকবে।

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, হল খোলা থাকবে কিনা সে ব্যাপারে এখনো প্রাধ্যক্ষ পরিষদের মিটিং হয় নি। মিটিং কবে হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। তবে গতবারের ন্যায় এবারো আবাসিক হলগুলো খোলা রাখা হবে।

নওগাঁয় বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

আপেল মাহমুদ, নওগাঁ: নওগাঁ ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫শ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল, ১১৭৫ পিচ ইয়াবা, ৫শ গ্রাম গাঁজা, ৪০গ্রাম হেরোইন এবং ১টি মোটরসাইকেল সহ ২জন মাদককারবারিকে আটক করা হয়েছে।আজ বুধবার (২৫ডিসেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর থানার কাঠালতলী এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃত ২জন হলেন, নওগাঁ সদর উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে শাহাদাৎ হোসেন রুবেল (৩৮) এবং ইয়াকুব আলীর ছেলে আহসান হাবীব (৩৫)।

বুধবার(২৫ডিসেম্বর) দুপুর ২টায় নওগাঁ জেলা ডিবি পুলিশের কার্যালয়ে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান এবিষয়ে একটি প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, তার নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি কেএম শামসুদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ বিশেষ অভিযানে আলুর বস্তার ভিতরে অভিনব কায়দায় রাখা ১১শ৭৫ পিচ ইয়াবা, ৫শ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪০গ্রাম হেরোইন, ৫শ গ্রাম গাঁজা এবং একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। যার মূল্য ১৩ লক্ষ ৩২ হাজার টাকা।

তিনি আরও বলেন আটককৃতদের মাদক দ্রব্য নিরোধ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

নানা উৎসবের মধ্যদিয়ে রাজশাহী পালিত হচ্ছে বড়দিন

সৌমেন মন্ডল, ব্যুরো প্রধান রাজশাহীঃ রাজশাহীতে বিশেষ প্রার্থনা ও নানা আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন। এ উপলক্ষে মহানগরীর অভিজাত হোটেলগুলোতে বিশেষ আয়োজন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টায় সিটি চার্চে বড়দিন উপলক্ষে বিশেষ প্রার্থনা করা হয়।এ সময় চার্চের মধ্যে সবাই গেয়ে উঠেন। ‘ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা এবং পৃথিবীতে তাহার প্রিয়পাত্র মনুষ্যদের মধ্যে শান্তি।’ বড়দিন উপলক্ষে রাজশাহীর খ্রিস্টান সম্প্রদায় বেথলহেমের সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেছেন প্রতীকী গোশালা।

রাজশাহী মহানগরীর বাগানপাড়া চার্চের ফাদার পল গোমেজ জানান, একই সময়ে প্রার্থনার আয়োজন করা হয় দ্বিতীয় বড় উপাসনালয় বাগানপাড়া চার্চেও। বিশেষ উপাসনা শেষে দুপুরে রয়েছে প্রীতিভোজ।
এছাড়া সিটি চার্চ ও ডিঙ্গাডোবা চার্চসহ মহানগরীর অন্যান্য উপাসনালয়ে আজ রাতে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হবে। এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।

এদিকে, গির্জা ও হোটেলেগুলো বড়দিনের ঐতিহ্যবাহী জাঁকজমকপূর্ণ সাজসজ্জায় সেজেছে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে। গির্জা ও অভিজাত হোটেলগুলোতে টুকটুকে লাল পোশাক পরা সফেদ দাড়ি-গোঁফের বুড়ো সান্তা ক্লজ উপহারের ব্যাগ কাঁধে নিয়ে ছোট্ট সোনামণিদের হাতে তুলে দিচ্ছেন মজার মজার উপহার।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, দিনটি উদযাপনের লক্ষ্যে চার্চগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনন্দঘন পরিবেশে সবাই বড়দিন উদযাপন করছেন। সকাল থেকে কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেট...