26.7 C
Dhaka, BD
শুক্রবার, জুন ১৯, ২০২৬

বিএনপি সরকারের আমলেই ক্যাসিনো অপসংষ্কৃতির শুরু-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসারঃতথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি সরকারের আমলেই ক্যাসিনো অপসংষ্কৃতির শুরু। আর সেসময় এ দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও এর সঙ্গে জড়িত ছিলেন।’
মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সমসাময়িক প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক-অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এখানে কে কোন দলের, মতের বা পথের তা দেখা হচ্ছে না। অন্যদিকে বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন শীর্ষপর্যায় থেকে অনিয়ম-দুর্নীতি করা হয়েছে। হাওয়া ভবন তৈরি করে প্রত্যেক ব্যবসায় ১০ পার্সেন্ট কমিশন নেয়া হতো। তারেক রহমানের ১০ বছরের সাজা হয়েছে। তার বিরুদ্ধে এফবিআই এসে সাক্ষ্য দিয়ে গেছে।’

ড. হাছান মাহমুদ আরো বলেন, ‘এই ক্যাসিনোর অপসংষ্কৃতি বিএনপি’র আমলেই শুরু করা হয়েছে। তখন ক্ষমতার শীর্ষ পর্যায় এগুলোর সঙ্গে যুক্ত ছিলো। তাই কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এখন কে কোন দলের বা মতের তা না দেখে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেখানে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তদন্ত সাপেক্ষে সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হচ্ছে।’

‘এতোদিন ক্যাসিনোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি কেন’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ব্যবস্থা যে আগেও নেয়া হয়নি তা নয়। ব্যবস্থা আগেও নেয়া হয়েছে। এখন একেবারে সাঁড়াশি অভিযান চলছে।’

তিনি বলেন, ‘কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ এসেছে, জি কে শামিম প্রতিমাসে এক কোটি টাকা করে তারেক রহমানকে দিতেন। বিএনপির অনেক নেতাকেও তিনি পয়সা দিতেন। অর্থাৎ এই যে ক্যাসিনো কালচার যারা শুরু করেছিলেন, তারাও নিয়মিত মাসোহারা পেতেন। আমরা কে কোন দলের বা মতের সেটি না দেখে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের ঘটনাকে অনিভিপ্রেত উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘এই ঘটনার পেছনে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল আছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।’

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে ক্যাবল নেটওয়র্কে দেশি টিভি চ্যানেলগুলোকে সবার আগে তাদের সম্প্রচারের ক্রমানুসারে না রাখা হলে এবং ক্যাবল অপারেটররা বেআইনিভাবে নেটওয়র্কে বিজ্ঞাপন বা অনুষ্ঠান প্রচার করলে বিধিমোতাবেক কঠোর ব্যবস্থা ও প্রয়োজনে আবার মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, জানান তথ্যমন্ত্রী।

এসময় উপস্থিত প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, ‘চলমান এই অভিযান আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ স্বচ্ছ-পরিচ্ছন্ন একটি দল। আমরা সব সময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। ক্যাসিনোর সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রায় সবাই অনুপ্রবেশকারী। স্বস্তির বিষয় হচ্ছে এই দানবগুলোকে এখন ধরা গেছে।’

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ২০১৪ সাল থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি অবহিত করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমি বিষয়টি প্রথম শুনলাম। অন্য কোথাও এমন নিষেধাজ্ঞা আছে কি না আমি জানি না। আমি এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। নিশ্চয় কারণটা জানতে পারব। তখন এ বিষয়টির সমাধান হবে।’

এরপরই রাজশাহী শিল্পকলা একাডেমিতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির ধারাবাহিক আয়োজন ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। তরুণ প্রজন্মের সাথে আওয়ামী লীগ নেতাদের সরাসরি মতবিনিময়ের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও প্রচার ও প্রকাশনা উপকমিটির সভাপতি এইচটি ইমাম।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি সদস্য ব্যারস্টার শাহ আলী ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মেরিনা জাহান তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক তরুণ-তরুণী এতে অংশ নেয়।

সুন্দরগঞ্জে মীনা দিবস উদযাপিত ।

এনামুল হক,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মীনা দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শহীদ মিনার সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে প্রাথমিক শিক্ষা অফিসার একেএম হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে মীনা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, পরিমল চন্দ্র বর্মন, আশিকুর রহমান, শহীদুল্লাহ, বিপ্লব হাসান মদিনা, সমাজ সেবক এটিএম মাসুদ-উল-ইসলাম চঞ্চল প্রমূখ। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষে উপজেলা শিক্ষা অফিসার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ঝালকাঠিতে রাতে বাল্যবিয়ে,মা ও চাচাকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ।

সৈয়দ রুবেল ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে গভীর রাতে উপজেলা প্রশাসনের হস্থক্ষেপে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দিতে গিয়ে কিশোরীর মা ও চাচাকে আর্থিক জরিমানা করেছে ঝালকাঠির ভ্রাম্যমান আদালত।

২৩/০৯/২০১৯ইং তারিখ সোমবার দিনগত রাত দশটার সময় ঝালকাঠি পৌর এলাকার ফকিরবাড়ী সড়ক সংলগ্ন জাকির হাওলাদারের বাড়িতে তার ভাইয়ের স্ত্রী ভাবীকে নিয়ে কিশোরী (অপ্রাপ্তবয়স্ক) মেয়ে ভাতিজিকে স্থানীয় বিবাহ রেজিস্ট্রী কাজী বশিরের সহযোগীতায় বিয়ে দেয়।

ভাতিজীকে বিয়ে দেয়ার সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ জানতে পারেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতে অভিযোগ এনে কিশোরীর মা রিনা বেগম ও কিশোরীর চাচা জাকির হাওলাদারকে ১৫ হাজার টাকা করে দুইজনকে ৩০ হাজার টাকা জরিমানা করে মুছলেকা আদায় করেন।

এ বিষয় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নাসরিন আক্তার জানান, রাত আনুমানিক ১০টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজের নির্দেশে বাল্যবিবাহের সংবাদ পেয়ে ঘটনা স্থাল শহরের ফকিরবাড়ী এলাকার জাকির হোসেনের বাসায় গিয়ে বাল্যবিবাহের সত্যতা জানতে পারি।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে কিছুক্ষনের মধ্যে ঘটনা স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ সহ জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী মেজিষ্ট্রেট মাছুমা রিমা ও সহকারী কমিশনার ভূমি লুৎফুননেচ্ছা উপস্থিত হয়ে বাল্যবিবাহ বিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে কিশোরী মেয়েকে উদ্ধার করা হলেও বরিশাল থেকে বাল্যবিবাহ করতে আসা বর পক্ষের কাউকে পাওয়া যায়নি।

অভিযান চালিয়ে ১৬ বছর বয়সী একটি কিশোরী মেয়েকে বাল্য বিবাহ দেয়ার অপরাধে কিশোরীর মা ও চাচাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে, ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক তাদের দুজনকে ৩০হাজার টাকা শাস্তি মূলক জরিমানা করেন সেই সাথে কখন নিজ সন্তানকে অপ্রাপ্তবয়সে অর্থাৎ কখনও বাল্য বিবাহ দিবো না মর্মে মুছলেকা দেন।

এ সময় এলাকায় মহিলা পৌর কাউন্সিলর নাছিমা কামাল উপস্থিত ছিলেন।

তিনি আরো জানান, উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তার নির্দেশে রাতে বাল্য বিবাহের ঘটনা স্থলে গিয়ে কিশোরী মেয়েকে পেলেও বরিশাল থেকে বাল্যবিবাহ করতে আসা একটি ঔষধের ফার্মাসিটিক্যাল কম্পানিতে কর্মরত বর জিসান হাওলাদার তার পক্ষের লোকজন নিয়ে আমাদের আশার সংবাদ পেয়ে আগেই ঘটনা স্থান থেকে পালিয়ে গেছে বলে জানতে পারি।

তবে বাল্যবিবাহ কার্যক্রমে সহযোগীতা সহ বাল্যবিবাহ সম্পন্ন করার অপরাধে কাজী বশিরের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বস্ত করেন।

এ বিষয় জানা যায় যে, পোনাবালিয়া ইউনিয়নের বাওতিতা গ্রামের নাছির হাওলাদারের অপ্রাপ্ত বয়স্ক কিশোরী মেয়ের বিয়ের ব্যাবস্থা করেন মেয়েটির মা রিনা বেগম। (অপ্রাপ্তবয়স্ক) কিশোরী হওয়ায় এলাকাবাসী বাল্যবিবাহে বাধা দেয়।

এলাকাবাসীর বাধার সম্মুখীন হয়ে রিনা বেগম তার মেয়েকে সেখানে বিয়ে দিতে না পেরে সেখান থেকে তার কিশোরী মেয়েকে নিয়ে পালিয়ে গ্রাম থেকে ঝালকাঠি শহরের ফকিরবাড়ী সড়ক সংলগ্ন মেয়ের চাচা জাকির হাওলাদারের বাড়িতে এসে জাকির এবং ঐ এলাকার স্থানীয় কাজী বশির উদ্দীনের সহযোগীতায় জাকিরের বসত ঘরে পুনরায় ঐ বিবাহ কার্যক্রম শুরু করেন।

ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় ১ জন নিহত আহত ১০

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় জাহাঙ্গীর বাবু(২০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশ জন।

নিহতদের বাড়ী মানিকগঞ্জ সদর উপজেলার চড় কৃষ্ণপুর গ্রামে।আজ মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর সকালে ঢাকা-আরিচা মহাসড়কের উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

দুঘর্টনায় আহত যাত্রী লিপি বেগম জানান সাতক্ষীরা থেকে ঢাকা গামী যাত্রীবাহী বাসটি সকালে দূঘর্টনাস্থলে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খোলা জায়গায় উল্টে যায় এসময় জাহাঙ্গীর বাবু নামে এক পথচারী চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত বাসটিও জব্দ করা হয়েছে। বাস চালককে আটক করা সম্ভব হয়নি।

মাগুরার শ্রীপুরে মীনা দিবস উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে গতকাল মঙ্গলবার সকালে মীনা দিবস উদযাপণ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি আলোচনা সভায় মিলিত হয় ।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন হোসেন ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান । আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে প্রাথমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে সংগীত,নৃত্য ও কবিতা আবৃত্তির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।

বেনাপোলে নৌ-প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে স্থল বন্দর সেজেছে বসুন্ধরা গ্রুপের আটা-ময়দার বিজ্ঞাপনে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: নৌ পরিবহন মন্ত্রীর আগমন উপলক্ষে বেনাপোল স্থল বন্দর সেজেছে বসুন্ধরা গ্রুপের আটা ময়দা এবং সুজির বিজ্ঞাপনে।অবহেলিতভাবে পড়ে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর এর ছবি। আমরা জানি যার জন্ম না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। যার নেতৃত্বে আমরা১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে চলেছেন। যার ফলে আমাদের বাংলাদেশ এখন বিশ্বের বুকে সম্মানিত ভাবে এগিয়ে চলেছে। আমরা এও জানি, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দরে একটি গুরুত্বপূর্ণ স্থান।

পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে পণ্য আদান প্রদানের পাশাপাশি দেশ-বিদেশের বৈধ পাসপোর্ট যাত্রীদের চলাচল বন্ধ হয়ে থাকে। একটি দেশের পরিবেশ পরিস্থিতি সম্মানের দোরগোড়ায় পৌঁছে দেয় তখনই যখন জাতি তার নেতার প্রতি সম্মান দেয়। অর্থাৎ দেশের প্রতিটি সরকারি দপ্তরে জাতির জনকের ছবি অতি সতর্কতার সহিত টানানো বা ঝুলানো হয়ে থাকে।কিন্তু বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষ জাতির পিতাকে সম্পূর্ণভাবে অসম্মানিত করে বঙ্গবন্ধুর ছবিকে পাশে ফেলে বসুন্ধরা গ্রæপের আটা ময়দা এবং সুজির বিজ্ঞাপন চিত্রকে প্রাধান্য করে রেখেছে।

যেটি জাতির জন্য খুবই অপমানজনক। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের মধ্যে ঘাপটি মেরে থাকা রাজাকার এবং কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের পক্ষেই সম্ভব এই কাজ ঠিক করা।বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে পড়াই এর তীব্র প্রতিবাদ করলে বন্দর কর্তৃপক্ষ নৌ প্রতিমন্ত্রীর বৈঠককে সাংবাদিকদের উপর চড়াও হয়ে তাদেরকে বৈঠকের স্থান থেকে বের করে দেওয়া হয়। ফলে প্রতিমন্ত্রীর বন্দর পরিদর্শন এবং মন্ত্রীর দিক-নির্দেশনার বিষয় গুলি প্রচারে বাধা সৃষ্টি করা হয়।

বন্দর কর্তৃপক্ষের এহনো অপমানজনক কর্মকান্ডে বেনাপোল ও শার্শার সকল সাংবাদিকবৃন্দ নিউজ প্রচার থেকে নিজেদেরকে বঞ্চিত রাখে এবং বন্দর কর্তৃপক্ষের প্রতি ধিক্কার জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন ভাবে বিবৃতি প্রদান করেছেন।

নৌ-পরিবহন প্রতি মন্ত্রীর বৈঠক বর্জন করলেন শার্শা উপজেলার সাংবাদিকবৃন্দ

বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এর দ্বিতীয়তলায় নৌপরিবহন প্রতি মন্ত্রী ও স্থল বন্দরের উপদেষ্টা কমিটির সভাপতি খালেদ মাহমুদ চৌধুরীকে নিয়ে গোপন বৈঠক করছে বলে অভিযোগ উঠেছে স্থল বন্দর কর্তৃপক্ষর বিরুদ্ধে।

বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে সকাল সাড়ে ১০ টার সময় নৌ-পরিবহন প্রতিমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান শার্শা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরা। এরপর মন্ত্রী চেকপোষ্ট কাস্টমস, ইমিগ্রেশন ও নোম্যন্সল্যান্ড পরিদর্শন করে প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয় তলায় স্থল বন্দরের উপদেষ্টা কমিটির ১০ম বৈঠকে যোগ দেন। এসময় মাইকে ঘোষনা করা হয় এখানে উপদেষ্টা কমিটির সদস্য ছাড়া কেউ থাকতে পারবে না। এমনকি সাংবাদিকরাও থাকতে পারবে না। ঘোষনা দেওয়া হয় সাংবাদিক ভাইয়েরা বাহিরে যান আপনাদের পরে ডাকা হবে।

স্থানীয়দের অভিযোগ তাহলে সাংবাদিকদের অনুপস্থিতিতে সেখানে কি বৈঠক হচ্ছে তা জাতি কি ভাবে জানবে। এখানে গোপন বৈঠকের কি আছে। এই বন্দর নিয়েও বার বার অনেক নাটকীয়তা দেখা গেছে। সাংবাদিকরা কি মন্ত্রীর কাছে বন্দরের বার বার আগুন লাগা, আমদানি পন্য চুরি, ভায়গ্রার মত মাদক দেশে আমদানি করে বন্দরে রাখা, নির্ধারিত ওজনের পন্য ছাড়া বেশী পন্য আসার কারন জানতে চাইবে এই ভয়ে তাদের বৈঠক থেকে দুরে রেখেছে।

এদিকে বেনাপোল স্থল বন্দর কর্তৃপক্ষের সাংবাদিকদের মাইকে ঘোষনা দিয়ে বাহির যেতে বলায় প্রেসকাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু মন্ত্রীর উপদেষ্টা কমিটি’র বৈঠক এর সংবাদ বর্জন করার ঘোষনা দেন। সাথে সাথে বেনাপোলের সীমান্ত প্রেসক্লাব ও বন্দর প্রেসক্লাবের সাংবাদিকরা তার সাথে একাতœতা ঘোষনা করে নিউজ কাভারেজ বন্ধ রেখে ভবনের নিচে ১০ মিনিট কর্মবিরতীতে যোগদেন। এসময় উপস্থিত সাংবাদিক বেনাপোল প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রাশু,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন ও বন্দর প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক আজিজুল হক একই সুরে বলেন, যে সাংবাদিকদের বৈঠক কক্ষ থেকে বের করে দেওয়া বেনাপোলের ইতিহাসে নজির বিহীন ঘটনা। এর আগে অনেক বার অনেক মন্ত্রীরা বেনাপোলে এসেছে তাদের আমন্ত্রনেই গণ মাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত হয় কিন্তু এর পুর্বে সাংবাদিকদের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা কখনও ঘটেনি।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ স্থলবন্দর কর্তৃপকেআষ কর্মকর্তাবৃন্দের সংবাদকর্মীদের সাথে এহেন আচারনের তীব্র নিন্দা,ধিক্কার ও প্রতিবাদ জানাই।

শিবগঞ্জে ১২০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সোমবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ঘোড়াপাখিয়া ঝিল্লিপাড়া মহল্লার নজরুল ইসলাম লুটুর ছেলে হাবিবুর রহমান (৩৩)।

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে শিবগঞ্জ উপজেলার মাধাপাড়া মহাসড়ক এলাকা দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছে।

এ খবর জানার পর এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম এর নেতৃত্বে একদল গোয়েন্দা পুলিশ ঐ এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে হাবিবুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

টুকিয়ারার অসহায়ত্বের খবর পেয়েই সহযোগীতা নিয়ে ছুটে গেলেন সমাজসেবা কর্মকর্তা ।

শামশুজ্জোহা বিদ্যুৎ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সেলিমাবাদ এলাকার এক অসহায় রোগী টুকিয়ারা। বাবা-মা হারা এবং স্বামী পরিত্যক্তা টুকিয়ারা বেগমের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না।

ভাইয়ের সাধ্যমতো চেষ্টাও যেন হিমশিম খাচ্ছে টুকিয়ারা বেগমের চিকিৎসা করাতে। কয়েকদিন আগে স্থানীয় অনলাইন, প্রিন্ট মিডিয়া ও সোস্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত ও অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত অসহায় টুকিয়ারা বেগমের অসহায়ত্বের কথা। স্থানীয় ও বিভিন্ন জায়গা থেকে অনেকেই বিভিন্নভাবে সহযোগীতা করলেও আজ ২৩ সেপ্টেম্বর সোমবার প্রয়োজনীয় ঔষধ ও আর্থিক সহযোগীতা নিয়ে রোগীর নিকট ছুটে গেলেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। খবর পেয়ে সরাসরি রোগীর সাথে দেখা করায় আবেগাপ্লুত হয়ে যায় রোগী ও রোগীর স্বজনরা।

এসময় উন্নত চিকিৎসার জন্য ভবিষ্যতে আরো সহযোগীতার আশ্বাস দেন শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

ধামরাইয়ে অবৈধ গার্মেন্টস মেশিনারী দিয়ে ব্যবসা ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই পৌর শহরে মোকামটোলা এলাকায় এসকে সলিশন নামের একটি প্রতিষ্ঠান বিভিন্ন গার্মেন্টস এর পুরাতন মেশিনারীস (শেলাই যন্ত্র) স্বল্পমূল্যে ক্রয় করে বেশি মুনাফায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এসকে সলিশন প্রতিষ্ঠানের মালিক, মোঃ আল মামুন স্নোটেক্স গার্মেন্টসের টেকনিক্যাল এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

গার্মেন্টসের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় নতুন মেশিনের পরিবর্তে পুরাতন মেশিন রিপিয়ারিং করে গার্মেন্টসের কাজ চালিয়ে নেয়। এতে করে নতুন মেশিন অনত্র বিক্রি করে অনেক টাকা মুনাফা করে। সে টাকা ওইসব গামেন্টস কর্মকর্তাদের মাঝেও বন্টণ হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভবন মালিক রবি ঘোষ বলেন, তাদের(এসকে সলিশন) অবৈধ বিজনেস করে শুনেছি, আমি বলেছি আমার বাসা ছেড়ে দিতে, আগামী মাস থেকে আমার বাসা ছেড়ে দিবে।এসকে সলিশন প্রোঃ আল মামুন বলেন, আমি ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করতে দিয়েছি। আর এই বিজনেস চালাতে আমার কোন সমস্যা নাই।

জনপ্রসাশন মন্ত্রণালয়ে আমার দুইএকজন উপসচিব আত্মীয় স্বজন রয়েছে আমার কোন সমস্যা হবে না।

সর্বশেষ আপডেট...