ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে দিয়ে দেশে বিদেশে পাসপোর্টযাত্রীরা আসা যাওয়া করে। এজন্য তাদের ব্যাংকিং সেবা প্রদানের জন্য এ শাখাটির উদ্বোধন করা হয়। ওয়ান ব্যাংকের জন্ম লগ্ন হতে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। তারই ধারবাহিকতায় যশোর শাখার নিয়ন্ত্রনাধীন এ বুথ ও এটিএম শাখার উদ্বোধন করা হয়। এখানে ডলার ইনডোস ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের সুবিধা দেওয়া হবে। এছাড়া অন লাইনেও এ শাখা থেকে সকল ব্যাংকের সাথে লেন দেনের ব্যবস্থা রয়েছে।
বিপ্লব সাভার ঃ সাভার পৌর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ ও বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার ১৯-০৯-২০১৯ইং বিকেলে সাভারের ভাগলপুর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজ্বী আব্দুল গণি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ও নিহত আব্দুল মজিদের পরিবারের সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবিলম্বে আব্দুল মজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে এজাহারভুক্ত সকল আসামীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সাভারের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে হুশিয়ারী দেন।
উল্লেখ্য পূর্ব শক্রুতার জের ধরে গত কয়েকদিন আগে সাভারের কোর্টবাড়ি এলাকায় সাভার পৌর আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এঘটনায় এ মামলায় একজনকে আটক করলেও মামলার মুল আসামী সন্ত্রাসী মেকাইল মোল্লা মেম্বারকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে সাভারের হেমায়েতপুরে কলার দোকানে চাঁদাবাজির অভিযোগে দুই ভুয়া ম্যাজিষ্ট্রেটকে আটক করেছে পুলিশ। আটক দুই ভুয়া ম্যাজিষ্ট্রেট হলো মাহিদুল ইসলাম (৩০)ও জসিম প্রধান (৩২)। পরে পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে।
মীর আকরাম উদ্দীন আহম্মদ সিনিয়র তথ্য অফিসার ঃ তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘হাওয়া ভবন প্রতিষ্ঠা করে দুর্নীতি ও কমিশন বাণিজ্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল বিএনপি। আর এর হোতা ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার ওপর দুর্নীতি ও গ্রেনেড হামলার দায়ে আদালতের সাজা বলবৎ রয়েছে।’
‘দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি নিয়েছেন’ উল্লেখ করে তিনি বলেন, ‘ছোটখাটো যেকোনো দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা নেয়া হচ্ছে, যুবদল নেতা যেমন গ্রেফতার হয়েছেন, যুবলীগ নেতাও গ্রেফতার হয়েছেন, এজন্য প্রধানমন্ত্রীকে বিএনপি’র অভিনন্দন জানানো উচিত।’
ড. হাছান বলেন, ‘অপরদিকে তারেক রহামান হাওয়া ভবন প্রতিষ্ঠা করে রাষ্ট্রীয় সকল কাজ থেকে ‘টেন পার্সেন্ট’ নিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। বেগম জিয়া ও তার অর্থমন্ত্রী সাইফুর রহমান কালো টাকা সাদা করে দেশকে পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন, চারবার একক ও একবার আফ্রিকার একটি দেশের সাথে যুগ্ম চ্যাম্পিয়ন।’
‘এসব কারণে বিএনপি’র মুখে দুর্নীতিবিরোধী কথা তো মানায়ই না, বরং তাদের লাগামহীন দুর্নীতির জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত’, বলেন তথ্যমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী রচিত ‘প্রসঙ্গ: বঙ্গবন্ধু শেখ মুজিব ও মুক্তিযুদ্ধে মুজিব বাহিনী’ এবং নূর-উন-নাহার মেরী রচিত ‘আমার চেতনায় বিশ্বনেতা বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে মন্ত্রী এসকল কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের সর্বোচ্চ ‘জিডিপি প্রবৃদ্ধি’ অর্জনকারী বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা সারা বিশ্ব করলেও বিএনপি ও তার দোসররা প্রশংসা করতে পারেন না। দেশ আজ সমস্ত সূচকে পাকিস্তানকে, অনেক সূচকে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে, এটা তাদের ভালো লাগে না। তারা দোষ খুঁজে বেড়ায়।’
তথ্যমন্ত্রী এসময় সদ্যপ্রকাশিত গ্রন্থদ্বয়ের লেখকদের অভিনন্দন জানান এবং লেখনীকে মৃত্যুর পর বেঁচে থাকার উৎকৃষ্ট মাধ্যম হিসেবে বর্ণনা করেন।
সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোরশেদ’র সভাপতিত্বে লেখকদ্বয়, আওয়ামী মহিলা লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, গ্রন্থদ্বয় প্রকাশক অমর প্রকাশনীর সত্ত্বাধিকারী অমর হাওলাদার, সাংবাদিক মানিক লাল ঘোষ, অভি চৌধুরী, উদ্যোক্তা লায়ন আবুল বাশার প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
বিপ্লব সাভার ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় পহেলা অক্টম্বরের মধ্যে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম যদি পদত্যাগ না করে তাহলে ক্যাম্পাসে ধর্মঘটসহ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পানে আন্দোলন চলায় আজ নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
এদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কর্মরত সাংবাদিক ফামেতা তুজ জিনিয়াকে বহিস্কার ও হয়রানির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।
এদিকে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম কোন দুর্নীতি করেনি তাই তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ।
উপাচার্য নিদিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা জানায় পহেলা অক্টম্বরের মধ্যে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম যদি পদত্যাগ না করে তাহলে ক্যাম্পাসে ধর্মঘটসহ সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা হবে। ক্যাম্পানে আন্দোলন চলায় আজ নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম।
এদিকে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের কর্মরত সাংবাদিক ফামেতা তুজ জিনিয়াকে বহিস্কার ও হয়রানির প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসুচী পালন করেছে সাংবাদিকরা।
এদিকে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম কোন দুর্নীতি করেনি তাই তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ।
উপাচার্য নিদিষ্ট সময়ের মধ্যে পদত্যাগ না করলে ক্যাম্পাসে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গোরস্থান মোড় নামক স্থানে ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী,স্কুল ছাত্র ফরহাদ কাজী (১১) এর করুণ মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উপজেলার টুপিপাড়া গ্রামের তোফাজ্জেল কাজীর পুত্র,টুপিপাড়া আলোকিত প্রাইভেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ফরহাদ কাজী (১১) সন্ধ্যায় খামারপাড়া বাজার থেকে বাইসাইকেল যোগে নিজ বাড়ি টুপিপাড়া যাচ্ছিল।
পথিমধ্যে টুপিপাড়া গোরস্থান মোড় মিরাজের ভাংড়ির দোকানের সামনে পৌছালে ভ্যান গাড়ির সাথে বাইসাইকেলটি ধাক্কা খেয়ে পাকা রাস্তার উপর পড়ে যায়।
এমন সময় সিমেন্ট বোঝায় শ্রীপুরমূখী দ্রুতগামী তাকে চাপা দেয় এবং ট্রাকের চাকার চাপে তার মাথা পাকা রাস্তার সাথে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এঘটনার পরপরই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটি ময়না তদন্তে পাঠানো প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে শ্রীপুর একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুরে গর্ভবতী মা’দেরকে নিয়ে মা সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল বুধবার উপজেলার ঘাসিয়াড়া কমিউনিটি ক্লিনিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ঘাসিয়াড়া কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও ঘাসিয়াড়া ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ কাজল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঈসউজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালট্যান্ট ডা. অপূর্ব কুমার বিশ্বাস, ডা.মোঃ রাব্বু হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মোশারফ হোসেন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এর জেলা প্রতিনিধি মোঃ জুনায়েদ হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটি ইপিআই তুষার কান্তী ঢালী । অনুষ্ঠানে শতাধীক গর্ভবতী মহিলাদের বিনামূল্যে রেজিষ্ট্রেশন, চেকআপ, ওজন, উচ্চতা, ব্লাডপ্রেসার, ব্লাডসুগার, ব্লাডগ্রুপিং, ও ঔষধ বিতরণ করা হয় । এছাড়াও গর্ভবতী মা’দের বিশেষ প্রয়োজনে উপজেলা ও জেলা হাসপাতালে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে বলে জানানো হয় ।
বুধবার (১৮/০৯/১৯ইং)তারিখ সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বানিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ।
ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে বিশ্বকর্মা পুজা উপলক্ষে বুধবার দু-দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রয়েছে।
বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার উত্তম চাকমা আমদানি রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় কাস্টমস কতৃপক্ষ আমাদের একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছেন।
আগমীকাল বৃহস্পতিবার (১৯/৯/১৯ইং)তারিখ সকাল থেকে দু-দেশের মধ্যে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য সচল থাকবে। বেনাপোল বন্দর ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৭/৮’শ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়।
রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ রাস্তাঘাট করে দেয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে। সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত গুজব ছড়াচ্ছে; এসব গুজবে কান দেয়া যাবে না। গুজবে কান দিলে জনগণ ঠকে যাবে বলে মন্তব্য করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
বুধবার সকালে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নে একটি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে কান্দরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিইডির তত্বাবধানে শুখানপুকুরী ইউনিয়নের মেছকান্তপাড়া চতুর্ভুজ বাজার হতে ভুল্লী পাঁচপীর ভায়া কান্দরপাড়া সাড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা পাকা করণ কাজে ব্যয় ধরা হয় ১ কোটি ১৩ লক্ষ টাকা।
সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ সরকার মানুষের মঙ্গল চায়। আমরা গ্রামকে শহরে রূপান্তরিত করার জন্য বিদ্যুৎ দিয়েছি; রাস্তা ঘাট পাকা করেছি। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষদের সাবলম্বি করার জন্য সহযোগিতা করছি।
শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র প্রমুখ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর থানা পুলিশ উপজেলার দূর্গাপুর গ্রাম থেকে গাঁজার গাছসহ ওবায়দুল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে ।
শ্রীপুর থানার পুলিশ জানান, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান গোপন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে, উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার পুত্র ওবায়দুল মিয়া তার বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ রোপন করে লালন-পালন করা হচ্ছে ।
এ সংবাদের ভিত্তিতে ওসি’র নির্দেশে মঙ্গলবার রাতে শ্রীপুর থানার এস,আই রাসেল ও এস,আই শাহারিয়ার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওবায়দুলের বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে পুলিশ তার বাড়ির আঙ্গিনার এক কোণে রোপনকৃত একটি গাঁজার গাছ দেখতে পান। গাছটি দেখামাত্রই পুলিশ ওবায়দুলকে গাঁজার গাছসহ আটক করতে সক্ষম হন । এ ব্যাপারে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি নিয়মিত মামলা হয়েছে। মামলা নং-১১ ,তাং ১৮/০৯/২০১৯ ।
এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলেন, যেখানে গাঁজা সেবন,গাঁজা বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ । সেখানে গাঁজার গাছ লাগায়ে গাঁজা উৎপাদন করা আরোও বড় ধরনের আপরাধ। যে অপরাধে তাকে আটক করে গতকাল বুধবার দুপুরে মাগুরা আদালতে প্রেরণ করা হয়েছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে বেতন ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন দি ইমাকুলেট টেক্সটাইল লি: কারখানার পোশাক শ্রমিকরা।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তালতলা সাদা মাঠ এলাকায় ইমাকুলেট কারখানার শ্রমিকরা ঢাকা- আরিচা মহাসড়কে এ বিক্ষোভ প্রতিবাদ করেছেন শ্রমিকরা।
কারখানার শ্রমিকরা বলেন, আমাদের গত ৩ মাসের বেতন পরিশোধ করে নাই। আমরা খুবই অসহায় হয়ে পড়েছি। তাই শ্রমিকরা তাদের বেতন এবং অনেক শ্রমিক আছে যাঁরা ৬ বা ৭ মাসের বেতন বাকি রয়েছে। কারখানার শ্রমিকরা দির্ঘদিন ধরে অবহেলিত ও নির্যাতিত হয়েছি।
শ্রমিকরা আরও বলেন, আমরা বাড়ি ভাড়া দিতে পারি না। অনেক বাড়িওয়ালা আমাদের বলে দিয়েছে যদি ভাড়া দিতে না পারেন তবে বকেয়া বাড়ি ভাড়া দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।বাড়ি ভাড়া না দিতে পারলে, আমার বাড়িতে থাকার কোন দরকার নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক কেঁদে বলেন, গত ৩ মাস ধরে কোন বেতন পাইনি। ধার দেনা করে চলিতেছ। মালিক পক্ষ বলেছে আজ বুধবার আমাদের কিছু বেতন দিবে। বাড়িতে ছোট মেয়েকে বলে এসেছি একটি পাঙ্গাশ মাছ ও চাল কিনে নিয়ে আসব। ছোট মেয়ে অনেক দিন ধরে মাছ খাওয়ার কথা বলছে। কিন্তু বেতন না পাওয়ায় অন্যের কাছ থেকে ধার করে এতো দিন চলছি। আজও কোন বেতন পেলাম না। বাড়িতে গিয়ে মেয়েকে কি উত্তর দিবো জানি না। হয়তোবা বাড়িতে আজ নাও যেতে পারি।
সাধারণ শ্রমিকরা দির্ঘদিন তাদের বেতন না পাওয়ায় আজ বিকালে ঢাকা – আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কি. মি. পর্যন্ত দির্ঘ যানজটের কবলে পড়েন সাধারণ যাত্রীরা। এতে দূর- দূরান্তের যাত্রীদের অবস্থা নাকাল হয়ে পড়ে। সঠিক সময়ে ঘরে ফিরতে না পাড়ার আশন্কা করছে যাত্রীরা।
ঢাকা-আরিচা মহাসড়কের বাটার গেইট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করার সময়ে অবস্থা নাকাল হয়ে পড়েছে দূরপাল্লার যাত্রীরা। পরে ধামরাই থানা পুলিশ এসে পরিস্থিতি শান্ত করেন।
ইমাকুলেট কারখানার প্রশাসনিক কর্মকর্তা হাবিব বলেন, আগামী বৃহস্পতিবার ২৬/০৯/১৯ তারিখে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করবো।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ৩ মাসের বেতন পরিশোধ করে দিবে কারখানা কর্তৃপক্খ। যদি ৩ মাসের বেতন পরিশোধ করতে না পারে অন্তত ২ মাসের বেতন পরিশোধ করবে কারখানার মালিক। পরে শ্রমিকরা আস্থস্ত হওয়ার পর সকলেই চলে যান।