মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) আজ শনিবার বিকাল ০৫ ঘটিকায় ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের প্রয়াত আহ্বায়ক মৃদুল মাহমুদ সাদ্দাম এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলন ঢাকা জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ঢাকা ২০ আসন সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ।
বদলগাছী থানা কে দালাল মুক্ত করলেন ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ
শামশুজ্জোহা বিদ্যুৎ,নিজস্ব প্রতিবেদক :নওগাঁর বদলগাছী থানায় যোগদান করেই থানা কে দালাল মুক্ত করলেন চৌধুরী জোবায়ের আহাম্মদ।গত ৮ সেপ্টেম্বর ২০১৯ তিনি এ থানায় যোগদান করেন। যোগদান করেই তিনি এই থানা চত্বরকে দালালমুক্ত এবং পুরো থানাকে মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছিলেন।
এই ঘোষণার এক মাস পূর্ণ হওয়ার পূর্বেই তিনি থানা চত্তরকে দালাল মুক্ত করলেন এই ওসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দুই বছর ২ মাস দায়িত্ব পালনের পর গত ৮ সেপ্টেম্বর বদলগাছি থানা যোগদান করেন চৌধুরীর জোবায়ের আহাম্মদ। তিনি যোগদানের পর থেকেই দেখা গেছে থানায় দালালদের দৌরাত্ম্য কমে গেছে। প্রাথমিক অবস্থা দালালদের সতর্ক করে থানায় তদবিরের জন্য না আসতে বলা হচ্ছে। সেবাপ্রার্থীরা দালাল ছাড়াই নির্বিঘ্নে থানায় আসা-যাওয়া করতে পারছেন।থানা মানেই টাকা।টাকা ছাড়া কোন থানায় কোন কাজ হয়না এমন ধারনা জনসাধারণের।তবে জনসাধারণের সেই ধারণাকে পাল্টে দিচ্ছে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা চোধুরী জোবায়ের আহাম্মদ।
এই থানায় সেবা নিতে আসা লোকজন এখন টাকা ছাড়ায় সাধারন ডাইরি ( জিডি ) , অভিযোগ ও মামলা অন্তর্ভুক্ত করতে পারছেন । থানায় সেবা নিতে আসা আধাইপুর গ্রামের সাইদুল ইসলাম বলেন আমার একটি সাইকেল বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে নামাজ পড়তে এসে হারিয়ে যায়।
স্কুলের সিসিটিভি ফুটেজে চোরের ছবি ধরা পড়ে, সেই ছবি ওসি স্যার কে দেখালে ওসি স্যার তাৎক্ষনিক ডিউটি অফিসার কে ডেকে সব অফিসার কে সেই ছবি দেখিয়ে
চোরকে ধরার নির্দেশ দেন। এবং আমার নাম, ঠিকানা, মোবাইল নম্বর নিজের ডাইরিতে নোট করে রাখেন, যাতে সাইকেল উদ্ধার করে আমাকে ফোন করে জানাতে পারেন।
মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামের সেবাপ্রার্থী মোঃ হাবিবুর রহমান বলেন আমার একটি ব্যাটারি চালিত অটোরিকশা হারিয়ে গেছে আমি থানায় জিডি করতে এসেছি। আগে জানতাম থানায় জিডি বা মামলা করতে টাকা দিতে হয়। ওসি স্যার কে সব বললাম ওসি স্যার আমাকে ডায়েরি করতে বলল্লেন আমি ডাইরী করেছি। কিন্তু আমাকে কোন টাকা দিতে হয়নি বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, সেবাপ্রার্থীদের সবধরনের সহযোগিতা করার জন্য থানার সকল অফিসার কে নির্দেশ দিয়েছি।থানা চত্বর কে দালাল মুক্ত করেছি, বদলগাছী থানা কে মাদকমুক্ত করতে অভিযান শুরু করেছি ,এবং এই অভিযান অব্যাহত থাকবে।
ধামরাইয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ।
মোঃসম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে শিশু বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার শিক্ষককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার ধামরাই সদর ইউনিয়নের চৌঠালিয়া এলাকার মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদ্রাসার ছাত্র আমির হামজা (৮) কে তার মাদ্রাসা শিক্ষক ইকবাল হোসেন (২৫) বলাৎকার করে। 
এসময় বলাৎকারের শিকার ওই শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ওই শিক্ষককে আটক করে। পরে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
বলাৎকারের শিকার আমির হামজা ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকার আনোয়ার হোসেনের পুত্র। সে মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদ্রাসা মক্তব বিভাগের ছাত্র।
আটক শিক্ষক ইকবাল হোসেন গাজীপুর জেলার জয়দেপুর থানার মাষ্টার বাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে বলে জানা যায়।
মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদ্রাসা দেখাশুনার দায়িত্বে থাকা ইসরাফিল হোসেন বলেন, আটক ইকবাল হোসেন এক মাস আগে তাদের মাদ্রাসায় মক্তব শিক্ষক হিসেবে যোগদান করেছেন। এ বিষয়ে মাদ্রাসার পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে, আটক মাদ্রাসা শিক্ষক ইকবাল হোসেন গণমাধ্যমের সামনে ওই ছাত্রকে বলাৎকারের কথা স্বীকার করেন।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, বলাৎকারের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় থানায় মামলা দায়ের হয়েছে (মামলা নং ২৭)
বেনাপোল ট্রান্সপোর্ট সমিতি’র সাধারণ সম্পাদকের বাড়িতে বোমা হামলা ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা, শার্শা, বেনাপোল ট্রাক মালিক সমিতির বেনাপোল কার্যালয়ের চেয়ারম্যান, আঃলীগ নেতা আজিম উদ্দিন গাজীর বেনাপোল তালসারি পৈত্রিক বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজিম উদ্দিন গাজী বলেন বলেন, শুক্রবার ১৮ ই অক্টোবর গভীর রাতে আনুমানিক ২টার সময় আমি বাড়িতে অবস্থান কালে বাড়ির পাশে গ্যারেজের ছাদের উপর বিকট শব্দে দুটি বোমা বিস্ফোরিত হয়, এতে আমি সহ আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে ঘরের বাইরে এসে দেখি বোমার আঘাতের চিহ্ন ছেলেমেয়েদের পড়ার স্থানে বিস্ফোরিত বোমার অংশ লাল কসটেপ ও স্প্রিন্টার ছড়ানো রয়েছে। আজিম উদ্দিন গাজী আরো বলেন কয়েক বছর ধরে বেনাপোল পৌর টোল বন্ধের দাবিতে বন্দরের সাথে সম্পর্কিত বিভিন্ন সংগঠনের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি।অনেক আন্দোলন-সংগ্রামের পর কয়েকদিন আগে সরকার থেকে পৌরসভার পৌর টোল আদায় বন্ধ করে দেয়, এতে ক্ষিপ্ত হয়ে এর সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসী গ্রæপ আমার বাড়িতে বোমা হামলা চালিয়েছে বলে আমার ধারণা।
আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা হামলার বিষয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরী নম্বর নং-৭০১।
বোমা হামলার ঘটনাস্থলে অবস্থানকালে স্থানীয়রা জানান, তারা রাতে ঘুমিয়ে যাবার পর হঠাৎ বিকট শব্দ শুনে এদিক-ওদিক ছোটাছুটি করে ঘটনাস্থলে আসে,এখানে আসার পর দেখতে পাই বোমার বিভিন্ন বস্তু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।যারা এর সাথে জড়িত তাদের শাস্তি দাবি করেন স্থানীয় জনগণ।
বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে পরিদর্শনে তথ্যমন্ত্রী ।
মীর আকরাম ঃ শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে দলীয় নেতৃবৃন্দের সাথে তার কবর জিয়ারতের পর গাজীপুর জেলার কালিয়াকৈরের কবিরপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শনে যান তথ্যমন্ত্রী।
সরেজমিনে ফিল্ম সিটির নির্মাণ তদারকি শেষে মন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, বঙ্গবন্ধু ফিল্ম সিটিকে পর্যায়ক্রমে বিশ্বমানের ফিল্ম সিটিতে রূপান্তর করতে কাজ করছি আমরা। ১০৫ একর জমির ওপর গড়ে ওঠা বঙ্গবন্ধু ফিল্ম সিটির প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মাণাধীন চলচ্চিত্রের পরিচালক শ্যাম বেনেগাল বঙ্গবন্ধু ফিল্ম সিটি পরিদর্শন করে গেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তাঁর ইচ্ছে আছে এই চলচ্চিত্রের কিছু অংশের শুটিং এখানে হতে পারে।
তথ্যসচিব আবদুল মালেক মন্ত্রীর সাথে ছিলেন।
সাভারের হেমায়েতপুর নাজীমনগড় এলাকার অবনি নীট ওয়্যায় লিঃ এভয়াবহ অগ্নকান্ড ভিডিও ।
বিপ্লব সাভার ঃ সাভারে হেমায়েতপুরে নাজীমনগড় এলাকার অবনি নীট ওয়্যায় লিঃ নামের একটি কারখানার গুদামে ভয়াবহ অগ্নকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সাভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থাানীয়রা জানান, শুক্রবার দুপুর একটা চল্লিশ মিনিটের দিকে হঠাৎ এই কারখানার গুদামে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ,ফায়ার সার্ভিসকে খবর দেন । পরে ফায়ার সার্ভিসের প্রথমে তিনটি ও পরে আরো তিনটি ইউনিট ঘটনাস্থালে এসে আগুন নেভানোর কাজে হাত নেয় । প্রায় দেড় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে সার্ভিস ।
তবে আগুনের সূত্র পাতের ও ক্ষয়ক্ষতির বিষয়টি ততক্ষনিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সাভিস আর এ বিষয়ে কোন কথা বলেননি কারখানা কতৃপক্ষ।
এদিকে আগুনের সংবাদ পেয়ে গণমাধ্যম কমীরা ছুটে গেলেও তাদের ভিতরে প্রবেশ করতে দেয়নি কারখানার নিরাপত্তা কমীরা। কারো কারো সাথে অসাচারণ করেন।করেন অই কারখানর কতৃপক্ষ।
ঝালকাঠি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ।
রুবেল দিপু (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
১৭/১০/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ত যে কেউ হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলনে এগিয়ে আসতে হবে দেশের তরুণ সমাজকে।
তিনি আরো বলেন , আপনাদের সন্তানরা কে কোথায় যাচ্ছে সেদিকে খোঁজ-খবর রাখুন। তাদেরকে সময় দিন। সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্যও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। মাদক নির্মূলের জন্য সকলের সহযোগীতা কামণা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা মাছুম শেরওয়ানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের মিয়া, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান পিন্টু, শিক্ষক ফরিদ হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন ।



























বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম। ধামরাই পৌর আওয়ামীলীগ সভাপতি ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন,


উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর। 