পৌর কাউন্সিলর ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির খান এবং যুবলীগ নেতা কামাল শরীফের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১২/১২/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে ছয়জন। তারা হলেন- বাবুল হোসেন (৩৮), মিরাজ হোসেন (৩৫), আবির খান (১৭), রিয়াজ মৃধা (৩৯), শাহিন মাঝি (১৯) ও রুবেল খান (৩০)।
বৃহস্পতিবার সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে বন্যা প্রবণ ও নদী ভাঙ্গণ এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৩ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার ৭৪ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান- মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ।
নিহতরা হচ্ছেন-ট্রাক চালক শ্রীপুরের কালিনগর গ্রামের অমল অধিকারীর ছেলে অঞ্জন অধিকারী (২৫) ও সদরের বরুনাতৈল গ্রামের হাকিম বিশ্বাসের ছেলে মোতাহার হোসেন (৫০)। আহত তিনজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ট্রাক চালক বাদে হতাহত সকলেই গরু ব্যবসায়ী।
নিহতরা হলো সাগর বিশ্বাস (২২) ও পিংকি রানী (১৯)। তারা একে অপরের বেয়াই-রেয়ান। বুধবার রাতে মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামে নিহত পিংকির শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে এটিকে আতœহত্যা বলে ধারণা করছে মাগুরা পুলিশ। নিহত সাগর বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা শ্যামল বিশ্বাসের ছেলে। নিহত অপরজন হলেন বাটাজোড় গ্রামের রাম প্রসাদের স্ত্রী পিংকি রানী। ওই যুবতির বাবার বাড়ি নড়াইল জেলায়।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় সোনারায় ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে জেলা কমিটির সদস্য ও ইউনিয়ন কমিটির সভাপতি বীরেন সরকার মিন্টু’ র নেতৃত্বে পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে মূল্যের বৃদ্ধির প্রতিবাদে,হাট-বাজারে সরকারী মূল্যে কৃষকদের নিকট থেকে ধান ক্রয়,গৃহহীনদের গৃহ,ভূমিহীনদের খাস জমি,মজুরদের এককালীন ৫ লক্ষ টাকা, মাসিক পেনশন ৫০০০ টাকা ও ১শ ৫০ দিনের কাজের দাবিতে ভূমিহীন ও অসহায় দুঃস্থদের শতস্ফূর্ত অংশ গ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার রাত থেকে সকল পর্যন্ত ৫জন অসুস্থ হয়ে পড়েছেন। যাদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয় ।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক শামীমুল ইসলাম,চেয়ারম্যান জাকির হোসেন কানন ও উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার।
বরগুনার প্রধান তিনটি নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় নবগঠিত তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ¯িœগ্ধ বেলাভ‚মিতে জেগে ওঠা চরের নাম রাখা হয়েছে “শুভসন্ধ্যা”। একদিকে সীমাহীন সাগর; আরেকদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট টেংরাগিরি। অন্যদিকে দীর্ঘ ঝাউবন, তিন তিনটি নদীর বিশাল জলমোহনা। সবমিলিয়ে নদ-নদী আর বন-বনানীর এক অপরূপ সমাহার-শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত! সমুদ্রের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে ৩ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল ঝাউবন। দখিণের খোলা বাতাস ঝাউবন ¯পর্শ করে যাচ্ছে পরম আবেশে। খোলা বাতাসের ছোঁয়ায় উড়ন্ত চুলের মতো দুলছে ওই ঝাউগাছগুলোর আগা-বাগা ডালপালা।
জন্ম থেকেই সমুদ্রের খোলা বাতাস গায়ে মেখে ঝাউগাছগুলো এখন অনেক বড় হয়ে উঠেছে। সমুদ্রের আছড়ে পড়া ঢেউ আর ঝাউগাছের মাঝখানে শূন্য বালুরাশি। দৃষ্টিনন্দন এক সমুদ্র সৈকত! সমুদ্রের মৃদু ঢেউ, বালুময় দীর্ঘ সৈকত আর ঝাউবনের সবুজ সমীরণের এ দৃশ্যটি প্রকৃতি প্রেমের একটি উদাহরণ। এই প্রেমময় দৃশ্যপটের নাম-শুভ সন্ধ্যা। দখিণে তাকালে অথৈ সাগরের ঢেউ আর ঢেউয়ের সাথে দোল খেলা মাছ ধরার ট্রলার ব্যতীত আর কিছুই দেখা যাবে না।
প্রকৃতির সাথে সময় কাটিয়ে পূর্ণিমার চাঁেদর পানে তাকিয়ে জোছনা উৎসব পালিত হবে আজ। হেমন্তের শিশিরে নগ্ন পায়ে হাঁটার স্মৃতি অনেকেই হয়তো ভুলে গেছেন! মোম-জোছনায় চোখ-মন ভরানো হয় না কতকাল তা আপনার চেয়ে ভালো আর কে জানে! তাইতো এই আয়োজন, “জোছনা উৎসব”। ত্রিমোহনার রূপালি জলরাশি ঘেঁষে বিস্তীর্ণ সৈকতে বসে হৈমন্তী পূর্ণিমা দেখে আপনি শিহরিত হবেনই। জোছনাপাগল হাজারো মানুষের সাথে গান, কবিতা, পুঁথি, পুতুল নাচ, যাদু প্রদর্শণী, যাত্রাপালা, হয়লা গান, নৃত্য, ফানুস ওড়ানো দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। আগামীকালের পূর্ণিমায় এখানেই জলজোছনায় একাকার হবে জোছনাবিলাসী হাজারো মানুষ।
জানা যায় , মাসুদ রানা তালুকদার , সাভারের রাজাশন এলাকার ছেলে , তিনি সাবেক ছাত্র নেতা বর্তমান প্রবাসী ,কোরিয়াতে বসবাস করেন ।