31 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

Sensible Plans Of Selling On Amazon Clarified

Amazon is the most important on-line retail promoting website and one of the vital helpful international brands , valued at more than sixty nine million U.S. dollars. I actually had little interest in promoting on Amazon, or selling physical products generally sell amazon, until I noticed the power of combining the FBA program with private labeling. I used to be conscious of both, however by no means thought about how the 2 may work together to make such an amazing business opportunity.

Should you’re not prepared, you will sell out of all of your inventory, and kick your self as a result of you possibly can practically taste the sales that you simply’re missing whilst you attempt to get product back in stock. Open the pages of products you are interested by purchasing and compare their costs with the ones on sale at Amazon. Ideally, you need to discover a product that prices a minimum of 75% less than the retail worth on Amazon.

Your Legal Name and Deal with: This info is saved in your account for Amazon’s reference. In case you’re a registered business entity , or have a fictitious enterprise identify or DBA , use the precise identify and handle beneath which you are registered.

Uncovering Elements Of How To Sell On Amazon For Beginners

Comparing Significant Criteria In How To Sell Things On Amazon

Aspects In How To Sell Things On Amazon – Insights

It’s certainly finest to create a Pro Merchant account. In your Professional Merchant Account you will pay the $39.99 per 30 days plus the Referral Charge per merchandise and the Variable Closing Charge. If you Sell On Amazon start promoting on Amazon, there are two sorts of seller fees you’ll come across on the marketplace. These are your account charges and commission charges for utilizing the platform.

Not one of the practically one hundred sellers drop a lot lower than $9 used or $11.25 new. More than likely, anybody who has gone decrease made a close How To Sell Things On Amazon to-on the spot sale. Plus, Amazon’s own value is $14.35, suggesting persons are still comfortable to pay that a lot for it.

Printrove is one of the leading drop shipping corporations in India. It takes care of fulfillment, packaging, and delivery on time with very best quality merchandise within Selling On Amazon the industry. If there’s a scenario the place products are working out of inventories, updates will be despatched to the Retailers before hand.

Completely different markets on Amazon will require a different degree of ability and capital with a purpose to succeed. Promoting efficiently on Amazon will rely on our capacity to seek out the fitting market to your stage of sources and skill. Nonetheless, that doesn’t imply you will earn the same quantity on both site. The charges the websites cost for sellers will eat into your earnings, so before you start promoting, it’s essential to work out how a lot each will value you.

Since we moved from merchant fulfilled to FBA, our sales have elevated by a factor of 5X. It is true that charges in FBA are higher than merchant fulfilled, however your merchandise will promote so much sooner, that you will still make larger income. And some of these charges are offset by the price of containers and shipping materials that Amazon supplies as part of the price.

As I coated in my earlier Amazon UK FBA enterprise update publish for May, I’ve lastly began selling my products on too, which is by far the world’s biggest Amazon market! A lot of you asked me afterwards for extra particulars about how exactly to begin selling within the United States as a result of, whereas there are a lot of online guides masking this topic, none of them truly give an entire and thorough overview of each step of the process from a vendor’s perspective.

As of 2018, there are thirteen Amazon marketplaces. A few of them are relatively new – the Australian market, for instance, was not too long ago established as an independent market after adjustments in local tax laws prohibited sellers to ship their products to Australia as overseas entities.

Give it some thought: Should you’re simply getting started in ecommerce , you might want to take the time to market your business with digital advertisements, WEBSITE POSITIONING, content, and PR. By selling on Amazon by means of FBA, you at least get to take away inventory management, transport, the signature process , and returns out of your plate.

শিবগঞ্জে পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক-২

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গোপালনগর কানসাট বলাকা মার্কেটের পূর্বে সুমন ভলকানাইজিং দোকানের ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা শিবগঞ্জ উপজেলার কানসাট কাঠগড় এলাকার সহিম উদ্দিনের ছেলে মো. জসিম উদ্দিন ও লালান মমিনের ছেলে মো. সুমন আলী।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. আতিকুল ইসলাম জানান, গোপন সূত্রে জানতে পারি কানসাট এলাকায় এক দোকানে ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করা হয়েছে। খবর পাবার পর সঙ্গীয় ফোর্স সে দোকানে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে জসিম ও সুমনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি আতিকুল ইসলাম।

মাগুরার শ্রীপুরে বিশ্ব কন্যা দিবস উপলক্ষে স্যানিটারী ন্যাপকিন বিতরণ ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে গতকাল সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে। মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

র‌্যালি শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়।

রাণীশংকৈলে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হল রুমে ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে এবং আইন শৃংখলা কোঠরভাবে নিশ্চতকরণের জন্য- পুজা উদযাপন পরিষদ ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জের আয়োজনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব। প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন, মুক্তিযোদ্ধা রতন কুমার, পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দিগেন্দ্রনাথ রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, পুজা উদযাপন পরিষদ নেতা, অনিল বসাক, খোকন বসাক, উজ্জল বসাক, প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, পৌরসভাসহ ৮ ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি- সম্পাদক, উপজেলার মোট ৫৩ টি পুজা মণ্ডপের সভাপতি- সম্পাদকবৃন্দ ।

মতবিনিময় সভায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত, নিরবিচ্ছিন্ন বিদ্যৎ ব্যবস্থা, আইনশৃংলায় নিয়োজিতদের খাবার ব্যবস্থা, প্রত্যেকটি মণ্ডপ কমিটির সঠিক দায়িত্ব নিশ্চতকরণ, স্বেচ্ছাসেবক টিম তৈরী ও মনিটরিং সেল গঠন সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক।

মাগুরার শ্রীপুরে কোচিং বিরোধী র‌্যালি ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :‘চলো চলো ক্লাস করি, কোচিং সেন্টার বর্জন করি’-এই  স্লোগান নিয়ে মাগুরার শ্রীপুরে গতকাল সোমবার সকালে কোচিং বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ র‌্যালির আয়োজন করে।

এ উপলক্ষে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবীর, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আফরোজ, যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল আলম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।

র‌্যালিতে শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে “স্বপ্নডানা পরিবারের” বৃক্ষরোপণ কর্মসূচী।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন “স্বপ্নডানা পরিবার” বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৯ পালন করেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ধামরাই পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত আব্দুস সোবহান মডেল হাইস্কুল এর ছাত্রছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি (তিন ধরণের) প্রায় ১২০০ শতাধিক গাছ বিতরণ করা হয়।

ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম রকেট, ঢাকা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শফিক আনোয়ার গুলশান, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, আব্দুর রহমান বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী মোকছেদ আলী, ধামরাই উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহবুব তুষার,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা রহমান, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দপৌর মেয়র গোলাম কবির তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের প্রয়োজনে গাছ কেটে ফেলছি তাই বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের ক্ষতিপূরণ করতে হবে।

তিনি ঘোষনা দেন যাদের বাসার ছাদে এবং বাড়ির ফাঁকা জমিতে পর্যাপ্ত গাছ থাকবে তাদের পৌর কর অর্ধেক করা হবে।প্রধান অতিথির বক্তব্যে সাংসদ বেনজীর আহমদ বলেন, দেশে বনায়ন সৃষ্টির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে। সরকারের সাথে সাথে স্বপ্নডানা পরিবারের বনায়ন সৃষ্টির কাজকে স্বাগত জানাই। আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর ও বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি সর্বস্তরের মানুষকে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।”স্বপ্নডানা” পরিবারের আহ্বায়ক মোহাম্মদ শাহরিয়ার রানা বলেন, একটি দেশের আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু আমাদের রয়েছে মাত্র ১৩ ভাগ (বেসরকারি হিসেব অনুযায়ী)যা আমাদের দেশের জন্য হুমকি স্বরুপ।

তাই বনায়ন সৃষ্টির লক্ষ্যে সরকারের পাশাপাশি আমাদের সকলকে সচেতন হতে হবে।

মাগুরার শ্রীপুরে বিপুল পরিমাণ দেশী-বিদেশী মদ উদ্ধার আটক ১ । ভিডিও ।

 

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর উপজেলার মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের সাহিদুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে রবিবার রাতে ৬৫ বোতল দেশী-বিদেশী দামী মদ উদ্ধার করেছে নাকোল ক্যাম্পের পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকায় পুলিশ বাড়ির মালিক সাহিদুল শেখ (৪৫)কে আটক করেছেন। সে ওই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের ছেলে।

ক্যাম্পের ইনচার্জ এস.আই প্রসেনজিৎ কুমার মÐল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন কাদিরপাড়া ইউনিয়নের মাটিকাটা গোয়ালবাড়ি গ্রামের বাসিন্দা, গড়াই নদীর গোয়ালবাড়ি ঘাটের নৌকার মাঝি সাহিদুল শেখের বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত দেশী-বিদেশী মদ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছে।

এ সংবাদের ভিত্তিতে ওইদিন রাত ৭টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে সাহিদুলের বাড়িতে পুলিশী অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তার বসত ঘরের ঘাটের নিচে কাগজে মোড়ানো ৬৫ বোতল দেশী-বিদেশী বিভিন্ন ব্রান্ডের দামী মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ থেকে চার লাখ টাকা হতে পারে বলে পুলিশ ধারনা করছেন ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাহিদুল নিঃসন্দেহে একজন মাদক বিক্রেতা বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। সে এই মাদকগুলি হয়তবা বিক্রির উদ্দেশ্যে অন্য কোন মাদক বিক্রেতার নিকট থেকে সংগ্রহ করে নিজ ঘরে বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিল। তবে আটককৃত সাহিদুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজশাহীতে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যয় ।

সৌমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃরাজশাহীতে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। বৃষ্টি আর হিমেল বাতাসের কারণে অনেকেই সারাদিন ঘর থেকে বের হচ্ছেন না।

এতে করে আলস্যের মতো অনেকেই ঘরে বসে সময় পার করছে। প্রতিদিন রাত্রী থেকে থেমে থেমে বৃষ্টি ও টানা বৃষ্টিপাতে কর্মব্যস্ত পুরো জেলায় নেমে এসেছে বিপর্যস্ত।

গত দুই-তিন দিনের বৃষ্টিপাতে জেলার সর্বস্তরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রার ওপর বিভিন্নভাবে প্রভাব পড়েছে। তবে সব থেকে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের। মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গেছে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া অফিস।

আজরসোমবার সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ছাত্রছাত্রী, শ্রমজীবী ও কর্মজীবী মানুষেরা বৃষ্টিকে উপেক্ষা করে ছাতা ও রেইনকোট পরে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছে। তবে বৃষ্টিতে ভিজে নিজের প্রয়োজনীয় কাজ করতে দেখা গেছে অনেককেই।
তবে এই বৃষ্টিতে খুশি হয়েছেন গ্রামের কৃষকরা।

স্কুলগামী ছাত্রী শ্রাবনী ঘোষ দৈনিক রাজবার্তাকে বলেন, সারাদিন থেকে থেমে থেকে রাতভর বৃষ্টি হচ্ছে। সকালে স্কুলের জন্য প্রস্তুতি নিয়ে বেড় হয়েছি কিন্তু মুষলধারে বৃষ্টি কারণে কাপড়, বই সব ভিজে একাকার।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে

র‌্যাবের অভিযানে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দলের মাদকবিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটলা এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত যুবক শিবগঞ্জ উপজেলার মোবারকপুর উপরটলা গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে মো. জাকারিয়া হোসেন (২৪)।

রোববার রাত ৯ টার দিকে র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে র‌্যাবের কাছে খবর আসে শিবগঞ্জের মোবারকপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।

খবর পাবার পর দ্রুত র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে ১ হাজার পিস ইয়াবাসহ জাকারিয়াকে গ্রেপ্তার করে । ইয়াবাসহ ১ যুবক গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ বাংলাদেশে পেঁয়াজের দাম এক লাফে দ্বিগুন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: কদিন আগে থেকেই শোনা যাচ্ছিল ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেবে। আজ হঠাৎ করে পূর্ব ঘোষনা ছাড়াই ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।যদিও আজ পেঁয়াজ আমদানীর শেষ দিনে বেনাপোল বন্দরে খুলনার এক আমদানীকারকের ৮০ মেঃটন পেঁয়াজ আমদানী হয়েছে। বিকাল থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হবার খবর ছরিয়ে পড়াই বেনাপোলসহ যশোরের সব গুলো পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে।

বেনাপোলের একজন পেঁয়াজ আমদানীকারক জানান, বাংলাদেশের পেঁয়াজের বাজার নির্ভর করে ভারত থেকে পেঁয়াজ আমদানী উপর। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ায় বাজারে পেঁয়াজের মুল্য বেড়ে যাবে এবং এর দীর্ঘ মেয়াদী প্রভাব পড়বে ভোক্তাদের উপর। পেঁয়াজ আমদানী বন্ধের খবর পেয়ে বেনাপোল সহ যশোরে সর্বত্র ৫০ টাকার পেঁয়াজ আজ সন্ধ্যায় ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। দোকানীরা জানান, আগামীকাল থেকে পেঁয়াজের বাজার মুল্য আরো বেড়ে যাবে। ভারত থেকে পেঁয়াজ আমদানীর বন্ধ হওয়ায় আগামীকাল থেকে ১শ টাকা দরে পেঁয়াজ কিনতে পাওয়া যাবে না।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, ভারত পেঁয়াজের রপ্তানি বন্ধ করে দেবে খবরটি আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্ট এর কাছ থেকে আগেই জেনেছিলাম। বাংলাদেশ ভারতের কাছ থেকে পেঁয়াজের একটি বড় আমদানীকারক।ভোক্তাদের চাহিদা একটি বড় অংশ ভারত থেকে আমদানী করা হয়। বেনাপোল দিয়ে প্রতিদিন প্রায় একশত মেট্রিকটন পেঁয়াজ আমদানী হয়। সেই হিসেবে গত ১ মাসে প্রায় আড়াই হাজার মেঃটন পেঁয়াজ আমদানী হয়েছে। বাংলাদেশের পেঁয়াজের বাজার ভারতের উপর নির্ভরশীল। পেঁয়াজ আমদানী বন্ধ হওয়ার কারনে বাজারে মুল্য বেড়ে যাবে এবং ভোক্তারাও ক্ষতিগ্রস্থ হবে।

সর্বশেষ আপডেট...