মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ খালেদা আক্তার (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানাধীন মহিশাডাংগা বারপোতা সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক খালেদা পিরোজপুর জেলার পশ্চিম শিকারপুর গ্রামের শহিদের স্ত্রী।
২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, মহিশাডাংগা বারপোতা মজিদ মাস্টারের বসত বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ৩৬ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।
বিপ্লব সাভার ঃ দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে পদযাত্রা করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে একটি পদযাত্রা বের করেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের নতুন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রা থেকে এসময় আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির দায় নিয়ে উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলামকে পদত্যাগের আহবান জানান উপাচার্য পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা।
এদিকে উপাচার্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেছে উপাচার্য পন্থী শিক্ষকরা । দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে তারা এ সংবাদ সম্মেলন করেন।
এছাড়া সুনামগঞ্জে নিহত শিক্ষার্থী তুহিনের খুনিদের সর্বো”চ শাস্তির দাবিতে বিশ^বিদ্যালয়ের অমর একুশের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মৃধা শাহীন শাইরাজ তালতলী (বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার তালতলী বিশ্ব গ্রামীন নারী দিবস পালন করার হয়।
এই দিবসটি ১৮ডিসেম্বর ২০০৭ সালে জাতিসংঘের সাধারন পরিষদ কতৃক স্বীকৃতি পায়। প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। এরই ধারাবাহিকথায় সেইফ স্পেস, জাগোনারী মঙ্গলবার সকাল ১১টায় তালতলী উপজেলায় এক বর্ণাঢ্য র্যালীর ও আলোচনা সভার আয়োজন করে।
জাগোনারীর সেইফ স্পেস প্রকল্প এর প্রজেক্ট কো অর্ডিনেটর জনাব আখতার জাহান এর নেতৃত্বে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেন। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লুৎফর করীর, বড়বগী ইউপি প্যানেল চেয়ারম্যান-১ মো: খালেদ মাসুদ, বড়বগী ইউপি মহিলা সদস্য সেলিনা আক্তার ইভা, ,বেগম নুরজাহান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো:আনিসুর রহমান সানু, কামরুল ইসলাম, প্রমুখ।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বৃহত্তম স্থল বন্দর বেনাপোলে মাদক নারী-শিশু পাচার প্রতিরোধে বিজিবি’র স্থানীয় সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বেনাপোল বাজার বিজিবি ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার আবুল কাশেমের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর ৪৯,বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪৯বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহাসিন মিলন,সহ-সভাপতি আলহাজ্ব বকুল মাহবুব, সহ-সভাপতি জামাল হোসেন,সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাহিদুল ইসলাম শাহিন, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক, সীমান্ত প্রেসক্লাবের সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, ইন্ডিপেন্ডেট টিভি প্রতিনিধি আব্দুর রহিম, চ্যানেল আই প্রতিনিধি সাজেদুর রহমান,গাজি টিভির প্রতিনিধি কাজী শাহাজাহান সবুজ, এস.এ,টিভির প্রতিনিধি শেখ নাসির উদ্দিন, ৭১ টিভির প্রতিনিধি মুসলিম উদ্দিন পাপ্পু, দৈনিক প্রতিদিনের কথার প্রতিনিধি আনিছুর রহমান, মানব কন্ঠের প্রতিনিধি ফারুক হাসান, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মশিউর রহমান কাজল, দৈনিক সময়ের খবরের প্রতিনিধি সেলিম রেজা, দৈনিক প্রজন্ম ভাবনার প্রতিনিধি শাহনেওয়াজ স্বপন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি তামিম হোসেন সবুজ, দৈনিক আমাদের অর্থনীতি আসাদুজ্জামান রিপন, বেঙ্গল টিভির বাংলাদেশ ব্যুরো প্রধান রাসেল ইসলাম,৭১ বাংলা টিভির সেলিম রেজা তাঁজ সহ লোকমান হোসেন রাসেল ,মিলন কবির, মুক্তার হোসেন, সরদার ইমরান,শামীম হোসেন,ফরহাদ হোসেন, মাসুদুর রহমান, আকাশ হোসেন সাগর সকল সংবাদকর্মীবৃন্দ।
এ সময় বিজিবি সদস্য, শিক্ষক, বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাদকের সুফল-কুফল সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয়,সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।
মোঃ আয়ুব হোসেন পক্ষী,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর এলাকায় প্রবেশ কালে ট্রাক হতে অবৈধ ও জোরপূর্বক পৌর টোল আদায় বন্ধ করতে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র নিজস্ব এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত(১/১০/১৯ইং) তারিখ যশোর জেলার (ঝিকরগাছা,শার্শা ও বেনাপোল স্থল বন্দর) ট্রাক ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান মালিক সমিতি’র সাধারণ সম্পাদক মুছা মাহমুদ কর্তৃক স্বাক্ষরিত যশোর জেলা প্রশাসক বরাবর টোল আদায় সংক্রান্ত বিষয় নিয়ে একটি স্মারক লিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়- গত(২৪/৯/১৯ইং) তারিখে বেনাপোল স্থলবন্দরের উপদেষ্টা কমিটি’র বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী(এমপি) দেশজুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উপর ব্যাপক আলোচনা করেন। সেখানে বেনাপোল পৌরসভা কর্তৃক ট্রাক প্রতি অবৈধ ও জোর পূর্বক চাঁদা আদায়ের বিষয়টি উপস্থাপন হলে মন্ত্রী মহোদয় অত্র সভায় উপস্থিত খুলনা বিভাগের পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে পৌর টোল বন্ধ করার নির্দেশনা প্রদান করেন। মন্ত্রীর আশ্বাসে ঐ সভায় উপস্থিত ট্রাক মালিক নেতৃবৃন্দ খুশি হয়েছিলেন। কিন্তু সেই নির্দেশনায় বেনাপোল পৌর কর্তৃক অবৈধ টোল আদায় বন্ধ করেনি। সেই আলোকে পরবর্তীতে করণীয় শীর্ষক এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য নেতৃবৃন্দের সমন্বয়ে একটি উপ কমিটি’র নাম ঘোষণা করা হয়। আলহাজ্ব শামসুর রহমান সভাপতি, মুছা মাহমুদ সাধারণ সম্পাদক ট্রাক মালিক সমিতি, মোঃ কামাল উদ্দিন সভাপতি, মোঃ আজিম উদ্দিন গাজী সাধারণ সম্পাদক বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি, মোঃ নুরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন বেনাপোল, মোঃ রাজু আহমেদ সভাপতি,মোঃ অহিদুজ্জামান সাধারণ সম্পাদক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-(৯২৫) বেনাপোল বন্দর, মোঃ মুজিবুর রহমান সভাপতি, মোঃ নাছির উদ্দিন সাধারণ সম্পাদক সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, মোঃ মুকুল হোসেন, নাসির উদ্দিন, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহীন, আবু সাঈদ, মনিরুজ্জামান ঘেনা, অশোক কুমার ট্রাক মালিক সমিতি, মশিউর রহমান, জাহাঙ্গীর আলম জানে সাধারণ সম্পাদক, আব্দুল গনি সাংগঠনিক সম্পাদক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৮৯১)।
ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মা ইলিশ সংরক্ষনের জন্য সরকার ঘোষিত নির্ধারিত ২২ দিন ইলিশ মাছ ধরা, মজুদ করা, ক্রয়-বিক্রয় ও ইলিশ নিধন থেকে জেলে ও জনগনদের বিরত রাখতে অবিযান অব্যহত রয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসনের চলমান অভিযানের ৫ম দিনেও সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে বিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, মাছ ধরার কাজে ব্যবহারিত ৫টি নৌকা সহ তিন মন ইলিশ জব্দ করেছে।
এ বিষয় জেলা প্রশাসন সূত্রে জানাযায়,
ঝালকাঠি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি মো.বশির গাজীর নেতৃত্বে চালানো এ অভিযানে বিশ হাজার মিটার ইলিশ ধরার জাল,পাঁচটি মাছ ধরার নৌকা ও তিনমন ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
১৪/১০/২০১৯ইং তারিখ সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযানের সময় পোনাবালিয়া এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জেলেদেরকে ইলিশ শিকার করতে দেখেন। অভিযান টের পেয়ে নৌকা,জাল ও মাছ ফেলে পালিয়ে যায় জেলেরা। জেলেদের ফেলে যাওয়া ইলিশ ধরার কারেন্ট জাল,নৌকা ও নৌকায় ফেলে যাওয়া ইলিশ মাছ জব্দ করা হলেও জেলেদের আটক করা সম্ভব হয়নি বলে জানানো হয়।
অভিযান শেষে জব্দকরা নিষিদ্ধ বিশ হাজার মিটার মাছ ধরার জাল জেলা প্রশাসকের উপস্থিতিতে জনসন্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মাছ গুলো বিভিন্ন এতিমখানায় ও শিশু সদনে এতিম শিশুদের দান করা হয়েছে।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌর এলাকায় একটি বাড়িতে ডেকে নিয়ে চার শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্ত আফছার উদ্দিন (৫৫)পুলিশ গ্রেপ্তার করেছে।
শিশুদের চিকৎসার জন্য পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে।
চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আফছার গত বৃহস্পতিবার পাঁচ থেকে নয় বছর বয়সী চার শিশুকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে আফছার তার বাড়িতে ডেকে নেয় একই মহল্লার পাঁচ,ছয়,সাত ও নয় বছর বয়সী চার শিশুকে।
চকলেট খাওয়ানোর কথা বলে তাদের প্রথমে একটি ঘরে বসিয়ে রাখেন। এরপর একজন একজন করে ডেকে তৃতীয়তলার সিড়ি ঘরে নিয়ে যান।
সেখানে শিশুদের ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হলে তারা এক পর্যায়ে চিৎকার করতে থাকে। শিশুদের কান্নাকাটি শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে আফছার পালিয়ে যান।
এদিকে শিশুদের উদ্ধার করে আনার পর অভিভাবকরা স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চালান।
তারা শুক্রবার স্থানীয় মাতব্বর ওয়ারেছ আলীর কাছে বিচার দেন। তিনি ঘটনা শুনে স্থানীয় পৌর কাউন্সিলর সাহেব আলীর কাছে যেতে বলেন। কাউন্সিলর সাহেব আলী ঘটনা শুনে ধামরাই থানার পুলিশকে জানান।
এরপর বিকেলে এক শিশুর অভিভাবক বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। তাৎক্ষনিক অভিযানে যান এসআই মাহিদুল ইসলাম। সন্ধ্যায় ধামরাই পৌর এলাকা থেকে অভিযুক্ত আফছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় চার শিশুকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ‘ঘটনার ব্যাপারে থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত আফছার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ড আবেদনসহ সোমবার আদালতে প্রেরণ করা হবে।
বিপ্লব সাভার ঃ সাভারে বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারিতে পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নেমে এক শ্রমিকসহ দুই জন নিহত হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর আর এ এন ট্যানারিতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে ওই ট্যানারির একটি পানির ট্যাঙ্কি পরিস্কার করতে নামেন অজ্ঞাত এক রাজমিস্ত্রি পরে সে বিষাক্ত গ্যাস বিষক্রিয়ায় মারা যান পরে ওই কারখানার শ্রমিক বাপ্পি তাকে উদ্ধার করতে গেলে সেও বিষক্রিয়ায় মারা যান। পরে কারখানার অন্য শ্রমিকরা দুই জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থাা নেওয়া হবে।
বিপ্লব সাভার ঃ মালিক শ্রমিকের মধ্যে ঐক্য না থাকলে পোশাক কারখানায় উৎপাদন ব্যহত হয় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
রোববার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীতে ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়নের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শ্রমিক ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এসময় আরও বলেন কোন পোশাক কারখানার মালিকরা যদি বিনা কারনে শ্রমিক ছাঁটাই করে ও বেতন না দিয়ে শ্রমিকদের পোশাক কারখানা থেকে বের করে দেয় তাহলে সেই সব পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার এই সরকারের সময় শ্রমিকদের ২২ টাকা থেকে আট হাজার টাকা বেতন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করার পরে দেশ বিরোধীরা মাথা চারা দিয়ে উঠেছিলো জানিয়ে তিনি আরও বলেন বর্তমানে দেশে দুর্নীতি বিরোধী অভিযান চলছে দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও মন্তব্য করেন তিনি।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তার না করায় দুদুকের চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এসময় তিনি ঋণ কেলেঙ্কারির ঘটনায় আব্দুল হাই বাচ্চুকে গ্রেপ্তারের দাবি জানান।
অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এর চেয়ারম্যান মোশতাক হোসেন,জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ,বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুস সালাম খান,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা.ওয়াজেদুল ইসলাম খান,শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান,বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের মহাপরিচালক জেড এম কামরুল আনাম,বাংলাদেশ ফিনিশড লেদার গুডস এন্ড ফুটওয়্যার এক্সপোর্টাস এসোসিয়েশনের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন,বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর,ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আবদুল মালেক,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনসহ আরো অনেকে।