29.4 C
Dhaka, BD
শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬

ঝালকাঠি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ।

রুবেল দিপু (ঝালকাঠি) প্রতিনিধিঃ ঝালকাঠি জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

১৭/১০/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদকের সঙ্গে সম্পৃক্ত যে কেউ হোক না কেন তাকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি। কিন্তু মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একটি সুস্থ সমাজ বিনির্মাণে মাদক বড় অন্তরায়। মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে এ আন্দোলনকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। এ আন্দোলনে এগিয়ে আসতে হবে দেশের তরুণ সমাজকে।

তিনি আরো বলেন , আপনাদের সন্তানরা কে কোথায় যাচ্ছে সেদিকে খোঁজ-খবর রাখুন। তাদেরকে সময় দিন। সন্তানদের আদর্শ শিক্ষায় শিক্ষিত করার জন্যও অভিভাবকদের প্রতি আহ্বান জানান। মাদক নির্মূলের জন্য সকলের সহযোগীতা কামণা করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মাওলা মাছুম শেরওয়ানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের মিয়া, সমাজ সেবক মোস্তাফিজুর রহমান পিন্টু, শিক্ষক ফরিদ হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পেশাজীবী লোকজন উপস্থিত ছিলেন ।

শেখ রাসেলের জম্মদিন উপলক্ষে পথ শিশুদের মাঝে খাবার বিতরন।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ধামরাই,নবীনগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাস্তায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৪তম জম্মদিন উপলক্ষে গরীব ও দুস্হ্য পথ শিশুদের মাঝে খাবার বিতরন করেছেন বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নদ্রষ্টা সাবেক ছাত্রনেতা ও তরুন উদীয়মান যুবনেতা জাকারিয়া দীপু।

১৮ই অক্টোবর ২০১৯ রোজ- শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৪তম জম্মদিন।১৯৬৪ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি বিজড়িত ঢাকার ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জম্ম গ্রহন করেন।

শহীদ শেখ রাসেলের ৫৪তম জম্মদিন উপলক্ষে গতকাল দুপুরে বঙ্গবন্ধুর আদর্শের স্বপ্নদ্রষ্টা সাবেক ছাত্রনেতা শান্ত মরিয়ম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি- ও ধামরাই উপজেলা শাখার সাবেক যুগ্ন- আহবায়ক তরুন উদীয়মান যুবনেতা মোঃ জাকারিয়া দীপুর উদ্যোগে ধামরাই, নবীনগর ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় পথশিশু ও গরীর দুস্হ্যদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।

খাবার পেয়ে অসহায় গরীর দুস্হ্য পথশিশুরা আনন্দ ও খুশীতে পেট পুরে খেয়ে দীপুর জন্য দোয়া করতে শুরু করলে দীপু তাদের বলেন দোয়া যদি করতেই চাও তাহলে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের বিদেহী আত্নার শান্তির জন্য দোয়া কর আজকের খাবার বিতরন শেখ রাসেলের জম্মদিনকে ঘিরেই।

এ”সময় জাকারিয়া দীপু উপস্হিত সকলের উদ্দেশে বলেন- বুলেট বৃদ্ধ রাসেলের বুক আজ ১৬ কোটি বাঙ্গালীর হৃদয়।
শেখ রাসেল আমাদের হৃদয়-
শেখ রাসেল আমাদের ভালোবাসা।।

শহীদ শেখ রাসেলের ৫৪তম জম্মদিন উপলক্ষে আমাদের সাধ্যের মধ্যে গরীর দুস্হ্য পথ শিশুদের মাঝে খাবার বিতরন করেছি।আগামীতে এর কলেবর আরো বাড়ানোর সর্বাত্নক চেষ্টা থাকবে।

তিনি আরো বলেন কারো প্রতি শ্রদ্ধা,সম্মান, ভালোবাসা,শুভ কামনা জানানোর জন্য বেশী কিছুর দরকার নেই,শুধু আদর্শিক একটা মন থাকা জরুরী।

সাভারে এক শিশুর লাশ উদ্ধার, বাবা ও সৎ মা আটক

বিপ্লব সাভার ঃ সাভারে একটি ঘরের ভিতর থেকে বাদশা মিয়া (৭) এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির সৎ মা ময়না বেগম ও বাবা আনোয়ার শেখ কে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার দক্ষিন দরিয়াপুর মহল্লার ইউসুফ মাস্টারের ভাড়াটে বাড়ির একটি কক্ষ থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

নিহত শিশু সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার গোয়াশাল গ্রামের আনোয়ার শেখের ছেলে।

পুলিশ জানায় সন্ধ্যায় শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে করে হত্যা করে দুর্বৃওরা। পরে সাভার মডেল থানা পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আনোয়ার শেখ ও মা রিনা বেগমকে থানায় আনা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে বাদশা মিয়াকে বাসায় রেখে তার বাবা গেন্ডা বাসষ্ট্যান্ডে মাছ বিক্রী করতে যান। পরে দুপুরে বাসায় খাওয়ার জন্য এসে ছেলেকে ঘরের ভিতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে স্থানীয়দের অভিযোগ নিহত শিশুটির সৎ মা তাকে শ্বাসরোধ করে করে হত্যা করে থাকতে পারে। এঘটনায় পুলিশ তার সৎ মা ময়না বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে গেছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন শিশুটিকে কে বা কারা মেরেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মাগুরার শ্রীপুরে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফজলুল হক,সার ডিলার রতন সাহা,কৃষক আবু তালেব বিশ্বাস ও মাহাবুব রেজা। আলোচনায় আলোচকগণ ইঁদুরের বিভিন্ন ক্ষতিকারক দিক ও ইঁদুর নিধনের বিভিন্ন উপায় নিয়ে আলোকপাত করেন।

মাগুরার শ্রীপুরে বিশ্ব ডিম দিবস পালন উপলক্ষে আলোচনা সভা

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃবিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাদিউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম,প্রধান শিক্ষক শামীমুল ইসলাম,শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।

অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সিংহ । আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ডিম বিতরণ করা হয় ।

তালতলীতে ভুয়া কাগজ তৈরী করে জমি দখলের চেষ্টা ।

মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ভ‚য়া কাগজ তৈরী করে প্রতিপক্ষের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আবুল কালামের বিরুদ্ধে বৃহস্পতিবার তালতলী প্রেসক্লাবে এসে এমন অভিযোগ করেন প্রতিবেশী আশ্রাব আলী খাঁন। লিখিত অভিযোগে জানা গেছে, ১৯৭৭-৭৮ অর্থবছরে ৩৮নং গেন্ডামারা মৌজায় ১নং খাস খতিয়ানের বন্দোবস্ত কেস নং-আম/১০৫ হইতে তৎকালিন পটুয়াখালী মহকুমা প্রশাসকের অনুমোদন ক্রমে ১একর ৫০শতাংশ জমি আশ্রাব আলী খাঁন বন্দোবস্ত পেয়ে ৪০বছর ধরে ভোগ দখল করে আসছে। যার নতুন খতিয়ান নং-১৭৪ ও দাগ নং-১৬৯৯।

অপর দিকে গেন্ডামারা খালের ভিতরে জেগে ওঠা সামান্য চরের ১নং খাস খতিয়ান হইতে ২০১১-১২ অর্থবছরে বাছাইকৃত ভ‚মিহীন তালিকায় অন্তর্ভূক্ত পার্শ্ববর্তী এলাকার আবুল কালাম আকন তালতলী ভ‚মি অফিস থেকে ২০১৫সালে ১একর জমি বন্দোবস্ত নেন। যার বন্দোবস্ত মামলা নং-৬৪৮ আম/১১-১২, নতুন খতিয়ান নং-২৭৩ ও দাগ নং-১৬৮৪। বরগুনা জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর সুত্রে জানা যায় বন্দোবস্ত নং-৬৪৮ আম/১১-১২ কেসটি জেলা রাজস্ব শাখায় রক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ নেই। এরপরও ভিন্ন কেস, খতিয়ান ও দাগ নং থাকা সত্তেও ওই আবুল কালাম আকন পার্শ্ববর্তী আশ্রাব আলী খাঁনের ৪০ বছর পূর্বের বাড়ীতে গিয়ে জমি দাবী করে আদালতে ঘরভাংগা, গাছ কাটাসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছে।

ঝালকাঠিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে খাদ্য অধিকার আইনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত ।

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে খাদ্য অধিকার আইনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত ।

লকাঠি জেলা শাখা কতৃক অায়োজিত ক্ষুদামুক্ত বাংলাদেশ নির্মানে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য চাই প্রতিপাদ্যকে সামনে রেখে খাদ্য অধিকার আইন বাস্তবায়নে —

১৬/১০/২০১৯ইং তারিখ বুধবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ চত্তরে ক্ষুধামুক্ত বাংলাদেশ নির্মাণে সবার জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতের লক্ষ্যে খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবিতে জন-যুব জমায়েত, আলোচনা সভা, র‌্যালি, প্রচার -প্রচারণার আয়োজন করার মাধ্যমে সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবি জানানো হয়।

ঝালকাঠি সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা কমিটির সহসভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন মঈন তালুকদার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, জেলা খাদ্য অধিকার বাংলাদেশ এর সাধারণ সম্পাদক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, ওয়ার্ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দীপু লাল দাস, মহিলা সংস্থার প্রশিক্ষক সোনিয়া আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেন।

আলোচনায় বক্তারা সংবিধান খাদ্য অধিকারকে স্বীকৃতি প্রদান করেছে কিন্তু সময়ের প্রক্ষোপটে এখন প্রয়োজন আইন তৈরি করা। বাংলাদেশ আর্থ-সামাজিক ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে এবং ক্রমাগতভাবে দারিদ্র্যের হার কমে আসার ক্ষেত্রেও ঈর্ষাণীয় সাফল্য অর্জন করেছে। কিন্তু এরপরেও এখনও বাংলাদেশের ২ কোটি ৫০ লক্ষ মানুষ অপুষ্টির শিকার। যার মধ্যে প্রায় ৪৪ শতাংশ নারী রক্ত স্বল্পতায় ভুগছে। উত্তরবঙ্গসহ দারিদ্র্য প্রবণ ৯ জেলায় ও এর বাইরে নদীভাঙ্গন এলাকা, চরাঞ্চল ও হাওড় এলাকা, রাজধানী ঢাকাসহ বিভিন্ন মহানগরের বস্তিবাসী, চা বাগানের শ্রমিক, হরিজন ও বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়, আদিবাসী জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যা এবং প্রান্তিক জনগোষ্ঠীর অন্যান্য অংশ মানবেতর জীবনযাপন করে। এদের খাদ্য ও পুষ্টির দিকে বিশেষ মনযোগ দিতে এবং তা নিশ্চিতে খাদ্য অধিকার আইন প্রণয়ন জরুরী বলে মত প্রদান করেন।

সাভারের কাউন্দিয়ায় সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খানের উপর সন্ত্রাসীদের হামলা ভিডিও ।।

বিপ্লব সাভার ঃ কবরস্থানে গাছ কাটা হবে এমন অভিযোগে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের নেকীবাড়ী কবরস্থান পরিদর্শনে গেলে সাবেক কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাইফুল আলম খাঁনের উপর হামলা করেছে একদল সন্ত্রাসী। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে সাবেক চেয়ারম্যানকে উদ্ধার করে।

এলাকাবাসী জানায় কাউন্দিয়া ইউনিয়নের একমাত্র ১৭ বিঘা কবরস্থান নেকীবাড়ী ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন চেয়ারম্যান থাকা অবস্থায় ওই কবরস্থনে বিভিন্ন রকমের কয়েক’শ গাছ রোপন করেন গাছগুলো বড় হওয়ায় বর্তমান কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত প্রশাসনের অনুমতি ছাড়াই টেন্ডারের মাধ্যমে কেটে বিক্রি করার উদ্যোগ নেন পরে সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন বিষয়টি বুঝতে পেরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের কাছে গ্রামবাসীর পক্ষে একটি লিখিত অভিযোগ দেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কবর স্থানের গাছ কাটা যাবেনা বন্ধ করে দেন। পরে সকালে ওই কবর স্থান পরিদর্শনে যান সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন এসময় বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্তর নির্দেশে সাবেক চেয়ারম্যানের উপর সন্ত্রাসীদের নিয়ে হামলা চালান কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের মেম্বার আবু তালেব ও সন্ত্রাসীরা এসময় সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যানকে জানে মেরে ফেলার হুমকি ধামকি দিলে এলাকাবাসী গিয়ে তাকে উদ্ধার করে। এছাড়া শান্তর বিরুদ্ধে ওই কবর স্থানের উপর দিয়ে অন্য বাড়িওয়ালাদের রাস্তা দেওয়ার অখিযোগ রয়েছে। সেই রাস্তার উপর মেলার টেকের মুক্তিযোদ্ধা হবির কবর আছে বলেও জানান তারা।

এছাড়া হামলার ছবি তোলার চেষ্টা করা হলে সন্ত্রাসীরা সাংবাদিকদের বলে ছবি তুললে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো। আমরা এখন ক্ষমতার মালিক।

সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন বলেন আতিকুর রহমান শান্ত ওই ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পরে কাউন্দিয়া ইউনিয়নের মাদক ও ইয়াবা ব্যবসা বেড়ে গেছে এর প্রতিবাদ কেউ করলে তাকে মামলা সহ না হয়রানীর শিকার হতে হয় বলেও জানান তিনি। সন্ত্রাসীদের ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও বলেন তিনি।

কে এই শান্ত স্থানীয়রা জানায় আতিকুর রহমান শান্ত এক আতঙ্কের নাম কিছু দিন আগে তুরাগ নদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বিআইডাইব্লিউটির ম্যাজিষ্ট্রেটকে বাধা প্রদানের অভিযোগে তাকে আটক করে পুলিশ পরে তাকে ছেড়ে দেওয়া হয়। শান্তর সহযোগী তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব কাউন্দিয়া ইউনিয়নের বাসিন্দা হয়ে মিরপুর দারুসালামের ভুয়া ঠিকানা দিয়ে একটি পিস্তল ও শটগানের লাইসেন্স করে এলাকার মানুষকে অস্ত্রের ভয়ভিতি দেখাচ্ছে।

এবিষয়ে আতিকুর রহমান খাঁন শান্ত বলেন ওই কবর স্থানের সৌন্দর্য বর্ধনের জন্য গাছ কাটার পরিকল্পনা করা হয়েছিলো।

এবিষয়ে সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্য প্রাণ কৃষ্ণ অধিকারী বলেন অভিযোগ পেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিবেন বলে জানান সাবেক চেয়ারম্যান সাইফুল আলম খাঁন।

বাংলাদেশের হাইকমিশনারের মালয়েশিয়া পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন ।

মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ : আজ ১৬ অক্টোবর ২০১৯ বাংলাদেশের হাইকমিশনার মহ শহীদুল ইসলাম মালয়েশিয়া পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।

এ সময় তিনি মালয়েশিয়ার পুলিশ প্রধান তান শ্রী আবদুল হামিদ বদর-এর সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এসময় হাইকমিশ্নের কাউন্সেলর (শ্রম ২) মো হেদায়েতুল ইসলাম মন্ডল এবং প্রথম সচিব (পলিটিক্যাল) রুহুল আমিন, মালয়েশিয়ান পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্ট্মেন্টের পরিচালক দাতো হুজির বিন মোহামেদ, পুলিশ সেক্রেটারি দাতো রামলি মোহামেদ ইউসুফ এবং ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রধান দাতুক গোহ বন কেংসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মান্যবর হাইকমিশনার বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখ করে বলেন উভয় দেশের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। এ জন্য তিনি অপরাধ দমনে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। পুলিশ প্রধান মালয়েশিয়ার উন্নয়নে বাংলাদেশী কর্মীদের প্রশংসা করে বলেন তাঁরা অনেক পরিশ্রমী, দক্ষ এবং সৎ। আন্তর্জাতিক সন্ত্রাস দমনে সফল হওয়া এবং রোহিংগাদের আশ্রয় দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেন। উভয়ের মধ্যে গ্রেফতার, ইমিগ্রেশন, ডিটেনশন , কর্মী, আন্তর্জাতিক সন্ত্রাস এবং প্রশিক্ষণ বিষয়ে আলোচনা হয়।

আইজিপি বলেন মালয়েশিয়ায় থেকে কিছু অপরাধ্মূলক কাজ করা হচ্ছে যেমন অপহরণ, চাঁদাবাজি, প্রতারণা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার যা উভয় দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। সোশ্যাল ও সংবাদ মিডিয়ায় মালয়েশিয়া সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য পরিবেশন করায় উদ্বেগ প্রকাশ করেন। অপহরণ, চাঁদাবাজি এবং প্রোপাগান্ডাসহ যেকোন প্রকার আইন বহির্ভুত কাজে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স অবস্থান জানিয়ে হাইকমিশনার বলেন অপরাধ দমনে হাইকমিশন যে কোন সহযোগিতা করবে।

মান্যবর হাইকমিশনার বলেন বাংলাদেশের কিছু কর্মী বাজে এজেন্টের/ব্যক্তির/ গ্রুপের খপ্পরে পড়ে প্রতারণার শিকার হয় তাঁরা প্রতারণার জন্য মামলা করে এবং মামলার প্রেক্ষিতে আইনি ব্যবস্থা গ্রহণের উপরগুরুত্বারোপ করেন। তিনি বলেন গ্রেপ্তারের কিছু দিন পর কোম্পানি ও কাগজ পত্র থাকা সাপেক্ষে ছেড়ে দেওয়া হয় এরুপ ক্ষেত্রে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার না করার জন্য অনুরোধ করেন। ডিটেনশন সেন্টারে যারা রিমান্ড এবং অনেকে মামলার সাক্ষী হিসেবে মাসের পর মাস অপেক্ষা করে তাদেরকে ছেড়ে দেওয়া বা দেশে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেন। বিশেষ করে কাউকে মামলার সাক্ষী হিসেবে ডিটেনশন সেন্টারে না রেখে বাইরে থাকার এবং কাজ করার অনুমতি দিতে অনুরোধ করেন। আইজিপি বলেন তিনি এ বিষয় বিবেচনা করবেন এবং ইমিগ্রেশনের সাথে আলোচনা করবেন।

মান্যবর হাইকমিশনার বলেন মালয়েশিয়া আগমনের পর বিমানবন্দরে অনেক সময় বাংলাদেশের টুরিস্টদের কে মালয়েশিয়া প্রবেশের অনুমতি দিতে অস্বীকৃতি জানানো হয় তখন বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় সম্প্রতি এ ধরনের একটি ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইজিপি ইমিগ্রেশন’র সাথে আলাপ করবেন বলে জানিয়েছেন।

মান্যবর হাইকমিশনার উভয় দেশের পুলিশের মধ্যে প্রশিক্ষণ সেমিনার-সিম্পোজিয়াম ইত্যাদি বিনিময় করার প্রস্তাব উত্থাপন করেন। বিষয়টি পুলিশ প্রধান সাদরে গ্রহণ করে বলেন মানব পাচার, কাউন্টার টেররিজম, অপরাধ দমন এবং প্রাসংগিক বিষয়ে উভয় দেশ একসাথে কাজ করতে পারে। তিনি জানান শীঘ্রই মালয়েশিয়া পুলিশের একটি টিম বাংলাদেশ সফর করবে।

যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামে দুর্ধর্ষ চুরি ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের ৮ নং ওয়ার্ডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কবি রবিন্দ্রনাথ ঠাকুর সড়কের ৪৫৬ নং বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে তথ্য সংগ্রহ করে জানা গেছে, ৭ ভরি স্বর্ণ,৫ ভরি রুপা,১৬ হাজার টাকা দামের ১টি মোবাইল ফোন ও পোষ্ট অফিসের ১০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট বহি চুরি হয়েছে।

ঐ বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামান মনু বলেন, আজ সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে।কারন হিসেবে তিনি বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট ৫(পাঁচ)জন। ঐ সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। বাড়ির পিছন দিক দিয়ে চোরেরা বাড়ির ভিতর ঢোকে এবং ঘরের দরজায় লাগানো তালা ভেঙ্গে ঘরের আলমারীতে রাখা উপরিল্লিখিত মালা-মাল চুরি করে নিয়ে যায়। চুরির এ তথ্য সংগ্রহের সময় বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলের নেতৃত্বে একটি পুলিশ দল সেখানে দেখতে পাওয়া যায়।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির তদন্তের কাজ চলছে,খুব শিঘ্রই চোর ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন।

সর্বশেষ আপডেট...