আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলার ৫টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে মঙ্গলবার সন্ধ্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সদর উপজেলার শিবরামপুর, নড়িহাটি, হাজিপুর, রাউতড়া, হাজরাপুরসহ বেশ কয়েকটি গ্রামের অন্তত ১শ কৃষকের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
এলাকার জাহিদ শেখ, লুতফর মোল্যা, ররকত আলী, ফরহাদ মোল্যা, সুজ্জল বিশ্বাস, কুরবান মোল্যাসহ একাধিক কৃষক জানান, প্রচন্ড বৃষ্টির মাঝে হঠাৎ ঘুর্ণিঝড় সৃষ্টি হলে তাদের কলা ও পেপে ক্ষেতের অধিকাংশ গাছ ভেঙ্গে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এ এলাকার অন্যতম অর্থকরি ফসল কলা ও পেপে ক্ষেতে তাদের ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী কৃষকদের। তারা সরকারের কাছে প্রয়োজনীয় সহায়তা দাবী করেন।
সদরের নড়িহাটি গ্রামের কৃষক আজিম মোল্যা জানান, দীর্ঘ ১০বছর বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে জমানো কিছু টাকা লগ্নি করে প্রায় ১২ বিঘা জমি লিজ নিয়ে কলা রোপন করেছেন । দিনরাত কলার বাগান পরিচর্যা করে স্বপ্ন দেখছিলেন কলা বিক্রি করে স্বাবলম্বী হওয়ার। কলা বাগানে অন্তত ৩ হাজার গাছ অধিকাংশই সবে ফলন আসতে শুরু করেছিল।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, হঠাৎ ঝড়ো বৃষ্টির মাঝে ঘুর্ণিঝড় সৃষ্টিহয়ে ওই এলাকায় বেশকিছু কলা ও পেপে বাগানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন। আমরা সরেজমিনে ঘটনাস্থলগুলি পরিদর্শন করেছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে ২৬৮টি প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২ কোটি ৭৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহার, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান খোকন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঘবদাইড় ইনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে দেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে কৃষি, শিক্ষা, বিদ্যুৎ, চিকিৎসা,যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করেছেন। এর পাশপাশি দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২০১৮-২০১৯ অর্থ এডিবির অর্থে গৃহিত বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য এসব প্রতিষ্ঠানের অনুকুলে এ চেক বিতরণ করা হয়। এসময় জেলা পারিষদের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সভাপতিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শার পল্লীতে এইস এস সি পাশ ডাঃ হাসানুজ্জামান নামে এক শিশু বিশেষজ্ঞের সন্ধান মিলেছে। নামের পাশে বিশাল বিশেষন শিশু রোগে অভিজ্ঞ লেখা ডাঃ হাসানুজ্জামানের। তিনি প্রতিদিন প্রায় দেড় শতাধিক শিশু রোগী দেখছেন। রোগী দেখাতে সিরিয়াল দিতে হয়। রোগী দেখতে তার প্রথম ফি ১শ টাকা এবং পরবর্তী ফি ৫০ টাকা। বিষয়টি শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবহিত সত্বেও আজও কোন ব্যবস্থা নেয়নি।সূত্রে জানাগেছে, শার্শা উপজেলার পল্লীতে চালিতাবাড়িয়ার রাঘবপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাসানুজ্জামান। শিক্ষায় সে এইস এস সি পাশ। লেখাপড়া বাদ দিয়ে সে এখন শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার সেজে শিশুদের বিভিন্ন রোগের প্রেসক্রিপশন লিখছেন। তিনি প্রতিনি সকাল থেকে রাত অবধী নিজ গ্রামে ও বাগআঁচড়া বাজারে ক্লিনিক খুলে রোগী দেখছেন।
রোগী দেখার বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন , খুলনার পাইকগাছা থেকে ডি এম এফ করে ডাক্তারী করছেন। খোজ নিয়ে দেখা গেছে তার ডি এম এফ ডাক্তারী সনদ ভুয়া। অভিযোগ রয়েছে সে প্রতারনার মাধ্যমে ডাক্তারী করে গ্রামের সাধারন মানুষের সাথে প্রতারনা করছেন। হাতিয়ে নিচ্ছেন টাকা। আর এভাবে গত ৫/৬ বছরে হাসানুজ্জামান চালিতাবাড়িয়া বাজারে প্রায় অর্ধ কোটি টাকা ব্যায়ে আলিশান বাড়ি তৈরী করেছে।
এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অশোক সাহার কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন কোন ব্যাক্তি ডাক্তারী না পড়ে শিশু বিষয়ে অভিজ্ঞ না হয়ে শিশুদের চিকিৎসা সেবা দেওয়া আইনগত অপরাধ।
এ ব্যাপারে শার্শা থানা অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমি জানি না। তবে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে তাহলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন এমন ঘটনা আমি জানিনা। তিনি বলেন ডাক্তার না হয়ে শিশুদের চিকিৎসা দেওয়া অপরাধ। তিনি বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন শার্শার সচেতন মহল।
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ সাম্প্রাদায়িক দেশ এই দেশের সকল মানুষ নিরাপদে বাস করছে বলে জানিয়েছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ এর অধিনায়ক মোজাম্মেল হক।বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার নবীনগর এলাকায় র্যাব ৪ কার্যালয়ে আসন্ন দুর্গা পুজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।র্যাব ৪ এর অধিনায়ক মোজাম্মেল হক বলেন এই সরকারের সময় দেশের মানুষ শান্তিতে বসবাস করছে দেশের সকল মানুষের নিরাপত্তা নিশিচত করেছে সরকার জানিয়ে তিনি আরও বলেন দুর্গা পুজায় কোন নিরাপত্তা ঘাটতি নেই।
মতবিনিময় সভায় এসময় র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী মোস্তফা,সকারী পুলিশ সুপার উনু মং সহ আরো অনেকে উপ¯ি’াত ছিলেন।
এদিকে সাভারের দক্ষিণ রাজাশন এলাকায় রোকসানা কেমিক্যাল ওয়ার্ক নামের একটি অবৈধ কয়েক কারখানায় অভিযান চালিয়েছে র্যাব ৪। এসময় র্যাব ৪ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিজাম উদ্দিন ওই কারখানার চার জনকে এক মাসের করে কারাদন্ড প্রদান করেন ও সেই সাথে কারখানার বিশ লক্ষ টাকার নকল কয়েল ধ্বংস ও কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। কারদন্ড প্রদানকারীরা হলো সাইফুদ্দিন (৩৩),রুবেল (২৪),মিজান (৪৪),শেখ ফরিদ (২৫)।
শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার সাতরশিয়া বিনোদপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. বকুল আলী (৩০)।
গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপনসূত্রে জানতে পারি ইসরায়িল মোড় এলাকায় ১ ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে। খবর পাবার পর গোয়েন্দা শাখার একটি দল ঐ এলাকায় অভিযান চালিয়ে ২১০ বোতল ফেনসিডিলসহ বকুলকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার আরো জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে।
শামশুজ্জোহা বিদ্যুৎ , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : “গর্বের ২১ বছরে চ্যানেল আই”। দেশের প্রথম বেসরকারী ডিজিটাল টেলিভিশন ‘চ্যানেল আই’ এর ২১তম জন্মদিন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
মঙ্গলবার সকালে (বেলা ১১টায়) ‘আমার চ্যানেল আই দর্শক ফোরাম চাঁপাইনবাবগঞ্জ’ এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ শহরের শিল্পকলা মার্কেটস্থ চ্যানেল আই জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা কার্যালয়ে আলোচনা সভা ও কেক টাকা হয়। র্যালীতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ কে এম তাজরিক উজ জামান। র্যালী শেষে জন্মদিনের কেক কাটেন অতিথিরা।
“আমার চ্যানেল আই দর্শক ফোরাম” চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি আলহাজ্ব ইকবাল মনোয়ার খান চান্না’র সভাপতিতে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব আলম খান পিপিএম, ‘এরফান গ্রুপ’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রধান উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মো. এরফান আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনন্দ কুমার অধিকারী, জেলা ক্রীড়া অফিসার আলহাজ্ব আকতারুজ্জামান রেজা তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. রফিকুল আলম। শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জু। চ্যানেল আই’র অনুষ্ঠানমালার সফলতা ও আগামীতে করনীয় বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। বক্তারা চ্যানেল আই’র উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
এদিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তারিকুল আলম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহানসহ এলাকার প্রবীণেরা উপস্থিত ছিলেন।
শামশুজ্জোহা বিদ্যুৎ ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবাবগঞ্জ সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার সকালে ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ব্যবস্থাপনা বিভাগ ভবনের তৃতীয় তলায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এ.এইচ.এম. মাহফুজুল ইসলাম সরকারের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। পরে ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে সিলেবাস প্রদান করা হয়।
ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. মিজান ও তানভি আক্তার জাহান’র উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ৪র্থ বর্ষের মো. আয়াতুল্লাহ খামেনী ও শামীমা আখতার।
উল্লেখ্য, নবাবগঞ্জ সরকারি কলেজের অন্যান্য বিভাগেও মঙ্গলবার উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। এবছর ব্যবস্থাপনা বিভাগে ১’শ ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।
মৃধা শাহীন শাইরাজ তালতলী প্রতিনিধি : “বয়সের সমতার পথে যাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে মঙ্গলবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা’র আয়োজনে শহরে র্যালী বের করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন উল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান ও অধ্যক্ষ মাওলানা হারুন অর রশীদ বক্তব্য রাখেন।
এ উপলক্ষে ১ অক্টোবর মঙ্গলবার সকালে রাণীশংকৈল ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান শিক্ষক গপেন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোখছুদুর রহমার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মুনজুর আলম, ঘনেস্বাম রায়, সীমান্ত বসাক প্রমুখ।
এছাড়াও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সারওয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সামসউদ্দিন, সহোযোগি স্যানিটারি ইন্সপেক্টর জাহেরুল ইসলাম,সহকারি স্বাস্থ্য পরিদর্শক হাসিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, মতিয়ার রহমান, স্কুলের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। ১ থেকে ৭ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ কর্মসূচির আওতায় দেশের প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী এবং মাধ্যমিক পর্যায়ের ১২ থেকে ১৬ বছর বয়সী সব শিশু- কিশোরকে একডোজ করে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। আর এ কার্যক্রম তদারকি করবে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা।