আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শ্রীপুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাড়িয়া গ্রামের ফাঁকা মাঠের মধ্য থেকে ৪ টি চোরাই গরু বোঝায় ট্রাকসহ বাগানে শেখ (৩২) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছেন।
আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার শিলাহাটী গ্রামের ইয়াছিন শেখের পুত্র। শ্রীপুর থানা পুলিশ জানান, বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে শ্রীপুর উপজেলার খালগোয়ালপাড়া গ্রামে ট্রাক ঠেকিয়ে খেলাফত বিশ্বাসের বাড়ি থেকে চোরের ১টি গরু চুরি করে ট্রাকে তুলি নিয়ে পুনরায় রাত অনুমান সাড়ে ৩ টার দিকে জোকা গ্রামের আলেফ শেখের বাড়িতে চোরেরা হানা দিয়ে তার গোয়ালঘর থেকে আরেকটি গরু চুরি করে নিয়ে ট্রাকে তুলে নিয়ে পালায়ে যায়।
এমন সময় গাড়ীর শব্দে বাড়ির লোকজন জেগে উঠে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে তারা পুলিশকে বিষয়টি অবগত করেন। শ্রীপুর থানার এস,আই শ্যামাপ্রসাদ বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজন সহযোগিতায় যৌথভাবে ট্রাকটিকে ধরার জন্য ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাড়িয়া ফাঁকা মাঠের মধ্যে কর্দমাক্ত রাস্তায় গরু বোঝায় ট্রাকটি ফেলে রেখে পালায়ে যায়।
এমন সময় ঔই এলাকার লোকজনদের সহায়তায় ৪ টি চোরাই গরু বোঝায় ট্রাকটিসহ বাগানে শেখ নামে এক চোরকে আটক করতে সক্ষম হন। তবে ট্রাকের ড্রাইভারসহ অন্যরা পালায়ে যেতে সক্ষম হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিকে ভালভালে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা সঠিকভাবে জানা সম্ভব হবে।
সময় ডেস্ক ঃ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতা জিকে শামীমকে গ্রেফতারের পর অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে জি কে শামীম বলেছেন, টেন্ডার পেতে তিনি চলচ্চিত্রের নায়িকাদের ব্যবহার করতেন বলে গণমাধ্যমে খবর এসেছে।
এ তালিকায় আছেন বেশকিছু মডেল ও অভিনেত্রী। তবে নাম প্রকাশ না করা হলেও আকার ইঙ্গিতে মডেল ও অভিনেত্রী মিষ্টি জান্নাতসহ আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।। এমনকি বেশ কয়েকটি গণমাধ্যমে তার নাম প্রকাশও করা হয়েছে ।
*নিজের নাম জড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা। তিনি গণমাধ্যমে মুখ খুলেছেন। মিষ্টি জান্নাত জি কে শামীম নামের কাউকে চেনেন না উল্লেখ করে বলেন, ‘আমি জি কে শামীম নামের কাউকে আমি চিনি না, যা ছড়ানো হচ্ছে সম্পূর্ণ বানোয়াট গল্প ।
*প্রমাণ চেয়ে মিষ্টি বলেন, আমি কখনো এসব কাজের সঙ্গে জড়িত ছিলাম না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এসব রটানো হচ্ছে। যারা অভিযোগ করছেন যদি তারা প্রমাণ না দিতে পারেন তাহলে আমি অ্যাকশন নেবো। আইনের দ্বারস্থ হবো নিজের সম্মান নষ্ট হলে ।
উল্লেখ্য, ২০১৪ সালে শাহদাত হোসেন লিটনের পরিচালনায় ‘লাভ স্টেশন’ ছবি দিয়ে চলচ্চিত্রে যাত্র শুরু হয় মিষ্টি জান্নাতের। এরপর তিনি চিনি বিবি , তুই আমার , তুই আমার রানী ,ইত্যাদি ছবিতে কাজ করেন ।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত মিষ্টি। খুলনায় জন্ম নেয়া এই নায়িকা ডেন্টাল কলেজে পড়াশোনা করেছেন ।
শুক্রবার দুপুর দেড়টার দিকে আশুলিয়া থানা ছাত্রলীগ শামিম ও তার ক্যাডাররা এ হামলা চালায়। বর্তমানে তিনি স্থানীয় ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। সন্ত্রাসিরা তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে ভাংচুরের চেষ্টা কালে আব্দুল্লাহ আল ওয়াহিদ বাধা প্রাধান করলে সন্ত্রাসিরা তাহার উপর ঝাঁপিয়ে পরেন ।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ। শুক্রবার বিকেলে বিএমএসএফ’র কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এক বিবৃতিতে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
বিএমএসএফ আশুলিয়া কমিটির তথ্যমতে, মাইটিভির প্রতিনিধি সংবাদ সংগ্রহ করতে পাথালিয়া ইউনিয়নের কুড়গাঁও এলাকায় গেলে আশুলিয়ায় থানা ছাত্রলীগের সভাপতি শামীম ও তার পালিত ক্যাডার বাহিনীরা সাংবাদিক আব্দুল্লাহ আল-ওয়াহিদের ওপর হামলা চালায়। এ হামলায় প্রজন্মলীগের ঢাকা জেলা সভাপতি মোঃ ওয়াহেদূর রহমানও গুরুত্বর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিক আব্দুল্লাহ আল ওয়াহিদ ও প্রজন্মলীগের সভাপতি ওয়াহেদূর রহমান কে উদ্ধার করেন।
এ ঘটনায় আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামাীম কে আটক করা হয়েছে । তবে তাকে ছেড়ে দেয়া হচ্ছে বলে একটি সূত্র দাবি করছে।
ঝালকাঠিতে ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ বিশ্বে সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে শূন্য কার্বন নিঃসরণের জন্য ‘ক্লাইমেট ইমারজেন্সি’’ ঘোষণার দাবিতে জলবায়ু অবরোধ, মানববন্ধন, পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত।
২৬/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার সকালে ইউনিসেফের সহযোগিতায় স্থানীয় ২০টি সংগঠনের সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচির সমন্বয়ক ও দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন মৃধা অনিকের সভাপতিত্বে এতে একাত্মতা প্রকাশ করেন ইউনিসেফের কনসালটেন্ট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, সংস্কৃতজন মনোয়ার হোসেন খান, টিআইবির এরিয়া ম্যানেজার রোকনুজ্জামান, হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি জাকির হোসেন।
এ কর্মসূচিতে অংশ নেয় দুরন্ত ফাউন্ডেশন, লাল সবুজ সোসাইটি, ৭১ চেতনা, বিডি ক্লিন, সাউথ বাংলা ওপেন স্কাউট, মেডিসিন ক্লাব, এসএনডিসি, রেড ক্রিসেন্ট সোসাইটি, ইয়ুথ ফর চেঞ্জ, কালেরকন্ঠ শুভ সংঘ, বন্ধুসভা, বিশ্বসাহিত্য সাংস্কৃতিক সংঘ, টিআইবি সহ আরো অন্যন্য সোসাইটি।
মানববন্ধনে বক্তারা জানান, জলবায়ু ঝুঁকিতে থাকা বাংলাদেশের শিশু-কিশোর ও যুব সমাজের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করায় কাজ করবে। তারা ঝুঁকি মোকাবেলায় কার্যকর পদক্ষেপের দাবিও জানান।
একই দাবিতে ‘ইয়ুথনেস ফর ক্লাইমেট জাস্টিস’ নামে একটি সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বেলা ১২টায় এ কর্মসূচি পালন করা হয়। প্লান ইন্টারন্যাশনাল ও অ্যাকশন এইড এ কর্মসূচিতে সহযোগিতা করে।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপারসন আমিনুল ইসলাম ফিরোজ মোস্তফা ও ইয়ুথনেস ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়কারী সোহানুর রহমান প্রমুখ।
শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে নৌকার বিপক্ষে অন্য কোন প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়াসহ তার পক্ষে কাজ করলে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিধান্ত গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ।
গত ২২ সেপ্টেম্বর রোববার সকালে পৌর এলাকার হাসপাতাল রোডে চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসীর বাসভবনে অনুষ্ঠিত এক সভায় জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সিধান্ত গ্রহণ করেন।
বৃহস্পতিবার সকালে পাঠানো জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী
মো. জিয়াউর রহমান তোতা আওয়ামী লীগের কোন পদে নেই। তাই তার পক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রদান করা হয়। এর পরেও তার পক্ষে কেউ অবস্থান নিলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে জেলা আওয়ামী লীগ।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমীন, দপ্তর সম্পাদক মো. আজিজুর রহমান।
আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরীফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেড মো, মিজানুর রহমান প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ জানান, আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সিদ্ধান্তে যারা অটল তারা কোন ভাবেই নৌকা প্রতীকের বাইরে যেতে পারেন না। এর পরেও যারা নৌকা প্রতীকের বাইরে অন্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো জানান, আগামী ১৪ অক্টোবরের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীকের নজরুল ইসলামের জন্য ঐক্যবদ্ধ ভাবে সকলে নৌকা প্রতীককে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। পাশাপাশি সদর উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে আইসিটি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী, সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের সর্বত্র তথ্য ও প্রযুক্তির সেবা সাধারণ জনগনের দার গোড়ায় পৌছে দিতে কাজ করছে বর্তমান সরকার।
আর তার জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শেখ কামাল ডিজিটাল ল্যাব স্থাপন করে প্রজন্মকে আধুনীক শিক্ষায় শিক্ষিত করা হবে বলে তিনি জানিয়েছেন।
২৬/০৯/২০১৯ইং তারিখ বৃহস্পতিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইসিটি বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী ঝালকাঠি জেলার বিভিন্ন আইসিটি প্রকল্পের আওতাধীন বিভাগের খোজ খবর নেন।
ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও আইসিটিসহ জেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুরে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর দায়ে হাবিবুল্লাহ খান বাদশাহ নামে এক ফার্মাসিস্টকে ১বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২লাখ টাকার অর্থদন্ড অনাদায়ে আরো তিন মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমউদ্দিন এ দন্ডাদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ খান বাদশা ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে অবৈধ গর্ভপাত ঘটিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে অবৈধভাবে গর্ভপাত ঘটানোর সরঞ্জাম পাওয়ায় যায় এবং ওই সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাদশার স্ত্রী ও গর্ভদানকারী পালিয়ে যায়। বাদশার স্ত্রীর বিরুদ্ধে নিয়মিত মামলা হবে বলেও জানা যায়।
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগঁাও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ আলিমউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে স্বর্ণ কিশোর কিশোরী সমাবেশ ২০১৯ খ্রি: অনুষ্ঠিত হয়।
রাণীশংকৈল স্বর্ণ কিশোর কিশোরী ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি আফরিদা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে.এম. কামরুজ্জামান সেলিম। প্রধান আলোচক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন- চেয়ারম্যান ও সিইও, স্বর্ণ কিশোর কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন বাংলাদেশ ফারজানা ব্রাউনিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-এডিসি রাজস্ব আমিনুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা। এছাড়াও বক্তব্য রাখেন নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, নেকমরদ আলিমউদ্দীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সাধারণ সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম শিল্পী, উপজেলা স্বর্ণ কিশোর- কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন লিডার সুমাইয়া তাসনিম সিথি, জেলা স্বর্ণ কিশোর লিডার লুমিন আতেফ প্রমুখ।
সমাবেশে বিভিন্ন স্কুলের শিক্ষক ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫টি স্কুলের স্বর্ণ কিশোর কিশোরীদের মাঝে শপথ বাক্য পাঠ শেষে লুমিন আতেফ কে স্বর্ণ ম্যাডেল ও সনদ প্রদান করেন এবং রাণীশংকৈল উপজেলাকে তৃতীয় স্বর্ণ কিশোর-কিশোরী উপজেলা হিসেবে ঘোষনা করেন ফারজানা ব্রাউনিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-গাইবান্ধা জেলা স্বর্ণ কিশোরী রওনক তাবাসসুম ছুটি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার বিশেষ অভিযানে মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার ২০ জন আসামীকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশনায় মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তার করতে গোমস্তাপুর থানার বিভিন্নস্থানে মঙ্গলবার সকাল থেকে সন্ধা পর্যন্ত পুলিশ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে।
আটককৃতদের আদালতে সোপর্দ করার পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জেলার ৫ থানায় মাদক, গ্রেফতারী পরোয়ানাসহ বিভিন্ন মামলার আসামী ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
অপর দিকে গোমস্তাপুরের চৌডালা মাদ্রাসা মোড়ে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মৃত আরশাদ আলী মন্ডলের ছেলে মো. কাজল (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শামশুজ্জোহা বিদ্যুৎ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর অপর প্রান্তে বারঘরিয়া বিজিবি চেক পোস্টে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অভিযানে ১৯০ বোতল ফেনসিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা মুন্সিগঞ্জ জেলার মহাখালীর মৃত শাহজামাল খন্দকারের ছেলে আসলাম হোসেন (৩২) ও একই এলাকার মৃত দেলোয়ার হোসেন হাওলাদারের ছেলে জুকুন হোসেন (৩৫)।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বিজির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে বিজিবি জানতে পারে কানসাট থেকে নারায়নগঞ্জগামী আরপি স্পেশাল রোকেয়া পরিবহনের একটি বাসে ফেনসিডিল পাচার হচ্ছে।
খবর পাবার পর হাবিলদার মো. শাহাবুদ্দিন এর নেতৃত্বে টহল দল চেকপোস্টে বাসটি থামিয়ে তল্লাসি চালিয়ে ১৯০ বোতল ফেনসিডিলসহ আসলাম ও জুুকুনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় নগদ ১৯ হাজার ৭০০ টাকাও জব্দ করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৭১।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিল ও নগদ টাকাসহ আসামী আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।