22 C
Dhaka, BD
শনিবার, এপ্রিল ১১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ।

রেজাউল ইসলাম মাসুদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ওই বিদ্যালয়ের গিয়ে ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্বাবধানে সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ব্যয় ধরা হয়েছিল ৭৩ লক্ষ ৬১ হাজার ১৬০ টাকা।

উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা নতুন ভবন দিচ্ছি। যাতে শিক্ষক-শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে; কারণ আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।

সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবু আলম মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নুর প্রমুখ।

ধামরাইয়ে পুস্তক সমিতির নির্বাচনী প্রার্থীর ফরম যাচাই-বাছাই কমিটির ব্যাপক অনিয়ম।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) : ঢাকার ধামরাইয়ে পুস্তক সমিতির প্রার্থীদের ফরম যাচাই-বাছাই কমিটির ব্যাপক অনিয়ম ধরা পরেছে বলে জানা যায়।আজ রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ধামরাইয়ের ঘরোয়া রেস্টুরেন্টে নির্বাচনী ফরম যাচাই-বাছাই করা হয়।

ধামরাইয়ের পুস্তক বিক্রেতাদের কাছ থেকে জানা যায়, নির্বাচনী ফরম যাচাই-বাছাই করার সময় নির্বাচন কমিশন তাঁদের পছন্দের প্যানেলের সদস্যদের ফরম ঠিক রেখে বাকি সদস্যদের ফরম বিভিন্ন কারন দেখিয়ে বাতিল করে দেয়। ফলে বাতিল হওয়া ফরমগুলো নিয়ে অন্যান্য সদস্যরা ব্যাপক হট্রগোল করে।

তাঁদের দাবি নির্বচন কমিশন কীভাবে শুধু তাঁদের পছন্দের সদস্যদের ফরম রেখে বাকি ফরম বাতিল করে দেয়।তাই সকল সদস্য এর বিরুদ্ধে খোব প্রকাশ করে।এ নিয়ে শরীফবাগ বাজারের সততা লাইব্রেরির মালিক বলেন, ঢাকা জেলা পুস্তক সমিতির চিঠি প্রতিটি লাইব্রেরির মালিকদের কাছে পৌছানোর কথা। কিন্তু তারা তা করেন নি।

শুধু মাত্র তাদের পছন্দের সদস্যদের কাছে এ চিঠি দিয়েছেন। আমরা কোন চিঠি পাই নি। কুশুরা বাজারে অবস্তিত পপুলার লাইব্রেরির মালিক গোলাম মোস্তফা তিনিও পুস্তক বিক্রেতা সমিতির সদস্য। তিনি বলেন, ফরম যাচাই-বাছাই কমিটির সদস্য ব্যাপক অনিয়ম করেছে।

কারন,বারবারিয়া বাজারের মা লাইব্রেরির মালিক রিপন হোসেন তিনিও পুস্তক সমিতির নির্বাচনের একজন প্রার্থী। অথচ তিনি কিভাবে ফরম বিক্রি করেন এবং ফরম যাচাই-বাছাই কমিটিতে থাকেন।অপর দিকে দেখা যায়, ধামরাই লাইব্রেরির মালিক সবুজ হোসেন সহ অন্যান্য সদস্য যাদের ফরম কোন কারন ছাড়াই বাতিল করে দেন।

কেন বা কি কারনে তাদের ফরম বাতিল করা হলো তার কোন কারন দেখানো হয় নি। বাস্তবে দেখা যায়, ৬ জন সদস্যের ফরম বাতিল করা হয়েছে।

তাঁদের মধ্যে সভাপতি পদে মো. আলী আজম, সাধারন সম্পাদক পদে সবুজ হোসেন ও বাবুল হোসেন, যুগ্ন- সাধারণ সম্পাদক পদে রাকিব মাহমুদ রতন,কোষাধ্যক্ষ পদে শামসুল ইসলাম ও আব্দুর রহমান, সদস্য পদপ্রার্থী কহিনুর রহমানের ফরম বাতিল করা হয়েছে।

তাদের দাবি জেলা পুস্তক সমিতির নিয়োজিত ৩ জন নির্বাচন কমিশনার আক্তার পারভেজ মুন্না, আব্দুল হামিদ নাইম ও শাহ আলম এই অনিয়মের সাথে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, এই পুস্তক সমিতির ঢাকা জেলা সমিতির অতিরিক্ত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ নাইম সকল অনিয়মের সাথে জড়িত। সে তার নিজের পছন্দের মতো সদস্যদের ফরম ঠিক রেখে বাকি সদস্যদের ফরম বাতিল করে দেন।

কারন জানতে চাইলে তারা কোন প্রকার উত্তর না দিয়ে চলে যান।জানা যায়, বাতিল হওয়া ফরমের সদস্যরা তাঁদের বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল হক বরাবর একটি অভিযোগ পত্র দিবেন যাতে স্বচ্ছতার সহিত নির্বাচন হয় এবং পুনরায় নতুন করে তফশিল ঘোষণা করা হয়।

সকল সদস্য ও সুশীল সমাজের লোকজনের দাবি, পুস্তক সমিতির নির্বাচন কিভাবে প্রশাসনের সহযোগিতা ছাড়া হয়। এই নর্বাচন নিয়ে যদি কোন ধরনের বি- শৃঙ্খলার সৃষ্টি হয় তার দায়ভার কে নিবে।তাই আইন প্রশাসনের সহযোগিতা প্রয়োজন বলেও সকল সদস্য তাদের দাবি জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি দিলেই ফিরে পাবে স্বাভাবিক জীবন শিশু তাসফিয়া

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সাড়ে চার বছর বয়সী ফুটফুটে শিশু তাসফিয়া জাহান মনিরা। জন্মের পর থেকেই সে আক্রান্ত হয়েছে বিরল রোগে। শিশুটির শরীরে গজাচ্ছে পশুর মতো লোম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিস্তৃত হচ্ছে এই রোগ। তার শরীরের চার ভাগের তিন ভাগ অংশেই লম্বা কালচে মোটা পশুর লোম গজিয়েছে। বর্তমানে তাসফিয়া বঙ্গবন্ধু মেডিক্যালে বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ব্লক-সি’র ৩নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গোডাউন পাড়ার মাসুদুজ্জামান মামুনের ছোট মেয়ে তাসফিয়া জাহান মনিরা। বাবা মামুন পেশায় একজন রাজমিস্ত্রি। জন্ম থেকেই তার সারা শরীরের কিছু অংশ লম্বা কালচে পশমে আবৃত। এখন গোটা শরীরজুড়ে সেটার বিস্তার ঘটছে, এমনকি মুখের মধ্যেও। আছে চোখের ভিতরেও।

শিশু তাসফিয়ার বাবা মামুন এ প্রতিবেদককে জানান, জন্মের মাত্র ছয় দিনের শিশুকন্যা তাসফিয়াকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসকদের একটি দল মেডিকেল বোর্ড বসিয়ে তাঁরা এটিকে বিরল চর্ম রোগ বলে শনাক্ত করেছেন এবং শিশুটির অন্তত ৩/৪ বছর বয়স হলে উন্নত চিকিৎসার করার জন্য ঢাকা অথবা ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেই অনুযায়ী চলতি মাসের ৬ তারিখ ঢাকায় এসে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২১ সেপ্টেম্বর শনিবার দুপুরে সরেজমিনে বঙ্গবন্ধু হাসপাতাল গিয়ে আলাপকালে তাসফিয়ার মা তানজিলা খাতুন বলেন, জন্মের পর মেয়ের (তাসফিয়া) শরীরের পেছনে ছোট্ট একটি তিল ছিল। বয়স যখন ৬ মাস পার হলো, তখন তিল ফেটে লোম বের হয়। এরপর বেশ কয়েকদিন ওই স্থান থেকে দুর্গন্ধ ও পুজ বের হতে লাগলো, এরপর আবার স্বাভাবিক হয়েছে গেল। ১ বছর পর তাসফিয়ার সারা শরীরে তিল দেখা দিলো। পরে শরীরের পেছনের দিকের তিলটা বড় হতে লাগলো, মনে করছিলাম তিল বা জরুণ। পরে এলাকার চিকিৎসকদের কাছে যায়। এতেও কোন কিছু হয়নি। এই থেকে এ পর্যন্ত শরীরের পেছনের দিকে লোম ছড়িয়ে পড়লো। তিনি বলেন, তাসফিয়া স্বাভাবিকভাবে কাপড় পরলেও মাঝে-মাঝে শরীরের তাপ বেড়ে যায়। এ সময় সে শরীরে কাপড় রাখতে পারে না। আবার মাঝে মধ্যে চুলকানিও হয়।

চিকিৎসা সেবা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রামে থাকাকালীন মেয়ের চিকিৎসা খরচ তার বাবা করেছেন। ঢাকায় আসার পর চিকিৎসার সব খরচ বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ বহন করছেন। মেয়ের চিকিৎসা সেবায় মেডিকেলের চর্ম ও যৌগ বিশেষজ্ঞ ডা. শহিদুল্লাহ সিকদার নিজেই দায়িত্ব নিয়েছেন। বর্তমানে ১০-১২টি রিপোর্ট করা হয়ে গেছে। শনিবার টেস্টের জন্য তাসফিয়ার শরীরের চামড়া পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

তাসফিয়ার বর্তমান অবস্থা নিয়ে চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে মা তানজিলা বলেন, চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন, রিপোর্ট ও দিচ্ছে। এখনো সুনির্দিষ্ট কিছুই বলেননি চিকিৎসকরা। তাসফিয়ার বাবা মার আকুল আবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন তাসফিয়ার চিকিৎসার ব্যবস্থা করে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃষ্টি দিলেই তাসফিয়া ফিরে পাবে স্বাভাবিক জীবন।

সরাসরি দেখতে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল, ব্লক-সি (৩ তলা), চর্ম ও যৌন বিভাগ, ওয়ার্ড- ৩ (মহিলা), ঢাকা যোগাযোগ করা যাবে।

বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ইবিতে কুশপুত্তলিকা দাহ।

আমিনুল ইসলাম ইবি প্রতিনিধিঃ ইসলামগোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিল এবং কুশপুত্তলিকা দাহ কর্মসূচি করেছে সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদিক্ষণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ ও ভিসি খন্দকার নাসির উদ্দিনের কুশপুত্তলিকা দাহ এর মধ্যে দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতায় টিকতে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা স্বৈরাচার হয়ে উঠছে।দুর্নীতিবাজ, ভিসি খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে আন্দোলন করছে তখন স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ করছে । আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই যে স্বৈরাচার দুর্নীতিবাজ, সন্ত্রাস ভিসি আছে তাদের অপসারণ করা হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক।এদেশের সাধারণ শিক্ষার্থীদের উপর কোন হামলা শিক্ষার্থীরা মেনে নিবে না। সাধারণ শিক্ষার্থীরা এসব অন্যায়কে প্রতিহত করবে। অপরাধ, জুলুম করে কেউ টিকে থাকতে পারেনি আর ভবিষ্যতে টিকতেও পারবে না। দুর্নীতিবাজ ও সন্ত্রাসী ভিসিদের শাস্তি পেতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন অারিফুল ইসলাম, মমিনুল ইসলাম, তৌফিক আহমেদ, জি. কে. সাদিক, আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, জাহিদ, সাখাওয়াত সহ শতাধিক শিক্ষার্থীরা।

বেসরকারি খাতেও পেনশন চালুর পরিকল্পনা সরকারের, জানালেন তথ্যমন্ত্রী ।

মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসার ঃ সরকারি খাতের মতো বেসরকারি খাতেও পেনশন চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে দি সিনিয়র সিটিজেন সোসাইটির সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমাদের পরিকল্পনা আছে সর্বক্ষেত্রে পেনশন চালু করা। এখন তো শুধু সরকারি ক্ষেত্রে পেনশন চালু আছে। সব ক্ষেত্রে পেনশন চালু নেই। কিন্তু ইউরোপের যে দেশগুলো সামাজিক কল্যাণমূলক দেশ, সেখানে সব ক্ষেত্রে পেনশন চালু আছে। বেসরকারি উদ্যোক্তাকেও তার কর্মীর জন্য টাকা দিতে হয়। অর্থাৎ সব মানুষ পেনশন স্কীমের আওতায়।

৬৫ বছরের বেশী নাগরিকরা যাতে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পান সেই লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, আমার স্পষ্ট মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বয়স যেদিন ৬০ বছর পূর্ণ হয়েছে, তিনি বললেন, আমার এখন ৬০ বছর, আমি বুড়ো হয়ে গেছি। বঙ্গবন্ধুকন্যা দেশের দুস্থ প্রবীণ নাগরিকদের কথা মাথায় রেখেই বয়স্ক ভাতা চালু করেছেন। প্রতিবছর বয়স্ক ভাতার পরিধি ও পরিমাণ বাড়ানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশ একটি সামাজিক কল্যাণমুখী রাষ্ট্র হবে, মানবিক রাষ্ট্র হবে। আমরা বাংলাদেশ উন্নত করার পাশাপাশি একটি সামাজিক কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই। উন্নত দেশ গঠন করা আর কল্যাণমুখী মানবিক রাষ্ট্র গঠন করার মধ্যে ভিন্নতা আছে।

গত সংসদে মা-বাবার ভরণপোষণ সম্পর্কে আইনে পাশ হয়েছে। কোন সন্তান যদি বাবা-মায়ের প্রতি কর্তব্য পালন না করেন, তাহলে সেই আইন অনুযায়ী বাবা-মা এখন আদালতে যেতে পারেন এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এই আইনে মামলাও হচ্ছে। এই আইনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করেছে।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে ক্রমাগতভাবে গড় আয়ু বাড়ছে। স্বাধীনতার পর আমাদের গড় আয়ু ছিল ৩৯ বছর। এখন সেটি ৭৩ বছর। ভারতে গড় আয়ু ৭১ বছর, পাকিস্তানে ৬৮ কিংবা ৮৯ বছর। পৃথিবীতে স্বাস্থ্যসেবা মানুষের দোড়গোড়ায় পৌছার কারণে এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে গড় আয়ু বেড়েছে। ধারণা করা হচ্ছে আগামী শতাব্দি নাগাদ পৃথিবীতে মানুষের গড় আয়ু শতক ছাড়িয়ে যাবে।

এই প্রেক্ষাপটে প্রবীণ নাগরিকদের দেখভাল করা এবং সামগ্রিক পরিকল্পনায় এই বিষয়টিকে অন্তর্ভুক্ত করা অতীতের যে কোন সময়ের তুলনায় অনেক বেশী গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের দেশে প্রতি বছর জনসংখ্যা বাড়ে ২০ থেকে ২২ লক্ষ। অর্থ্যাৎ প্রতি পাঁচ বছরে এক কোটি মানুষ বাড়ে। আমাদের দেশের লোকসংখ্যা যখন ২২-২৫ কোটিতে গিয়ে দাঁড়াবে তখন এরপর আর জনসংখ্যা বাড়বে না। তখন কিন্তু প্রবীণ নাগরিক বাড়বে। এই প্রেক্ষাপটে ভিশন ২০২১ এর পরিকল্পনায় এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি বলেন, আজকে নানা ক্ষেত্রে সামাজিক অবক্ষয় হয়েছে। ছোটবেলায় আমরা গুণীজন ও বাবা-মাকে সম্মান করার যে শিক্ষাগুলো পেয়েছি, এখনকার প্রজন্মের কাছে সেটা সেভাবে দেখা যাচ্ছে না। বিশ্বব্যাপী একটা অবক্ষয় হয়েছে। আমাদের দেশও সেই অবক্ষয় থেকে মুক্ত থাকেনি। এ অবস্থায় স্কুলে নৈতিক শিক্ষা দেওয়া প্রয়োজন, সেখানে গুরুজনদের প্রতি দায়িত্ব-কর্তব্য কী সেটা শেখানো হবে। পারিবারিকভাবে শিক্ষা দেওয়া প্রয়োজন, পরিবারের গুরুজন বৃদ্ধ হয়ে গেলে সেই শিক্ষা দিলে হবে না। সন্তানের বয়স যখন ১২ বছর তখন থেকে তাকে শিক্ষা দিতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, আমি শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবসময় বলি, আজকে তোমার বাবা-মা তোমাকে আদর-যত্ন করে বড় করছে। তুমি যখন তরুণ-তরুণী বা যুবক-যুবতী হবে তখন তোমার বাবা-মা তোমার সন্তানের মতো। তোমাদেরকে আজকে যে স্নেহে লালন-পালন করছে, তারা যখন বয়স্ক হয়ে যাবে তখন একই স্নেহে লালন-পালন করবে। এই শিক্ষাটা যদি এখন থেকে পরিবারে দেয়া না হয়, স্কুলে দেয়া না হয় তাহলে তাকে তো পরে সেভাবে বুঝানো যাবে না।

এসব বিষয়ে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সিনিয়র সিটিজেন সোসাইটি বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার আয়োজন করতে পারে বলেও মত দেন তথ্যমন্ত্রী।

দি সিনিয়র সিটিজেন সোসাইটির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানা ওসি’র সম্মাননা পেলেন আঃ মান্নান

হুমায়ুন কবির,রাণীশংকৈল ( ঠাকুুুুরগাঁও) প্রতিনিিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মাননা স্মারক লাভ করেছেন।

গত আগস্ট মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের জন্য ১৯ সেপ্টেম্বর ডিআইজি রেঞ্জ রংপুর, বাংলাদেশ পুলিশ সম্মেলন কক্ষে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য সম্মানানা স্মারক হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।

এ সময় ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার সহ ৮ জেলার পুলিশ সুপার, কমান্ডেন্ট আর আর এফ রংপুর, সিআইডি প্রতিনিধি, ডিআইজি অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাণীশংকৈল থানার সামগ্রিক কর্মমূল্যায়নের অংশ হিসাবে – গত আগষ্ঠ মাসের মাদক মামলা ১১টি, গ্রেফতার ১১জন, উদ্ধার ২১১০ পিচ ইয়াবা, ৯০ বোতল ফেন্সিডিল ও ৩৫০গ্রাম গাঁজা, ধর্ষণ মামলা ৩টি, অপহরণ ২টি, উদ্ধার ২টি, খুন ১টি, ওয়ারেন্ট তামিল ৪২টি, সাধারণ মামলা ১৫টি ও সাজাপ্রাপ্ত ৪টি আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।

এছাড়াও সাধারণ মানুষের সাথে থানা পুলিশ জনবান্ধব আচরণ ও তাবলীগী জামাতের জেলা ইজতেমা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করেছে।

থানা পুলিশের দায়িত্ব পালনে বেশি বেশি মনোযোগী হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন ডিআইজি রেঞ্জ রংপুর, বাংলাদেশ পুলিশ- দেবদাস ভট্টাচার্য্য।

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে ১০৫ বোতল ফেনসিডিলসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ঝিলিম বাজার এলাকা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে ১০৫ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর বড় টাপ্পু এলাকার মৃত কায়েশের ছেলে মো. জিয়ারুল হক ওরফে ঝড়ু (৪৯)।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ অপারেশন মো. ইদ্রিস আলী জানান, গোপন সূত্রে জানতে পারি আমনুরা ঝিলিম বাজার এলাকায় ফেনসিডিল বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে।

খবর পাবার পর এএসআই আল মামুনসহ সঙ্গীয় ফোর্স ঐ এলাকায় অভিযান চালিয়ে বাইসাইকেলের পেছনে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ১০৫ বোতল ফেনসিডিলসহ ঝড়ুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে যুবকের ২ হাতের কব্জি কাটার ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আটক-৪

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিনের ক্যাডাররা রুবেল হোসেন নামের এক যুবকককে তুলে নিয়ে গিয়ে দুই হাতের কব্জি কাটার ঘটনায় বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে মূল আসামী চেয়ারম্যান ফয়েজ উদ্দিন সহ তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এর আগে আরো ২জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মূল আসামী উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়েজ উদ্দিন (৩৫), সহযোগী তারেক আহমদ (৩৫), জাহাঙ্গীর আলম (৩৫) ও আলাউদ্দিন (৩৫)।

কব্জি হারানো রুবেল হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে ভর্তি আছে। রুবেল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের খোদা বক্সের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম) জানান, রাতে নওগাঁ পালিয়ে যাবার সময় সদর উপজেলার আমনুরায় পুলিশের চেক পোস্টে মূল আসামী উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ তার অপর আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান, রুবেলের উপর হামলার পর থেকেই পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালাচ্ছিল আসামীদের ধরতে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান, পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম (বিপিএম, পিপিএম)।

দুই হাতের কব্জি হারানো রুবেল জানান, শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফয়েজ উদ্দিনের সাথে নদীর ঘাট নিয়ে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে তাকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে দুই হাতের কব্জি কেটে দিয়েছে।

রুবেলের চাচাতো ভাই ও আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম বলেন, বুধবার রাতে রুবেল তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি আসছিলেন। এ সময় শিবগঞ্জের উজিরপুর বেড়ি বাঁধের কাছে কয়েকজন তাদের পথ রোধ করেন এবং পাশেই চেয়ারম্যান ফয়েজের চেম্বারে গিয়ে দেখা করতে বলেন।

রুবেল বন্ধুদের নিয়ে চেম্বারে গেলে, তার দুই বন্ধুকে সেখানে আটকে রাখা হয়। আর রুবেলের মুখ ও চোখ গামছা দিয়ে বেঁধে পদ্মা নদীর বাঁধের নিচে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতন করে তার দুই হাতের কব্জি কেটে নেন চেয়ারম্যানের লোকজন। রাত ১টার দিকে খবর পেয়ে স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।

গত স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে চেয়ারম্যান নির্বাচিত হন ফয়েজ উদ্দিন

মাগুরায় সত্তরোর্ধ বৃদ্ধকে কুপিয়ে জখম এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের বাহারবাগ গ্রামের পূর্বপাড়া এলাকার হাসেম মোল্লা(৭৫) নামে এক বৃদ্ধকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করেছে প্রতিপক্ষ শত্রুরা।

আহত হাসেম মোল্লাকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসেম মোল্লার পুত্র ইমরান মোল্লা জানান, স্থানীয় প্রতিপক্ষ রফিক,সজিব ও আতর আলীর সাথে তাদের জমি- জমা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং আদালতে এ সংক্রান্তে মামলা বিচারাধীন।

আজ বৃহস্পতিবার ঔই মামলার চুড়ান্ত রায়ের দিন ধার্য ছিল। মুলত ঃ মামলায় পরাজিত হবার আশংকায় তার পিতাকে গত বুধবার রাতে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নির্জন জায়গায় ফেলে রেখে পালায়ে যায় প্রতিপক্ষ শত্রুরা। পরে স্থানীয় লোকজন বৃদ্ধ হাসেম মোল্লার আর্তনাদ শুনতে পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা সদর হাসপতালে ভর্তি করেন। এখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকালে বাহারবাগ বাজারে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মাগুরা সদর থানার ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন,ঘটনার পরপরই ঔই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ধামরাইয়ে শারদীয় দুর্গোৎসব -২০১৯ উপলক্ষে মত বিনিময় সভা।

মো সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন পূজামন্ডপের কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আজ বৃহঃবার বিকাল ৪ ঘটিকায় এক মতবিনিময় সভার আয়োজন করেন ধামরাই থানা পুলিশ।

সভায় সভাপতিত্ব করেন পৌরসভা আওয়ামী লীগ সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মারুফ সরদার বিপিএম-সেবা, পিপিএম।সভায় তিনি বলেন, পূজা চলাকালীন কোন ব্যক্তি যাতে এ্যালকোহল জাতীয় দ্রব্য পান করে মন্ডপে প্রবেশ না করে। যদি জানা যায়, কারো কারণে বা কেউ মদ পান করে মা-বোনকে ইভটিজিং করছে তাহলে তাকে গ্রেফতার করা হবে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হবে। সে যত শক্তিশালীই হউক না কেন। কোন মতেই তাকে ছাড় দেওয়া হবে না। রাত আটটার মধ্যে প্রতিমা বিসর্জন দেওয়ার অনুরোধ করেন তিনি।

এছাড়া বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, মন্দির কমিটির ঢাকা জেলা সাধারণ সম্পাদক বরুন ভৌমিক নয়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই উপজেলা মন্দির কমিটির সভাপতি অজিত চক্রবর্তী,ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন,

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ধামরাই ইউনিয়ন পরিষদের বিভিন্ন চেয়ারম্যান বিন্দু।নান্নার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ও সূতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাইল করিম রাজা প্রমুখ। ঢাকা জেলা যুগ্মসাধারণ সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ, ধামরাই উপদেষ্টা মণ্ডলীর সদস্য কালিবদর সরকার। এ বছর ধামরাই উপজেলায় ১৯৬ টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে।

সর্বশেষ আপডেট...